JAZZBAAT 24 BANGLA
২৯ সেপ্টে ২০২৬, ০১:৩৬ এএম
Breaking
'Raaka': গিনেস বুক রেকর্ডে আল্লু অর্জুনের সিনেমা Nandigram: ভোটের আগে নন্দীগ্রামে ফের উত্তেজনা, সিপিআই প্রার্থীকে মারধরের অভিযোগ Raiganj Crime: বিহার থেকে রায়গঞ্জে, বানচাল অপরাধের ছক Bhagat Singh: একজনের রক্তে স্বাধীনতা অন্যজনের সুরে ভারত SSC: একাদশ-দ্বাদশে নিয়োগে বড় সিদ্ধান্ত, বাতিল পুরনো প্যানেল Purulia: বিদেশের মাটিতে বাংলার ‘ছৌ’ School Controversy : স্কুলে আচমকা পরিদর্শন, তারপরেই যা হল Haryana, ChildRescue: খেলতে খেলতে খোলা নলকূপে ৩ বছরের শিশু, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ 'Raaka': গিনেস বুক রেকর্ডে আল্লু অর্জুনের সিনেমা Nandigram: ভোটের আগে নন্দীগ্রামে ফের উত্তেজনা, সিপিআই প্রার্থীকে মারধরের অভিযোগ Raiganj Crime: বিহার থেকে রায়গঞ্জে, বানচাল অপরাধের ছক Bhagat Singh: একজনের রক্তে স্বাধীনতা অন্যজনের সুরে ভারত SSC: একাদশ-দ্বাদশে নিয়োগে বড় সিদ্ধান্ত, বাতিল পুরনো প্যানেল Purulia: বিদেশের মাটিতে বাংলার ‘ছৌ’ School Controversy : স্কুলে আচমকা পরিদর্শন, তারপরেই যা হল Haryana, ChildRescue: খেলতে খেলতে খোলা নলকূপে ৩ বছরের শিশু, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ

স্কুলের পর সেনশাসের ডিউটি, রাজ্যকে প্রশ্ন হাইকোর্টের!

স্কুলের পর সেনশাসের ডিউটি, রাজ্যকে প্রশ্ন হাইকোর্টের!

সেনশাসের কাজে শিক্ষকদের নিয়োগ নিয়ে রাজ্যের সিদ্ধান্তে প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট। শুক্রবার বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে মামলার শুনানিতে শিক্ষকদের স্কুলের কাজের পাশাপাশি দূরের এলাকায় গিয়ে সেনশাসের দায়িত্ব পালন নিয়ে একাধিক প্রশ্ন ওঠে।

মামলার শুনানিতে আদালতের প্রশ্ন, কোনও শিক্ষক যদি স্কুলে যাওয়ার জন্যই দিনে ৪০ কিলোমিটার যাতায়াত করেন, তারপর আবার অন্য জায়গায় গিয়ে সেনশাসের দায়িত্ব পালন করবেন কিভাবে? বিচারপতি রাও জানতে চান, 'আপনার বাড়ি মাত্র ৬ কিমি। শনিবার ছুটির দিন। শিক্ষকরা শনিবারেও ক্লাস করেন। ১০-৪ স্কুলের টাইম। তাহলে সেনসাসের সময় কোথায়?' তিনি এও রাজ্যের কাছে জানতে চান, শিক্ষক নিয়োগ এর আগে তাদের বাসস্থান, স্কুলের অবস্থান এবং স্কুলের সময়সূচী খতিয়ে দেখা হয়েছিল কি না। তার পর্যবেক্ষণ অনুযায়ী সেনসাসের কাজ কোনো শিক্ষকের স্কুলের পাশেই হবে এমন নয়। ফলে বিকেল চারটে পর্যন্ত স্কুল করার পর অন্য জায়গায় গিয়ে কাজ করা এবং তারপরে বাড়ি ফেরা যথেষ্ট সমস্যার বিষয়।

শুনানিতে রাজ্যের পক্ষ থেকে বলা হয় সেনশাস অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি কাজ এবং দেশের বিভিন্ন রাজ্যে এই কাজ চলছে। রাজ্যের বক্তব্য, শিক্ষকরা সবসময় স্কুলে বিকেল চারটে পর্যন্ত থাকেন না। তবে এই যুক্তিতে আদালত সন্তুষ্ট হয়নি।

বিচারপতি বিকল্প ব্যবস্থার কথাও বলেন। তার পরামর্শ, একসঙ্গে সব শিক্ষককে দায়িত্ব না দিয়ে ৪-৫ জন করে ভাগ করে নেওয়া যেতে পারে। প্রয়োজনে একদিন অন্তর দায়িত্ব দেয়ার ব্যবস্থাও করা যেতে পারে। এতে স্কুলের স্বাভাবিক কাজকর্মও ব্যাহত হবে না এবং শিক্ষকরাও অতিরিক্ত চাপের মুখে পড়বেন না। এদিকে মামলাকারীদের তাদের বাসস্থান, স্কুলের ঠিকানা এবং স্কুলের সময়সূচি সহ যাবতীয় তথ্য এসজির কাছে জমা দিতে বলা হয়েছে। আগামী মঙ্গলবার রাজ্যকে মামলাকারীদের বিষয়ে নিজেদের সিদ্ধান্ত আদালতকে জানাতে হবে।

63 Views 0 Likes 0 Comments

Related News

Raiganj Crime: বিহার থেকে রায়গঞ্জে, বানচাল অপরাধের ছক
রাজ্য

Raiganj Crime: বিহার থেকে রায়গঞ্জে, বানচাল অপরাধের ছক

সোমবার রায়গঞ্জ থানার পুলিশি গোপন সূত্রে খবর পেয়ে মোহনবাটি এলাকায় অভিযান চালায়। সেখান থেকে আগ্নেয়াস্ত্র সহ ২ যুবককে গ্রেফতার করা হয়।

২৮ সেপ্টে ২০২৬, ১০:২২ পিএম · 2 মিনিট
School Controversy : স্কুলে আচমকা পরিদর্শন, তারপরেই যা হল
রাজ্য

School Controversy : স্কুলে আচমকা পরিদর্শন, তারপরেই যা হল

শহরের বিএস রোডের সেন্ট্রাল স্কুল ফর গার্লস জুনিয়র হাই স্কুলে আচমকা পরিদর্শনে যান জেলা শিক্ষা দফতরের প্রতিনিধি তথা এআই অফ স্কুলস শুকদেব প্রামাণিক।

২৮ সেপ্টে ২০২৬, ০৮:৪৪ পিএম · 2 মিনিট
Siliguri, Congress Strike : ভোট-অনিয়মের অভিযোগ,নিশানায় নির্বাচন কমিশন
রাজ্য

Siliguri, Congress Strike : ভোট-অনিয়মের অভিযোগ,নিশানায় নির্বাচন কমিশন

হাতে প্লে কার্ড, স্লোগান এবং একাধিক দাবিকে সামনে রেখে জমায়েত হলেন কংগ্রেস কর্মী সমর্থকেরা। নির্বাচন প্রক্রিয়া ঘিরে ওঠা নানা প্রশ্নের জবাব চেয়ে সরব হন তাঁরা।

২৮ সেপ্টে ২০২৬, ০৬:৪৯ পিএম · 2 মিনিট
Patharpratima : ঘর ছাড়ার আতঙ্ক, বাড়ছে ভাঙনের ভয়
রাজ্য

Patharpratima : ঘর ছাড়ার আতঙ্ক, বাড়ছে ভাঙনের ভয়

চতুর্থ দিনেও নদী ও সমুদ্রের জলকে ঘিরে সেই আশঙ্কায়ই তাড়া করে বেড়াচ্ছে পাথরপ্রতিমার গোবর্ধনপুরের বাসিন্দাদের।

২৮ সেপ্টে ২০২৬, ০৩:৪৯ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.