লাল বেনারসিতে হুবহু বউয়ের সাজে অভিনেত্রী প্রিয়া পালকে এই রূপে দেখে শুরু হয়েছে জোর জল্পনা। অনেকের মনেই প্রশ্ন জেগেছে তাহলে কি এই শ্রাবণে শুভ কাজ সারলেন অভিনেত্রী! তবে এই জল্পনার অবসান ঘটালেন অভিনেত্রী নিজেই।
অভিনেত্রী জানিয়েছেন সবটাই অভিনয়ের জন্য করা। আদতে এখনো তিনি বিয়ে করেননি। প্রিয়া বলেন, ‘একটা বিয়ের ছবি নিয়ে এমন আলোচনা হবে এটা আমি ভাবি নি। খুবই জনপ্রিয় পরশুরাম আজকের নায়ক ধারাবাহিকে নন্দিনী চরিত্রের বিয়ের দৃশ্য দেখানো হয়েছে। তবে আমার বিয়ে নিয়ে দর্শকদের এত উৎসাহ থাকবে সত্যিই ভাবিনি।’
অভিনেত্রী আরও বলেন, সাধারণত ধারাবাহিকের মুখ্য চরিত্রই অনুরাগীদের আকর্ষণের কেন্দ্র হয়ে ওঠে। সেখানে পার্শ্ব চরিত্র এভাবে গুরুত্ব পাবে ভাবনার বাইরে। সবটাই স্নেহাশীষ চক্রবর্তীর কৃতিত্ব।
যদিও কিছুদিন আগেই বাস্তবে শোনা গিয়েছিল অভিনেত্রীর বিয়ের কথা। তবে অভিনেত্রী জানান, তিনি এখনো সিঙ্গেল। মনের মত মানুষের খোঁজ এখনো পাননি তিনি। একইসঙ্গে তিনি যোগ করেন, ‘সম্পর্কে জড়ানোর জন্য আমি প্রস্তুত। কিন্তু মনের মত কাউকেই পাইনি। আসলে আমার মনে হয় ডিভোর্স হওয়ার থেকে একা থাকা অনেক ভালো।’
অভিনেত্রীর কথা স্পষ্ট পর্দায় বিএস দৃশ্য উপভোগ করলেও বাস্তবে মনের মানুষের অপেক্ষায় রয়েছেন প্রিয়া পাল।