JAZZBAAT 24 BANGLA
১০ অক্টো ২০২৬, ০৭:৩১ এএম
Breaking
Horoscope: মহালয়ার দিন কেমন কাটবে? জানুন ১২ রাশির ভাগ্যে কী আছে? SonamWangchuk: দিল্লির প্রতিবাদে থাকছেন না সোনম ওয়াংচুক, হিমালয়ের নিরাপত্তা ও শান্তির বা... দারিদ্র্য, বর্ণবিদ্বেষ পেরিয়ে নোবেল! তামিল বংশোদ্ভূত নাভি পিল্লাইয়ের জীবনসংগ্রাম আজ বিশ্... ২৩ বছর বায়ুসেনাপ্রধানদের সঙ্গী! ‘IAF 1’ নম্বরের সেই মার্কিন গাড়ির ইতিহাস জানলে অবাক হবেন Bangla Shilpi Haat -নাম বদল, নাকি নতুন পরিচয়? আলোচনায় শিল্পী হাট বাংলার উপনির্বাচনে জয়ের পরেই রাহুলকে নিশানা অমিত শাহের! ‘মিথ্যা প্রচার’, নির্বাচন কমিশন ব... INDIA জোটের সাংসদদের সামনে বিস্ফোরক রাহুল গান্ধী, CEC বিতর্কে তপ্ত দিল্লি নাভি পিল্লাইকে ‘আমেরিকা-ইজরায়েলের ঘৃণাকারী’ বলে তোপ, কমিটিকেও আক্রমণ Horoscope: মহালয়ার দিন কেমন কাটবে? জানুন ১২ রাশির ভাগ্যে কী আছে? SonamWangchuk: দিল্লির প্রতিবাদে থাকছেন না সোনম ওয়াংচুক, হিমালয়ের নিরাপত্তা ও শান্তির বা... দারিদ্র্য, বর্ণবিদ্বেষ পেরিয়ে নোবেল! তামিল বংশোদ্ভূত নাভি পিল্লাইয়ের জীবনসংগ্রাম আজ বিশ্... ২৩ বছর বায়ুসেনাপ্রধানদের সঙ্গী! ‘IAF 1’ নম্বরের সেই মার্কিন গাড়ির ইতিহাস জানলে অবাক হবেন Bangla Shilpi Haat -নাম বদল, নাকি নতুন পরিচয়? আলোচনায় শিল্পী হাট বাংলার উপনির্বাচনে জয়ের পরেই রাহুলকে নিশানা অমিত শাহের! ‘মিথ্যা প্রচার’, নির্বাচন কমিশন ব... INDIA জোটের সাংসদদের সামনে বিস্ফোরক রাহুল গান্ধী, CEC বিতর্কে তপ্ত দিল্লি নাভি পিল্লাইকে ‘আমেরিকা-ইজরায়েলের ঘৃণাকারী’ বলে তোপ, কমিটিকেও আক্রমণ

ভারতের ভূখণ্ডে থেকেও কাঁটাতারের ঘেরাটোপে জীবন, মুক্তি চান ২৪ পরিবার, দ্বারস্থ মন্ত্রীর!

ভারতের ভূখণ্ডে থেকেও কাঁটাতারের ঘেরাটোপে জীবন, মুক্তি চান ২৪ পরিবার, দ্বারস্থ মন্ত্রীর!

মালদা, নিউজ ডেস্ক: দেশের মাটিতে থেকেও যেন বন্দী জীবন। একদিকে ভারত, অন্যদিকে বাংলাদেশ। মাঝখানে কাঁটাতারের বেড়া। আর সেই বেড়ার ওপারে ভারতীয় ভূখণ্ডে বসবাস করেছেন ২৪ টি পরিবার। দীর্ঘ একুশ বছর ধরে সীমান্তের এই বন্দীদশা থেকে মুক্ত চান তাঁরা। এবার পুনর্বাসনের দাবিতে রাজ্যের মন্ত্রীর দারস্ত হলেন সীমান্তবর্তী এলাকার শতাধিক বাসিন্দা।

মালদহের হবিবপুর বিধানসভা কেন্দ্রের বামনগোলা ব্লকের চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের তালতলা এলাকার ঘটনা। এলাকাটি ভারতের ভূখণ্ডের অন্তর্ভুক্ত হলেও সীমান্তে বেড়া দেওয়ার পর সেটি কাঁটাতারের ওপারে চলে যায়। স্থানীয়দের দাবি, ২০০৫ সাল থেকে কার্যত বিচ্ছিন্ন অবস্থায় জীবন কাটাতে হচ্ছে তাঁদের।

স্থানীয় বাসিন্দাদের আরও অভিযোগ, বিএসএফের নির্দিষ্ট সময়সূচী মেনে তাঁদের যাতায়াত করতে হয়। সকাল ৬ টা নাগাদ গেট খোলার পর নিত্যদিনের প্রয়োজনীয় কাজ সারতে হয়। আবার সন্ধ্যা ৬ টার আগে গেট বন্ধ হয়ে যাবার আগেই সবাইকে এলাকায় ফিরে আসতে হয়। ফলে, রাতে কোনও জরুরী পরিস্থিতি তৈরি হলে সমস্যায় পড়তে হয় বাসিন্দাদের।

এমনকি, শুধু যাতায়াতের সমস্যা নয়, সীমান্তের ওপার থেকে দুষ্কৃতিদের আনাগোনা নিয়েও আতঙ্কে থাকেন তাঁরা। স্থানীয়দের অভিযোগ ছোট পুনর্ভবা নদী পেরিয়ে মাঝেমধ্যেই বাংলাদেশী দুষ্কৃতীরা এলাকায় ঢোকে। গবাদি পশু চুরি, জমির ফসল লুট-সহ নানা সমস্যার মুখে পড়তে হয় তাঁদের।

স্থানীয় বাসিন্দা অজিত হালদার ও দীপক শিকদারের কথায়, 'বিএসএফের ঘেরাটোপের মধ্যেই আমাদের থাকতে হচ্ছে। মাঝেমধ্যেই বাংলাদেশি দুষ্কৃতীরা নদী পেরিয়ে গবাদি পশু চুরি করে নিয়ে যাচ্ছে। ফসল কেটে লুঠ করছে। সন্ধ্যা ছ’টার পর গেট বন্ধ হয়ে যায়। রাতে কেউ অসুস্থ হলে চরম দুর্ভোগে পড়তে হয়। তাই মন্ত্রীকে আমরা পুনর্বাসনের জন্য দাবি জানিয়েছি। আমরা এখন আর কাঁটাতারের বেড়ার মধ্যে থাকতে চাই না।’

সূত্রে খবর, রবিবার ওই পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন হবিবপুরের বিধায়ক তথা রাজ্যের সেচ দফতরের প্রতিমন্ত্রী জোয়েল মুর্মু। তিনি বলেন, "সীমান্ত ফেন্সিং যখন হয়েছিল তখন কিছু ভারতীয় ভূখণ্ড কাঁটাতারের একপাশে চলে যায়।ওই ২৪টি পরিবারের বেশ কিছু মানুষ থেকে ওখানে থেকে যায়। যদিও তাঁদের আধার কার্ড, ভোটার কার্ড সবই রয়েছে। এদিন এলাকা পরিদর্শন করলাম। ওখানকার বাসিন্দাদের দাবি নিয়ে রাজ্য প্রশাসনকে জানানো হবে। চাঁদপুর এলাকায় কোথাও সরকারি খাস জমি থাকলে ওইসব পরিবারগুলিকে পুনর্বাসন দেওয়ার ক্ষেত্রে উদ্যোগ নেওয়া হবে।" তিনি তাঁদের পুনর্বাসনের দাবি রাজ্য প্রশাসনের কাছে জানানোর আশ্বাস দেন।

দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে সীমান্তের কাঁটাতারের ঘেরাটোপে জীবন কাটানোর পর এবার নিজেদের স্বাভাবিক জীবনে ফেরার অপেক্ষায় ওই ২৪টি পরিবার। তাঁদের দাবি একটাই, তাঁরা আর থাকতে চান না কাঁটাতারের ওপারে।

19 Views 0 Likes 0 Comments

Related News

Bangla Shilpi Haat -নাম বদল, নাকি নতুন পরিচয়? আলোচনায় শিল্পী হাট
রাজ্য

Bangla Shilpi Haat -নাম বদল, নাকি নতুন পরিচয়? আলোচনায় শিল্পী হাট

শিল্পী হাটটিকে নতুন করে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। যাতে শিল্পীরা তাদের তৈরি সামগ্রিক প্রদর্শন ও বিক্রির জন্য এই হাটকে নিজেদের কাজের জন্য কার্যকরভাবে ব্যবহার করতে পারেন, সেই ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

০৯ অক্টো ২০২৬, ১০:৫২ পিএম · 2 মিনিট
Durga puja 2026:  পুলিশের পোশাকে রাস্তায় বসে কী করছেন এই পুলিশকর্মী? চন্দননগরের ভাইরাল ভিডিও দেখে মুগ্ধ নেটদুনিয়া!
রাজ্য

Durga puja 2026: পুলিশের পোশাকে রাস্তায় বসে কী করছেন এই পুলিশকর্মী? চন্দননগরের ভা...

পুলিশের উর্দি পরেই রাস্তায় বসে নিপুণ হাতে আলপনা আঁকছেন এক পুলিশকর্মী। চন্দননগর স্ট্যান্ডের এই মনোমুগ্ধকর দৃশ্যের ভিডিও ভাইরাল হতেই দায়িত্বের পাশাপাশি তাঁর শিল্পীসত্তা ও পুজোর প্রতি ভালোবাসায় মুগ্ধ নেটদুনিয়া।

০৯ অক্টো ২০২৬, ০৮:৫০ পিএম · 2 মিনিট
Raiganj Court: তিন দশক পর বিচার, বড় সিদ্ধান্ত আদালতের
রাজ্য

Raiganj Court: তিন দশক পর বিচার, বড় সিদ্ধান্ত আদালতের

রায়গঞ্জ জেলা আদালতের অ্যাডিশনাল সেশন জর্জ কোর্টের বিচারক রোহন সিনহা দীর্ঘ ৩০ বছর পর এই মামলায় অভিযুক্ত সৌমেন ঘোষকে দোষী সাব্যস্ত করল রায়গঞ্জ আদালত।

০৯ অক্টো ২০২৬, ০৭:২৮ পিএম · 2 মিনিট
Nabanna: খেয়ালখুশিমতো আর নয়! সচিবালয়ের কর্মীদের বদলিতে কড়া নিষেধাজ্ঞা
রাজ্য

Nabanna: খেয়ালখুশিমতো আর নয়! সচিবালয়ের কর্মীদের বদলিতে কড়া নিষেধাজ্ঞা

রাজ্য সরকারি কর্মীদের বদলি ও পদায়ন নিয়ে কড়া অবস্থান নিল নবান্ন। সচিবালয়ের কর্মীদের ইচ্ছেমতো অন্য দফতর, ডিরেক্টরেট বা আঞ্চলিক কার্যালয়ে পাঠানো যাবে না।

০৯ অক্টো ২০২৬, ০৬:৪৮ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.