কলকাতা, নিউজ ডেস্ক: কথায় আছে, মর্নিং শো'স দ্য ডে। আপনার পুরো দিনটি কিভাবে ভালো থাকবে, তা আপনাকে জানতেই হবে। অবশ্যই নজর রাখতে হবে জ্যোতিষের পাতায়। আসুন জেনে নিই আপনার দিনটি কেমন থাকবে-
মেষ: আজ দিনটি শুরু করুন পকেটে লাল রুমাল রেখে। মাথাযন্ত্রণা সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পাবেন। পাড়া বা অঞ্চলে নতুন ভাবনার জন্য সম্মান পাবেন
বৃষ: দিনটি শুরু করুন 'বজরংবলী'র পূজা করে। আজ আকস্মিকভাবে শেয়ারে কিছু লাভ হবে। স্বাস্থ্যবীমা বা জীবনবীমা সম্পর্কে চিন্তা ভাবনা করতে পারেন।
মিথুন: আজ দিনটি শুরু করুন মিষ্টি জাতীয় দ্রব্য খেয়ে। থানা পুলিশ এড়িয়ে চলুন। অস্থি'র সমস্যা থেকে মুক্তি।
কর্কট: আজ দিনটি শুরু করুন সাদা ফুল ভগবানকে অর্পণ করে। কৃষিদ্রব্য এবং পশু খাদ্য বিক্রেতারা বিশেষ লাভ পাবেন। আজ অর্থলাভ হবে।
সিংহ: আজ দিনটি শুরু করুন 'মা কালী'কে জবাফুল অর্পণ করে। আজ রাজনীতির সঙ্গে যুক্ত মানুষদের লাভ হবে। পরকীয়া এবং অবৈধ প্রেম হতে পারে।
কন্যা: আজ দিনটি শুরু করুন সূর্যকে গঙ্গাজল এবং মধু অর্পণ করে। বাবার কাছ থেকে বিশেষ সহযোগিতা পাবেন। পেটের ব্যথায় কষ্ট পাবেন।
তুলা: আজকের দিনটি শুরু করুন গণেশ কে সিঁদুর অর্পণ করে। কাজের ক্ষেত্রে প্রমোশনের যোগ আছে। নতুন প্রেমের ক্ষেত্রে 'বিশেষ সময়' কাটাতে পারেন।
বৃশ্চিক: আজকের দিনটি শুরু করুন যোগ ব্যায়ামের মাধ্যমে। আজ বাক সংযম করুন। স্বর্ণশিল্পী ও মণিকারদের জন্য আজ দিনটি শুভ।
ধনু: আজ দিনটি শুরু করুন কোন লোহার বস্তু প্রণাম করে। পশু-পাখি থেকে সাবধানে থাকুন। মৎস্য ব্যবসায়ীদের বিশেষ লাভ।
মকর: আজ দিনটি শুরু করুন একটি খুচরো টাকা মানিব্যাগে রেখে। গবেষক এবং শিক্ষকদের আজ শুভ দিন। বেশ কয়েক মাসের উদ্বৃত্ত অর্থ আজ বিনিয়োগ করতে পারেন।
কুম্ভ: আজ দিনটি শুরু করুন দুগ্ধজাত পদার্থ খেয়ে। আজ লোহা ব্যবসায়ীরা বিশেষ লাভ পাবেন। বন্ধু'র অসুখের জন্য হাসপাতালে যেতে হতে পারে।
মীন: আজ দিনটি শুরু করুন তুলসী গাছে গঙ্গাজল-দুধ অর্পণ করে। বাড়িতে অতিথি আসতে পারে। পুরনো, বহুমূল্য এবং দুষ্প্রাপ্য দ্রব্য পেতে পারেন।