JAZZBAAT 24 BANGLA
১৬ নভে ২০২৬, ০৩:৩৭ পিএম
Breaking
Donald Trump: দেশের রাজনৈতিক চাপ সামলে এশিয়া সফরে ট্রাম্প, পরমাণু বৈঠক শি ও পুতিনের সঙ্গে! SAFF Championship 2026: ইতিহাসের সামনে ভারত, পাকিস্তানকে হারালেই টানা তিনবার সাফ চ্যাম্পিয়... ICC: ভারতে চ্যাম্পিয়ন্স ট্রফি, বাংলাদেশকে নিয়ে বিশ্বকাপও! ২০৩৫ পর্যন্ত ক্রিকেটের সূচি ঘোষণ... Kapil Dev: শচীন না কাম্বলি, কোন পথে বৈভব? ১৮ বছর বয়স নিয়ে এখন থেকেই সতর্ক করলেন কপিল Kulgam Encounter : কুলগামে এনকাউন্টার, খতম লস্কর কমান্ডার লতিফ ভাট SUV Hijac : SUV ছিনতাইয়ের পরই হাই অ্যালার্ট! পাঠানকোটে কি তবে জঙ্গি হামলার ছক? Ravi Shastri: গম্ভীরের উদ্বেগে সায় শাস্ত্রীর, বিশ্বকাপের আগে ভারতের ব্যাটিংই সবচেয়ে বড় চি... Virat Kohli: ব্যাট হাতে ব্যর্থ, তবু মাঠে কোহলির আচরণেই মুগ্ধ জাদেজা! কী বললেন প্রাক্তন ক্র... Donald Trump: দেশের রাজনৈতিক চাপ সামলে এশিয়া সফরে ট্রাম্প, পরমাণু বৈঠক শি ও পুতিনের সঙ্গে! SAFF Championship 2026: ইতিহাসের সামনে ভারত, পাকিস্তানকে হারালেই টানা তিনবার সাফ চ্যাম্পিয়... ICC: ভারতে চ্যাম্পিয়ন্স ট্রফি, বাংলাদেশকে নিয়ে বিশ্বকাপও! ২০৩৫ পর্যন্ত ক্রিকেটের সূচি ঘোষণ... Kapil Dev: শচীন না কাম্বলি, কোন পথে বৈভব? ১৮ বছর বয়স নিয়ে এখন থেকেই সতর্ক করলেন কপিল Kulgam Encounter : কুলগামে এনকাউন্টার, খতম লস্কর কমান্ডার লতিফ ভাট SUV Hijac : SUV ছিনতাইয়ের পরই হাই অ্যালার্ট! পাঠানকোটে কি তবে জঙ্গি হামলার ছক? Ravi Shastri: গম্ভীরের উদ্বেগে সায় শাস্ত্রীর, বিশ্বকাপের আগে ভারতের ব্যাটিংই সবচেয়ে বড় চি... Virat Kohli: ব্যাট হাতে ব্যর্থ, তবু মাঠে কোহলির আচরণেই মুগ্ধ জাদেজা! কী বললেন প্রাক্তন ক্র...

Voter List: ভোটার তালিকা থেকে ভুলবশত নাম বাদ? নাম ফেরাতে সহজ নিয়ম জানাল কমিশন

Voter List: ভোটার তালিকা থেকে ভুলবশত নাম বাদ? নাম ফেরাতে সহজ নিয়ম জানাল কমিশন
ছবি: এ আই ও গ্রাফিক্স দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: ভোটার তালিকা সংশোধনের সময় অনিচ্ছাকৃত ভুলে যাদের নাম বাদ পড়েছে, সেই সমস্ত নাগরিকদের ভোটাধিকার সুরক্ষিত করতে বড় পদক্ষেপ নিল জাতীয় নির্বাচন কমিশন। শনিবার সুপ্রিম কোর্টে একটি অতিরিক্ত হলফনামা জমা দিয়ে কমিশন জানিয়েছে, রাজ্যের ভেতরেই ঠিকানা বদল করেছেন এমন ভোটারদের নাম বাদ গেলে, তা পুনরায় তোলার জন্য আর আলাদা করে ফর্ম-৮ পূরণের ঝক্কি পোহাতে হবে না।

শীর্ষ আদালতে সমাজকর্মী অঞ্জলি ভরদ্বাজ এবং শৈলেন্দ্র মণি ত্রিপাঠীর দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে কমিশন এই অবস্থান স্পষ্ট করেছে। মামলাকারীদের আইনজীবী প্রশান্ত ভূষণ, নেহা রাঠি এবং চাঁদ কুরেশি আদালতে আশঙ্কা প্রকাশ করেছিলেন যে, আগে থেকে নথিভুক্ত থাকা সত্ত্বেও খসড়া তালিকা থেকে নাম বাদ যাওয়া ভোটারদের নতুন ভোটার হিসেবে ফর্ম-৬ জমা দিতে বাধ্য করা হচ্ছে। এতে জনপ্রতিনিধিত্ব আইন ১৯৫০-এর ৩১ নম্বর ধারা অনুযায়ী মিথ্যা ঘোষণাপত্র দেওয়ার দায়ে নাগরিকদের আইনি জটিলতায় পড়ার সম্ভাবনা তৈরি হচ্ছিল।

এই উদ্বেগ দূর করে নির্বাচন কমিশন জানিয়েছে, যে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে নিবিড় ভোটার তালিকা পরিমার্জন চলছে, সেখানকার মুখ্য নির্বাচনী আধিকারিকদের গত ৬ নভেম্বরই প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। ‘অনুপস্থিত, স্থানান্তরিত, মৃত বা ডুপ্লিকেট’ হিসেবে চিহ্নিত হয়ে ভুলবশত যাদের নাম বাদ গিয়েছে, তাদের বুথ ভিত্তিক তালিকা কারণ-সহ প্রকাশ করা হবে। নতুন নিয়ম অনুযায়ী, যে ভোটাররা ঠিকানা পরিবর্তন করেননি, তারা কেবল সই করা এনুমারেশন ফর্ম এবং আগে কেন ফর্ম জমা দেননি তার কারণ জানিয়ে ‘অ্যানেক্সার-বি’ জমা দেবেন।

অন্যদিকে, রাজ্যের মধ্যেই ঠিকানা বদলানো বাদ পড়া ভোটারদের ফর্ম-৮-এর পরিবর্তে এনুমারেশন ফর্মের সঙ্গে নতুন ঠিকানা ও বিধানসভার উল্লেখ করে ‘অ্যানেক্সার-সি’ এবং ঠিকানার প্রমাণপত্র দিতে হবে। বিএলও, ইআরও বা এইআরও-র কাছে অফলাইনে কিংবা ইসিআইনেট পোর্টালে ই-সাইনের মাধ্যমে অনলাইনেও এই আবেদন করা যাবে। যাচাইয়ের পর বৈধ ভোটাররা তাদের পুরনো এপিক নম্বরই ফিরে পাবেন। এছাড়া যারা ইতিমধ্যেই ফর্ম-৬ জমা দিয়েছেন, তাদের নতুন করে আর কোনো ফর্ম দিতে হবে না।

হলফনামায় কমিশন আরও স্পষ্ট করেছে যে, চূড়ান্ত তালিকায় যাতে কোনো যোগ্য ভোটার বাদ না পড়েন এবং কোনো নাম দু'বার না থাকে, তা নিশ্চিত করা হচ্ছে। পাশাপাশি, কমিশনের আইটি বিভাগের কাজকর্ম এবং কেন্দ্রীয় সফটওয়্যারের হস্তক্ষেপ নিয়ে ওঠা সাম্প্রতিক বিতর্কের আবহে প্রশাসনিক রদবদলও আনা হয়েছে। গত ৪ নভেম্বরের নতুন নির্দেশিকা অনুযায়ী, আইটি বিভাগের ডিজি এখন থেকে সরাসরি কমিশনের বদলে একজন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনারের তদারকিতে ফাইল পেশ করবেন।

একই ব্যক্তির নাম যাতে একাধিকবার নথিভুক্ত না হয় এবং প্রকৃত ভোটাররা যাতে বঞ্চিত না হন, শীর্ষ আদালতে সেই আশ্বাসই দিয়েছে কমিশন।

6 Views 0 Likes 0 Comments

Related News

Kulgam Encounter : কুলগামে এনকাউন্টার, খতম লস্কর কমান্ডার লতিফ ভাট
দেশ

Kulgam Encounter : কুলগামে এনকাউন্টার, খতম লস্কর কমান্ডার লতিফ ভাট

জম্মু-কাশ্মীরের কুলগ্রামে নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম দুই সন্দেহভাজন জঙ্গি। নিহতদের মধ্যে রয়েছে লস্কর-ই-তইবার শীর্ষ কমান্ডার মহম্মদ লতিফ ভাট।

১৬ নভে ২০২৬, ০৩:০৩ পিএম · 1 মিনিট
SUV Hijac : SUV ছিনতাইয়ের পরই হাই অ্যালার্ট! পাঠানকোটে কি তবে জঙ্গি হামলার ছক?
দেশ

SUV Hijac : SUV ছিনতাইয়ের পরই হাই অ্যালার্ট! পাঠানকোটে কি তবে জঙ্গি হামলার ছক?

ঘটনার পরই নিরাপত্তা নিয়ে বাড়তি সতর্কতা জারি হয়েছে পাঞ্জাব ও জম্মু-কাশ্মীরের সীমান্তবর্তী এলাকায়।

১৬ নভে ২০২৬, ০২:৫৩ পিএম · 1 মিনিট
River Pollution: যমুনার বিষাক্ত ফেনাতেই ছটের অর্ঘ্য! দূষণ রুখতে ব্যর্থ সরকার, কাঠগড়ায় বিজেপি?
দেশ

River Pollution: যমুনার বিষাক্ত ফেনাতেই ছটের অর্ঘ্য! দূষণ রুখতে ব্যর্থ সরকার, কাঠগ...

সরকারি পরিসংখ্যান বলছে, বছরের অধিকাংশ সময়ই দিল্লিতে যমুনার জল ভয়াবহ রকমের দূষিত থাকে। কেবল বর্ষাকালে বন্যার জলে বর্জ্য ধুয়ে গেলে সাময়িক স্বস্তি মেলে। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের (সিপিসিবি) তথ্য অনুযায়ী, গত মে মাসে বর্ষার আগে দিল্লির শেষ প্রান্ত আসগরপুরে যমুনার জলে ‘ফিকাল কলিফর্ম’ বা জীবাণুর মাত্রা স্নানের উপযোগী সীমার চেয়ে ৬৬০ গুণ বেশি ছিল

১৬ নভে ২০২৬, ০২:২৫ পিএম · 2 মিনিট
Prince William: শচীনের সঙ্গে গলি ক্রিকেট খেললেন উইলিয়াম-কেট, মুম্বইয়ে রাজকীয় মেজাজে ব্যাট হাতে ব্রিটিশ দম্পতি!
দেশ

Prince William: শচীনের সঙ্গে গলি ক্রিকেট খেললেন উইলিয়াম-কেট, মুম্বইয়ে রাজকীয় মেজাজ...

স্পোর্টস ডেস্ক: মুম্বইয়ের রাস্তায় ক্রিকেটের মেজাজে মেতে উঠলেন ব্রিটেনের রাজপরিবারের দুই সদস্য। একদিকে ক্রিকেটের কিংবদন্তি শচীন তেন্ডুলকর, অন্যদিকে ব্রিটেনের যুবরাজ প্রিন্স উইলিয়াম ও রাজবধূ কেট মিডলটন। তিনজনকে একসঙ্গে গলি...

১৬ নভে ২০২৬, ০২:২২ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.