JAZZBAAT 24 BANGLA
৩০ সেপ্টে ২০২৬, ১২:১৯ পিএম
Breaking
উজ্জ্বল ঐশ্বর্য সেলিন সিমোনদের মাঝে Indranil Sen: ৬০ কোটির অভিযোগ, ১৬ ঘণ্টার তল্লাশির পর ED-তে ইন্দ্রনীল সেন! কী জানতে চাইছে ত... ISF: ‘খাম’ প্রতীক কি আর ফিরবে না? নওশাদের আইএসএফের মামলা খারিজ হাই কোর্টে, ভোটের আগে বড় ধ... SRFTI: এসআরএফটিআই-কাণ্ডে বড় পদক্ষেপ নবান্নের! ৬ সদস্যের সিট, বৃহস্পতিবারের মধ্যেই প্রথম র... ১৯১১ সালে ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে কেন সরানো হয়েছিল দিল্লিতে ? Suvendu Adhikari :বীরসিংহে আজ শুভেন্দু, আর জলের তলায় ঘাটাল! বিদ্যাসাগরের জন্মভিটে থেকে বন্... FCRA Scam : সরকারি লাইসেন্সে ঘুষের কারবার, কাঠগড়ায় স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিক INDIA Bloc Meeting 2026: দিল্লিতে আজ ‘ইন্ডিয়া’ বৈঠক, মমতা-রাহুলের মুখোমুখি আলোচনা! উজ্জ্বল ঐশ্বর্য সেলিন সিমোনদের মাঝে Indranil Sen: ৬০ কোটির অভিযোগ, ১৬ ঘণ্টার তল্লাশির পর ED-তে ইন্দ্রনীল সেন! কী জানতে চাইছে ত... ISF: ‘খাম’ প্রতীক কি আর ফিরবে না? নওশাদের আইএসএফের মামলা খারিজ হাই কোর্টে, ভোটের আগে বড় ধ... SRFTI: এসআরএফটিআই-কাণ্ডে বড় পদক্ষেপ নবান্নের! ৬ সদস্যের সিট, বৃহস্পতিবারের মধ্যেই প্রথম র... ১৯১১ সালে ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে কেন সরানো হয়েছিল দিল্লিতে ? Suvendu Adhikari :বীরসিংহে আজ শুভেন্দু, আর জলের তলায় ঘাটাল! বিদ্যাসাগরের জন্মভিটে থেকে বন্... FCRA Scam : সরকারি লাইসেন্সে ঘুষের কারবার, কাঠগড়ায় স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিক INDIA Bloc Meeting 2026: দিল্লিতে আজ ‘ইন্ডিয়া’ বৈঠক, মমতা-রাহুলের মুখোমুখি আলোচনা!

India Vs Brazil: ভিনিদের জন্য রাজকীয় আয়োজন! নৈশভোজের ব্যবস্থা করছেন মুখ্যমন্ত্রী

India Vs Brazil: ভিনিদের জন্য রাজকীয় আয়োজন! নৈশভোজের ব্যবস্থা করছেন মুখ্যমন্ত্রী
ব্রাজিল-উরুগুয়ের জন্য নৈশভোজের আয়োজন করছে রাজ্য সরকার ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

স্পোর্টস ডেস্ক: পুজোর আগেই শহরের বুকে বসতে চলেছে  ফুটবলের মহারণ। আর তার আগে কূটনৈতিক সৌজন্যের ছোঁয়া। একদিকে ঐতিহ্যবাহী যুবভারতীর মাঠে দুই প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল এবং উরুগুয়ের বিরুদ্ধে ভারতের লড়াই। অন্যদিকে বিশ্ব ফুটবলের দুই শক্তিধর দেশকে ঘিরে বিশেষ আয়োজন। সূত্রের খবর, ব্রাজিল ও উরুগুয়ে দলের প্রতিনিধিদের সম্মানে নৈশভোজের আয়োজন করতে চলেছে রাজ্য সরকার। সেখানে উপস্থিত থাকার কথা স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। শুধু তাই নয়, ব্রাজিলের বিরুদ্ধে ভারতের ম্যাচ দেখতে যুবভারতীতে হাজির থাকতে পারেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্যও। সব মিলিয়ে মাঠের লড়াইয়ের আগেই ফুটবল উৎসবের আবহ তিলোত্তমায়।

আগামী ৩ অক্টোবর সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে ব্রাজিলের মুখোমুখি হবে ভারত। এর ঠিক তিন দিন পর, অর্থাৎ ৬ অক্টোবর, উরুগুয়ের বিরুদ্ধে মাঠে নামবেন খালিদ জামিলের ছেলেরা। দুই বিদেশি দলই ২ অক্টোবরের মধ্যে চলে আসছে ভারতে। ফেডারেশন সূত্রে খবর, সে দিন সন্ধ্যায় ব্রাজিল ও উরুগুয়ে দলের প্রতিনিধিদের জন্য বিশেষ নৈশভোজের আয়োজন করা হয়েছে। সেখানে দুই বিদেশি দলের পাশাপাশি উপস্থিত থাকবেন ভারতীয় ফুটবলাররাও। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এই আয়োজন ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে আগ্রহ।

ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচে গ্যালারিতেও দেখা যেতে চলেছে তারার মেলা। মুখ্যমন্ত্রী শুভন্দু অধিকারীর পাশাপাশি উপস্থিত থাকার কথা রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ এবং ফেডারেশনের কর্তাদের। সব ঠিক থাকলে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্যও যুবভারতীতে বসে ম্যাচ দেখতে পারেন। ফলে মাঠের বাইরেও এই ম্যাচ ঘিরে বাড়ছে উন্মাদনা। ইতিমধ্যেই ম্যাচের প্রস্তুতিতে ব্যস্ত যুবভারতী। দর্শকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক প্রশাসনও।

অন্যদিকে ব্রাজিলের দল ঘোষণা ঘিরেও ফুটবলপ্রেমীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। একেবারে প্রথম সারির দলই নিয়ে আসছে ব্রাজিল। সেই দলে রয়েছেন ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহা, এস্তেভাও উইলিয়ান, এনড্রিক এবং জোয়াও পেদ্রোর মতো তারকারা। মাঝমাঠ সামলানোর দায়িত্বে থাকবেন ব্রুনো গিমারেস ও আন্দ্রে স্যান্টোসরা। রক্ষণে থাকছেন প্যারিস সাঁ জাঁ-র অধিনায়ক মারকুইনহোস এবং আর্সেনালের গ্যাব্রিয়েল ম্যাঘেলাস। এমন তারকাখচিত দলের বিরুদ্ধে ভারতের লড়াই যে সহজ হবে না, তা বলাই বাহুল্য। তবে মাঠের লড়াইয়ের আগে কলকাতার আতিথেয়তায় মুগ্ধ করার প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার।

20 Views 0 Likes 0 Comments

Related News

Asian Games 2026: নিরামিষ খাবার আর হনুমানজির আশীর্বাদই রসদ ৩ পদক জেতা গুলবীরের
ময়দান

Asian Games 2026: নিরামিষ খাবার আর হনুমানজির আশীর্বাদই রসদ ৩ পদক জেতা গুলবীরের

স্পোর্টস ডেস্ক: ডাল, রুটি আর পনির। সঙ্গে ঘরে বজরংবলীর ছোট্ট মূর্তি। এ সবের ওপর ভর করেই এশিয়ান গেমসে একের পর এক পদক জয়ের নজির গড়লেন ভারতের দূরপাল্লার দৌড়বিদ গুলবীর সিং। নিরামিষ খাবার, অমানুষিক পরিশ্রম আর হনুমানজির প্রতি...

৩০ সেপ্টে ২০২৬, ১১:৩৭ এএম · 2 মিনিট
Asian Games 2026: নিখুঁত লক্ষ্যভেদে দিনের দ্বিতীয় সোনা চিথিকার, পাকা হল অলিম্পিকের টিকিটও
ময়দান

Asian Games 2026: নিখুঁত লক্ষ্যভেদে দিনের দ্বিতীয় সোনা চিথিকার, পাকা হল অলিম্পিকে...

মিক্সড টিম কম্পাউন্ড বিভাগেও সোনা জিতে নিলেন চিথিকা তানিপার্থি ও সাহিল রাজেশ যাদব। দক্ষিণ কোরিয়াকে শ্যুট-অফে হারিয়ে।

৩০ সেপ্টে ২০২৬, ১০:৫০ এএম · 2 মিনিট
Asian Games 2026: বিশ্বরেকর্ড স্পর্শ করে সোনা, চিনকে হারিয়ে ইতিহাস গড়লেন জ্যোতিরা!
ময়দান

Asian Games 2026: বিশ্বরেকর্ড স্পর্শ করে সোনা, চিনকে হারিয়ে ইতিহাস গড়লেন জ্যোতির...

বিশ্বরেকর্ড ছুঁয়ে এশিয়াডে সোনা ধরে রাখল ভারতের মহিলা কম্পাউন্ড তিরন্দাজি দল। চিনকে ২৩৮-২৩৪ পয়েন্টে হারিয়ে স্বর্ণ পদক জিতলেন জ্যোতি সুরেখা ভেন্নাম, চিকিথা তানিপার্থি এবং প্রীতিকা প্রদীপ।

৩০ সেপ্টে ২০২৬, ০৯:৪৮ এএম · 2 মিনিট
India Vs Brazil: ভোল বদলে মহারণের জন্য প্রস্তুত যুবভারতী, দর্শকের জন্য বড় উপহারের ঘোষণা কর্তৃপক্ষের
ময়দান

India Vs Brazil: ভোল বদলে মহারণের জন্য প্রস্তুত যুবভারতী, দর্শকের জন্য বড় উপহারের...

আগামী ৩ অক্টোবর সেই বহুল প্রতীক্ষিত মহারণ। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে ইতিহাসে প্রথমবার মুখোমুখি হবে দুই দল (India Vs Brazil)।

২৯ সেপ্টে ২০২৬, ০৯:২২ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.