JAZZBAAT 24 BANGLA
২৬ নভে ২০২৬, ০৫:১১ পিএম
Breaking
Supreme Court: সন্তান বাবা-মায়ের সম্পত্তি নয়, হেফাজত মামলায় সন্তানের ইচ্ছাকেই অগ্রাধিকার স... Shivangi Singh Wedding: অনন্ত সিংহের মেয়ের বিয়ের ভোজে উপচে পড়ল ভিড়, ভাইরাল ‘দেশি জুগাড়’ Kolkata Weather: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, কলকাতায় ফের সাইক্লোনের আশঙ্কা? শীতের মধ্যেই আবহা... মেডিক্যাল কলেজে হামলার জের, মিছিল শুরু চিকিৎসকদের Indian Army: ৩ কিলোমিটার মহাসড়কই রানওয়ে! গুজরাটে হালকা বিমান নামিয়ে নজির গড়ল ভারতীয় সেনা ৮৫ বছর বয়সে ফের অসুস্থ এনসিপি প্রধান, ভর্তি মুম্বইয়ের ব্রীচ ক্যান্ডি হাসপাতালে এবার ঋতব্রতকে ঘিরে পোস্টার বিতর্ক, কলকাতা প্রেস ক্লাবের পাশে পদত্যাগের দাবি Saurav Das: সৌরভ দাসের বিরুদ্ধে LOC জারি, নাগরিকত্ব নিয়েও প্রশ্ন! Supreme Court: সন্তান বাবা-মায়ের সম্পত্তি নয়, হেফাজত মামলায় সন্তানের ইচ্ছাকেই অগ্রাধিকার স... Shivangi Singh Wedding: অনন্ত সিংহের মেয়ের বিয়ের ভোজে উপচে পড়ল ভিড়, ভাইরাল ‘দেশি জুগাড়’ Kolkata Weather: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, কলকাতায় ফের সাইক্লোনের আশঙ্কা? শীতের মধ্যেই আবহা... মেডিক্যাল কলেজে হামলার জের, মিছিল শুরু চিকিৎসকদের Indian Army: ৩ কিলোমিটার মহাসড়কই রানওয়ে! গুজরাটে হালকা বিমান নামিয়ে নজির গড়ল ভারতীয় সেনা ৮৫ বছর বয়সে ফের অসুস্থ এনসিপি প্রধান, ভর্তি মুম্বইয়ের ব্রীচ ক্যান্ডি হাসপাতালে এবার ঋতব্রতকে ঘিরে পোস্টার বিতর্ক, কলকাতা প্রেস ক্লাবের পাশে পদত্যাগের দাবি Saurav Das: সৌরভ দাসের বিরুদ্ধে LOC জারি, নাগরিকত্ব নিয়েও প্রশ্ন!

Supreme Court: সন্তান বাবা-মায়ের সম্পত্তি নয়, হেফাজত মামলায় সন্তানের ইচ্ছাকেই অগ্রাধিকার সুপ্রিম কোর্টের

Supreme Court: সন্তান বাবা-মায়ের সম্পত্তি নয়, হেফাজত মামলায় সন্তানের ইচ্ছাকেই অগ্রাধিকার সুপ্রিম কোর্টের
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: বিবাহবিচ্ছেদের পর নাবালক সন্তানের হেফাজত কার কাছে থাকবে, তা নিয়ে আইনি লড়াই প্রায়ই তিক্ততার পর্যায়ে পৌঁছায়। তবে এই ধরনের স্পর্শকাতর বিষয়ে বাবা-মায়ের আইনি অধিকারের চেয়ে সন্তানের সার্বিক কল্যাণ এবং তাদের নিজেদের ইচ্ছাই যে সবচেয়ে বড় কথা, তা আবারও স্পষ্ট করে দিল দেশের শীর্ষ আদালত। তামিলনাড়ুর মাদুরাইয়ের একটি পারিবারিক মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দিয়েছে, সন্তানরা তাদের বাবা-মায়ের ব্যক্তিগত সম্পত্তি নয়, কিংবা অভিভাবকদের মর্জিমাফিক ব্যবহার করার কোনো খেলার বস্তুও নয়।

বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি অপরেশ কুমার সিংয়ের ডিভিশন বেঞ্চ এই গুরুত্বপূর্ণ রায়ে মাদ্রাজ হাইকোর্টের আগের নির্দেশ খারিজ করে দিয়েছে। হাইকোর্ট এর আগে দুই নাবালক পুত্রসন্তানের হেফাজত তাদের বাবার হাতে তুলে দেওয়ার পক্ষে রায় দিয়েছিল। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, আইনগতভাবে বাবা সন্তানের স্বাভাবিক অভিভাবক হতে পারেন, কিন্তু তার অর্থ এই নয় যে সব ক্ষেত্রেই সন্তানের হেফাজত বাবারই প্রাপ্য।

ঘটনার সূত্রপাত তামিলনাড়ুর মাদুরাইয়ে। বিয়ের পাঁচ বছরের মাথায় ২০১৪ সালে ওই দম্পতি আলাদা থাকতে শুরু করেন এবং ২০১৮ সালে তাঁদের আনুষ্ঠানিক বিবাহবিচ্ছেদ হয়। ২০১৪ সাল থেকেই ১৬ ও ১৪ বছর বয়সি ওই দুই কিশোর তাদের মা এবং মামাবাড়ির আত্মীয়দের কাছেই মানুষ হয়েছে। পেশায় সেলসকর্মী মা একাই ছেলেদের পড়াশোনা ও বড় করার যাবতীয় দায়িত্ব সামলেছেন। ২০২৪ সালে মাদ্রাজ হাইকোর্ট পারিবারিক আদালতের রায় বহাল রেখে দুই ছেলেকে বাবার কাছে দেওয়ার নির্দেশ দিলে, সেই রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হন মা।

মামলার শুনানির সময় বিচারপতিরা বাবা-মায়ের অনুপস্থিতিতে দুই কিশোরের সঙ্গে একান্তে কথা বলেন। সেখানে ওই দুই ভাই স্পষ্ট জানায়, শৈশবের মাত্র দু-বছর বাবার সঙ্গে থাকার পর থেকে তারা বাবার দেখা পেয়েছে বড়জোর চার-পাঁচবার। তারা এখন মায়ের কাছেই থাকতে চায়। আদালত মনে করে, এই বয়সে দুই কিশোরই নিজেদের ভালো-মন্দ বোঝার মতো যথেষ্ট পরিণত এবং তাদের মতামতকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।

‘গার্ডিয়ানস অ্যান্ড ওয়ার্ডস অ্যাক্ট, ১৮৯০’-এর উল্লেখ করে বেঞ্চ জানায়, অভিভাবক নিয়োগের ক্ষেত্রে নাবালকের কল্যাণই চূড়ান্ত বিবেচ্য। বাবার পাশাপাশি মা-ও সন্তানের স্বাভাবিক অভিভাবক। দীর্ঘ বছর ধরে মায়ের সঙ্গে ওই দুই কিশোরের যে গভীর মানসিক বন্ধন তৈরি হয়েছে, তা ছিন্ন করলে তাদের পড়াশোনা এবং মানসিক স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে।

তবে সন্তানেরা যাতে বাবার স্নেহ থেকে পুরোপুরি বঞ্চিত না হয়, সেদিকেও নজর দিয়েছে আদালত। নির্দেশ দেওয়া হয়েছে, প্রতি মাসের দ্বিতীয় শনি ও রবিবার সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত মাদুরাইয়ের গান্ধী মিউজিয়ামে বাবা তাঁর ছেলেদের সঙ্গে দেখা করতে পারবেন। এ ছাড়া পোঙ্গল ও অর্ধবার্ষিক ছুটির সময়েও আগেভাগে মাকে ফোন বা হোয়াটসঅ্যাপে জানিয়ে তিনি সন্তানদের সঙ্গে সময় কাটাতে পারবেন। পাশাপাশি, ছেলেদের ভবিষ্যৎ পড়াশোনার খরচও বাবাকে ভাগ করে নেওয়ার পরামর্শ দিয়েছে শীর্ষ আদালত।

2 Views 0 Likes 0 Comments

Related News

Shivangi Singh Wedding: অনন্ত সিংহের মেয়ের বিয়ের ভোজে উপচে পড়ল ভিড়, ভাইরাল ‘দেশি জুগাড়’
দেশ

Shivangi Singh Wedding: অনন্ত সিংহের মেয়ের বিয়ের ভোজে উপচে পড়ল ভিড়, ভাইরাল ‘দেশি...

নিউজ ডেস্ক: বিহারের মকামার প্রাক্তন বিধায়ক অনন্ত সিংহের মেয়ে শিবাঙ্গীর বিয়ে হয়। পাত্র ঋষিকেশ কুমার। তিনি কমান্ড্যান্ট রণবিজয় কুমারের ছেলে। বিয়ের অনুষ্ঠান ঘিরে আগে থেকেই ছিল বিপুল আয়োজন। অনন্ত সিংহের তরফে কার্যত প্রকাশ্য ...

২৬ নভে ২০২৬, ০৪:৩৭ পিএম · 2 মিনিট
Indian Army: ৩ কিলোমিটার মহাসড়কই রানওয়ে! গুজরাটে হালকা বিমান নামিয়ে নজির গড়ল ভারতীয় সেনা
দেশ

Indian Army: ৩ কিলোমিটার মহাসড়কই রানওয়ে! গুজরাটে হালকা বিমান নামিয়ে নজির গড়ল ভারতী...

ভারতের প্রতিরক্ষা এবং সড়ক পরিকাঠামোর ইতিহাসে এক নতুন মাইলফলক যুক্ত হলো। গুজরাটের অমৃতসর–জামনগর ইকোনমিক করিডোরের (NH-754A) একটি অংশে সফলভাবে অবতরণ ও উড্ডয়ন করল ভারতীয় সেনাবাহিনীর 'টিম মাউন্টেন ঈগলস'-এর চারটি হালকা বিমান। দেশের আধুনিক জাতীয় মহাসড়কগুলি যে কেবল যোগাযোগ বা অর্থনৈতিক উন্নয়নের মাধ্যম নয়, বরং জরুরি ও কৌশলগত প্রয়োজনে সেনাবাহিনীর বিকল্প রানওয়ে হিসেবেও কাজ করতে পারে—এই মহড়া তারই প্রমাণ দিল।

২৬ নভে ২০২৬, ০৩:২২ পিএম · 2 মিনিট
৮৫ বছর বয়সে ফের অসুস্থ এনসিপি প্রধান, ভর্তি মুম্বইয়ের ব্রীচ ক্যান্ডি হাসপাতালে
দেশ

৮৫ বছর বয়সে ফের অসুস্থ এনসিপি প্রধান, ভর্তি মুম্বইয়ের ব্রীচ ক্যান্ডি হাসপাতালে

নিউজ ডেস্ক: এনসিপি প্রধান শরদ পওয়ার ফের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। বৃহস্পতিবার, ২৬ নভেম্বর দক্ষিণ মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছে ৮৫ বছর বয়সে এই প্রবীণ রাজনীতিবিদকে। প্রাথমিকভাবে শরীরে জলের ঘাটতি...

২৬ নভে ২০২৬, ০৩:০৫ পিএম · 2 মিনিট
Saurav Das: সৌরভ দাসের বিরুদ্ধে LOC জারি, নাগরিকত্ব নিয়েও প্রশ্ন!
দেশ

Saurav Das: সৌরভ দাসের বিরুদ্ধে LOC জারি, নাগরিকত্ব নিয়েও প্রশ্ন!

ককরোচ জনতা পার্টির (সিজেপি) সহ-আহ্বায়ক তথা অন্যতম প্রধান মুখ সৌরভ দাসের বিরুদ্ধে লুকআউট সার্কুলার (LOC) জারি করা হয়েছে বলে বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টকে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। বিদেশযাত্রায় বাধা দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সৌরভ দাসের দায়ের করা মামলার শুনানিতে কেন্দ্র দাবি করেছে, তাঁর পাসপোর্ট ও পরিচয়পত্রে থাকা একাধিক গুরুতর অসঙ্গতি তাঁর ভারতীয় নাগরিকত্বের ওপরও প্রভাব ফেলতে পারে। অন্যদিকে, সৌরভ দাসের আইনজীবী আদালতে জানিয়েছেন, বিমানবন্দরে আটকানোর সময় তাঁকে কোনো লুকআউট সার্কুলারের বিষয়ে অবহিত করা হয়নি। দিল্লি হাইকোর্টের বিচারপতি অমিত মহাজনের এজলাসে কেন্দ্রীয় সরকারের পক্ষে অতিরিক্ত সলিসিটর জেনারেল (ASG) চেতন শর্মা জানান, মুম্বই পুলিশের (মহারাষ্ট্র পুলিশ) অনুরোধে গত ২২-২৩ নভেম্বর মধ্যরাতে সৌরভ দাসের বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি করা হয়।

২৬ নভে ২০২৬, ০২:১০ পিএম · 3 মিনিট

Top Comments (0)

No approved comments yet.