JAZZBAAT 24 BANGLA
২৬ নভে ২০২৬, ০২:২১ পিএম
Breaking
Saurav Das: সৌরভ দাসের বিরুদ্ধে LOC জারি, নাগরিকত্ব নিয়েও প্রশ্ন! Bihar Wedding: আম্বানিদের বিয়েকেও টেক্কা! মেয়ের বিয়েতে কোটি কোটি টাকা ওড়ালেন ‘ছোটে সরকার’ এক্স-রে রুমে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল চাঙড়, তুমুল হইচই এনআরএস হাসপাতাল চত্বরে FC Barcelona: গর্ডনের জোড়া গোলে বার্সার গোলবন্যা! সাবাহকে ৪-১ উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগে আরও... Gurnoor Brar: ১৪০ কিমি গতির ঝড় তুলছেন গুরনুর! নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেই কি... Manav Suthar: অশ্বিন-জাদেজার পথেই ক্যাঙারুর দেশকে ঘূর্ণিতে বধ করার স্বপ্ন দেখছেন মানব সুথা... Mohammed Siraj: ক্রাইস্টচার্চ টেস্টেও অনিশ্চিত সিরাজ! Jo Bachay Hain Sang Samait Lo: পাকিস্তানি ওয়েব সিরিজ ভারতে সম্প্রচার না করার নির্দেশ Saurav Das: সৌরভ দাসের বিরুদ্ধে LOC জারি, নাগরিকত্ব নিয়েও প্রশ্ন! Bihar Wedding: আম্বানিদের বিয়েকেও টেক্কা! মেয়ের বিয়েতে কোটি কোটি টাকা ওড়ালেন ‘ছোটে সরকার’ এক্স-রে রুমে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল চাঙড়, তুমুল হইচই এনআরএস হাসপাতাল চত্বরে FC Barcelona: গর্ডনের জোড়া গোলে বার্সার গোলবন্যা! সাবাহকে ৪-১ উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগে আরও... Gurnoor Brar: ১৪০ কিমি গতির ঝড় তুলছেন গুরনুর! নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেই কি... Manav Suthar: অশ্বিন-জাদেজার পথেই ক্যাঙারুর দেশকে ঘূর্ণিতে বধ করার স্বপ্ন দেখছেন মানব সুথা... Mohammed Siraj: ক্রাইস্টচার্চ টেস্টেও অনিশ্চিত সিরাজ! Jo Bachay Hain Sang Samait Lo: পাকিস্তানি ওয়েব সিরিজ ভারতে সম্প্রচার না করার নির্দেশ

Indian Women's Hockey: জাপানকে ৪-০ গোলে হারিয়ে বিশ্ব হকি র‍্যাঙ্কিংয়ে চারে ভারতীয় মেয়েরা

Indian Women's Hockey: জাপানকে ৪-০ গোলে হারিয়ে বিশ্ব হকি র‍্যাঙ্কিংয়ে চারে ভারতীয় মেয়েরা
ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: ভারতীয় মহিলা হকির মুকুটে জুড়ল আরও এক নতুন পালক। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে বিশ্ব র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে ইতিহাস গড়ল ভারতীয় দল। বুধবার জাপানকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে আন্তর্জাতিক হকি সংস্থার বিশ্ব র‍্যাঙ্কিংয়ে চতুর্থ স্থানে উঠে এলেন সালিমা টেটেরা। এর আগে মঙ্গলবার চিনকে ৬-২ গোলে হারিয়ে প্রথমবার পঞ্চম স্থানে পৌঁছেছিল ভারত। জাপানের বিরুদ্ধে বড় জয়ের পর সেই নজিরও ছাপিয়ে গেলেন ভারতীয় খেলোয়াড়েরা। বিশ্ব র‍্যাঙ্কিংয়ে এটাই ভারতীয় মহিলা হকি দলের সর্বকালের সেরা অবস্থান।

ভোপালের নাথু বারখেড়া আন্তর্জাতিক ক্রীড়া কমপ্লেক্সে চলছে ২০২৬ সালের মহিলা এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি। ঘরের মাঠে এই প্রতিযোগিতায় শুরু থেকেই দুরন্ত ছন্দে রয়েছে ভারত। মালয়েশিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, চিনের পর জাপানকেও হারিয়ে লিগ পর্বে টানা পাঁচটি জয় তুলে নিয়েছে দল। 

অপরাজিত থেকেই সেমিফাইনালে জায়গা পাকা করেছে ভারতীয় মহিলা হকি দল। চিনের বিরুদ্ধে ৬-২ গোলের জয়টি ছিল এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে ওই প্রতিপক্ষের বিরুদ্ধে ভারতের সবচেয়ে বড় জয়। তার পর জাপানের বিরুদ্ধে ৪-০ ব্যবধানের জয় দলের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে।

২০০৩ সালের অক্টোবরে আন্তর্জাতিক হকি সংস্থার বিশ্ব র‍্যাঙ্কিং চালু হওয়ার পর থেকে ভারতীয় মহিলা দল একাধিকবার উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। ২০১৮ সালের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে পৌঁছে নবম স্থানে উঠেছিল ভারত। টোকিও অলিম্পিকে চতুর্থ হওয়ার পর র‍্যাঙ্কিংয়ে অষ্টম স্থানে জায়গা করে নেয় দল।

২০২২ সালের প্রো লিগ এবং ২০২৩ সালেও ষষ্ঠ স্থানে ছিল ভারত। কিন্তু এবার সব পুরনো রেকর্ড ভেঙে চতুর্থ স্থানে উঠে এলেন মেয়েরা। ২০২৬ সাল ভারতীয় মহিলা হকির কাছে বিশেষ সাফল্যের বছর। এফআইএইচ নেশনস কাপ জয়ের পাশাপাশি বিশ্বকাপে পঞ্চম স্থান অর্জন করেছে দল, যা ১৯৭৪ সালের পর বিশ্বকাপে ভারতের সেরা ফল। 

এশিয়ান গেমসেও ৪৪ বছর পর সোনা জিতেছে ভারত। এবার এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে টানা তৃতীয় এবং সব মিলিয়ে চতুর্থ শিরোপা জয়ের লক্ষ্য সালিমা টেটেদের। হকি ইন্ডিয়ার মহাসচিব ভোলানাথ সিং এই সাফল্যের জন্য খেলোয়াড় ও প্রশিক্ষক দলকে অভিনন্দন জানিয়েছেন। 

তাঁর মতে, কঠোর পরিশ্রম, শৃঙ্খলা এবং অদম্য লড়াইয়ের ফলেই এই ঐতিহাসিক জায়গায় পৌঁছেছে ভারত। এবার নজর সেমিফাইনাল পেরিয়ে ট্রফি ঘরে তোলার দিকে।

3 Views 0 Likes 0 Comments

Related News

FC Barcelona: গর্ডনের জোড়া গোলে বার্সার গোলবন্যা! সাবাহকে ৪-১ উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগে আরও শক্তিশালী ফ্লিকের দল
ময়দান

FC Barcelona: গর্ডনের জোড়া গোলে বার্সার গোলবন্যা! সাবাহকে ৪-১ উড়িয়ে চ্যাম্পিয়ন্স ল...

স্পোর্টস ডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগে দাপট অব্যাহত বার্সেলোনার। বুধবার রাতে আজারবাইজানের ক্লাব সাবাহকে তাদের ঘরের মাঠে ৪-১ গোলে হারাল হ্যান্সি ফ্লিকের দল। জোড়া গোল করে বার্সেলোনার জয়ের নায়ক অ্যান্টনি গর্ডন। বাকি দু’টি গোল কর...

২৬ নভে ২০২৬, ০১:৫৬ পিএম · 2 মিনিট
Gurnoor Brar: ১৪০ কিমি গতির ঝড় তুলছেন গুরনুর! নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেই কি বহু প্রতীক্ষিত অভিষেক?
ময়দান

Gurnoor Brar: ১৪০ কিমি গতির ঝড় তুলছেন গুরনুর! নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস...

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের আগে ভারতীয় দলের নেটে নজর কাড়লেন গুরনুর ব্রার। বৃষ্টি, ঠান্ডা এবং প্রতিকূল আবহাওয়ার মধ্যেও বল হাতে তাঁর গতি ও আগ্রাসন বুঝিয়ে দিল, প্রথম একাদশে জায়গা পাওয়ার জন্য কতট...

২৬ নভে ২০২৬, ০১:৫৪ পিএম · 2 মিনিট
Manav Suthar: অশ্বিন-জাদেজার পথেই ক্যাঙারুর দেশকে ঘূর্ণিতে বধ করার স্বপ্ন দেখছেন মানব সুথার
ময়দান

Manav Suthar: অশ্বিন-জাদেজার পথেই ক্যাঙারুর দেশকে ঘূর্ণিতে বধ করার স্বপ্ন দেখছেন ম...

স্পোর্টস ডেস্ক: ভারতীয় ক্রিকেটে কি তৈরি হচ্ছে নতুন স্পিন-জুটি? অশ্বিন-জাদেজার পর এবার কি জাতীয় দলের স্পিন আক্রমণে নিজের জায়গা পাকা করতে চলেছেন মানব সুথার? মাত্র ২৪ বছর বয়সেই টেস্ট ক্রিকেটে নজর কেড়েছেন রাজস্থানের এই বাঁহ...

২৬ নভে ২০২৬, ০১:৫৩ পিএম · 2 মিনিট
Mohammed Siraj: ক্রাইস্টচার্চ টেস্টেও অনিশ্চিত সিরাজ!
ময়দান

Mohammed Siraj: ক্রাইস্টচার্চ টেস্টেও অনিশ্চিত সিরাজ!

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় তথা সিরিজের শেষ টেস্টে মহম্মদ সিরাজের খেলার সম্ভাবনা ক্রমশ ক্ষীণ হচ্ছে। শুক্রবার ক্রাইস্টচার্চে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্ট। কিন্তু প্রথম ম্যাচে দল থেক...

২৬ নভে ২০২৬, ০১:৪৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.