মেট্রো যাত্রীদের জন্য বড় খবর। আগামী ১৫ই আগস্ট স্বাধীনতা দিবস কলকাতা মেট্রো রেলের পরিষেবাতে বিশেষ পরিবর্তন আনা হচ্ছে। যাত্রী সুবিধার্থে আগেই সেই পরিষেবার সংখ্যা জানাল মেট্রো কর্তৃপক্ষ।
জানা গিয়েছে, স্বাধীনতা দিবসে ব্লু লাইনে মোট ১৯৪টি সার্ভিস পরিচালিত হবে। যার মধ্যে ৯৭টি আপ এবং ৯৭টি ডাউন ট্রেন থাকবে। তবে এই রুটে দিনের প্রথম ও শেষ মেট্রো ছাড়ার সময়ে কোনও রদবদল ঘটেনি।
অন্যদিকে, গ্রিন লাইনে মোট ১৪৮টি মেট্রো চলাচল করবে। এর মধ্যে ৭৪টি আপ এবং ৭৪টি ডাউন সার্ভিস রাখা হয়েছে। এই লাইনেও প্রথম ও শেষ ট্রেনের সময় অপরিবর্তিত থাকছে।
ইয়েলো লাইনে স্বাভাবিক ৯২টি পরিষেবা থাকাবে।
৪৬টি আপ এবং ৪৬ টি ডাউন চালু থাকবে। তবে জয় হিন্দ বিমানবন্দর থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত দৈনিক ৫টি ডাইরেক্ট সার্ভিসের জায়গায় সেদিন ৪টি ডাইরেক্ট সার্ভিস মিলবে। প্রথম ও শেষ ট্রেনের সময়ে কোনো পরিবর্তন থাকছে না।
পার্পল লাইনেও স্বাভাবিক পরিষেবা চালু থাকবে। তবে
অরেঞ্জ লাইনে কোনও মেট্রো পরিষেবা থাকবে না।