JAZZBAAT 24 BANGLA
০৪ নভে ২০২৬, ০৩:৩২ পিএম
Breaking
India Nepal Relations: নেপালের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক! বিদেশমন্ত্রী শিসির খানালের সঙ্গে... Virat Kohli: তিন নম্বরে ব্যাট করে ১৩ হাজার! ক্রিকেটের ইতিহাসে নজির গড়লেন কোহলি Riyadh Airport Attack: রিয়াধ বিমানবন্দরে হামলার ভয়াবহ পরিণতি! প্রাণ গেল আরও এক ভারতীয়র, মৃ... Vaishnavi Sharma: ৫৩ ধাপের বিরাট লাফ বৈষ্ণবী শর্মার! আইসিসি ক্রমতালিকায় প্রথম ১০০-তে ভারতী... SonamWangchuk: বিতর্কের জেরে বন্ধ সোনম ওয়াংচুকের ‘ডেজার্ট ফ্লাওয়ার স্কুল’, আদালতের রায়ের অ... North Korea: সমুদ্রে রহস্যময় বস্তু ছুড়ল কিমের উত্তর কোরিয়া! ক্ষেপণাস্ত্র নাকি নতুন অস্ত্র... Jesus De Miguel: মাঠে সংঘর্ষে মৃত্যু ফুটবলারের, শোকস্তব্ধ মেসি-এমবাপে! ‘কোনও ভাষা নেই’, বল... Vaibhav Sooryavanshi: ১৫ বছরেই নেতৃত্বের দায়িত্ব? বৈভবকে নিয়ে তাড়াহুড়ো না করার পরামর্শ... India Nepal Relations: নেপালের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক! বিদেশমন্ত্রী শিসির খানালের সঙ্গে... Virat Kohli: তিন নম্বরে ব্যাট করে ১৩ হাজার! ক্রিকেটের ইতিহাসে নজির গড়লেন কোহলি Riyadh Airport Attack: রিয়াধ বিমানবন্দরে হামলার ভয়াবহ পরিণতি! প্রাণ গেল আরও এক ভারতীয়র, মৃ... Vaishnavi Sharma: ৫৩ ধাপের বিরাট লাফ বৈষ্ণবী শর্মার! আইসিসি ক্রমতালিকায় প্রথম ১০০-তে ভারতী... SonamWangchuk: বিতর্কের জেরে বন্ধ সোনম ওয়াংচুকের ‘ডেজার্ট ফ্লাওয়ার স্কুল’, আদালতের রায়ের অ... North Korea: সমুদ্রে রহস্যময় বস্তু ছুড়ল কিমের উত্তর কোরিয়া! ক্ষেপণাস্ত্র নাকি নতুন অস্ত্র... Jesus De Miguel: মাঠে সংঘর্ষে মৃত্যু ফুটবলারের, শোকস্তব্ধ মেসি-এমবাপে! ‘কোনও ভাষা নেই’, বল... Vaibhav Sooryavanshi: ১৫ বছরেই নেতৃত্বের দায়িত্ব? বৈভবকে নিয়ে তাড়াহুড়ো না করার পরামর্শ...

India Nepal Relations: নেপালের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক! বিদেশমন্ত্রী শিসির খানালের সঙ্গে বৈঠকে ভারতের বিদেশসচিব বিক্রম মিসরি

India Nepal Relations: নেপালের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক! বিদেশমন্ত্রী শিসির খানালের সঙ্গে বৈঠকে ভারতের বিদেশসচিব বিক্রম মিসরি
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: নেপাল ও ভারতের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও মজবুত করার লক্ষ্যে বুধবার কাঠমান্ডুতে নেপালের বিদেশমন্ত্রী শিসির খানালের সঙ্গে বৈঠক করলেন ভারতের বিদেশসচিব বিক্রম মিসরি। দুই দেশের বহুমাত্রিক অংশীদারিত্ব আরও গভীর করার পাশাপাশি বাণিজ্য, জ্বালানি, ক্রীড়া ও শিক্ষার মতো বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে তাঁদের মধ্যে। নেপালের বিদেশ মন্ত্রকের তরফে এক বিবৃতিতে এই খবর জানানো হয়েছে।

বুধবার সকালে দু'দিনের সরকারি সফরে কাঠমান্ডু পৌঁছন মিসরি। সেখানে নেপালের বিদেশ মন্ত্রকে গিয়ে বিদেশমন্ত্রী খানালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। বৈঠকে দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্ব এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। নেপালের বিদেশ মন্ত্রকের বিবৃতি অনুযায়ী, বৈঠকে খানাল বলেন, নেপাল ও ভারতের ঘনিষ্ঠ সম্পর্ক ‘নতুন উচ্চতায় পৌঁছবে’। দুই দেশের মধ্যে বিদ্যমান সহযোগিতার ক্ষেত্রগুলিকে আরও প্রসারিত করার বিষয়েও উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করেছে।

মিসরির এই সফরের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্দেশ্য নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের প্রস্তাবিত ভারত সফরের প্রস্তুতি। বিদেশ মন্ত্রক সূত্রে খবর, নভেম্বরের শেষ সপ্তাহে সরকারি সফরে ভারতে আসতে পারেন শাহ। সেই সফরের আগে দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনা এবং দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করতেই মিসরির কাঠমান্ডু যাত্রা। এই সফরে নেপালের প্রধানমন্ত্রী শাহের সঙ্গেও তাঁর বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।

নেপালের বিদেশসচিব অমৃত বাহাদুর রাইয়ের আমন্ত্রণে এই সফরে গিয়েছেন ভারতের বিদেশসচিব। বুধবার ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান নেপালের বিদেশ মন্ত্রকের যুগ্মসচিব গেহেন্দ্র রাজভাণ্ডারি এবং নেপালে নিযুক্ত ভারতের নবনিযুক্ত রাষ্ট্রদূত সুধাকর দালেলা।

ভারতের বিদেশসচিব হিসাবে দায়িত্ব নেওয়ার পর এটি মিসরির দ্বিতীয় কাঠমান্ডু সফর। ২০২৪ সালের জুলাইয়ে তিনি এই পদে দায়িত্ব গ্রহণ করেন। দুই প্রতিবেশী দেশের মধ্যে ঐতিহাসিক সম্পর্কের পাশাপাশি অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতার ক্ষেত্রেও এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

1 Views 0 Likes 0 Comments

Related News

SonamWangchuk: বিতর্কের জেরে বন্ধ সোনম ওয়াংচুকের ‘ডেজার্ট ফ্লাওয়ার স্কুল’, আদালতের রায়ের অপেক্ষায় শিক্ষা কার্যক্রম
দেশ

SonamWangchuk: বিতর্কের জেরে বন্ধ সোনম ওয়াংচুকের ‘ডেজার্ট ফ্লাওয়ার স্কুল’, আদালতের...

জমি সংক্রান্ত বিতর্ক ও প্রয়োজনীয় প্রশাসনিক অনুমোদনের অভাবকে কেন্দ্র করে লাদাখের ফিয়াং উপত্যকায় অবস্থিত তাঁর ‘ডেজার্ট ফ্লাওয়ার স্কুল’-এর সমস্ত কাজকর্ম স্থগিত রাখার নির্দেশ দিল স্থানীয় প্রশাসন। জম্মু ও কাশ্মীর হাই কোর্টে সংশ্লিষ্ট মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্কুলের চত্বরে স্থিতাবস্থা বজায় রাখার স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে।

০৪ নভে ২০২৬, ০৩:১৭ পিএম · 2 মিনিট
Rahul Gandhi : রাহুলের চ্যালেঞ্জে কি এবার মুখোমুখি মোদী! বাড়ছে জল্পনা
দেশ

Rahul Gandhi : রাহুলের চ্যালেঞ্জে কি এবার মুখোমুখি মোদী! বাড়ছে জল্পনা

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর নিশানায় এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিদেশি শক্তির প্রভাব এবং বিরোধীদের দেশবিরোধী তকমা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করেই এই সংঘাতের সূত্রপাত।

০৪ নভে ২০২৬, ০২:২৯ পিএম · 2 মিনিট
Dilip Ghosh : ১০ লক্ষের ডাক, ভিড় মাত্র ১০ হাজার! রাহুল-খাড়গেদের সভা নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ
দেশ

Dilip Ghosh : ১০ লক্ষের ডাক, ভিড় মাত্র ১০ হাজার! রাহুল-খাড়গেদের সভা নিয়ে বিস্ফো...

দিল্লির সাম্প্রতিক রাজনৈতিক কর্মসূচি ঘিরে এবার এমনই এক বিতর্ক উসকে দিলেন বঙ্গ রাজনীতির এক পরিচিত মুখ। শুধু সমাবেশের উপস্থিতি নয়, বিরোধী শিবিরের নেতৃত্ব নিয়েও তাঁর মন্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনা।

০৪ নভে ২০২৬, ০১:২৮ পিএম · 2 মিনিট
UP Election 2027: ২০২৭ উত্তরপ্রদেশ নির্বাচন ঘিরে তৎপর প্রিয়াঙ্কা গান্ধী! অখিলেশের সঙ্গে জোটের অঙ্ক, নতুন করে সংগঠন সাজাচ্ছে কংগ্রেস
দেশ

UP Election 2027: ২০২৭ উত্তরপ্রদেশ নির্বাচন ঘিরে তৎপর প্রিয়াঙ্কা গান্ধী! অখিলেশের...

নিউজ ডেস্ক: ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই ঘুঁটি সাজাতে শুরু করেছে কংগ্রেস। আর সেই প্রস্তুতির অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্বে উঠে আসছেন প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। দলের সাংগঠনিক শক্তি বাড়ানো থে...

০৪ নভে ২০২৬, ০১:২৫ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.