নিউজ ডেস্ক: সেনাবাহিনীতে তরুণ রক্ত সঞ্চারের উদ্দেশ্যে চালু হওয়া ‘অগ্নিপথ’ নিয়োগ প্রক্রিয়ায় এক তাৎপর্যপূর্ণ কাঠামোগত পরিবর্তনের অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে অগ্নিবীরদের নিয়মিত সেনায় অন্তর্ভুক্ত করার পথ প্রশস্ত করে নতুন এই সংশোধনী গৃহীত হয়েছে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, চার বছরের মেয়াদ শেষে মেধার ভিত্তিতে ২৫ শতাংশ অগ্নিবীরকে সরাসরি ভারতীয় সেনার নিয়মিত বাহিনীতে নিয়ে নেওয়া হবে। অন্যদিকে, বাকি ৭৫ শতাংশ সেনাকর্মীকে আরও দুই বছরের জন্য অতিরিক্ত দায়িত্ব পালনের সুযোগ দেওয়া হবে।
প্রতিরক্ষা প্রধান জেনারেল এন. এস. রাজা সুব্রহ্মণি মন্ত্রিসভার এই সিদ্ধান্তের কথা সর্বসমক্ষে এনেছেন।
আসছে বিস্তারিত……




