JAZZBAAT 24 BANGLA
২৬ নভে ২০২৬, ০২:২১ পিএম
Breaking
Saurav Das: সৌরভ দাসের বিরুদ্ধে LOC জারি, নাগরিকত্ব নিয়েও প্রশ্ন! Bihar Wedding: আম্বানিদের বিয়েকেও টেক্কা! মেয়ের বিয়েতে কোটি কোটি টাকা ওড়ালেন ‘ছোটে সরকার’ এক্স-রে রুমে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল চাঙড়, তুমুল হইচই এনআরএস হাসপাতাল চত্বরে FC Barcelona: গর্ডনের জোড়া গোলে বার্সার গোলবন্যা! সাবাহকে ৪-১ উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগে আরও... Gurnoor Brar: ১৪০ কিমি গতির ঝড় তুলছেন গুরনুর! নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেই কি... Manav Suthar: অশ্বিন-জাদেজার পথেই ক্যাঙারুর দেশকে ঘূর্ণিতে বধ করার স্বপ্ন দেখছেন মানব সুথা... Mohammed Siraj: ক্রাইস্টচার্চ টেস্টেও অনিশ্চিত সিরাজ! Jo Bachay Hain Sang Samait Lo: পাকিস্তানি ওয়েব সিরিজ ভারতে সম্প্রচার না করার নির্দেশ Saurav Das: সৌরভ দাসের বিরুদ্ধে LOC জারি, নাগরিকত্ব নিয়েও প্রশ্ন! Bihar Wedding: আম্বানিদের বিয়েকেও টেক্কা! মেয়ের বিয়েতে কোটি কোটি টাকা ওড়ালেন ‘ছোটে সরকার’ এক্স-রে রুমে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল চাঙড়, তুমুল হইচই এনআরএস হাসপাতাল চত্বরে FC Barcelona: গর্ডনের জোড়া গোলে বার্সার গোলবন্যা! সাবাহকে ৪-১ উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগে আরও... Gurnoor Brar: ১৪০ কিমি গতির ঝড় তুলছেন গুরনুর! নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেই কি... Manav Suthar: অশ্বিন-জাদেজার পথেই ক্যাঙারুর দেশকে ঘূর্ণিতে বধ করার স্বপ্ন দেখছেন মানব সুথা... Mohammed Siraj: ক্রাইস্টচার্চ টেস্টেও অনিশ্চিত সিরাজ! Jo Bachay Hain Sang Samait Lo: পাকিস্তানি ওয়েব সিরিজ ভারতে সম্প্রচার না করার নির্দেশ

FC Barcelona: গর্ডনের জোড়া গোলে বার্সার গোলবন্যা! সাবাহকে ৪-১ উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগে আরও শক্তিশালী ফ্লিকের দল

FC Barcelona: গর্ডনের জোড়া গোলে বার্সার গোলবন্যা! সাবাহকে ৪-১ উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগে আরও শক্তিশালী ফ্লিকের দল
ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগে দাপট অব্যাহত বার্সেলোনার। বুধবার রাতে আজারবাইজানের ক্লাব সাবাহকে তাদের ঘরের মাঠে ৪-১ গোলে হারাল হ্যান্সি ফ্লিকের দল। জোড়া গোল করে বার্সেলোনার জয়ের নায়ক অ্যান্টনি গর্ডন। বাকি দু’টি গোল করিম আদেয়েমি এবং গ্যাব্রিয়েল জেসুসের। সাবাহর হয়ে একমাত্র গোলটি করেন জয়-ল্যান্স মিকেলস।

ম্যাচের শুরুতে অবশ্য কিছুটা অস্বস্তিতে ছিল বার্সেলোনা। ঘরের মাঠে সাবাহ আক্রমণে উঠে এসে একাধিকবার বিপদ তৈরি করে। ২৭ মিনিটে ইভান লেপিনিকা-র শট ক্রসবারে লেগে ফিরে আসে। তবে ৩১ মিনিটে গোল করে বার্সেলোনাকে এগিয়ে দেন গর্ডন। করিম আদেয়েমির ক্রস সাবাহ গোলরক্ষক স্তাস পোকাতিলভ ঠিকমতো সামলাতে না পারায় ফিরতি বল থেকে গোল করেন ইংল্যান্ডের এই উইঙ্গার।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ান গর্ডন। গ্যাব্রিয়েল জেসুসের শট গোলরক্ষক আটকে দিলেও ফিরতি বলে জাল খুঁজে নিতে ভুল করেননি তিনি। ৫৫ মিনিটে আলেহান্দ্রো বালদের পাস থেকে গোল করেন আদেয়েমি। পাঁচ মিনিট পরে জেসুসের গোলে ব্যবধান দাঁড়ায় ৪-০। অল্প সময়ের মধ্যেই কার্যত ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে যায়। ৬৩ মিনিটে সাবাহর হয়ে ব্যবধান কমান মিকেলস। ক্রিশ্চিয়ান নওয়াচুকুর পাস থেকে গোল করেন তিনি। শেষ দিকে ব্যবধান আরও বাড়ানোর সুযোগ পেয়েছিল বার্সেলোনা। আদেয়েমির একটি শট ক্রসবারে লাগে। তবে আর গোল হয়নি।

চোটের কারণে দলে ছিলেন না লামিনে ইয়ামাল। রাফিনিয়াকেও প্রথম একাদশে রাখেননি ফ্লিক। একাধিক পরিবর্তন নিয়েও জয় তুলে নেওয়ায় খুশি বার্সেলোনা কোচ। ম্যাচের পরে ফ্লিক বলেন, ‘বিশেষ করে দ্বিতীয়ার্ধে আমরা ম্যাচ নিয়ন্ত্রণ করেছি। গোল করেছি, দলের খেলার গতিও ভালো ছিল। তাই আমি খুশি। এখানে তিন পয়েন্ট পাওয়া গুরুত্বপূর্ণ। তবে এই ধরনের ম্যাচ কখনও সহজ হয় না।’

এই জয়ের ফলে পাঁচ ম্যাচে চারটি জয় নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বে ১২ পয়েন্ট হল বার্সেলোনার। প্রথম আটে থেকে সরাসরি শেষ ষোলোয় ওঠার লড়াইয়ে নিজেদের অবস্থান আরও মজবুত করল তারা।

3 Views 0 Likes 0 Comments

Related News

Gurnoor Brar: ১৪০ কিমি গতির ঝড় তুলছেন গুরনুর! নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেই কি বহু প্রতীক্ষিত অভিষেক?
ময়দান

Gurnoor Brar: ১৪০ কিমি গতির ঝড় তুলছেন গুরনুর! নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস...

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের আগে ভারতীয় দলের নেটে নজর কাড়লেন গুরনুর ব্রার। বৃষ্টি, ঠান্ডা এবং প্রতিকূল আবহাওয়ার মধ্যেও বল হাতে তাঁর গতি ও আগ্রাসন বুঝিয়ে দিল, প্রথম একাদশে জায়গা পাওয়ার জন্য কতট...

২৬ নভে ২০২৬, ০১:৫৪ পিএম · 2 মিনিট
Manav Suthar: অশ্বিন-জাদেজার পথেই ক্যাঙারুর দেশকে ঘূর্ণিতে বধ করার স্বপ্ন দেখছেন মানব সুথার
ময়দান

Manav Suthar: অশ্বিন-জাদেজার পথেই ক্যাঙারুর দেশকে ঘূর্ণিতে বধ করার স্বপ্ন দেখছেন ম...

স্পোর্টস ডেস্ক: ভারতীয় ক্রিকেটে কি তৈরি হচ্ছে নতুন স্পিন-জুটি? অশ্বিন-জাদেজার পর এবার কি জাতীয় দলের স্পিন আক্রমণে নিজের জায়গা পাকা করতে চলেছেন মানব সুথার? মাত্র ২৪ বছর বয়সেই টেস্ট ক্রিকেটে নজর কেড়েছেন রাজস্থানের এই বাঁহ...

২৬ নভে ২০২৬, ০১:৫৩ পিএম · 2 মিনিট
Mohammed Siraj: ক্রাইস্টচার্চ টেস্টেও অনিশ্চিত সিরাজ!
ময়দান

Mohammed Siraj: ক্রাইস্টচার্চ টেস্টেও অনিশ্চিত সিরাজ!

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় তথা সিরিজের শেষ টেস্টে মহম্মদ সিরাজের খেলার সম্ভাবনা ক্রমশ ক্ষীণ হচ্ছে। শুক্রবার ক্রাইস্টচার্চে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্ট। কিন্তু প্রথম ম্যাচে দল থেক...

২৬ নভে ২০২৬, ০১:৪৬ পিএম · 2 মিনিট
Indian Women's Hockey: জাপানকে ৪-০ গোলে হারিয়ে বিশ্ব হকি র‍্যাঙ্কিংয়ে চারে ভারতীয় মেয়েরা
ময়দান

Indian Women's Hockey: জাপানকে ৪-০ গোলে হারিয়ে বিশ্ব হকি র‍্যাঙ্কিংয়ে চারে ভারতীয়...

স্পোর্টস ডেস্ক: ভারতীয় মহিলা হকির মুকুটে জুড়ল আরও এক নতুন পালক। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে বিশ্ব র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে ইতিহাস গড়ল ভারতীয় দল। বুধবার জাপানকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে আন্তর্জাতিক হকি সংস্থার বিশ্ব র‍্যাঙ্কি...

২৬ নভে ২০২৬, ০১:৪০ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.