কলকাতা, নিউজ ডেস্ক: দিনের প্রত্যেকটি কাজ শুরু করার সময় আপনি ভাবেন আজ আপনার সাফল্য হবেই। তবে সেই ভাবনার সঙ্গেও একটা কোথাও চিন্তা মিশে থাকে। আর সেই চিন্তা হল- আপনার ভাগ্য কি বলছে। আসুন জেনে নিন আপনার ভাগ্য।
মেষ: জমি সংক্রান্ত বিষয় নিয়ে চিন্তায় অবসান। গুরুজনের দীর্ঘদিনের রোগভোগ থেকে মুক্তি। হজম সংক্রান্ত ব্যাপারে সাবধান থাকুন। বন্ধুদের সঙ্গে মনোমালিন্যের সম্ভাবনা।
বৃষ: আপনার বিশেষ কোন কাজে পরিবারের সদস্যরা খুশি হবেন। স্বামী স্ত্রী দীর্ঘদিন বাদে কাছাকাছি আসবেন। কর্ম ক্ষেত্রে কোন সহকর্মী বদনাম করতে পারেন। কারোর কাছ থেকে আর্থিক ব্যাপারে সাহায্য পাবেন না।
মিথুন: কুটিরশিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের শুভ সময়।বিপদের সময় পরিবারের সাহায্য পাবেন। ব্যবসার ক্ষেত্রে অতিরিক্ত অর্থ ব্যয় হতে পারে। কর্মচারীদের সঙ্গে মনোমালিন্য।
কর্কট:নতুন কিছু শেখার কারণে আগামীতে এগিয়ে যাওয়ার সম্ভাবনা। ব্যবসার ক্ষেত্রে বিচক্ষণতার কারণে আর্থিক লাভ। অফিসে সহকর্মীদের সামলাতে কৌশল অবলম্বন করবেন। অভাব গত কারণে বাড়িতে অশান্তি হতে পারে।
সিংহ: ব্যবসার ক্ষেত্রে মহাজনের সঙ্গে সুসম্পর্ক হবে। সম্পর্কের ক্ষেত্রেও আরও সুন্দর হবে। ভাইয়ের সঙ্গে ঝামেলা লাগতে পারে। জমি বিবাদ নিয়ে প্রতিবেশীর সঙ্গে আইনি জটিলতা।
কন্যা: কর্মক্ষেত্রে নতুন কোন কিছু শিখতে পারেন। ধর্ম সংক্রান্ত আলোচনায় মানসিক শান্তি। সম্পর্কে জড়িয়ে পড়ার আগে চিন্তাভাবনা করুন। পরিবার পরিজনের সাথে বিবাদের আশঙ্কা।
তুলা: বিশেষ কোনো কাজে আনন্দ লাভ। বিবাহ প্রস্তাব নিয়ে বাড়িতে আলোচনা। পেশার ক্ষেত্রে দূরে যাওয়ায় কষ্ট ভোগ। বন্ধু'র সঙ্গে তর্কে না জড়ানোই মঙ্গল হবে।
বৃশ্চিক: দুপুরের পর ব্যবসায় লাভ। প্রেমের ক্ষেত্রে আনন্দ পাবেন ।কোন ভুল কাজ চিন্তায় রাখতে পারে।
কোমরে চোট-যন্ত্রণার আশঙ্কা।
ধনু: প্রেমের ক্ষেত্রে ভালো দিন। পরিবারের সঙ্গে ভালো সময় কাটবে। ব্যবসায় ঋণশোধ হবে। কিছু আর্থিক ক্ষতি হতে পারে।
মকর: একাধিক উৎস থেকে আর্থিক লাভ। কাজের ক্ষেত্রে বন্ধুদের সহায়তা পাবেন। শেয়ারে লাভ পাবেন না। পারিবারিক বিবাদ হতে পারে।
কুম্ভ: অর্থভাগ্য ভালো থাকবে। কাজের জায়গায় উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পাবেন। অবহেলার জন্য বন্ধু বিচ্ছেদ হতে পারে। সন্ধ্যের পর বিপদের সম্মুখীন হতে পারেন।
মীন: ব্যবসায় লাভের সুযোগ রয়েছে। প্রতিবেশী বা তৃতীয় কারওর জন্য সম্পর্কের জটিলতা কাটবে। বন্ধুর শারীরিক সুস্থতা সম্পর্কে চিন্তা থাকবে। অনর্থক অর্থ খরচ হতে পারে।
Source: Know-your-luck, Astro-Corner