JAZZBAAT 24 BANGLA
২৮ নভে ২০২৬, ০২:৩৯ পিএম
Breaking
Anu Malik: ব্যাটম্যানের লড়াইয়ে এ বার মাধুরী দীক্ষিতের ‘সাজন সাজন’! অবাক সুরকার অনু মালিক India vs New Zealand: হ্যাগলি ওভালে ভারতের সবচেয়ে বড় শত্রু কারা? ক্যাচ ফেলায় বিপদ, ভুল শট... Sheikh Hasina: হাসিনাকে ফেরাতে ভারতকে আন্তর্জাতিক আদালতে টানার হুঁশিয়ারি বাংলাদেশের! কী কর... OpenAI vs Apple: অ্যাপলের বিরুদ্ধে পাল্টা মামলা ওপেনএআইয়ের! গোপন তথ্য চুরির অভিযোগে নতুন স... অনুমতি ছাড়া নির্মীয়মাণ বিল্ডিংয়ে রাজনৈতিক কার্যকলাপ! তপসিয়ার তৃণমূল ভবন সিল করল পুলিশ Food Safety : বাসি খাবার থেকে মেয়াদ উত্তীর্ণ পানীয়, অভিযানে ধরা অনিয়ম Narendra Modi: মহিলাদের ৩৩ শতাংশ সংরক্ষণ নিয়ে ফের সরব মোদী, বিরোধীদের বাধা কাটিয়ে আইন কার্... SRFTI: ক্যাম্পাসে ঢুকে ধর্নামঞ্চ ভাঙচুর, ছাত্রীদের হেনস্তার অভিযোগ, ধুন্ধুমার কাণ্ড SRFTI-... Anu Malik: ব্যাটম্যানের লড়াইয়ে এ বার মাধুরী দীক্ষিতের ‘সাজন সাজন’! অবাক সুরকার অনু মালিক India vs New Zealand: হ্যাগলি ওভালে ভারতের সবচেয়ে বড় শত্রু কারা? ক্যাচ ফেলায় বিপদ, ভুল শট... Sheikh Hasina: হাসিনাকে ফেরাতে ভারতকে আন্তর্জাতিক আদালতে টানার হুঁশিয়ারি বাংলাদেশের! কী কর... OpenAI vs Apple: অ্যাপলের বিরুদ্ধে পাল্টা মামলা ওপেনএআইয়ের! গোপন তথ্য চুরির অভিযোগে নতুন স... অনুমতি ছাড়া নির্মীয়মাণ বিল্ডিংয়ে রাজনৈতিক কার্যকলাপ! তপসিয়ার তৃণমূল ভবন সিল করল পুলিশ Food Safety : বাসি খাবার থেকে মেয়াদ উত্তীর্ণ পানীয়, অভিযানে ধরা অনিয়ম Narendra Modi: মহিলাদের ৩৩ শতাংশ সংরক্ষণ নিয়ে ফের সরব মোদী, বিরোধীদের বাধা কাটিয়ে আইন কার্... SRFTI: ক্যাম্পাসে ঢুকে ধর্নামঞ্চ ভাঙচুর, ছাত্রীদের হেনস্তার অভিযোগ, ধুন্ধুমার কাণ্ড SRFTI-...

১১ নম্বরে নেমে বিশ্বরেকর্ড উনাদকাটের! ২১ বছরের টি-টোয়েন্টি ইতিহাসে নজিরবিহীন কীর্তি

১১ নম্বরে নেমে বিশ্বরেকর্ড উনাদকাটের! ২১ বছরের টি-টোয়েন্টি ইতিহাসে নজিরবিহীন কীর্তি
ছবি: সংগৃহীত

ব্যাট হাতে এমন কীর্তি গড়বেন, তা হয়তো নিজেও ভাবেননি জয়দেব উনাদকাট। পরিচিতি মূলত পেসার হিসেবে। কিন্তু সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে তামিলনাড়ুর বিরুদ্ধে ১১ নম্বরে ব্যাট করতে নেমে বিশ্বরেকর্ড গড়লেন সৌরাষ্ট্রের অধিনায়ক। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে ১১ নম্বরে নেমে সর্বোচ্চ ব্যক্তিগত রানের নজির এখন তাঁর দখলে। যদিও উনাদকাটের এই অবিশ্বাস্য লড়াই শেষ পর্যন্ত দলকে জেতাতে পারেনি।

ইন্দোরের হোলকার স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৯২ রান তোলে তামিলনাড়ু। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে সৌরাষ্ট্র। একসময় ৯২ রানে ৯ উইকেট হারিয়ে কার্যত হারের মুখে দাঁড়িয়ে ছিল তারা। সেই পরিস্থিতিতে ১১ নম্বরে ব্যাট করতে নামেন উনাদকাট।

এর পরেই শুরু হয় তাঁর পাল্টা লড়াই। মাত্র ২৬ বলে ৪০ রান করেন সৌরাষ্ট্রের অধিনায়ক। ইনিংসে ছিল তিনটি চার ও দুটি ছক্কা। দশম উইকেটে চেতন সাকারিয়ার সঙ্গে ৬২ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন তিনি। উনাদকাটের এই ইনিংসেই ভেঙে যায় ইংল্যান্ডের ড্যানি ব্রিগসের ছয় বছরের পুরনো রেকর্ড। ২০২০ সালে বিগ ব্যাশ লিগে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে হোবার্ট হারিকেনসের বিরুদ্ধে ১১ নম্বরে নেমে অপরাজিত ৩৫ রান করেছিলেন ব্রিগস। তাঁকে টপকে গেলেন উনাদকাট।

শুধু ব্যক্তিগত রানের নজির নয়, দশম উইকেটে উনাদকাট ও সাকারিয়ার ৬২ রানের জুটিও টি-টোয়েন্টি ক্রিকেটে যুগ্ম দ্বিতীয় সর্বোচ্চ। এই বিভাগে বিশ্বরেকর্ড ৬৩ রানের। ২০১৬ সালে পাকিস্তান সুপার লিগে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে সেই নজির গড়েছিলেন গ্র্যান্ট এলিয়ট ও জুলফিকার বাবর। এত কিছুর পরেও জয় অধরা সৌরাষ্ট্রের। ১৬.৪ ওভারে ১৫৪ রানে অলআউট হয়ে যায় তারা। ৩৮ রানে ম্যাচ জেতে তামিলনাড়ু। এই হারের ফলে সুপার লিগে ওঠার আশাও শেষ হয়ে যায় সৌরাষ্ট্রের। অন্যদিকে, পাঞ্জাব নিশ্চিত করে পরবর্তী পর্বে জায়গা। দল হারলেও উনাদকাটের ২৬ বলে ৪০ রানের ইনিংস দীর্ঘ দিন মনে রাখবে টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাস।

9 Views 1 Likes 0 Comments

Related News

India vs New Zealand: হ্যাগলি ওভালে ভারতের সবচেয়ে বড় শত্রু কারা? ক্যাচ ফেলায় বিপদ, ভুল শটে আত্মঘাতী ব্যাটাররা
ময়দান

India vs New Zealand: হ্যাগলি ওভালে ভারতের সবচেয়ে বড় শত্রু কারা? ক্যাচ ফেলায় বিপদ...

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ক্রাইস্টচার্চ টেস্টে ভারতের বিপর্যয়ের পিছনে শুধু পিচের দোষ দিয়ে লাভ নেই। একের পর এক ক্যাচ ফেলা এবং দায়িত্বজ্ঞানহীন শট নির্বাচন—দু’টি বিষয়ই ভারতকে আরও কঠিন পরিস্থিতিতে ঠেলে দিয়েছে। ...

২৮ নভে ২০২৬, ০২:৩২ পিএম · 2 মিনিট
India vs New Zealand: আকাশ দীপের পাঁচ উইকেটেও রক্ষা নেই! ব্যাটিং বিপর্যয়ে খাদের কিনারায় ভারত
ময়দান

India vs New Zealand: আকাশ দীপের পাঁচ উইকেটেও রক্ষা নেই! ব্যাটিং বিপর্যয়ে খাদের কি...

স্পোর্টস ডেস্ক: বল হাতে একাই লড়লেন বাংলার আকাশ দীপ। তাঁর দুরন্ত বোলিংয়ে নিউজিল্যান্ডের প্রথম ইনিংস থামল ৩৫৬ রানে। তুলে নিলেন পাঁচটি উইকেট। কিন্তু আকাশের এই অসাধারণ পারফরম্যান্সের মর্যাদা রাখতে পারল না ভারতীয় ব্যাটিং বিভ...

২৮ নভে ২০২৬, ১২:৩৯ পিএম · 2 মিনিট
Bronson Reed: মাত্র ৩৮-এই শেষ রিংয়ের লড়াই! চিকিৎসাজনিত জটিলতায় মৃত্যু অস্ট্রেলীয় রেসলারের
ময়দান

Bronson Reed: মাত্র ৩৮-এই শেষ রিংয়ের লড়াই! চিকিৎসাজনিত জটিলতায় মৃত্যু অস্ট্রেলীয়...

নিউজ ডেস্ক: রিংয়ে তাঁর উপস্থিতিই ছিল প্রতিপক্ষের কাছে আতঙ্কের। বিশাল চেহারা, শক্তিশালী আক্রমণ এবং বিধ্বংসী পারফরম্যান্সের জন্য অল্প সময়েই WWE-র দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন ব্রনসন রিড। কিন্তু মাত্র ৩৮ বছর বয়সেই শেষ হ...

২৮ নভে ২০২৬, ১০:১৭ এএম · 3 মিনিট
Tevez Farewell Match: তেভেজের বিদায়ী ম্যাচে মেসি-রোনালদো কি এবার একই দলের জার্সিতে? ফুটবল বিশ্বে ঐতিহাসিক মুহূর্তের অপেক্ষা
ময়দান

Tevez Farewell Match: তেভেজের বিদায়ী ম্যাচে মেসি-রোনালদো কি এবার একই দলের জার্সিত...

বিশ্ব ফুটবলের ইতিহাসে এক অভাবনীয় ও ঐতিহাসিক মুহূর্তের অপেক্ষায় প্রহর গুনছেন কোটি কোটি ফুটবলপ্রেমী। আর্জেন্টিনার সাবেক তারকা ফরোয়ার্ড কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচে প্রথমবারের মতো একই দলে খেলতে পারেন আধুনিক ফুটবলের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদো। আগামী ২০ ডিসেম্বর বুয়েনস এইরেসের ঐতিহ্যবাহী 'লা বোম্বোনেরা' স্টেডিয়ামে এই প্রদর্শনী ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। আয়োজকদের পক্ষ থেকে ইতিমধ্যেই আটবারের ব্যালন ডি'অর জয়ী লিওনেল মেসির অংশগ্রহণ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে। তবে পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে আমন্ত্রণ জানানো হলেও তাঁর অংশগ্রহণ এখনো চূড়ান্ত হয়নি।

২৭ নভে ২০২৬, ০৯:৩০ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.