JAZZBAAT 24 BANGLA
০৮ অক্টো ২০২৬, ০১:০৫ এএম
Breaking
জার্মানি থেকে ভারতে ধ্রুব রাঠি! কমিশনের বিরুদ্ধে পথে, বেঙ্গালুরুতে ‘ভোট চুরি’ ইস্যুতে বড়... Nobel Prize 2026: রসায়নে রহস্যভেদ, অণুর দর্পণ-প্রতিবিম্বের জটিলতা উন্মচন করে, নোবেল পেলেন... Chandi Hill : চণ্ডী পাহাড়ে গ্রানাইট উত্তোলন, ‘অ্যাকশন’-এর হুঁশিয়ারি সাংসদের Narendra Modi: ২৫ বছরে মোদী: গুজরাত থেকে দিল্লি MallaKings : ১০৩০ বছরের ঐতিহ্য, আজও অটুট মল্লরাজাদের পুজোর রীতি Bangladesh: দুর্গাপুজোয় শেখ হাসিনার টুঙ্গিপাড়ায় নিরাপত্তা প্রস্তুতি, বাংলাদেশে ৩৩,৮৫১টি মণ... CandyCrush: ক্যান্ডি ক্রাশে অবিশ্বাস্য নজির, ২২,২২২ স্তর পেরিয়ে বিশ্বরেকর্ড গড়লেন বিহারের... Mithun Chakraborty: শুভেন্দু সরকারের নয়া ভূমিকায় 'মহাগুরু', দেওয়া হচ্ছে ক্যাবিনেট মন্ত্রী... জার্মানি থেকে ভারতে ধ্রুব রাঠি! কমিশনের বিরুদ্ধে পথে, বেঙ্গালুরুতে ‘ভোট চুরি’ ইস্যুতে বড়... Nobel Prize 2026: রসায়নে রহস্যভেদ, অণুর দর্পণ-প্রতিবিম্বের জটিলতা উন্মচন করে, নোবেল পেলেন... Chandi Hill : চণ্ডী পাহাড়ে গ্রানাইট উত্তোলন, ‘অ্যাকশন’-এর হুঁশিয়ারি সাংসদের Narendra Modi: ২৫ বছরে মোদী: গুজরাত থেকে দিল্লি MallaKings : ১০৩০ বছরের ঐতিহ্য, আজও অটুট মল্লরাজাদের পুজোর রীতি Bangladesh: দুর্গাপুজোয় শেখ হাসিনার টুঙ্গিপাড়ায় নিরাপত্তা প্রস্তুতি, বাংলাদেশে ৩৩,৮৫১টি মণ... CandyCrush: ক্যান্ডি ক্রাশে অবিশ্বাস্য নজির, ২২,২২২ স্তর পেরিয়ে বিশ্বরেকর্ড গড়লেন বিহারের... Mithun Chakraborty: শুভেন্দু সরকারের নয়া ভূমিকায় 'মহাগুরু', দেওয়া হচ্ছে ক্যাবিনেট মন্ত্রী...

ভারতের মহাকাশ ক্ষেত্রে বিশ্বসেরা প্রতিভা টানার বার্তা মোদীর

ভারতের মহাকাশ ক্ষেত্রে বিশ্বসেরা প্রতিভা টানার বার্তা মোদীর

নয়াদিল্লি, স্নিগ্ধা চৌধুরী: জাতীয় মহাকাশ দিবসে ভারতের মহাকাশ ক্ষেত্রকে আরও শক্তিশালী করার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার দেশের প্রথম সারির স্পেস স্টার্টআপগুলির CEO-দের সঙ্গে বৈঠকে তিনি স্টার্টআপগুলির উদ্যম, উচ্চাকাঙ্ক্ষা ও উদ্ভাবনী শক্তির প্রশংসা করেন। একইসঙ্গে মহাকাশ প্রযুক্তিকে শুধু প্রচলিত ক্ষেত্রের মধ্যে সীমাবদ্ধ না রেখে সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যার সমাধানেও ব্যবহার করার আহ্বান জানান তিনি।

স্পেস স্টার্টআপগুলির প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় ভারতের মহাকাশ ক্ষেত্রের ভবিষ্যৎ নিয়ে তাঁদের ভাবনাচিন্তা ও আত্মবিশ্বাসের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, মহাকাশ প্রযুক্তির নতুন নতুন প্রয়োগ খুঁজে বের করতে হবে, যাতে মানুষের জীবনযাত্রার মান আরও উন্নত করা যায়।

সরকারি নীতির ধারাবাহিকতার উপরও বিশেষ জোর দেন মোদী। স্টার্টআপ সংস্থাগুলি সরকারের সিদ্ধান্তের উপর যে আস্থা রেখেছে, তার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “সবচেয়ে বড় বিষয় হল,আপনারা সরকারের কথার উপর বিশ্বাস রেখেছেন। আমার বরাবরই মত,আমরা যে সিদ্ধান্তই নিই না কেন, তাতে ধারাবাহিকতা বজায় রাখতে হবে।”

বিশ্বের মহাকাশ অর্থনীতিতে ভারতের সম্ভাবনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তাঁর লক্ষ্য, বড় কোনও প্রযুক্তিগত সাফল্য এলেই যেন বিশ্বের নজর ভারতীয় মহাকাশ স্টার্টআপগুলির দিকে যায়। মোদী বলেন,”বিশ্বের এখন ভারতীয় স্টার্টআপগুলিকে খোঁজা উচিত। তাদের মনে প্রশ্ন তৈরি হওয়া উচিত, এই ক্ষেত্রে কারা কাজ করছে? কারণ যখনই কোনও বড় সাফল্য আসে, মানুষের নজর সঙ্গে সঙ্গে সেদিকে চলে যায়।”

মহাকাশ স্টার্টআপ, মহাকাশ সংস্থা এবং বৃহত্তর প্রযুক্তি ক্ষেত্রের মধ্যে আরও বেশি সহযোগিতার প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি। বিদেশে চলে যাওয়া ভারতীয় পেশাদারদের দেশে ফিরে আসার প্রবণতাকেও ইতিবাচক বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

মোদীর মতে, ভারতে এমন একটি পরিবেশ তৈরি করতে হবে, যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্তের দক্ষ পেশাদাররা কেরিয়ার গড়ার জন্য ভারতকে অন্যতম সেরা গন্তব্য হিসেবে বেছে নেবেন। তিনি বলেন, “আমাদের এমন একটা পরিবেশ তৈরি করতে হবে, যাতে বিশ্বের এই ক্ষেত্রের মানুষ মনে করেন, কেরিয়ার গড়তে হলে ভারতে যেতে হবে। ভারতীয় স্টার্টআপের সঙ্গে যুক্ত হতে হবে। ভারতের মহাকাশ সংস্থাগুলির সঙ্গে যুক্ত হতে হবে।”

আগামী দিনে ভারতের স্পেস স্টার্টআপগুলিই বিশ্বের প্রতিভাবান পেশাদারদের আকৃষ্ট করতে পারবে বলে আশাবাদী প্রধানমন্ত্রী। তাঁর কথায়,”আমার দৃঢ় বিশ্বাস, আপনাদের জন্যই আমরা গোটা বিশ্বের প্রতিভাকে চুম্বকের মতো আকর্ষণ করতে পারব।”

44 Views 0 Likes 0 Comments

Related News

জার্মানি থেকে ভারতে ধ্রুব রাঠি! কমিশনের বিরুদ্ধে পথে, বেঙ্গালুরুতে ‘ভোট চুরি’ ইস্যুতে বড় জমায়েত
দেশ

জার্মানি থেকে ভারতে ধ্রুব রাঠি! কমিশনের বিরুদ্ধে পথে, বেঙ্গালুরুতে ‘ভোট চুরি’ ইস্য...

 নয়াদিল্লি: নির্বাচন কমিশন ও মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে রাজনৈতিক উত্তেজনার মধ্যেই এবার আন্দোলনের ময়দানে নামছেন ইউটিউবার ও রাজনৈতিক ভাষ্যকার ধ্রুব রাঠি। ৮ অক্টোবর বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে নির্বাচন...

০৮ অক্টো ২০২৬, ১২:৫১ এএম · 2 মিনিট
CandyCrush: ক্যান্ডি ক্রাশে অবিশ্বাস্য নজির, ২২,২২২ স্তর পেরিয়ে বিশ্বরেকর্ড গড়লেন বিহারের ইঞ্জিনিয়ারিং পড়ুয়া শুভম
দেশ

CandyCrush: ক্যান্ডি ক্রাশে অবিশ্বাস্য নজির, ২২,২২২ স্তর পেরিয়ে বিশ্বরেকর্ড গড়লেন...

বিশ্বের অন্যতম জনপ্রিয় মোবাইল পাজল গেম ‘ক্যান্ডি ক্রাশ সাগা’-তে এক অবিশ্বাস্য মাইলফলক ছুঁয়ে খবরের শিরোনামে উঠে এসেছেন ১৯ বছর বয়সী শুভম কুমার। গেমটির ২২,২২২টি লেভেল বা স্তর পার করে তিনি গড়ে ফেলেছেন এক অনন্য বিশ্বরেকর্ড।

০৭ অক্টো ২০২৬, ০৯:২৬ পিএম · 2 মিনিট
InspirationalStory: খালি পায়ে শাড়ি পরে ১৬০০ মিটার দৌড়, হোম গার্ডের স্বপ্নে ঝড় তুললেন ঝাড়খণ্ডের কবিতা
দেশ

InspirationalStory: খালি পায়ে শাড়ি পরে ১৬০০ মিটার দৌড়, হোম গার্ডের স্বপ্নে ঝড় তুলল...

সম্প্রতি রামগড়ের স্থানীয় স্টেডিয়ামে হোম গার্ড পদের জন্য শারীরিক সক্ষমতার ট্রায়াল চলছিল। নিয়ম অনুযায়ী মহিলাদের জন্য নির্ধারিত ১০ মিনিটে ১,৬০০ মিটার পথ অতিক্রম করতে হয়। সেখানে কোনো ধরনের পেশাদারি পোশাক ও প্রস্তুতি ছাড়া, সম্পূর্ণ খালি পায়ে নেমে নির্ধারিত সময়ের আগেই দৌড় শেষ করে উপস্থিত সবাইকে তাজ্জব করে দেন কবিতা।

০৭ অক্টো ২০২৬, ০৮:২০ পিএম · 2 মিনিট
Rahul Gandhi: কমিশনে যাওয়ার আগেই রাহুলকে চ্যাংদোলা করে বাসে তুলল পুলিশ
দেশ

Rahul Gandhi: কমিশনে যাওয়ার আগেই রাহুলকে চ্যাংদোলা করে বাসে তুলল পুলিশ

নয়াদিল্লি: নির্বাচন কমিশনকে ঘিরে বিরোধীদের আন্দোলন ঘিরে বুধবার ফের উত্তপ্ত হয়ে উঠল রাজধানী দিল্লি। যন্তর মন্তর থেকে নির্বাচন কমিশনের সদর দফতরের দিকে মিছিল করে যাওয়ার পথে পুলিশি বাধার মুখে পড়লেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধ...

০৭ অক্টো ২০২৬, ০৭:৩২ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.