কলকাতা, নিউজ ডেস্ক:
মেষ: অংশীদারিত্ব ব্যবসায় লাভ। উচ্চশিক্ষার জন্য ভ্রমণযোগ নিশ্চিত। প্রিয়জনের সাফল্যের খবর পেতে পারেন।
বৃষ: বস্ত্র ব্যবসায়ীদের জন্য দিনটি বিশেষ ভাবে শুভ। কারোর কথায় বিশেষভাবে অনুপ্রাণিত হতে পারেন। সরকারি কর্মচারীদের জন্য দিনটি শুভ।
মিথুন:বন্ধুর সাহায্যে কঠিন পরিস্থিতি থেকে রেহাই।বাবা মার প্রতি যত্ন নিন। বিমাকর্মীদের জন্য শুভ দিন।
কর্কট: চিকিৎসক এবং উকিলদের জন্য শুভ দিন। দুপুরের পর আকস্মিক টাকা পাবেন। বন্ধু'র জন্য অর্থ ব্যয়।
সিংহ: মাথা যন্ত্রণা রোগীদের রোগ মুক্তি।অনেকদিনের পুরনো শত্রু দমন হবে। মার্বেল ব্যবসায় আজ প্রচুর অর্থসমাগম হবে।
কন্যা: অফিসে পদোন্নতি হবে। গাড়ি কেনাবেচার জন্য চিন্তাভাবনা করতে পারেন। জুয়া,লটারি বা ফাটকায় লাভ।
কন্যা: ব্যবসায়ীরা নতুন ধরনের চিন্তা করবেন। ভেড়ি ও চা-বাগান মালিকদের জন্য ভালো খবর। অভিনয়ের সঙ্গে যুক্ত ব্যক্তিরা সম্মান পাবেন।
তুলা: ঠিকাদারেরা পাওনা টাকা পাবেন। নতুন প্রেম শুরু হবে। সমুদ্রে ঘোরার প্ল্যান শুরু হবে।
বৃশ্চিক: বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে সাবধান। ছাত্র ও ভূ-তাত্বিকদের কাছে আজ দিনটি সুখকর।শ্বশুরবাড়িতে সম্মান বৃদ্ধি।
ধনু: সহকর্মীদের হিংসে দুমড়ে দিয়ে সাফল্য আসবে।পড়শির ব্যাপারে রঙিন,মুচমুচে খবর পাবেন। আইনি মামলায় পরামর্শ লাভ।
মকর: ব্যক্তিগত কাজে দূরে যাওয়ার ভাবনা। ইলেকট্রিক্যাল জিনিসপত্র ব্যবসায়ীদের লাভ। ক্রীড়া সংক্রান্ত ব্যক্তিরা সাফল্য পাবেন।
কুম্ভ: প্রেমের টানাপোড়েন কেটে যাবে। বেকাররা চাকরি-বাকরির খোঁজ পাবেন। শিক্ষকদের কাছে আজ দিনটি অত্যন্ত সম্মানজনক।
মীন: স্ত্রী'র সঙ্গে মনোমালিন্য কেটে যাবে। অস্থি সংক্রান্ত ব্যথা থেকে মুক্তি।ব্যাঙ্কিং সেক্টরের কর্মীদের আজ শুভ দিন।