JAZZBAAT 24 BANGLA
১৫ নভে ২০২৬, ১০:০৭ পিএম
Breaking
হাইওয়ের ধারে মৃত কুকুরের নাড়িভুঁড়ি ও মাংস খেতে দেখা গেল যুবককে, সাহায্যের আর্জি স্থানীয়দ... Politics: মন্ত্রিত্ব মানেই সব কথা বলার অধিকার নয়! শঙ্কর ঘোষের ইঙ্গিতপূর্ণ পোস্টে বিতর্ক, প... হিরোইজমের জন্য দুর্বলতা দেখাচ্ছে পুলিশ? এনকাউন্টার নিয়ে প্রশ্ন কুণালের Chhath Ghat Accident: ছটের অর্ঘ্যের মাঝেই মৃত্যুফাঁদ পুনপুন নদীতে! তলিয়ে গেল ৪ কিশোর, উদ্ধ... প্রথম বিয়ে ভেঙেছিল রশ্মি দেশাইয়ের সঙ্গে, এবার বাঙালি কনের সঙ্গে সাতপাকে নন্দীশ! Hospital Hygiene: হাসপাতালে রোগী কম, ইঁদুরের ‘রাজত্ব’ বেশি! মহিলা ওয়ার্ডে রাত হলেই শুরু ইঁ... ৬ মাসে ৫টি এনকাউন্টার! বারুইপুর থেকে বীরভূম, পুলিশের গুলিতে মৃত্যু পাঁচ অভিযুক্তের, বদলের... রাস্তার গরুর লড়াইয়ের বলি বাইক আরোহী দম্পতি! তিরুনেলভেলিতে ভয়াবহ দুর্ঘটনা, ভাইরাল সিসিটিভি... হাইওয়ের ধারে মৃত কুকুরের নাড়িভুঁড়ি ও মাংস খেতে দেখা গেল যুবককে, সাহায্যের আর্জি স্থানীয়দ... Politics: মন্ত্রিত্ব মানেই সব কথা বলার অধিকার নয়! শঙ্কর ঘোষের ইঙ্গিতপূর্ণ পোস্টে বিতর্ক, প... হিরোইজমের জন্য দুর্বলতা দেখাচ্ছে পুলিশ? এনকাউন্টার নিয়ে প্রশ্ন কুণালের Chhath Ghat Accident: ছটের অর্ঘ্যের মাঝেই মৃত্যুফাঁদ পুনপুন নদীতে! তলিয়ে গেল ৪ কিশোর, উদ্ধ... প্রথম বিয়ে ভেঙেছিল রশ্মি দেশাইয়ের সঙ্গে, এবার বাঙালি কনের সঙ্গে সাতপাকে নন্দীশ! Hospital Hygiene: হাসপাতালে রোগী কম, ইঁদুরের ‘রাজত্ব’ বেশি! মহিলা ওয়ার্ডে রাত হলেই শুরু ইঁ... ৬ মাসে ৫টি এনকাউন্টার! বারুইপুর থেকে বীরভূম, পুলিশের গুলিতে মৃত্যু পাঁচ অভিযুক্তের, বদলের... রাস্তার গরুর লড়াইয়ের বলি বাইক আরোহী দম্পতি! তিরুনেলভেলিতে ভয়াবহ দুর্ঘটনা, ভাইরাল সিসিটিভি...

শিক্ষকদের বদলি নীতিতে বড়সড় বদলের পথে রাজ্য! বন্ধ হবে পছন্দের স্কুল বেছে নেওয়ার সুযোগ?

শিক্ষকদের বদলি নীতিতে বড়সড় বদলের পথে রাজ্য! বন্ধ হবে পছন্দের স্কুল বেছে নেওয়ার সুযোগ?
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: শিক্ষক বদলিতে বড় বদল আনার পথে রাজ্য! রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের বদলি নীতিতে বড়সড় পরিবর্তন আনতে চলেছে শিক্ষা দফতর। সূত্রের খবর, নতুন নিয়ম কার্যকর হলে শিক্ষকদের নিজেদের পছন্দমতো স্কুল বেছে নেওয়ার সুযোগ আর নাও থাকতে পারে। বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা আনা এবং গ্রাম ও শহরের স্কুলগুলির মধ্যে শিক্ষক সংখ্যার ভারসাম্য বজায় রাখতেই নতুন নীতি তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে।

জানা যাচ্ছে, ২০১২ সালের মিউচুয়াল ট্রান্সফার, ২০১৫ সালের জেনারেল ও স্পেশাল গ্রাউন্ডে বদলি এবং ২০১৮ সালের বদলি সংক্রান্ত বিধিতে সংশোধন আনা হতে পারে। একইসঙ্গে পরিবর্তন হতে পারে উৎসশ্রী পোর্টালের নিয়মেও। নতুন বদলি নীতিতে কোনও স্কুলে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত শিক্ষক রয়েছেন কি না, কোথাও মাত্র একজন শিক্ষক দিয়ে স্কুল চলছে কি না, সেই বিষয়গুলিকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। অর্থাৎ যে স্কুলে অতিরিক্ত শিক্ষক রয়েছেন, সেখান থেকে শিক্ষক কম থাকা স্কুলে বদলির ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে। ফলে  নতুন নিয়মে আগের মতো পছন্দের তিনটি স্কুল বেছে নেওয়ার সুযোগ নাও থাকতে পারে শিক্ষকদের।

এছাড়াও অতিরিক্ত শিক্ষক বা ‘সারপ্লাস টিচার’ চিহ্নিত করার জন্য পৃথক নির্দেশিকা বা SOP তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে নতুন নিয়মে বদলির ক্ষেত্রে লক-ইন পিরিয়ড কতদিন হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। এই বিষয়ে আইনি পরামর্শ নিচ্ছে রাজ্য সরকার। সমস্ত দিক খতিয়ে দেখার পর নতুন বদলি নীতি ঘোষণা করা হতে পারে। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের মধ্যেই নতুন নির্দেশিকা জারি হওয়ার সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর ২০২৬ সালের ১ জুলাই থেকে ফের উৎসশ্রী পোর্টালের মাধ্যমে শিক্ষক ও শিক্ষাকর্মীদের বদলির আবেদন গ্রহণ শুরু হয়েছে। তবে এবার সেই বদলি ব্যবস্থাতেই একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে চাইছে রাজ্য সরকার।

2 Views 0 Likes 0 Comments

Related News

Hospital Hygiene: হাসপাতালে রোগী কম, ইঁদুরের ‘রাজত্ব’ বেশি! মহিলা ওয়ার্ডে রাত হলেই শুরু ইঁদুরের দাপাদাপি!
রাজ্য

Hospital Hygiene: হাসপাতালে রোগী কম, ইঁদুরের ‘রাজত্ব’ বেশি! মহিলা ওয়ার্ডে রাত হলেই...

সরেজমিনে দেখা গিয়েছে, রাত বাড়তেই ওয়ার্ডজুড়ে রীতিমতো দাপাদাপি শুরু করে ধেড়ে ইঁদুরগুলি। খাবারের সন্ধানে রোগীদের বর্জ্য ফেলার প্লাস্টিকের গামলা উলটে দেওয়া থেকে শুরু করে রোগীদের ব্যাগপত্র কেটে ফেলা নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে

১৫ নভে ২০২৬, ০৮:৩৫ পিএম · 2 মিনিট
৬ মাসে ৫টি এনকাউন্টার! বারুইপুর থেকে বীরভূম, পুলিশের গুলিতে মৃত্যু পাঁচ অভিযুক্তের, বদলের বাংলায় কী বার্তা?
রাজ্য

৬ মাসে ৫টি এনকাউন্টার! বারুইপুর থেকে বীরভূম, পুলিশের গুলিতে মৃত্যু পাঁচ অভিযুক্তের...

নিউজ ডেস্ক: সকালে জমা, বিকেলে খরচ! রাজ্যে পালাবদলের পর এমনই হুঁশিয়ারি দিয়েছিলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বারুইপুর, গাইঘাটা ও সামশেরগঞ্জের, রায়গঞ্জের পর এবার বীরভূম। বিজেপি ক্ষমতায় আসার পর রাজ্যে একের পর এক পুলিশি এন...

১৫ নভে ২০২৬, ০৮:২৬ পিএম · 2 মিনিট
Suvendu Adhikari: বীরভূমের এনকাউন্টার নিয়ে কড়া বার্তা শুভেন্দুর! দুষ্কৃতীদের হুঁশিয়ারি, ‘পুলিশকে গুলি করলে বাতাসা খাওয়াবে না’
রাজ্য

Suvendu Adhikari: বীরভূমের এনকাউন্টার নিয়ে কড়া বার্তা শুভেন্দুর! দুষ্কৃতীদের হুঁশি...

পূর্ববর্তী শাসনের সাথে বর্তমান পরিস্থিতির তুলনা টেনে তিনি আরও বলেন, "আগে আমরা দেখেছি যে টেবিলের তলায় পুলিশকে ঢুকে যেতে দেখেছি। পুলিশকে বলি কী এরা... শায়ন গুন্ডা দে, পুলিশকে গুলি করলে পুলস্তর..."। তাঁর বক্তব্যে স্পষ্ট, দুষ্কৃতীরা পুলিশের ওপর হামলা চালালে পুলিশ যে চুপ করে বসে থাকবে না, সেই বার্তাই তিনি দিতে চেয়েছেন।

১৫ নভে ২০২৬, ০৮:০৪ পিএম · 2 মিনিট
‘ছটে মাংসের দোকান বন্ধের নির্দেশিকা নিয়ে বিজেপিকে নিশানা কংগ্রেসের
রাজ্য

‘ছটে মাংসের দোকান বন্ধের নির্দেশিকা নিয়ে বিজেপিকে নিশানা কংগ্রেসের

নিউজ ডেস্ক: ছটপুজো উপলক্ষে রামপুরহাটে মাংসের দোকান বন্ধ রাখার নির্দেশিকা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। এবার রামপুরহাট পুরসভার এই নির্দেশিকার তীব্র বিরোধিতা করল পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস। খাদ্যাভ্যাসের উপর এভাবে নিষেধা...

১৫ নভে ২০২৬, ০৬:৪৭ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.