JAZZBAAT 24 BANGLA
০৭ সেপ্টে ২০২৬, ০১:১১ পিএম
Breaking
কলকাতা হাইকোর্ট পেল স্থায়ী প্রধান বিচারপতি হাসিনা-হীন আওয়ামি লিগের হাল ধরবেন কে? দেশে ফেরার আগেই জানিয়ে দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী আজই ঢুকতে চলেছে ভাতা, খুশি বিধবা সহ প্রবীণ-দিব্যাঙ্গরাও রেয়াত করা হবে না কাউকেই! সত্য নিকেতনে ধসের ঘটনায় কড়া হুঁশিয়ারি রেখার ফের শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দিলেন সুমিত রায় চীনা বিনিয়োগে চাঙ্গা হবে বাংলাদেশে মোংলা বন্দরের অর্থনীতি মাঝরাতে মর্মান্তিক দুর্ঘটনা! ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল পূণ্যার্থী বোঝাই বাস ফের দামে হেরফের, হলুদ ধাতু'র নতুন চমক উর্দু সংবাদপত্র গোষ্ঠীর আর্থিক লেনদেন ঘিরে তদন্ত, তৃণমূল সাংসদ নাদিমুল হকের একাধিক ঠিকানায়... বাংলাদেশে দীর্ঘ দিন পর সাগরে ফিরলেও জেলেদের মুখে স্বস্তির হাসি নেই ৮ বছরের শিশুকন্যাকে নিগ্রহের অভিযোগ, গ্রামবাসীদের হাতে মারধরের পর গ্রেফতার অভিযুক্ত যাঁকে দেখে ক্রিকেট শেখা, তিনিই দিলেন ব্যাটন! বড় সত্য ফাঁস করলেন আরসিবি অধিনায়ক কলকাতা হাইকোর্ট পেল স্থায়ী প্রধান বিচারপতি হাসিনা-হীন আওয়ামি লিগের হাল ধরবেন কে? দেশে ফেরার আগেই জানিয়ে দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী আজই ঢুকতে চলেছে ভাতা, খুশি বিধবা সহ প্রবীণ-দিব্যাঙ্গরাও রেয়াত করা হবে না কাউকেই! সত্য নিকেতনে ধসের ঘটনায় কড়া হুঁশিয়ারি রেখার ফের শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দিলেন সুমিত রায় চীনা বিনিয়োগে চাঙ্গা হবে বাংলাদেশে মোংলা বন্দরের অর্থনীতি মাঝরাতে মর্মান্তিক দুর্ঘটনা! ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল পূণ্যার্থী বোঝাই বাস ফের দামে হেরফের, হলুদ ধাতু'র নতুন চমক উর্দু সংবাদপত্র গোষ্ঠীর আর্থিক লেনদেন ঘিরে তদন্ত, তৃণমূল সাংসদ নাদিমুল হকের একাধিক ঠিকানায়... বাংলাদেশে দীর্ঘ দিন পর সাগরে ফিরলেও জেলেদের মুখে স্বস্তির হাসি নেই ৮ বছরের শিশুকন্যাকে নিগ্রহের অভিযোগ, গ্রামবাসীদের হাতে মারধরের পর গ্রেফতার অভিযুক্ত যাঁকে দেখে ক্রিকেট শেখা, তিনিই দিলেন ব্যাটন! বড় সত্য ফাঁস করলেন আরসিবি অধিনায়ক

আজই ঢুকতে চলেছে ভাতা, খুশি বিধবা সহ প্রবীণ-দিব্যাঙ্গরাও

আজই ঢুকতে চলেছে ভাতা, খুশি বিধবা সহ প্রবীণ-দিব্যাঙ্গরাও

কলকাতা, নিউজ ডেস্ক: যেমন কথা তেমন কাজ। প্রতিশ্রুতি দিয়েছিলেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই প্রতিশ্রুতি অনুযায়ী তিনি তাঁর কাজ সম্পন্ন করতে চলেছেন। জানা যাচ্ছে প্রতিশ্রুতি অনুযায়ী আজই ঢুকবে বিধবা ভাতার টাকা। এর আগে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাওয়া গেলেও,বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা-এই দুটি টাকা নিয়ে সামান্য গোলযোগ দেখা যায়। তবে সেই সমস্যার সমাধান করে শুভেন্দু অধিকারী নিন্দুকদের মুখে ছাই দিয়েছেন।

আজ অর্থাৎ সাতই সেপ্টেম্বর থেকে,আগামী দুই-তিনদিনেই টাকা পাঠানো শেষ করতে চাইছে প্রশাসন। জানা গিয়েছে, প্রশাসন বিধবা ভাতা ও বিশেষভাবে সক্ষম বা দিব্যাঙ্গ ভাতা অ্যাকাউন্টে ক্রেডিট করার কাজ শুরু করছে। এই দুই প্রকল্পে বিশেষভাবে নজর রেখেছে তারা। আরও জানা গেছে, এবার থেকে যোগ্য উপভোক্তারা ১০০০ টাকার বদলে পাবেন ১৫০০ টাকা। সূত্র মারফত আরও খবর, ৬০ লক্ষ মানুষ বার্ধক্য ভাতার সুবিধা পাবেন । যাদের বয়স ৬০ এবং তার বেশি তারাই এই টাকা পাবেন।

নবান্ন জানাচ্ছে, ৬০ লক্ষ সুবিধাভোগীর মধ্যে ২০ লক্ষ প্রবীণ নাগরিক আর্থিক সুবিধা পাবেন। তাঁরা কেন্দ্রীয় সহায়তা প্রাপ্ত 'জাতীয় সামাজিক সহায়তা প্রকল্প' থেকে এই সুবিধা পাবেন। ৬০ থেকে ৭৯ বছর বয়সী সুবিধাভোগীর জন্য কেন্দ্রের তরফে বরাদ্দ থাকে মাথাপিছু ২০০ টাকা। বাকি টাকা রাজ্য সরকার নিজের কোষাগার থেকে ভর্তুকি দেয়।অন্যদিকে, ৮০ বছর এবং তার ঊর্ধ্বে যাদের বয়স তাঁরা কেন্দ্রের তরফে পান ৫০০ টাকা। বাকি ৪০ লক্ষ সুবিধাভোগীর রাজ্যের 'সমাজ কল্যাণ দফতর' পরিচালিত, রাজ্যের নিজস্ব প্রকল্পের দ্বারা টাকা পাবেন।

আজ নবান্ন থেকে বর্ধিত হারে বার্ধক্য ভাতা দেওয়ার ঘোষণা দিতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বার্ধক্য ভাতা বৃদ্ধি হওয়াতে স্বাভাবিকভাবেই খুশি প্রবীণ সমাজ। নির্বাচনী প্রতিশ্রুতিতে ২০০০ টাকা করে দেওয়ার কথা ছিল। তবে এই মুহূর্তে তা সম্ভবপর হচ্ছেনা। এই কারণেই, আপাতত রাজ্যের সরকার ১৫০০ টাকা করে দিতে চলেছে। আশা আছে, নতুন অর্থবর্ষ থেকে এই ভাতা বাড়বে ২০০০ টাকা করে।

48 Views 0 Likes 0 Comments

Related News

কলকাতা হাইকোর্ট পেল স্থায়ী প্রধান বিচারপতি
মহানগর

কলকাতা হাইকোর্ট পেল স্থায়ী প্রধান বিচারপতি

বিচারপতি সুজয় পালের অবসর গ্রহণের পর কলকাতা হাইকোর্টে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন বিচারপতি তপোব্রত চক্রবর্তী।

০৭ সেপ্টে ২০২৬, ১২:৩৪ পিএম · 2 মিনিট
ফের শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দিলেন সুমিত রায়
মহানগর

ফের শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দিলেন সুমিত রায়

কলকাতা, নিউজ ডেস্ক:ক্যামাক স্ট্রিটে বিলবোর্ড কাণ্ডে ফের হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়। সোমবার তাঁকে শেক্সপিয়র সরণি থানায় হাজির হতে বলা হয়েছে। সেই মতো উপস্থিত হন তিনি। কলকাতা পুরসভার এক কর্মীর অভ...

০৭ সেপ্টে ২০২৬, ১২:২১ পিএম · 1 মিনিট
রাস্তা থেকে নাগরিক সমস্যা, ভবিষ্যৎ পরিকল্পনা বিজেপির
মহানগর

রাস্তা থেকে নাগরিক সমস্যা, ভবিষ্যৎ পরিকল্পনা বিজেপির

আসন্ন কলকাতা পুরসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও শক্তিশালী করার প্রস্তুতি শুরু করেছে গেরুয়া শিবির। মানুষের কাছে পৌঁছনোর পাশাপাশি শহরের বিভিন্ন নাগরিক সমস্যা নিয়ে কাজ করার পরিকল্পনা রয়েছে দলের। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনটাই জানান বিজেপি নেত্রী পাপিয়া অধিকারী।

০৬ সেপ্টে ২০২৬, ১০:২২ পিএম · 2 মিনিট
তৃণমূল ক্ষমতায় থাকলে দুর্গাপুজোর দিনক্ষণও ঠিক করে দিত! বিস্ফোরক শমীক
মহানগর

তৃণমূল ক্ষমতায় থাকলে দুর্গাপুজোর দিনক্ষণও ঠিক করে দিত! বিস্ফোরক শমীক

পুজোয় বাংলায় থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কারণ, বাংলায় বিজেপি শাসন প্রতিষ্ঠা হওয়ার পর এটাই মোদীর প্রথম দুর্গাপুজো।

০৬ সেপ্টে ২০২৬, ০৯:৫৯ পিএম · 1 মিনিট

Top Comments (0)

No approved comments yet.