JAZZBAAT 24 BANGLA
২৩ নভে ২০২৬, ০৪:৩৩ পিএম
Breaking
West Bengal Recruitment : রাজ্যে ১০,১৪৬ পদে নিয়োগের সিদ্ধান্ত Barcelona: সাত মিনিটে দুই গোল হজম করেও বার্সার অবিশ্বাস্য প্রত্যাবর্তন, নায়ক ইয়ামাল KBC: KBC-তে পাঞ্জাবের পুলিশ স্টেশনে বোমা হামলা নিয়ে প্রশ্ন Kanchana Nair: দুবাইয়ের রাজপথে সাইকেলও চালালেন ভারতীয় উদ্যোগপতি কাঞ্চনা নায়ার Henry Nicholls: যেখান থেকে শুরু করেছিলাম, সেখান থেকে ড্র পাওয়াটা তৃপ্তির’, ভারতকে রুখে উচ্... Bangladesh: নাবালকদের সমাজমাধ্যমে প্রবেশে রাশ টানতে উদ্যোগ বাংলাদেশের হাইকোর্টের Artificial Intelligence: প্রযুক্তির দৌড়ে নয়, সাফল্যের মাপকাঠি হোক মানুষের জীবনে পরিবর্তন Iran US Conflict: মার্কিন নৌ অবরোধ ভাঙতে মরিয়া ইরান! সংঘাতের আশঙ্কা হরমুজে West Bengal Recruitment : রাজ্যে ১০,১৪৬ পদে নিয়োগের সিদ্ধান্ত Barcelona: সাত মিনিটে দুই গোল হজম করেও বার্সার অবিশ্বাস্য প্রত্যাবর্তন, নায়ক ইয়ামাল KBC: KBC-তে পাঞ্জাবের পুলিশ স্টেশনে বোমা হামলা নিয়ে প্রশ্ন Kanchana Nair: দুবাইয়ের রাজপথে সাইকেলও চালালেন ভারতীয় উদ্যোগপতি কাঞ্চনা নায়ার Henry Nicholls: যেখান থেকে শুরু করেছিলাম, সেখান থেকে ড্র পাওয়াটা তৃপ্তির’, ভারতকে রুখে উচ্... Bangladesh: নাবালকদের সমাজমাধ্যমে প্রবেশে রাশ টানতে উদ্যোগ বাংলাদেশের হাইকোর্টের Artificial Intelligence: প্রযুক্তির দৌড়ে নয়, সাফল্যের মাপকাঠি হোক মানুষের জীবনে পরিবর্তন Iran US Conflict: মার্কিন নৌ অবরোধ ভাঙতে মরিয়া ইরান! সংঘাতের আশঙ্কা হরমুজে

ভুয়ো কল রুখতে কঠোর TRAI,আসছে 'নতুন নম্বর'

ভুয়ো কল রুখতে কঠোর TRAI,আসছে 'নতুন নম্বর'

পরিচয় জালিয়াতি এবং  ডিজিটাল প্রতারণা রোধে  বড় পদক্ষেপ নিচ্ছে ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি সংক্ষেপে 'TRAI'। সোমবার টেলিকম অপারেটরদের নির্দেশ দেওয়া হয়  তারা যেন অবশ্যই, অ-আর্থিক প্রতিষ্ঠানগুলোকে  '১৬০১' সিরিজের নম্বর কাঠামোর আওতায় নিয়ে আসেন। এর পরিধি বাড়লে গ্রাহকরা সহজেই বৈধ পরিষেবা পাবেন। এছাড়াও লেনদেন-সংক্রান্ত ভয়েস কল শনাক্ত করতে পারবেন। এর ফলে প্রতারকরা সাধারণ দশটি সংখ্যার মোবাইল নম্বর ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করার সুযোগ পাবে না।

নিয়ন্ত্রক সংস্থাটি বলেছে যে, 'বাণিজ্যিক কলগুলোকে একটি নির্দিষ্ট নম্বর সিরিজের আওতায় নিয়ে আসা টেলি-যোগাযোগ নেটওয়ার্কের প্রতি আস্থা পুনরুদ্ধারের জন্য অত্যন্ত জরুরি।  নির্দেশিকা অনুযায়ী, টেলিকম পরিষেবা প্রদানকারীদের ১৬০১ নম্বর বরাদ্দ করার আগে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে কঠোরভাবে যাচাই-বাছাই করতে হবে। এর মাধ্যমে নিশ্চিত করা হবে যে, নেটওয়ার্ক পর্যায়েই যেন ভুয়ো বা 'স্পুফড' (কল এবং অননুমোদিত প্রচারণামূলক স্প্যাম আটকে দেওয়া যায়।' 

TRAI আশা করছে, এই সুশৃঙ্খল পরিবর্তনে সারা দেশে প্রতারণাকারী ভয়েস কলের মাধ্যমে সংঘটিত আর্থিক জালিয়াতি ও পরিচয় চুরির ঘটনা উল্লেখযোগ্যভাবে কমবে। কর্তৃপক্ষ আরও বলেছে যে, বিএফএসআই (BFSI) বা ব্যাঙ্কিং ও অনান্য আর্থিক প্রতিষ্ঠানগুলোয় '১৬০০' সিরিজের নম্বরের প্রচুর ব্যবহারের ফলে প্রাপ্ত অভিজ্ঞতা অন্যান্য ক্ষেত্রেও এই নম্বর কাঠামো সম্প্রসারণে সহায়ক হয়েছে।

প্রথম ধাপে, বিদ্যুৎ বিতরণ কোম্পানি, জল সরবরাহকারী সংস্থা, নগর গ্যাস বিতরণকারী কোম্পানি, এলপিজি (LPG) এবং অন্যান্য ইউটিলিটি বা পরিষেবা প্রদানকারী সংস্থাকে ১৬০১ সিরিজের নম্বর বরাদ্দ করা হবে। প্রথম ধাপের অন্তর্ভুক্ত করা হয়েছে লজিস্টিকস ও কুরিয়ার ক্ষেত্রেও; এর আওতা থাকছে। 

কুরিয়ার কোম্পানি, এক্সপ্রেস লজিস্টিকস ফার্ম, পার্সেল ডেলিভারি পরিষেবা প্রদানকারী এবং পণ্য বা চালান পরিবহনের সাথে যুক্ত লজিস্টিকস অপারেটররা। যোগ্য প্রতিষ্ঠানগুলোর স্থানান্তর ও অন্তর্ভুক্তির প্রক্রিয়া সম্পন্ন করে। নিয়ন্ত্রক সংস্থাটি আরও জানিয়েছে যে, টেলিকম অপারেটরদের দ্বারা যাচাই-বাছাইয়ের পর ১৬০১-সিরিজের নম্বরগুলো কোনো মধ্যস্বত্বভোগী বা এগ্রিগেটরের পরিবর্তে সরাসরি যোগ্য প্রতিষ্ঠানগুলোর জন্য বরাদ্দ হবে।

38 Views 0 Likes 0 Comments

Related News

Noel Tata: টাটা গোষ্ঠীতে বড় সংঘাত! নোয়েল টাটার আপত্তিতে বোর্ড বৈঠক ঘিরে বাড়ল জল্পনা
দেশ

Noel Tata: টাটা গোষ্ঠীতে বড় সংঘাত! নোয়েল টাটার আপত্তিতে বোর্ড বৈঠক ঘিরে বাড়ল জল...

নিউজ ডেস্ক: দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী টাটার অন্দরে বাড়ছে মতবিরোধ। সংস্থার ভবিষ্যৎ, নেতৃত্ব, শেয়ার বাজারে তালিকাভুক্তি এবং মালিকানা কাঠামো নিয়ে এবার প্রকাশ্যে আসছে বোর্ডের অন্দরমহলের টানাপড়েন। আগামী ২৬ নভেম্বর টাটা ...

২৩ নভে ২০২৬, ০২:৫৫ পিএম · 2 মিনিট
India Nepal Relations: মোদী-বালেন শাহের বৈঠকে বড় ঘোষণা, ২৮ নভেম্বর থেকে ছুটবে ট্রেন
দেশ

India Nepal Relations: মোদী-বালেন শাহের বৈঠকে বড় ঘোষণা, ২৮ নভেম্বর থেকে ছুটবে ট্র...

নয়াদিল্লি: ভারত ও নেপালের সম্পর্ক আরও মজবুত করতে সোমবার, ২৩ নভেম্বর, নয়াদিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। বাণিজ্য, বিদ্যুৎ, পরিকাঠামো, প্রযুক্তি থেকে শ...

২৩ নভে ২০২৬, ০২:৫২ পিএম · 2 মিনিট
Viral Video: গঙ্গার ঘাটে প্লাস্টিক কুড়োচ্ছেন বিদেশিনিরা! পুণ্যভূমি পরিষ্কারে এগিয়ে এলেন বিদেশি পর্যটক
দেশ

Viral Video: গঙ্গার ঘাটে প্লাস্টিক কুড়োচ্ছেন বিদেশিনিরা! পুণ্যভূমি পরিষ্কারে এগিয়...

নিউজ ডেস্ক: গঙ্গার ঘাটে বেড়াতে এসে নদীর সৌন্দর্য উপভোগ করার কথা তাঁদের। কিন্তু ঋষিকেশে এসে অন্য ভূমিকায় দেখা গেল একদল বিদেশি মহিলা পর্যটককে। হাতে গ্লাভস, সঙ্গে কালো রঙের বড় বড় ময়লার ব্যাগ। গঙ্গার বালুচর থেকে প্লাস্টিক...

২৩ নভে ২০২৬, ১২:৫১ পিএম · 3 মিনিট
Nitish Setu : নীতিশ সেতুর উদ্বোধনের পরেই মোদীর ছবি দেওয়া পোস্টার ছেঁড়ার অভিযোগ ......, খুঁজছে পুলিশ
দেশ

Nitish Setu : নীতিশ সেতুর উদ্বোধনের পরেই মোদীর ছবি দেওয়া পোস্টার ছেঁড়ার অভিযোগ .....

'নীতিশ সেতু'র উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাচ্চি দরগা থেকে বিদপুর পর্যন্ত বিস্তৃত ছয় লেনের এই সেতুর উদ্বোধন ঘিরে এলাকায় সাজানো হয়েছিল একাধিক তোরন, পোস্টার ও ব্যানার। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এনডিএ অন্যান্য নেতাদের ছবি লাগানো হয়েছিল। অভিযোগ, উদ্বোধনের অনুষ্ঠান পরেই সেই পোস্টটার ও কাট আউট ছেড়ার ঘটনা ঘটে।

২৩ নভে ২০২৬, ১১:১৯ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.