ভূমিকম্পের জেরে বিধ্বস্ত হয়ে গেল পশ্চিম কলম্বিয়া।সোমবার বিধ্বংসী ভূমিকম্পে কেঁপে ওঠে দেশটি। ৭.৪ মাত্রার এই ভয়াবহ কম্পনের ফলে মারা গেছেন প্রায় ১১১ জন। মুহূর্তেই গুঁড়িয়ে যায় প্রচুর বহুতল ও ঘরবাড়ি। ইট-পাথরের নীচে চাপা আছেনএখনও আটক বহু মানুষ। ভয়াবহ এই বিপর্যয়ের ফলে নিজেদের বাড়িঘর ছেড়ে আশ্রয়ের খুঁজছেন অসংখ্য অধিবাসী।
আমেরিকার ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানাচ্ছে, ‘ভূমিকম্পটির মূল উৎস ছিল রাজধানী বোগোটা থেকে প্রায় ৪০০ কিলোমিটার পশ্চিমে চোকো অঞ্চলের সান হোসে দেল পালমার এলাকায়। প্রায় ৪ হাজার ৮০০ জন বাসিন্দার এই ছোট্ট লোকালয়ে মাটি থেকে ১০৭ কিলোমিটার গভীরে তৈরি হয় ভূকম্পনটি। কম্পন এতটাই তীব্র ছিল যে প্রতিবেশী দেশ ইকুয়েডর থেকেও তা স্পষ্ট অনুভূত হয়েছে।’
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে পেরেইরা শহর। সেখানকার মেয়র মাউরিসিও সালাজার জানান, 'শুধুমাত্র পেরেইরাতেই অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে।' শহরের সামগ্রিক অবস্থাকে অত্যন্ত ‘সংকটময়’ বলে জানান তিনি। সোশ্যাল মিডিয়ার ভিডিওতে দেখা গেছে পেরেইরা, কালি এবং কিবদো শহর চোখের সামনে ধসে পড়ছে।
বিপর্যয়ের পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্ব নিয়েছেন কলম্বিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট আবেলর্দো দে লা এস্প্রিয়েলা। উদ্ধারকাজ তদারকির আশ্বাস দিয়ে তিনি ক্ষতিগ্রস্ত মানুষদের উদ্দেশে বলেন, ‘আপনারা কেউ একা নন। দেশ আপনাদের পাশে আছে এবং প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।’