JAZZBAAT 24 BANGLA
২৬ নভে ২০২৬, ০২:১৫ পিএম
Breaking
Saurav Das: সৌরভ দাসের বিরুদ্ধে LOC জারি, নাগরিকত্ব নিয়েও প্রশ্ন! Bihar Wedding: আম্বানিদের বিয়েকেও টেক্কা! মেয়ের বিয়েতে কোটি কোটি টাকা ওড়ালেন ‘ছোটে সরকার’ এক্স-রে রুমে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল চাঙড়, তুমুল হইচই এনআরএস হাসপাতাল চত্বরে FC Barcelona: গর্ডনের জোড়া গোলে বার্সার গোলবন্যা! সাবাহকে ৪-১ উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগে আরও... Gurnoor Brar: ১৪০ কিমি গতির ঝড় তুলছেন গুরনুর! নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেই কি... Manav Suthar: অশ্বিন-জাদেজার পথেই ক্যাঙারুর দেশকে ঘূর্ণিতে বধ করার স্বপ্ন দেখছেন মানব সুথা... Mohammed Siraj: ক্রাইস্টচার্চ টেস্টেও অনিশ্চিত সিরাজ! Jo Bachay Hain Sang Samait Lo: পাকিস্তানি ওয়েব সিরিজ ভারতে সম্প্রচার না করার নির্দেশ Saurav Das: সৌরভ দাসের বিরুদ্ধে LOC জারি, নাগরিকত্ব নিয়েও প্রশ্ন! Bihar Wedding: আম্বানিদের বিয়েকেও টেক্কা! মেয়ের বিয়েতে কোটি কোটি টাকা ওড়ালেন ‘ছোটে সরকার’ এক্স-রে রুমে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল চাঙড়, তুমুল হইচই এনআরএস হাসপাতাল চত্বরে FC Barcelona: গর্ডনের জোড়া গোলে বার্সার গোলবন্যা! সাবাহকে ৪-১ উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগে আরও... Gurnoor Brar: ১৪০ কিমি গতির ঝড় তুলছেন গুরনুর! নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেই কি... Manav Suthar: অশ্বিন-জাদেজার পথেই ক্যাঙারুর দেশকে ঘূর্ণিতে বধ করার স্বপ্ন দেখছেন মানব সুথা... Mohammed Siraj: ক্রাইস্টচার্চ টেস্টেও অনিশ্চিত সিরাজ! Jo Bachay Hain Sang Samait Lo: পাকিস্তানি ওয়েব সিরিজ ভারতে সম্প্রচার না করার নির্দেশ

Gurnoor Brar: ১৪০ কিমি গতির ঝড় তুলছেন গুরনুর! নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেই কি বহু প্রতীক্ষিত অভিষেক?

Gurnoor Brar: ১৪০ কিমি গতির ঝড় তুলছেন গুরনুর! নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেই কি বহু প্রতীক্ষিত অভিষেক?
ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের আগে ভারতীয় দলের নেটে নজর কাড়লেন গুরনুর ব্রার। বৃষ্টি, ঠান্ডা এবং প্রতিকূল আবহাওয়ার মধ্যেও বল হাতে তাঁর গতি ও আগ্রাসন বুঝিয়ে দিল, প্রথম একাদশে জায়গা পাওয়ার জন্য কতটা মরিয়া তিনি। শুক্রবার থেকে শুরু হতে চলা দ্বিতীয় টেস্টে গুরনুরের অভিষেকের সম্ভাবনা ক্রমশ জোরালো হচ্ছে। প্রথম টেস্টে বোলারদের ব্যর্থতার পর বোলিং বিভাগে পরিবর্তনের কথা ভাবছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সেই সুযোগেই নিজের দাবি জোরালো করলেন পঞ্জাবের এই দীর্ঘদেহী পেসার।

বুধবার ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে ভারতের একমাত্র অনুশীলন পর্ব শুরু হয়েছিল প্রবল বৃষ্টির মধ্যে। প্রথমে কেএল রাহুল, যশস্বী জয়সওয়াল এবং ধ্রুব জুরেলকে ইনডোর নেটে অ্যাস্ট্রোটার্ফে ব্যাট করতে হয়। পরে বৃষ্টি কমলে মাঠকর্মীদের তৎপরতায় অনুশীলনের ব্যবস্থা করা হয় মূল মাঠে। অন্য দিকে, জসপ্রীত বুমরা, আকাশ দীপ, অংশুল কম্বোজ এবং প্রসিদ্ধ কৃষ্ণ নিজেদের বোলিং অনুশীলনে ব্যস্ত ছিলেন। তবে নেটে সবচেয়ে বেশি নজর ছিল গুরনুরকে ঘিরে।

অধিনায়ক শুভমন গিলকে বল করার সময় যথেষ্ট গতি ও আগ্রাসন দেখান তিনি। ম্যাচের আগের দিন সাধারণত পেসাররা নিজেদের শরীরের উপর অতিরিক্ত চাপ দিতে চান না। কিন্তু গুরনুরের বোলিংয়ে সেই সতর্কতার ছাপ ছিল না। তাঁকে কিছুটা ধীরে বল করার পরামর্শ দেওয়া হয়। এর পরেই শুভমন গিল ও কোচ গৌতম গম্ভীরের মধ্যে আলোচনা হয়। গুরনুরকে ব্যাট করার সুযোগও দেওয়া হয়। গোটা ভারতীয় দলের বোলারদের মধ্যে একমাত্র তিনিই ওই দিন ব্যাটিং অনুশীলন করেন। তাঁকে কাছ থেকে পর্যবেক্ষণ করেন গম্ভীর।

ভারতের বোলিং কোচ মর্নি মর্কেলও গুরনুরের প্রশংসা করেছেন। তাঁর কথায়, ‘ভারতীয় দলে যোগ দেওয়ার পর থেকেই ওকে নিয়ে যথেষ্ট উৎসাহ তৈরি হয়েছে। ওর গতি এবং বাউন্স রয়েছে। এখানকার পরিবেশ ওর জন্য আদর্শ। সুযোগের দরজায় কড়া নাড়ছে গুরনুর। ও ঠিক কাজগুলোই করছে। সুযোগ যখন আসবে, তখন যাতে পুরোপুরি তৈরি থাকে, সেটা নিশ্চিত করাই আমার কাজ।’

প্রথম টেস্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত চার পেসার নিয়ে খেলেছিল। কিন্তু দীর্ঘ সময় ধরে বোলাররা প্রতিপক্ষকে চাপে রাখতে পারেননি। বিশেষ করে প্রথম ইনিংসে প্রসিদ্ধ কৃষ্ণের পারফরম্যান্স প্রত্যাশা পূরণ করতে পারেনি। দ্বিতীয় ইনিংসে তিনি নিয়ন্ত্রিত বোলিং করলেও ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপসের জুটি রান না করে দীর্ঘ সময় উইকেটে টিকে থাকার লক্ষ্য নিয়েছিল। ফলে তাঁর বোলিংয়ের কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠেছে।

গুরনুরকে খেলালে ভারতের বোলিং আক্রমণে বাড়তি গতি যোগ হবে। ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি গতিতে নিয়মিত বল করার ক্ষমতা রয়েছে তাঁর। ব্যাট হাতেও অবদান রাখার ক্ষমতা রয়েছে আকাশ দীপ ও অংশুল কম্বোজের। তাই এই দুই পেসারকে বাদ দেওয়ার সম্ভাবনা তুলনায় কম। সে ক্ষেত্রে প্রসিদ্ধ কৃষ্ণের জায়গায় গুরনুরের খেলার সম্ভাবনাই বেশি।

প্রথম টেস্ট ড্র হওয়ার পর দ্বিতীয় ম্যাচ ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে এই ম্যাচে জয় প্রয়োজন। তাই বোলিং আক্রমণে নতুন কাউকে সুযোগ দিয়ে চমক দেখাতে পারেন গম্ভীর ও শুভমন। এত দিন জাতীয় দলের দরজায় অপেক্ষা করেছেন গুরনুর। এ বার সেই দরজা খুলে যায় কি না, সেটাই দেখার।

1 Views 0 Likes 0 Comments

Related News

FC Barcelona: গর্ডনের জোড়া গোলে বার্সার গোলবন্যা! সাবাহকে ৪-১ উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগে আরও শক্তিশালী ফ্লিকের দল
ময়দান

FC Barcelona: গর্ডনের জোড়া গোলে বার্সার গোলবন্যা! সাবাহকে ৪-১ উড়িয়ে চ্যাম্পিয়ন্স ল...

স্পোর্টস ডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগে দাপট অব্যাহত বার্সেলোনার। বুধবার রাতে আজারবাইজানের ক্লাব সাবাহকে তাদের ঘরের মাঠে ৪-১ গোলে হারাল হ্যান্সি ফ্লিকের দল। জোড়া গোল করে বার্সেলোনার জয়ের নায়ক অ্যান্টনি গর্ডন। বাকি দু’টি গোল কর...

২৬ নভে ২০২৬, ০১:৫৬ পিএম · 2 মিনিট
Manav Suthar: অশ্বিন-জাদেজার পথেই ক্যাঙারুর দেশকে ঘূর্ণিতে বধ করার স্বপ্ন দেখছেন মানব সুথার
ময়দান

Manav Suthar: অশ্বিন-জাদেজার পথেই ক্যাঙারুর দেশকে ঘূর্ণিতে বধ করার স্বপ্ন দেখছেন ম...

স্পোর্টস ডেস্ক: ভারতীয় ক্রিকেটে কি তৈরি হচ্ছে নতুন স্পিন-জুটি? অশ্বিন-জাদেজার পর এবার কি জাতীয় দলের স্পিন আক্রমণে নিজের জায়গা পাকা করতে চলেছেন মানব সুথার? মাত্র ২৪ বছর বয়সেই টেস্ট ক্রিকেটে নজর কেড়েছেন রাজস্থানের এই বাঁহ...

২৬ নভে ২০২৬, ০১:৫৩ পিএম · 2 মিনিট
Mohammed Siraj: ক্রাইস্টচার্চ টেস্টেও অনিশ্চিত সিরাজ!
ময়দান

Mohammed Siraj: ক্রাইস্টচার্চ টেস্টেও অনিশ্চিত সিরাজ!

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় তথা সিরিজের শেষ টেস্টে মহম্মদ সিরাজের খেলার সম্ভাবনা ক্রমশ ক্ষীণ হচ্ছে। শুক্রবার ক্রাইস্টচার্চে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্ট। কিন্তু প্রথম ম্যাচে দল থেক...

২৬ নভে ২০২৬, ০১:৪৬ পিএম · 2 মিনিট
Indian Women's Hockey: জাপানকে ৪-০ গোলে হারিয়ে বিশ্ব হকি র‍্যাঙ্কিংয়ে চারে ভারতীয় মেয়েরা
ময়দান

Indian Women's Hockey: জাপানকে ৪-০ গোলে হারিয়ে বিশ্ব হকি র‍্যাঙ্কিংয়ে চারে ভারতীয়...

স্পোর্টস ডেস্ক: ভারতীয় মহিলা হকির মুকুটে জুড়ল আরও এক নতুন পালক। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে বিশ্ব র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে ইতিহাস গড়ল ভারতীয় দল। বুধবার জাপানকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে আন্তর্জাতিক হকি সংস্থার বিশ্ব র‍্যাঙ্কি...

২৬ নভে ২০২৬, ০১:৪০ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.