JAZZBAAT 24 BANGLA
১২ নভে ২০২৬, ০৬:১৫ এএম
Breaking
Ujjwal Biswas : ৭২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ, রাজনৈতিক মহলে শোকের ছায়া সত্যজিতের ক্যামেরার আড়ালের ইতিহাস যাঁর লেন্সে বন্দি, প্রয়াত কিংবদন্তি আলোকচিত্রী হীরক সেন Kashmir Attack : কাশ্মীরে নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলি, আহত বাংলার জওয়ান Italy Bomb Threat: বোমাতঙ্কে কাঁপল ইতালি! একসঙ্গে প্রায় ৩০০টি স্কুল খালি করাল প্রশাসন, নিশ... Train Accident : লাল সিগন্যালেও থামেনি ট্রেন! ঘটনাস্থলে রেলের বিশেষ তদন্তকারী দল Bhai Phonta 2026 : গাছের কপালে চন্দনের ফোঁটা, পরিবেশ রক্ষার শপথে অভিনব উদ্যোগ India Football Team: পেনাল্টির ফাঁদে মালদ্বীপ, এক গোলে বাজিমাত করে সেমিফাইনালে ভারত রোনাল্ডো-মেসি যুগের অবসান, এ বার রাজত্বের লড়াই এমবাপে-হালান্ডের! নজর হ্যারি কেনের দিকেও Ujjwal Biswas : ৭২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ, রাজনৈতিক মহলে শোকের ছায়া সত্যজিতের ক্যামেরার আড়ালের ইতিহাস যাঁর লেন্সে বন্দি, প্রয়াত কিংবদন্তি আলোকচিত্রী হীরক সেন Kashmir Attack : কাশ্মীরে নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলি, আহত বাংলার জওয়ান Italy Bomb Threat: বোমাতঙ্কে কাঁপল ইতালি! একসঙ্গে প্রায় ৩০০টি স্কুল খালি করাল প্রশাসন, নিশ... Train Accident : লাল সিগন্যালেও থামেনি ট্রেন! ঘটনাস্থলে রেলের বিশেষ তদন্তকারী দল Bhai Phonta 2026 : গাছের কপালে চন্দনের ফোঁটা, পরিবেশ রক্ষার শপথে অভিনব উদ্যোগ India Football Team: পেনাল্টির ফাঁদে মালদ্বীপ, এক গোলে বাজিমাত করে সেমিফাইনালে ভারত রোনাল্ডো-মেসি যুগের অবসান, এ বার রাজত্বের লড়াই এমবাপে-হালান্ডের! নজর হ্যারি কেনের দিকেও

বিমানবন্দরে বিদ্যাকে চুমু খেলেন সিদ্ধার্থ

বিমানবন্দরে বিদ্যাকে চুমু খেলেন সিদ্ধার্থ
চুম্বনরত অবস্থায় বিমানবন্দরে বিদ্যা এবং সিদ্ধার্থ ছবি: গ্রাফিক্স এবং এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: বলিউডের জনপ্রিয় দম্পতি বিদ্যা বালান ও সিদ্ধার্থ রায় কাপুর। দু’জনেই সাধারণত নিজেদের ব্যক্তিগত জীবনকে ক্যামেরার আড়ালেই রাখতে পছন্দ করেন। তবে রবিবার বিমানবন্দরে তাঁদের দেড় দশকের দাম্পত্যের অটুট ভালোবাসার এক অনন্য উদাহরণ ধরা পড়লো পাপারাৎজ়িদের  ক্যামেরায়। বিদ্যাকে বিমানবন্দরে ছাড়তে এসেছিলেন স্বামী সিদ্ধার্থ। বিদ্যা গাড়ি থেকে নামার পর দু’জনের মধ্যে দেখা গেল ভালোবাসার এক ছোট্ট মুহূর্ত। একে অপরকে চুম্বনও করেন তাঁরা। সেই মাখোমাখো প্রেমের মুহূর্তের ভিডিয়োই এখন সোশ্যাল মিডিয়া‌য় দ্রুত গতিতে ভাইরাল। সিনে পাড়ায় প্রায়ই শোনা যায় বিচ্ছেদর খবর। তারা মাঝে এই অটুট প্রেমের মূহুর্ত অনুরাগীদের মন ছুঁয়েছে।

রবিবাসরীয় ছুটির দিনের সকালে সিদ্ধার্থ-বিদ্যার এই ছবিতে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন অভিনেত্রীর অনুরাগীরা। বিদ্যাকে বিমানবন্দরে পৌঁছে দিতে এসেছিলেন সিদ্ধার্থ। বিদায়বেলায় পরস্পরকে উষ্ণ আলিঙ্গন করেন। এরপর বিদ্যার ঠোঁটে ঠোঁট রাখেন সিদ্ধার্থ। দাম্পত্যের চোদ্দ বছরের জার্নিতে আজও ভালোবাসায় কোনও ঘাটতি হয়নি সে কথা বলার অপেক্ষাই রাখছে না। ভিডিয়োয় দু’জনকে বেশ স্বাভাবিক এবং হাসিখুশি মেজাজে দেখা যায়।

https://www.instagram.com/reel/DdssjW6T5xi/?stkn=MTVhZGUxaGxqYXlhZA==

ইন্ডাস্ট্রির এই তারকা দম্পতি ব্যক্তিগত জীবনকে প্রচারের আড়ালেই রাখতে পছন্দ করেন। বিদ্যা বরাবরই ব্যক্তিগতজীবনকে পেশাগত জীবন থেকে আলাদা রাখেন। দাম্পত্য জীবন নিয়ে আলোচনা তো দূর অস্ত। তবে বিমানবন্দরের সাম্প্রতিক ভিডিওতে আরও একবার চর্চায় তাঁদের প্রেমকাহিনি। তাদের প্রথম পরিচয় হয় ‘নো ওয়ান কিলড জেসিকা’ ছবির মুক্তির সময়। সেই সময় সিদ্ধার্থ তখন ইউটিভি মোশন পিকচার্সের সঙ্গে যুক্ত ছিলেন। আর বিদ্যা ছিলেন সংশ্লিষ্ট সিনেমার অভিনেত্রী। তবে সেসময় তাঁরা খুব বেশি পরস্পরের কাছাকাছি আসেননি।পরবর্তীতে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের সময় সম্পর্কের গভীরতা বাড়ে। ‘পা’ ছবির জন্য বিদ্যা সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছিলেন। এছাড়াও ২০১৪-তে পদ্মশ্রী,২০১২-তে 'দ্য ডার্টি পিকচার'- এর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং ৭'টি ফিল্ম ফেয়ার পুরষ্কারে সম্মানিত হয়েছেন। সাম্প্রতিক অতীতে বিদ্যা এক সাক্ষাৎকারে বলেছিলেন, একটি পার্টিতে করণ জোহর তাঁদের কাছাকাছি আসতে সাহায্য করেছিলেন।

এরপর ধীরে ধীরে প্রেমের সম্পর্ক তৈরি হয়। তাঁদের প্রথম সাক্ষাতের কথা বলতে গিয়ে বিদ্যা অকপটে বলেছিলেন, সিদ্ধার্থের প্রতি তিনি আগে থেকেই আকৃষ্ট ছিলেন। অল্প কিছুদিন প্রেমের পর চার হাত এক করে জীবনের নতুন অধ্যায়ে পা রাখেন দুজনে। পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে ব্যক্তিগত পরিসরে বসেছিল সিদ্ধার্থ-বিদ্যার বিয়ের আসর।

178 Views 0 Likes 0 Comments

Related News

সত্যজিতের ক্যামেরার আড়ালের ইতিহাস যাঁর লেন্সে বন্দি, প্রয়াত কিংবদন্তি আলোকচিত্রী হীরক সেন
বিনোদন

সত্যজিতের ক্যামেরার আড়ালের ইতিহাস যাঁর লেন্সে বন্দি, প্রয়াত কিংবদন্তি আলোকচিত্রী হ...

কিংবদন্তি চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের দীর্ঘদিনের সহযোগী ও বিশিষ্ট স্থিরচিত্রগ্রাহক হীরক সেন প্রয়াত। ৭১ বছর বয়সে তাঁর আকস্মিক মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্র ও আলোকচিত্র জগতে নেমে এসেছে শোকের ছায়া। সত্যজিৎ ও সন্দীপ রায়ের একাধিক ছবিতে তাঁর ক্যামেরার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

১১ নভে ২০২৬, ১০:৩০ পিএম · 2 মিনিট
যশের রাবণকে ‘লার্জার দ্যান লাইফ’,  ‘রামায়ণ’-এ রাম-রাবণের চরিত্রায়ণে এবার ক্ষুব্ধ মুকেশ খান্না!
বিনোদন

যশের রাবণকে ‘লার্জার দ্যান লাইফ’, ‘রামায়ণ’-এ রাম-রাবণের চরিত্রায়ণে এবার ক্ষুব্ধ ম...

‘রামায়ণ’-এ রাবণকে রামের চেয়েও বেশি মহিমান্বিত করে দেখানোর অভিযোগ তুলে সরব হলেন অভিনেতা মুকেশ খান্না। যশের রাবণ চরিত্রের প্রশংসা, রামের অ্যাকশন দৃশ্য এবং সীতার যুদ্ধের দৃশ্য—সবকিছু নিয়েই আপত্তি জানালেন ‘শক্তিমান’ খ্যাত অভিনেতা। তাঁর দাবি, সৃজনশীল স্বাধীনতার নামে মহাকাব্যের মূল ভাবনা ও ধর্মীয় বিশ্বাসকে বিকৃত করা উচিত নয়।

১১ নভে ২০২৬, ০৫:১২ পিএম · 2 মিনিট
ভাইফোঁটার আবহে ফিরে দেখা বাংলা সিরিয়ালের জনপ্রিয় ভাই-বোনের জুটি
বিনোদন

ভাইফোঁটার আবহে ফিরে দেখা বাংলা সিরিয়ালের জনপ্রিয় ভাই-বোনের জুটি

বাঙালির ড্রয়িংরুমের সন্ধ্যার আড্ডায় মেগা সিরিয়াল মানেই পারিবারিক সম্পর্কের টানাপোড়েন এবং ভালোবাসার গল্প। এই পারিবারিক আখ্যানগুলোর অন্যতম প্রধান স্তম্ভ হলো ভাই-বোনের মিষ্টি-মধুর রসায়ন। কখনো খুনসুটি, কখনো আবার বিপদের দিনে ঢাল হয়ে দাঁড়ানো—বাংলা ধারাবাহিকের পর্দায় এমন বেশ কিছু ভাই-বোনের জুটি দর্শকদের মনে স্থায়ী আসন পায়।

১১ নভে ২০২৬, ০২:৪৫ পিএম · 3 মিনিট
লক্ষ্মীপুজোর শুভক্ষণেই শেষযাত্রা! ৯৬ বছর বয়সে প্রয়াত রণবীর সিংয়ের ‘রকস্টার’ নানা
বিনোদন

লক্ষ্মীপুজোর শুভক্ষণেই শেষযাত্রা! ৯৬ বছর বয়সে প্রয়াত রণবীর সিংয়ের ‘রকস্টার’ নানা

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণেই ৯৬ বছর বয়সে প্রয়াত হলেন রণবীর সিংয়ের মাতামহ ড. রাম হিঙ্গোরানি। নাতির কাছে তিনি ছিলেন ‘রকস্টার নানা’। তাঁর প্রয়াণে শোকের ছায়া বলিউড অভিনেতার পরিবারে।

১১ নভে ২০২৬, ০২:১৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.