রাজনৈতিক মহলে তাঁর অভিজ্ঞতা এবং শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন করাটাই বাতুলতা! এক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে আন্দোলন-ছাত্র আন্দোলন নিয়ে এবার সোজাসুজি নিজেদেরই প্রশ্ন করলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা শশী থারুর। ভারতের ছাত্র আন্দোলন এইমুহুর্তে এক বিশেষ পর্যায়ে অবস্থান করছে। মুম্বাইতে ‘ইন্ডিয়াস ইন্টারন্যাশনাল মুভমেন্ট টু ইউনাইট নেশনস’ বা IIMUN-র ১৫তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনায় থারুর বলেন, 'যন্তর মন্তরে সিজেপি যেসব বিষয় তুলে ধরেছিল, সেগুলো আমরা আগেই উত্থাপন করেছিলাম। আমাদের ‘ছাত্রোঁ কি গুঞ্জ’ কর্মসূচি ছিল, যেখানে রাহুল গান্ধী প্রশ্নপত্র ফাঁস নিয়ে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রেখেছিলেন।'
কংগ্রেস শিক্ষার্থীদের সাথে সংযোগ স্থাপন কতে গিয়ে যে কর্মসূচি নিয়েছিল, কোথাও গিয়ে তা একটু হলেও ব্যর্থ! সিজেপি-র আন্দোলনের মতো এই কর্মসূচি ছাত্রমহলে ছাপ রাখতে পারেনি; এই বিষয়টি স্পষ্টতই স্বীকার করে থারুরের বক্তব্য 'আমাদের নিজেদেরই প্রশ্ন করা উচিত, আমরা কী করতে ব্যর্থ হয়েছি? আমরা কি তাদের কথা শুনতে ব্যর্থ হয়েছি? জেন-জি’র নাড়ির স্পন্দন বুঝতে কি আমরা ব্যর্থ হয়েছি?' সরকারের কাছে জবাবদিহি এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সিজেপি ২০শে জুন থেকে 'NEET-UG' প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করে। শিক্ষার্থীদের দাবির সমর্থনে অনশনে বসেন শিক্ষাবিদ ও পরিবেশ কর্মী সোনম ওয়াংচুক।
পরবর্তীতে অন্যান্য শিক্ষার্থী ও কর্মীরাও তাঁর সাথে যোগ দেন। ককরোচ জনতা পার্টি পরবর্তীতে ২০শে জুলাই সংসদ অভিযানের ডাক দেয়। কিন্তু সেই অভিযানের কয়েক দিন আগেই ওয়াংচুককে যন্তর মন্তরের প্রতিবাদস্থল থেকে সরানো হয়। ২০শে জুলাই আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশেকঠোর পদক্ষেপ নেয়। বিরোধী দল অভিযোগ করে যে, সেখানে পেলেট গান ও AK-47 ব্যবহার করা হয়েছিল। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের বিরুদ্ধে প্রথম যেসব সংগঠন সোচ্চার হয়েছিল, তাদের মধ্যে অন্যতম ছিল কংগ্রেসের ছাত্র সংগঠন NSUI। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের জেরে ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA-র নেওয়া NEET পরীক্ষা বাতিলের কয়েক দিনের মধ্যেই এই কর্মসূচি শুরু হয়। লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী ১৭ই জুন রাজস্থানের কোটা থেকে ‘ছাত্রোঁ কি গুঞ্জ’ প্রচার অভিযান শুরু করেন।
পরবর্তীকালে এই কর্মসূচি নিয়ে দেরাদুনে যায় কংগ্রেস। তারা জানায় এরপর তারা প্রয়াগরাজে যাবে। এই অভিযানের প্রসঙ্গ উল্লেখ করে রাহুল গান্ধী বলেছিলেন, “কোটাতে আমরা সেই চাঁদাবাজ চক্রকে উন্মোচিত করেছি যা শিক্ষার্থীদের স্বপ্নকে পুঁজি করে গড়ে উঠেছে। দেরাদুনে আমরা প্রশ্নপত্র ফাঁসের নেপথ্যে থাকা সেই কারচুপিপূর্ণ ব্যবস্থাকে উন্মোচিত করেছি, যা অসংখ্য মানুষের জীবন ধ্বংস করে দিচ্ছে। প্রয়াগরাজে আমরা কর্মসংস্থান সংকটের প্রকৃত চিত্র তুলে ধরব।' তিনি আরও বলেন, 'দেশের শিক্ষার্থীরা এই দমনমূলক শাসনব্যবস্থার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে; তারা আর ফাঁকা প্রতিশ্রুতি ও বিদ্বেষপূর্ণ অপপ্রচার মেনে নেবে না। আমরা নিশ্চিত করব যেন তাদের কণ্ঠস্বর সারা দেশে




