JAZZBAAT 24 BANGLA
২৬ নভে ২০২৬, ০২:০২ পিএম
Breaking
FC Barcelona: গর্ডনের জোড়া গোলে বার্সার গোলবন্যা! সাবাহকে ৪-১ উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগে আরও... Gurnoor Brar: ১৪০ কিমি গতির ঝড় তুলছেন গুরনুর! নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেই কি... Manav Suthar: অশ্বিন-জাদেজার পথেই ক্যাঙারুর দেশকে ঘূর্ণিতে বধ করার স্বপ্ন দেখছেন মানব সুথা... Mohammed Siraj: ক্রাইস্টচার্চ টেস্টেও অনিশ্চিত সিরাজ! Jo Bachay Hain Sang Samait Lo: পাকিস্তানি ওয়েব সিরিজ ভারতে সম্প্রচার না করার নির্দেশ কোলাঘাটে সড়ক প্রকল্পের উদ্বোধনে মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় পরিবহণমন্ত্রী Indian Women's Hockey: জাপানকে ৪-০ গোলে হারিয়ে বিশ্ব হকি র‍্যাঙ্কিংয়ে চারে ভারতীয় মেয়েরা D Gukesh: বিশ্ব খেতাবের লড়াইয়ে সাদা ঘুঁটি পেয়েও সুবিধা করতে পারলেন না গুকেশ FC Barcelona: গর্ডনের জোড়া গোলে বার্সার গোলবন্যা! সাবাহকে ৪-১ উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগে আরও... Gurnoor Brar: ১৪০ কিমি গতির ঝড় তুলছেন গুরনুর! নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেই কি... Manav Suthar: অশ্বিন-জাদেজার পথেই ক্যাঙারুর দেশকে ঘূর্ণিতে বধ করার স্বপ্ন দেখছেন মানব সুথা... Mohammed Siraj: ক্রাইস্টচার্চ টেস্টেও অনিশ্চিত সিরাজ! Jo Bachay Hain Sang Samait Lo: পাকিস্তানি ওয়েব সিরিজ ভারতে সম্প্রচার না করার নির্দেশ কোলাঘাটে সড়ক প্রকল্পের উদ্বোধনে মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় পরিবহণমন্ত্রী Indian Women's Hockey: জাপানকে ৪-০ গোলে হারিয়ে বিশ্ব হকি র‍্যাঙ্কিংয়ে চারে ভারতীয় মেয়েরা D Gukesh: বিশ্ব খেতাবের লড়াইয়ে সাদা ঘুঁটি পেয়েও সুবিধা করতে পারলেন না গুকেশ

জোড়াফুল প্রতীক, দলের নাম কার? শুক্রে মমতা-ঋতব্রত দুই শিবিরকে তলব কমিশনের

জোড়াফুল প্রতীক, দলের নাম কার? শুক্রে মমতা-ঋতব্রত দুই শিবিরকে তলব কমিশনের
ছবি: সংগৃহীত

কলকাতা, নিউজ ডেস্ক: তৃণমূল কংগ্রেসের নাম ও নির্বাচনী প্রতীক নিয়ে বিতর্কের মাঝে সরাসরি হস্তক্ষেপ করল নির্বাচন কমিশনের। দলের নাম ও প্রতীকের অধিকার কার হাতে থাকবে, তা নিয়ে দুই পক্ষের মধ্যে তৈরি হওয়া বিরোধের জেরেই দু’পক্ষকে শুনানিতে ডেকেছে কমিশন। আগামী শুক্রবার অর্থাৎ ২৭ নভেম্বর দুই পক্ষকে শুনানির জন্য ডাকা হয়েছে। সেই কারণে দুই শিবিরকেই উপস্থিত থাকতে বলা হয়েছে বলে খবর।

২০২৬-এর বিধানসভা ভোটের পর দুটি ভাগে ভাগ হয়ে যায় তৃণমূল। একদিকে মমতা তৃণমূল, যাঁর মাথায় মমতা বন্দ্য়োপাধ্য়ায়। আর অন্যদিকে গণতান্ত্রিক তৃণমূল। যাঁর মাথায় রয়েছেন ঋতব্রত বন্দ্য়োপাধ্য়ায়। তারপর শুরু হয় আসল-নকল নিয়ে টানাপোড়েন। গত ২৮ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে তিন মাসের মধ্যে এই বিবাদের নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছিল। দু’পক্ষকে নিজেদের সাংগঠনিক শক্তি ও সমর্থনের প্রমাণ জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়। পরে নথি জমা দেওয়ার সময়সীমা বাড়ানোয় শুনানি পিছিয়ে যায়। বর্তমানে মমতা শিবির অস্থায়ীভাবে ‘মমতা তৃণমূল’ নামে এবং ‘ফুটবল’ প্রতীকে কাজ করছে। অন্যদিকে ঋতব্রত শিবিরের পরিচয় ‘গণতান্ত্রিক তৃণমূল’, তাদের প্রতীক ‘খাম’। ফলে শুক্রবারের শুনানি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কমিশন শেষ পর্যন্ত কাকে আসল তৃণমূলের স্বীকৃতি দেবে, নাকি আরও সময় নিয়ে সিদ্ধান্ত জানাবে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের। শুক্রবারই চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা হবে কি না, তা নিয়ে অবশ্য এখনও সংশয় রয়েছে।

ইতিমধ্যে, দলের নাম ও জোড়াফুল প্রতীক নিজেদের কাছে রাখতে ট্রাক ভর্তি নথি জমা দিয়েছে তৃণমূলের দুই শিবির। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের ৬টি ট্রাক ভর্তি নথি যেতে দেখা গিয়েছিল কমিশনে। দেওয়া হয়েছে আগেই। আরও ৩টি ট্রাক যায় পরে। সব মিলিয়ে ৯টা। অন্যদিকে, মমতা-শিবিরের পর পর ট্রাক পৌঁছতে দেখা যায় কমিশনে। তাঁদের তরফে জানানো হয় যে তাঁরা বিপুল পরিমাণ হলফনামা জমা দিয়েছেন। দুই শিবিরের একদিকে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরা। অন্যদিকে রয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও অরূপ রায়ের নেতৃত্বাধীন বিদ্রোহী গোষ্ঠী। দু’পক্ষেরই দাবি, তারাই আসল তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্ব করছে। সূত্রের খবর, মমতা শিবিরের তরফে কয়েক দফায় লক্ষাধিক হলফনামা জমা পড়েছে। ঋতব্রত শিবিরও দু’দফায় লক্ষাধিক হলফনামা জমা দিয়েছে। এই হলফনামা ঘিরে জালিয়াতির অভিযোগও উঠেছে। তা নিয়ে দুই পক্ষই কলকাতার কালীঘাট থানায় অভিযোগ দায়ের করেছে। এরই মাঝে ডাক পড়ল দিল্লিতে। আগামী ২৭ নভেম্বরের শুনানির দিকে তাকিয়ে রাজনৈতিক মহল।

5 Views 0 Likes 0 Comments

Related News

Calcutta University: কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে এবার নতুন সাজ, ছাত্রীদের পোশাকেও বড় বদল
মহানগর

Calcutta University: কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে এবার নতুন সাজ, ছাত্রীদের পোশ...

কলকাতা: ঔপনিবেশিক আমলের রীতি থেকে বেরিয়ে এবার ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের ছোঁয়া কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে। দীর্ঘদিনের প্রচলিত পাশ্চাত্য ধাঁচের কালো অ্যাকাডেমিক গাউন এবার অতীত হতে চলেছে। তার পরিবর্তে সমাবর্...

২৬ নভে ২০২৬, ০১:২৮ পিএম · 2 মিনিট
Tulu Mondal: টুলু মণ্ডলের রক্ষাকবচ মামলায় রাজ্যকে কড়া নির্দেশ হাই কোর্টের
মহানগর

Tulu Mondal: টুলু মণ্ডলের রক্ষাকবচ মামলায় রাজ্যকে কড়া নির্দেশ হাই কোর্টের

নিউজ ডেস্ক: বীরভূমের বিতর্কিত পাথর ব্যবসায়ী মহম্মদ নাজিমুদ্দিন টুলু মণ্ডলের আইনি রক্ষাকবচ নিয়ে ফের জটিলতা তৈরি হল। তাঁর রক্ষাকবচ সংক্রান্ত মামলার শুনানি আবারও পিছিয়ে দিল কলকাতা হাই কোর্ট। তবে এ দিন শুনানি পিছিয়ে গেলে...

২৬ নভে ২০২৬, ১২:৪২ পিএম · 2 মিনিট
ছাত্রীকে অনুসরণ করে ভিডিও করার অভিযোগ! ফের উত্তপ্ত SRFTI
মহানগর

ছাত্রীকে অনুসরণ করে ভিডিও করার অভিযোগ! ফের উত্তপ্ত SRFTI

কলকাতা, নিউজ ডেস্ক: ফের নতুন করে উত্তেজনা ছড়াল সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (SRFTI)-এ। এবার এক ছাত্রীকে অনুসরণ করে মোবাইলে ভিডিও করার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানের এক নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে। এই ঘটনাকে কে...

২৬ নভে ২০২৬, ১২:২৬ পিএম · 2 মিনিট
স্কুলের বইয়ে বড়সড় বদল! ২ জানুয়ারি হাতে আসছে নতুন পাঠ্যবই, বদলে গেল ১৭টি বইয়ের নাম
মহানগর

স্কুলের বইয়ে বড়সড় বদল! ২ জানুয়ারি হাতে আসছে নতুন পাঠ্যবই, বদলে গেল ১৭টি বইয়ের না...

কলকাতা: নতুন শিক্ষাবর্ষের শুরুতেই রাজ্যের স্কুলপড়ুয়াদের জন্য বড় পরিবর্তন আনতে চলেছে স্কুল শিক্ষা দফতর। প্রাক-প্রাথমিক থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত মোট ১৭টি পাঠ্যবইয়ের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২ জানুয়ারি...

২৬ নভে ২০২৬, ১২:১৯ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.