জেনে নিন আজকের রাশিফল।
মেষ: ব্যবসা লাভজনক হবেনা। নতুন কাজের সুযোগ আসতে পারে। চাকরির জায়গায় বদনাম হতে পারে। রাগের ফলে নিজের ক্ষতি হওয়ার সম্ভাবনা। বাড়বে মানসিক উদ্বেগ। সংগীতচর্চায় বাধা। সন্তানের জন্য ব্যয় বাড়তে পারে। দান ধ্যানে শান্তি। আধ্যাত্মিকতায় মনোনিবেশ।
বৃষ: দীর্ঘ দিন পড়ে থাকা কাজ সম্পূর্ণ হতে পারে। নতুন গৃহ নির্মাণের জন্য ভাবতে পারেন। বিলাসিতার জন্য হতে পারে প্রচুর অর্থ ব্যয়।ব্যবসার বন্ধুর সহযোগিতা পাবেন। শত্রুর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখুন। দাম্পত্য জীবনে মনোমালিন্য মিটে যেতে পারে। সংসারে শান্তি বজায় থাকবে। স্বাস্থ্যকর পরিবেশে ভ্রমণের পরিকল্পনা করুন।
মিথুন: উচ্চশিক্ষার জন্য বিদেশে ভ্রমণ। রোজগারের নতুন দিশা।
বন্ধুদের সঙ্গে বিলাসিতার জন্য সংসারে অশান্তি হতে পারে। শরীরে বাড়তে পারে যন্ত্রণা। রাস্তায় খুব সাবধানে চলাফেরা করুন। বাড়িতে আত্মীয় আসতে পারে। সন্তানকে নিয়ে সংসারে বিবাদের সম্মুখীন হওয়ার সম্ভাবনা। স্ত্রীর সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে।
কর্কট: হাড় ও দাঁতের সমস্যা বাড়তে পারে। আইনি কাজে যুক্ত ব্যক্তিদের ভালো সময় আসতে চলেছে। খেলাধুলায় বহু দূর এগোনোর সুযোগ। সমাজ সেবায় কাটতে পারে গোটা দিন। ইচ্ছা হতে পারে কিছু দান করার। কাজের জায়গা পরিবর্তন থেকে বিরত থাকুন। আত্মীয়ের সঙ্গে কথাকাটাকাটি থেকে পরিবারে অশান্তির সম্ভাবনা।
সিংহ: বুদ্ধির ভুলে হাতে আসা কাজ পণ্ড হয়ে যেতে পারে। ঠান্ডা মাথায় কাজ করুন। তবেই নিজের বুদ্ধিতে শত্রুর সঙ্গে মোকাবিলা করতে সক্ষম হবেন। চাকরির পরীক্ষায় ভালো ফলের আশা। দামি উপহার পেতে পারেন। বাড়িতে অতিথি আসার সম্ভাবনা। ভাইবোনের মধ্যে ঝগড়ার আশঙ্কা।
কন্যা: গুরুজনদের শারীরিক অবস্থা আপনাকে ভাবাবে। কাজের চাপ বাড়তে পারে। অতিরিক্ত পরিশ্রমে শরীর দুর্বল হতে পারে। পায়ের যন্ত্রণায় ভুগতে পারেন। জলপথ এড়িয়ে চলুন। গুরুজনদের কথায় মনোনিবেশ করুন, সফলতা অনিবার্য। কর্মক্ষেত্রে মানহানির সম্ভাবনা। অহেতুক অশান্তিতে পড়ার যোগ।
তুলা: গানবাজনা শিল্পচর্চায় আকৃষ্ট হবেন। কাজে অন্যমনস্ক হতে পারেন। আপনার বিচক্ষণতার জন্য জিততে পারেন সকলের মন। দেরিতে হলেও সংসারে শান্তি ফেরার সম্ভাবনা। সন্তানদের সময় দিন। প্রেমে অপমানিত হতে পারেন। স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ বাড়তে পারে।
বৃশ্চিক: সম্পত্তির ঝামেলায় ভাইবোনের সম্পর্কে চিড় ধরতে পারে।
অন্যের সম্পত্তি দেখাশোনার দায়িত্ব আসতে পারে। পশুর দ্বারা ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।খুব পুরনো দামি জিনিস আপনার হাতে নষ্ট হহতে পারে। প্রেমে সাফল্য আসবে। পরিবেশ আপনার অনুকূলে থাকবে।
ধনু: উচ্চশিক্ষায় উন্নতি। ব্যবসায় সাফল্য আসবে।পাশাপাশি ব্যয় হবে প্রচুর। ফলে আর্থিক ক্ষতি হওয়ার আশঙ্কা। ভালো ব্যবহারে সকলের মন জয়। জীবনে নতুন প্রেমের আগমন। বেশি লোভের জন্য বিপদ বাড়তে পারে। পরিস্থিতি সামলাতে নিজের বুদ্ধি প্রয়োগ করুন। কোনও দুঃস্থ ব্যক্তিকে সাহায্য করুন। রোগ ফেলে না রাখাই শ্রেয়।
মকর: ব্যবসায় অগ্রগতি। উচ্চশিক্ষার যোগ নেই। সন্তানদের কাজের জন্য ভালো যোগ। মায়ের অসুস্থতায় হতাশার জন্য শরীর খারাপ হতে পারে। খুব মূল্যবান কোনও বস্তু উপহার পেতে পারেন।
কুম্ভ: দাম্পত্য জীবনে ভাঙতে পারে আশা। বেশ কিছু সমস্যার সমাধান করতে গিয়ে নাজেহাল হতে হবে। শত্রুর সঙ্গে সমঝোতা করতে হতে পারে। বিচক্ষণ ব্যক্তির পরামর্শ নিন। লোভনীয় সুযোগে পা বাড়াবেন না। কর্মে উন্নতির যোগ। লটারি কাটবেন না। প্রেমের ব্যাপারে কোনও চিন্তার খবর আসতে পারে। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়াই উচিত হবে। পাওনা আদায় করতে গিয়ে অপমানিত হতে পারেন।
মীন: ব্যবসায় আকস্মিক লাভ হয়ে সম্ভাবনা। কর্মক্ষেত্রে বন্ধুদের সাহায্য পেতে পারেন। ছাত্রছাত্রীদের জন্য শুভ সময়। বিজ্ঞানচর্চায় অগ্রগতি হবে। রয়েছে উচ্চশিক্ষার যোগ। অতিরিক্ত অর্থ লাভের আশায় বাড়তে পারে সমস্যা। শারীরিক ভোগান্তির যোগ রয়েছ।