কলকাতা, নিউজ ডেস্ক: আশ্বিনের চড়া রোদে ফের ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। বাংলা থেকে বর্ষা আনুষ্ঠানিক বিদায়ের প্রস্তুতি নিলেও বাতাসে রয়ে যাওয়া অতিরিক্ত আর্দ্রতার জেরে কাটছে না ভ্যাপসা গরমের দাপট।
১২ অক্টোবর সকাল থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে দেখা মিলবে ঝলমলে রোদের। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, মেদিনীপুর, বাঁকুড়া ও বর্ধমান দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির দাপট কার্যত অতীত। আকাশ মোটের ওপর পরিষ্কার ও রৌদ্রোজ্জ্বল থাকলেও দুপুরের পর স্থানীয় স্তরে হালকা মেঘ জমতে পারে। তবে ভারী বা মাঝারি বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বললেই চলে, খুব বেশি হলে কোথাও কোথাও সামান্য সময়ের জন্য ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং কিংবা তরাই-ডুয়ার্সেও আবহাওয়া মূলত শুষ্ক ও অনুকূল থাকবে।
এইদিষ শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার পূর্বাভাস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঘাম ও অস্বস্তি বাড়বে পথচলতি মানুষের। চড়া রোদের তেজ থেকে বাঁচতে বাইরে বেরোলে ছাতা ব্যবহার ও পর্যাপ্ত জল সঙ্গে রাখার পরামর্শ দিচ্ছে হাওয়া অফিস।
দক্ষিণের অন্যান্য জায়গা তো আবহাওয়ার উন্নতি হতে দেখা গিয়েছে। আপাতত বৃষ্টির দেখা মেলেনি কোথাও। পুজোর হাত আগে কিছুটা স্বস্তি পাওয়া যাচ্ছে। কিন্তু এখনই পুরোপুরি বলা যাচ্ছে না দুর্গাপুজো বৃষ্টি ছাড়া কাটবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুজোর দিনগুলোতেও এমনটাই আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে।
হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে দেখা যাচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। আবহাওয়ার বেশ খানিকটা পরিবর্তন হচ্ছে উত্তরেও। তীব্র বর্ষণ এই মুহূর্তে নেই উত্তরবঙ্গে। ইতিমধ্যেই দুর্গাপূজার আনন্দে মেতেছে উত্তরবঙ্গবাসী। আপাতত বাধা হয়ে দাঁড়াচ্ছে না আবহাওয়া।