JAZZBAAT 24 BANGLA
০৫ অক্টো ২০২৬, ০২:৫০ এএম
Breaking
Petrol-Dies Price : উৎসবের আগেই জ্বালানির জ্বালা, আমজনতার পকেটে চাপ Road Rage : হাত দেখিয়েও থামেনি বাস, চালককে জুতোপেটা! Indian Navy: পাক গুপ্তচরের প্রেমের ফাঁদে বাংলার নাবিক, ধৃত নৌসেনা জওয়ান IFA Shield: টাইব্রেকারে বাজিমাত! কাইথের কেরামতিতে ফের ফাইনালে বাগান অধরা থেকে গেলো নতুন কে খোঁজা, প্রয়াত হলেনসিঙ্গিতাম শ্রীনিবাস রাও Kiran Rao: “পৃথিবীটা বদলে গেছে” - বললেন আমির খানের প্রাক্তন স্ত্রী Protest: এসআরএফটিআইয়ের গেটে বিক্ষোভকারীদের ধাক্কা, ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টায় ধুন্ধুমার North Bengal Tourism: ‘ওয়ান ডিস্ট্রিক্ট, ওয়ান ডেস্টিনেশন’, উত্তরবঙ্গে পর্যটনের নতুন ভাবনা Petrol-Dies Price : উৎসবের আগেই জ্বালানির জ্বালা, আমজনতার পকেটে চাপ Road Rage : হাত দেখিয়েও থামেনি বাস, চালককে জুতোপেটা! Indian Navy: পাক গুপ্তচরের প্রেমের ফাঁদে বাংলার নাবিক, ধৃত নৌসেনা জওয়ান IFA Shield: টাইব্রেকারে বাজিমাত! কাইথের কেরামতিতে ফের ফাইনালে বাগান অধরা থেকে গেলো নতুন কে খোঁজা, প্রয়াত হলেনসিঙ্গিতাম শ্রীনিবাস রাও Kiran Rao: “পৃথিবীটা বদলে গেছে” - বললেন আমির খানের প্রাক্তন স্ত্রী Protest: এসআরএফটিআইয়ের গেটে বিক্ষোভকারীদের ধাক্কা, ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টায় ধুন্ধুমার North Bengal Tourism: ‘ওয়ান ডিস্ট্রিক্ট, ওয়ান ডেস্টিনেশন’, উত্তরবঙ্গে পর্যটনের নতুন ভাবনা

কাজল শেখ তৃণমূলেরই দুর্বৃত্ত, বিস্ফোরক শমীক ভট্টাচার্য

কাজল শেখ তৃণমূলেরই  দুর্বৃত্ত, বিস্ফোরক শমীক ভট্টাচার্য

কলকাতা, কেয়া মণ্ডল: তৃণমূল নেতার বিরুদ্ধে অনাস্থা এনেছেন তৃণমূলের সদস্যরাই। অনাস্থা ভোটের ঠিক আগের দিন, বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে ইস্তফা দিলেন কাজল শেখ। এবার এই বিষয়ে মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, 'কাজল শেখকে তৃণমূলেরই একাংশই বলছে দুর্বৃত্ত। তৃণমূলের কোনও ভালো খারাপ নেই। এদের নামে কি পশ্চিমবঙ্গে পরিচিত হবে? 

বুধবার রাত থেকে উত্তপ্ত যাদবপুর। বিভিপি ও বাম ছাত্র সংগঠনের সংঘর্ষে গতকাল রাতে কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছিল ক্যাম্পাস। যার জেরে বৃহস্পতিবারও পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দু'পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন বেশ কয়েকজন। দুই ছাত্র গোষ্ঠীর বিবাদে বিজেপির কোনও ভূমিকাই নেই বলে জানিয়ে দিয়েছেন শমীক ভট্টাচার্য। BJP কোনও ভাবেই এই ঘটনায় হস্তক্ষেপ করবে না বলে সাফ জানিয়েছেন তিনি। 

তিনি জানান, ABVP বিজেপির ছাত্র সংগঠন নয়। এটি একটি জাতীয়তাবাদী ছাত্র সংগঠন। ক্যাম্পাসের ভিতরে কীভাবে রাজনীতি করবে,তা তাদের বিষয়। তবে ছাত্র সংগঠনগুলির গণতান্ত্রিকভাবে মত প্রকাশের অধিকার রয়েছে। ABVP-র কোনও কর্মসূচি বা অবস্থান নিয়ে সরকারের আপত্তি থাকলে, তা সরকারই দেখবে বলেও মন্তব্য করেন তিনি।

একইসঙ্গে তিনি বলেন, গণতন্ত্রে শক্তিশালী বিরোধী দল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের সমালোচনা ও বিরোধী মত গণতন্ত্রের চালিকাশক্তি। পশ্চিমবঙ্গে কার্যত বিরোধী দল নেই—এমন পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠলে তিনি বলেন, বিজেপি বিরোধী দল হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছে এবং সেই সময় সরকারের বিভিন্ন নীতির বিরোধিতা করেছে। তাঁর বক্তব্য, বিরোধী দলের ভূমিকা শুধু সরকারের বিরোধিতা করা নয়, মানুষের বিভিন্ন সমস্যা ও মতামত তুলে ধরাও। সেই দায়িত্ব বিজেপি পালন করেছে এবং ভবিষ্যতেও গণতান্ত্রিকভাবে মানুষের কথা তুলে ধরবে।

57 Views 0 Likes 0 Comments

Related News

কার্বলিক অ্যাসিডে ‘অতিবাম’ তাড়ানোর নিদান! অর্জুন সিংয়ের মন্তব্যে নতুন বিতর্ক
রাজনীতি

কার্বলিক অ্যাসিডে ‘অতিবাম’ তাড়ানোর নিদান! অর্জুন সিংয়ের মন্তব্যে নতুন বিতর্ক

নিউজ ডেস্ক: উত্তর ২৪ পরগনার কাঁকিনাড়ায় দলীয় কর্মীসভা। আর সেখান থেকেই রাজ্যের পরিবহনমন্ত্রী অর্জুন সিংয়ের একের পর এক মন্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। সোমবারের ‘ব্ল্যাকআউট’ মন্তব্যের পর মঙ্গলবার তিনি অতিবামপন্থী ও যাঁ...

২৯ সেপ্টে ২০২৬, ১১:০৯ এএম · 2 মিনিট
দল বদলেছেন দেশের মোট ১১১ সাংসদ-বিধায়ক, বাংলাকে নিয়েও সমীক্ষায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য
রাজনীতি

দল বদলেছেন দেশের মোট ১১১ সাংসদ-বিধায়ক, বাংলাকে নিয়েও সমীক্ষায় উঠে এল চাঞ্চল্যকর...

কলকাতা, নিউজ ডেস্ক: যে দলের প্রতীকে ভোটে জিতে সাংসদ অথবা বিধায়ক হয়েছিলেন, মেয়াদ শেষ হওয়ার আগেই সেই দল ছেড়েছেন তাঁরা। গত ৪ বছরে দলবদল করেছেন দেশের মোট ১১১ জন সাংসদ এবং বিধায়ক যারা বর্তমানেও জনপ্রতিনিধি। এঁদের মধ্যে লো...

২৫ সেপ্টে ২০২৬, ০৭:১৩ পিএম · 2 মিনিট
‘এত হ্যাংলা?’ শোভনদেবকে নিশানা মদনের, সই জাল থেকে তৃণমূল ভাঙন,বিস্ফোরক দাবি!
রাজনীতি

‘এত হ্যাংলা?’ শোভনদেবকে নিশানা মদনের, সই জাল থেকে তৃণমূল ভাঙন,বিস্ফোরক দাবি!

কলকাতা: তৃণমূল কংগ্রেসের অন্দরের কোন্দল এবার আরও প্রকাশ্যে। বর্ষীয়ান তৃণমূল নেতা তথা বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ তুললেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। বিরোধী দলনেতা নির্বাচনের প্রসঙ্গ ...

১৩ সেপ্টে ২০২৬, ১২:০৪ পিএম · 2 মিনিট
মমতার তৃণমূলকে ফের কমিশনের তলব! ১৬ সেপ্টেম্বরের শুনানিতে কী জমা দিতে হবে, সামনে বড় সিদ্ধান্ত?
রাজনীতি

মমতার তৃণমূলকে ফের কমিশনের তলব! ১৬ সেপ্টেম্বরের শুনানিতে কী জমা দিতে হবে, সামনে বড...

নয়া দিল্লি: দলের নাম ও নির্বাচনী প্রতীক নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই শিবিরের টানাপোড়েনের মধ্যেই ফের জাতীয় নির্বাচন কমিশনের তলব পেল মমতা বন্দ্যোপাধ্যায়-পন্থী কালীঘাট তৃণমূল কংগ্রেস। আগামী ১৬ সেপ্টেম্বর দুপুর ৩টেয় কমিশনের সা...

১৩ সেপ্টে ২০২৬, ১১:৫২ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.