নিউজ ডেস্ক: প্রসূন বন্দ্যোপাধ্যায়কে ঘিরে পোস্টার বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার কলকাতায় পোস্টার পড়ল রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে। কলকাতা প্রেস ক্লাবের পাশেই দেখা গেল সমাজবাদী পার্টির নামাঙ্কিত একাধিক পোস্টার। সেখানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি তোলার পাশাপাশি তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।
পোস্টারে লেখা হয়েছে, ‘আমাদের ভোটে জিতে অন্য দলে গেলেন কেন?’ পাশাপাশি অবিলম্বে পদত্যাগের দাবি জানিয়ে ‘উলুবেড়িয়া পূর্ব থেকে দূর হটো’ বলেও উল্লেখ করা হয়েছে। রাজনৈতিক মহলে এই পোস্টার ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে চর্চা।
আসছে বিস্তারিত




