JAZZBAAT 24 BANGLA
২৮ সেপ্টে ২০২৬, ১১:৪৫ পিএম
Breaking
'Raaka': গিনেস বুক রেকর্ডে আল্লু অর্জুনের সিনেমা Nandigram: ভোটের আগে নন্দীগ্রামে ফের উত্তেজনা, সিপিআই প্রার্থীকে মারধরের অভিযোগ Raiganj Crime: বিহার থেকে রায়গঞ্জে, বানচাল অপরাধের ছক Bhagat Singh: একজনের রক্তে স্বাধীনতা অন্যজনের সুরে ভারত SSC: একাদশ-দ্বাদশে নিয়োগে বড় সিদ্ধান্ত, বাতিল পুরনো প্যানেল Purulia: বিদেশের মাটিতে বাংলার ‘ছৌ’ School Controversy : স্কুলে আচমকা পরিদর্শন, তারপরেই যা হল Haryana, ChildRescue: খেলতে খেলতে খোলা নলকূপে ৩ বছরের শিশু, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ 'Raaka': গিনেস বুক রেকর্ডে আল্লু অর্জুনের সিনেমা Nandigram: ভোটের আগে নন্দীগ্রামে ফের উত্তেজনা, সিপিআই প্রার্থীকে মারধরের অভিযোগ Raiganj Crime: বিহার থেকে রায়গঞ্জে, বানচাল অপরাধের ছক Bhagat Singh: একজনের রক্তে স্বাধীনতা অন্যজনের সুরে ভারত SSC: একাদশ-দ্বাদশে নিয়োগে বড় সিদ্ধান্ত, বাতিল পুরনো প্যানেল Purulia: বিদেশের মাটিতে বাংলার ‘ছৌ’ School Controversy : স্কুলে আচমকা পরিদর্শন, তারপরেই যা হল Haryana, ChildRescue: খেলতে খেলতে খোলা নলকূপে ৩ বছরের শিশু, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ

সময় রায়নার বিরুদ্ধে সব এফআইআর খারিজ, সুপ্রিম কোর্টের রায়ে বড় স্বস্তি

সময় রায়নার বিরুদ্ধে সব এফআইআর খারিজ, সুপ্রিম কোর্টের রায়ে বড় স্বস্তি

'ইন্ডিয়ান গট ট্যালেন্ট' ইউটিউব শো ঘিরে বিতর্কিত মন্তব্যের জেরে কমেডিয়ান সময় রায়না ও আরও চারজনের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত এফআইআর খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার প্রধান বিচারপতি সূর্যকান্ত মিশ্রের নেতৃত্বাধীন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। শো তে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে করা মন্তব্যকে কেন্দ্র করে সময় রায়না সহ কয়েকজনের বিরুদ্ধে দেশের বিভিন্ন জায়গায় মামলা দায়ের হয়েছিল। অভিযোগ ছিল, অনুষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তি ও বিরল জিনগত রোগে আক্রান্ত মানুষদের নিয়ে আপত্তিকর ও সংবেদনশীল মন্তব্য করা হয়েছিল।

এই বিতর্কের পর গত বছর আদালত সময় রায়না ও তার সহকমেডিয়ান বিপুল গোয়েল, বলরাজ ঘাই, সোনালী থাক্কার এবং নিশান্ত তানওয়ারদের নিঃশর্ত ক্ষমা চাইতে নির্দেশ দিয়েছিল। আদালত তাদের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার পাশাপাশি নিজেদের আচরণের জন্য দায়িত্ব স্বীকার করার নির্দেশ দিয়েছিল। একইসঙ্গে আদালত কঠোর পরিণতির ইঙ্গিতও দিয়েছিল। আদালত রায়নাকে কঠোর পরিণতির হুশিয়ার দিয়ে বলে ‘আপনার পডকাস্ট ইত্যাদিতে গিয়ে ক্ষমা চান… তারপর জানান আপনি কী পরিমাণ মূল্য বা জরিমানা বহন করতে ইচ্ছুক।’

শুক্রবার মামলার শুনানিতে প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ জানায় সময় রায়না এবং অন্যান্য অভিযুক্তরা আদালতের আগের নির্দেশ মেনে চলেছেন। সেই কারণে তাদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলি আর চালিয়ে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই বলে জানায় আদালত। এরপরই সমস্ত এফআইআর খারিজের নির্দেশ দেওয়া হয়।

সূত্রে খবর, এর আগে গত ৫ মে সময় রায়নাসহ পাঁচজন ইনফ্লুয়েন্সার ও স্ট্যান্ড -আপ কমেডিয়ানকে আদালতে তলব করা হয়েছিল। কোন নির্দিষ্ট গোষ্ঠী বা সম্প্রদায়কে হেয় করে এমন বক্তব্যের বিষয়ে আদালত তখন কঠোর তদন্তের আওতায় আনার কথা জানায়।

প্রসঙ্গত, 'ইন্ডিয়া গট ট্যালেন্ট' অনুষ্ঠানটি নিয়ে বিতর্ক শুরু হওয়ার পথ থেকে সময় রায়না ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভিন্ন মহলে ক্ষোভের সৃষ্টি হয়। আইনি জটিলতাও তৈরি হয় ।এবার সুপ্রিম কোর্টের নির্দেশে সেই মামলাগুলির অবসান হল। তবে, এই রায়ের মাধ্যমে আদালত বিতর্কিত মন্তব্য কে সমর্থন করেছে এমন নয় বরং পূর্বে দেওয়া নির্দেশ অভিযুক্তরা মেনে চলেছেন- এই বিষয়টিকেই গুরুত্ব দেওয়া হয়েছে।

143 Views 0 Likes 0 Comments

Related News

'Raaka': গিনেস বুক রেকর্ডে আল্লু অর্জুনের সিনেমা
বিনোদন

'Raaka': গিনেস বুক রেকর্ডে আল্লু অর্জুনের সিনেমা

আল্লু অর্জুন ও পরিচালক অ্যাটলির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাকা’ মুক্তির আগেই রিয়েল-টাইমে একসঙ্গে ৩৭ জন পারফর্মারের মোশন ক্যাপচার করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছে। প্রায় ৮০০ কোটি রুপি বাজেটে নির্মিত এই সিনেমায় অত্যাধুনিক ৯২টি অপটিক্যাল মোশন-ক্যাপচার ক্যামেরা ও ভিএফএক্স প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

২৮ সেপ্টে ২০২৬, ১১:০৪ পিএম · 2 মিনিট
Purulia: বিদেশের মাটিতে বাংলার ‘ছৌ’
বিনোদন

Purulia: বিদেশের মাটিতে বাংলার ‘ছৌ’

দক্ষিণ কোরিয়ার জিনদো আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসবে পুরুলিয়ার ৮ জন ছৌ শিল্পী 'মহিষাসুরমর্দিনী' ও 'তাড়কা বধ'-সহ একাধিক পালা পরিবেশন করে দর্শক প্রশংসা কুড়িয়েছেন। ইউনেস্কো ও রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত এই সফরে সাংস্কৃতিক বিনিময়ের পাশাপাশি বাংলার লোকশিল্পের প্রসারে একটি চুক্তি ও ডিজিটাল সহায়িকা উন্মোচিত হয়।

২৮ সেপ্টে ২০২৬, ০৯:০২ পিএম · 2 মিনিট
'জাদুকর সত্যচরণ’: ম্যাজিকের দুনিয়ায় এবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
বিনোদন

'জাদুকর সত্যচরণ’: ম্যাজিকের দুনিয়ায় এবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋত্বিক চক্রবর্তী অভিনীত সায়ন্তন ঘোষালের নতুন বাংলা ছবি 'জাদুকর সত্যচরণ'-এর ঘোষণা হয়েছে, যেখানে ইশা সাহাও অভিনয় করছেন। ​২০০৫-০৬ সালের বেনারসের পটভূমিতে নির্মিত এই রহস্যময় ছবিটির শুটিং অক্টোবরে শুরু হবে এবং এটি ২০২৭ সালের ক্রিসমাসে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

২৮ সেপ্টে ২০২৬, ০৭:২৭ পিএম · 2 মিনিট
SRFTI: অনুরাগ কাশ্যপ থেকে সৃজিত মুখোপাধ্যায়: সরব চলচ্চিত্র মহল
বিনোদন

SRFTI: অনুরাগ কাশ্যপ থেকে সৃজিত মুখোপাধ্যায়: সরব চলচ্চিত্র মহল

কলকাতার SRFTI ক্যাম্পাসে অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ ও সহিংসতার ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের শাস্তি ও শিক্ষার্থীদের নিরাপত্তার দাবিতে সরব হয়েছেন টলিউড ও বলিউডের বিশিষ্ট পরিচালক ও শিল্পীরা।

২৮ সেপ্টে ২০২৬, ০৩:০৯ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.