শক্তিগড়, নিউজ ডেস্ক: এবার চাঞ্চল্য হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস ঘিরে। ঘটনাটি ঘটে মঙ্গলবার সকালে। বর্ধমান-হাওড়া মেন লাইনের শক্তিগড় স্টেশনের কাছে। হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসে একটি জানলায় ফাটল দেখা যায়। অভিযোগ জানলার কাছে পাথর ছোড়া হয়েছে।
রেল সূত্রে জানা গেছে, আপ ২২৩০১ হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসটি সকাল প্রায় ৬টা ৪৫ মিনিট নাগাদ শক্তিগড় স্টেশনের প্ল্যাটফর্ম পেরিয়ে যাওয়ার সময় একটি কামরায় জানালায় ফাটল দেখা যায়। ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছায় রেল পুলিশ। শুরু হয় তদন্ত।
অনুমান করা হচ্ছে, বাইরে থাকে জানলা লক্ষ্য করে পাথর ছোড়া হয়েছিল। শক্তিগড় স্টেশনের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে পুলিশ। তবে ঠিক কি ঘটেছিল সে ব্যাপারে নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি রেল পুলিশের পক্ষ থেকে।