JAZZBAAT 24 BANGLA
২৬ নভে ২০২৬, ০২:১৫ পিএম
Breaking
Saurav Das: সৌরভ দাসের বিরুদ্ধে LOC জারি, নাগরিকত্ব নিয়েও প্রশ্ন! Bihar Wedding: আম্বানিদের বিয়েকেও টেক্কা! মেয়ের বিয়েতে কোটি কোটি টাকা ওড়ালেন ‘ছোটে সরকার’ এক্স-রে রুমে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল চাঙড়, তুমুল হইচই এনআরএস হাসপাতাল চত্বরে FC Barcelona: গর্ডনের জোড়া গোলে বার্সার গোলবন্যা! সাবাহকে ৪-১ উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগে আরও... Gurnoor Brar: ১৪০ কিমি গতির ঝড় তুলছেন গুরনুর! নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেই কি... Manav Suthar: অশ্বিন-জাদেজার পথেই ক্যাঙারুর দেশকে ঘূর্ণিতে বধ করার স্বপ্ন দেখছেন মানব সুথা... Mohammed Siraj: ক্রাইস্টচার্চ টেস্টেও অনিশ্চিত সিরাজ! Jo Bachay Hain Sang Samait Lo: পাকিস্তানি ওয়েব সিরিজ ভারতে সম্প্রচার না করার নির্দেশ Saurav Das: সৌরভ দাসের বিরুদ্ধে LOC জারি, নাগরিকত্ব নিয়েও প্রশ্ন! Bihar Wedding: আম্বানিদের বিয়েকেও টেক্কা! মেয়ের বিয়েতে কোটি কোটি টাকা ওড়ালেন ‘ছোটে সরকার’ এক্স-রে রুমে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল চাঙড়, তুমুল হইচই এনআরএস হাসপাতাল চত্বরে FC Barcelona: গর্ডনের জোড়া গোলে বার্সার গোলবন্যা! সাবাহকে ৪-১ উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগে আরও... Gurnoor Brar: ১৪০ কিমি গতির ঝড় তুলছেন গুরনুর! নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেই কি... Manav Suthar: অশ্বিন-জাদেজার পথেই ক্যাঙারুর দেশকে ঘূর্ণিতে বধ করার স্বপ্ন দেখছেন মানব সুথা... Mohammed Siraj: ক্রাইস্টচার্চ টেস্টেও অনিশ্চিত সিরাজ! Jo Bachay Hain Sang Samait Lo: পাকিস্তানি ওয়েব সিরিজ ভারতে সম্প্রচার না করার নির্দেশ

Jo Bachay Hain Sang Samait Lo: পাকিস্তানি ওয়েব সিরিজ ভারতে সম্প্রচার না করার নির্দেশ

Jo Bachay Hain Sang Samait Lo: পাকিস্তানি ওয়েব সিরিজ ভারতে সম্প্রচার না করার নির্দেশ
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নয়াদিল্লি: পাকিস্তানের ওয়েব সিরিজ ‘জো বাচে হ্যায় সাঙ্গ সামেত লো’ ভারতে সম্প্রচার করা যাবে না। নেটফ্লিক্সকে আগের প্রতিশ্রুতি মনে করিয়ে দিয়ে এমনই বার্তা দিল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। পাকিস্তানি শিল্পীদের অভিনীত এই সিরিজটি আগামী ৪ ডিসেম্বর বিশ্বজুড়ে মুক্তি পাওয়ার কথা। কিন্তু ভারতে সেটি দেখানো নিয়ে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে। সেই পরিস্থিতিতে নেটফ্লিক্সকে ২০২৫ সালের ৮ মে জারি করা সরকারি নির্দেশিকা মেনে চলতে বলেছে কেন্দ্র।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, পাকিস্তানে তৈরি কোনও ছবি বা ওয়েব সিরিজ যাতে ভারতের গ্রাহকদের কাছে সম্প্রচারিত না হয়, তা নিশ্চিত করতে বলা হয়েছে নেটফ্লিক্সকে। ২০২৫ সালের জুন মাসে নেটফ্লিক্স কর্তৃপক্ষ কেন্দ্রকে জানিয়েছিল, তারা ভারতের গ্রাহকদের জন্য পাকিস্তানে তৈরি কোনও ছবি বা সিরিজ উপলব্ধ করেনি। সেই প্রতিশ্রুতি বজায় রাখার কথাই এ বার মনে করিয়ে দিয়েছে মন্ত্রক।

সম্প্রতি এই সিরিজের ভারতে মুক্তির সম্ভাবনা নিয়ে একাধিক অভিযোগ ও আবেদন জমা পড়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের কাছে। তার পরেই নেটফ্লিক্সকে নতুন করে সতর্ক করা হয়েছে। বিশেষ করে অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (এআইসিডব্লিউএ) এবং ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (এফডব্লিউআইসিই) এই সিরিজ ভারতে সম্প্রচার বন্ধ করার দাবিতে সরব হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছেও চিঠি পাঠিয়েছে এআইসিডব্লিউএ। তাদের দাবি, শুধু এই সিরিজ নয়, পাকিস্তানের কোনও ছবি, ধারাবাহিক, গান বা অন্য বিনোদনমূলক বিষয়বস্তু ভারতের পর্দায় দেখানো বন্ধ করতে স্থায়ী আইন তৈরি করা হোক।

‘জো বাচে হ্যায় সাঙ্গ সামেত লো’ পাকিস্তানের লেখিকা ফারহাত ইশতিয়াকের জনপ্রিয় উপন্যাস অবলম্বনে তৈরি। এটি নেটফ্লিক্সের প্রথম পাকিস্তানি অরিজিনাল সিরিজ। পরিচালনা ও প্রযোজনার দায়িত্বে রয়েছেন মোমিনা দুরাইদ। সিরিজে অভিনয় করেছেন ফাওয়াদ খান, মাহিরা খান, হানিয়া আমির, সনম সঈদ, আহাদ রাজা মীর, ইকরা আজিজ-সহ পাকিস্তানের একাধিক পরিচিত অভিনেতা। তিন প্রজন্মের ছয়টি প্রেমের গল্পকে কেন্দ্র করে তৈরি হয়েছে এই ধারাবাহিক। পাকিস্তান, ইতালি এবং ব্রিটেনে এর শুটিং হয়েছে।

২০২৫ সালের ৮ মে পহেলগাঁও জঙ্গি হামলার পর পাকিস্তানে তৈরি বিনোদনমূলক বিষয়বস্তু নিয়ে নিষেধাজ্ঞা সংক্রান্ত নির্দেশিকা জারি করেছিল তথ্য ও সম্প্রচার মন্ত্রক। ওই হামলায় ২৬ জনের মৃত্যু হয়েছিল। পরবর্তী সময়ে ভারত-পাকিস্তান সামরিক উত্তেজনার আবহে পাকিস্তানি বিষয়বস্তু সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয় ওটিটি প্ল্যাটফর্ম এবং ডিজিটাল মাধ্যমগুলিকে।

উল্লেখ্য, নেটফ্লিক্সের তালিকায় ‘জো বাচে হ্যায় সাঙ্গ সামেত লো’-র মুক্তির তারিখ ৪ ডিসেম্বর দেখানো হলেও ভারতে সেটি আদৌ দেখা যাবে কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। কেন্দ্রের সাম্প্রতিক নির্দেশের পর ভারতে সিরিজটির সম্প্রচার কার্যত অনিশ্চিত। যদিও এ বিষয়ে নেটফ্লিক্সের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

2 Views 0 Likes 0 Comments

Related News

Big-Boss 2026: নিরঞ্জনের সামনে সৃজলার কান্না, দেখে আর চুপ থাকতে পারলেন না জীতু! বিগ বসের ঘরে কী নিয়ে তুমুল অশান্তি?
বিনোদন

Big-Boss 2026: নিরঞ্জনের সামনে সৃজলার কান্না, দেখে আর চুপ থাকতে পারলেন না জীতু! বি...

'বিগ বস বাংলা’য় সম্পর্কের জটিলতা, চোখের জল এবং মান-অভিমানের তীব্র নাটকীয়তায় জমে উঠেছে বাবলাতলার চায়ের ঠেক! বাইরের জীবনে অভিনেতা শন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক আর ঘরের ভেতরে জীতু কমলের সঙ্গে ঘনিষ্ঠতা—এই দুইয়ের টানাপোড়েনে ভেঙে পড়েছেন অভিনেত্রী সৃজলা গুহ। গত রাতের অর্থাৎ বুধবার, ২৫ নভেম্বর এপিসোডে “দু-জনের লাইফ শেষ করে দিলাম"—নিরঞ্জনের সামনে কান্নায় ভেঙে পড়লেন সৃজলা। পর্বের সবচেয়ে আবেগঘন মুহূর্ত দেখা যায় বেডরুমে। বিছানায় বসে সহ-প্রতিযোগী নিরঞ্জনের কাছে নিজের মনের যন্ত্রণা উগরে দিয়ে অঝোরে কাঁদতে থাকেন সৃজলা।

২৬ নভে ২০২৬, ১০:৩৯ এএম · 2 মিনিট
Shah Rukh Khan: একটি ইনস্টাগ্রাম পোস্টেই আইনি বিপাকে ইনফ্লুয়েন্সার! শাহরুখের ভাবমূর্তি ক্ষুণ্ণের অভিযোগে ৪৮ ঘণ্টার সময়সীমা
বিনোদন

Shah Rukh Khan: একটি ইনস্টাগ্রাম পোস্টেই আইনি বিপাকে ইনফ্লুয়েন্সার! শাহরুখের ভাবমূ...

নিউজ ডেস্ক: একটি ভিডিও, কয়েক লাইনের ক্যাপশন আর তা থেকেই আইনি বিতর্ক! সোশ্যাল মিডিয়ায় কোনও ঘটনা কীভাবে উপস্থাপন করা হচ্ছে, তা যে কতটা গুরুত্বপূর্ণ, শাহরুখ খানকে ঘিরে সাম্প্রতিক ঘটনা যেন ফের সেই প্রশ্নই তুলে দিল। আধ্যাত্মি...

২৬ নভে ২০২৬, ০৮:৪৩ এএম · 2 মিনিট
Oscars 2027: অস্কারের দৌড়ে রণবীর-যশের ‘রামায়ণ’! হলিউডের তাবড় ছবিকে টেক্কা দিয়ে ভিএফএক্সের সেরা ২০-তে ভারতীয় মহাকাব্য
বিনোদন

Oscars 2027: অস্কারের দৌড়ে রণবীর-যশের ‘রামায়ণ’! হলিউডের তাবড় ছবিকে টেক্কা দিয়ে...

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারের দৌড়ে বড়সড় সাফল্য অর্জন করল ভারতীয় সিনেমা। ৯৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস (অস্কার ২০২৭)-এর 'সেরা ভিজ্যুয়াল এফেক্টস' (Best Visual Effects) বিভাগের প্রাথমিক শীর্ষ ২০টি ছবির তালিকায় জায়গা করে নিয়েছে নিতেশ তিওয়ারি পরিচালিত মহাকাব্যিক চলচ্চিত্র 'রামায়ণ: রাইজ অব আ লিজেন্ড )' (রামায়ণ: পার্ট ১)। আন্তর্জাতিক বিনোদন মাধ্যম Variety-এর এক বিশেষ প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আনা হয়েছে।

২৫ নভে ২০২৬, ০৯:৪১ পিএম · 3 মিনিট
Netflix Pakistani Dramas: একটি নিষিদ্ধ হওয়ার মুখে, অন্যটি ভাইরাল: নেটফ্লিক্সে দুটি পাকিস্তানি নাটক বন্ধকরার দাবী জানাল ভরতের চলচ্চিত্র নির্মাতারা
বিনোদন

Netflix Pakistani Dramas: একটি নিষিদ্ধ হওয়ার মুখে, অন্যটি ভাইরাল: নেটফ্লিক্সে দুটি...

ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েনের আবহে এবার বিনোদন জগতকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের ঝড় উঠেছে। দুটি ভিন্ন পাকিস্তানি নাটক এবং সেগুলোর প্রচারণাকে কেন্দ্র করে ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। একদিকে যেমন পাকিস্তানি কনটেন্ট পুরোপুরি নিষিদ্ধ করার দাবি উঠেছে, অন্যদিকে তেমনি ভারতীয় দর্শকদের একাংশের মধ্যে পাকিস্তানি ধারাবাহিকের জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। পাকিস্তানের প্রথম নেটফ্লিক্স অরিজিনাল সিরিজ ‘জো বাচে হ্যায় সঙ্গ সমেত লো’-এর ফার্স্ট-লুক পোস্টার এবং মুক্তির তারিখ প্রকাশ্যে আসার পর থেকেই ভারতে ক্ষোভ ছড়িয়ে পড়ে। ফারহাত ইশতিয়াকের জনপ্রিয় উপন্যাস অবলম্বনে নির্মিত এই সিরিজটি আগামী ৪ ডিসেম্বর, ২০২৬ বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার কথা রয়েছে।

২৫ নভে ২০২৬, ০৬:০৭ পিএম · 3 মিনিট

Top Comments (0)

No approved comments yet.