JAZZBAAT 24 BANGLA
২৩ নভে ২০২৬, ১১:০৩ পিএম
Breaking
Ritabrata Banerjee: ‘পশ্চিমবঙ্গ’ নাম মুছে ফেলা মানে ইতিহাসকে অস্বীকার করা, বিধানসভায় সরব ঋ... WhatsApp: অফিস বা শেয়ার্ড কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করছেন? বড়সড় সাইবার প্রতারণার... Kunal Ghosh: ‘আমার কাঁধে বন্দুক রেখেছিল দল’, তেরো বছর আগের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক কুণাল,... নিয়ন্ত্রণের বাইরে রক্তচাপ, জেলের ভিতরেই মৃত্যুঝুঁকি ইমরান খানের? Bangladesh: গ্রামীণ ব্যাঙ্কের শাখায় হামলা বন্ধের আর্জি ইউনুসের, এক মাসে পেট্রল বোমায় আক্রা... East Bengal: শেষ সুযোগ ঘরের মাঠে, আল হুসেইনের বিরুদ্ধে জিততেই হবে হাবাসের ইস্টবেঙ্গলকে KL Rahul: তিন ফরম্যাটে খেলতে গিয়ে সমস্যায় পড়েছিলাম, স্বীকার করলেন রাহুল Jitendra Tiwari: পঞ্চায়েত দফতরে চরম গাফিলতি! হাজিরা খাতা দেখে ক্ষুব্ধ বিধায়ক জিতেন্দ্র তিও... Ritabrata Banerjee: ‘পশ্চিমবঙ্গ’ নাম মুছে ফেলা মানে ইতিহাসকে অস্বীকার করা, বিধানসভায় সরব ঋ... WhatsApp: অফিস বা শেয়ার্ড কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করছেন? বড়সড় সাইবার প্রতারণার... Kunal Ghosh: ‘আমার কাঁধে বন্দুক রেখেছিল দল’, তেরো বছর আগের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক কুণাল,... নিয়ন্ত্রণের বাইরে রক্তচাপ, জেলের ভিতরেই মৃত্যুঝুঁকি ইমরান খানের? Bangladesh: গ্রামীণ ব্যাঙ্কের শাখায় হামলা বন্ধের আর্জি ইউনুসের, এক মাসে পেট্রল বোমায় আক্রা... East Bengal: শেষ সুযোগ ঘরের মাঠে, আল হুসেইনের বিরুদ্ধে জিততেই হবে হাবাসের ইস্টবেঙ্গলকে KL Rahul: তিন ফরম্যাটে খেলতে গিয়ে সমস্যায় পড়েছিলাম, স্বীকার করলেন রাহুল Jitendra Tiwari: পঞ্চায়েত দফতরে চরম গাফিলতি! হাজিরা খাতা দেখে ক্ষুব্ধ বিধায়ক জিতেন্দ্র তিও...

Ritabrata Banerjee: ‘পশ্চিমবঙ্গ’ নাম মুছে ফেলা মানে ইতিহাসকে অস্বীকার করা, বিধানসভায় সরব ঋতব্রত

Ritabrata Banerjee: ‘পশ্চিমবঙ্গ’ নাম মুছে ফেলা মানে ইতিহাসকে অস্বীকার করা, বিধানসভায় সরব ঋতব্রত
ছবি: X handle

নিউজ ডেস্ক: রাজ্যের নাম বদল নিয়ে রাজনৈতিক টানাপোড়েনের মাঝে এবার ‘পশ্চিমবঙ্গ’ নামটি অক্ষুণ্ণ রাখার পক্ষে জোরালো সওয়াল করলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সোমবার বিধানসভার প্রেস কর্নারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, ‘পশ্চিমবঙ্গ’ বা ‘ওয়েস্ট বেঙ্গল’ নামের সঙ্গে ১৯৪৭ সালের দেশভাগের এক গভীর ও রক্তক্ষয়ী ইতিহাস জড়িয়ে রয়েছে। এই নাম বদলে দিলে বাঙালির সেই যন্ত্রণাময় ইতিহাসকেই অস্বীকার করা হবে।

এদিন সাংবাদিক বৈঠকে অতীতের রাজনৈতিক অবস্থানের প্রসঙ্গও এড়িয়ে যাননি ঋতব্রত। তিনি স্বীকার করেন, তৃণমূলের জমানায় দলীয় অনুশাসন বা ‘স্ট্রিকচার’-এর কারণে তাঁকে অনেক কিছুই বলতে হয়েছিল, যার নথিও রয়েছে। তবে ব্যক্তিগতভাবে ওই অবস্থানে তাঁর যে বরাবরই আপত্তি ছিল, তা এদিন খোলাখুলি জানিয়ে দেন। র‍্যাডক্লিফ লাইন টেনে বাংলা ও পাঞ্জাব ভাগের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, মানচিত্রের ওপারে পূর্ব পাকিস্তান তৈরি হয়েছিল বলেই ভারতের অংশটির নাম হয়েছিল পশ্চিমবঙ্গ।

https://x.com/RitabrataBanerj/status/2124867674681585710?a=p73C4ZzwjR7-26cjuKI&s=08

নিজেকে একজন ‘গর্বিত উদ্বাস্তু পরিবারের সন্তান’ হিসেবে পরিচয় দিয়ে এদিন বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। ঋতব্রত জানান, ১৯৪৭ সালে তাঁর বাবা যখন পঞ্চম শ্রেণির ছাত্র, তখন ছিন্নমূল হয়ে ওপার বাংলার ফরিদপুর থেকে এপারে চলে আসেন। যাদবপুরের উদ্বাস্তু কলোনিতে বড় হওয়া ঋতব্রতর বলেন, “আমি কাঁটাতার পেরিয়ে না এলেও কলোনিতে বড় হয়েছি। আমার পিঠে কাঁটাতারের দাগ থাকলে আমি সেটাকে বাড়তি সম্মান বলে মনে করি।”

দেশভাগ নিয়ে আন্তর্জাতিক স্তরের গবেষণার কথা বলতে গিয়ে তিনি প্রখ্যাত ঐতিহাসিক জয়া চ্যাটার্জির তিনটি বই, ‘বেঙ্গল ডিভাইডেড’, ‘দ্য স্পয়েলস অফ পার্টিশন’ এবং ‘দ্য বেঙ্গল ডায়াসপোরা’-র উল্লেখ করেন। তাঁর মতে, কোনো ইতিহাসকেই মুছে ফেলা যায় না। এই সূত্রেই তিনি রাস্তার ফলক থেকে ঔরঙ্গজেবের নাম মোছার বিরোধিতা করেন এবং রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার পঙ্‌ক্তি উদ্ধৃত করে বাঙালির সমন্বয়ী আত্মপরিচয়ের কথা স্মরণ করিয়ে দেন।

এর আগের রাতে ডায়মন্ড হারবার থেকে ফিরে নিজের কলোনিতে এবং সকালে গড়িয়া-শ্রীরামপুর সংলগ্ন এলাকায় আইনজীবী বন্ধু অনির্বাণ গুহঠাকুরতার মায়ের পারলৌকিক ক্রিয়ায় যোগ দিতে গিয়েও সাধারণ মানুষের সঙ্গে এই বিষয় এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা হয়েছে বলে জানান তিনি। পরে নিজের এক্স হ্যান্ডেলেও বিধানসভার প্রেস কর্নারের সেই সাংবাদিক বৈঠকের ছবি ও বিবরণ পোস্ট করেন ঋতব্রত। তাঁর সাফ কথা, ইতিহাস কখনো থেমে থাকে না,তাই দেশভাগের স্মৃতিবাহী ‘পশ্চিমবঙ্গ’ নামটিই থাকা উচিত।

3 Views 0 Likes 0 Comments

Related News

Kunal Ghosh: ‘আমার কাঁধে বন্দুক রেখেছিল দল’, তেরো বছর আগের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক কুণাল, তবুও মমতা-অভিষেকেই আস্থা
রাজনীতি

Kunal Ghosh: ‘আমার কাঁধে বন্দুক রেখেছিল দল’, তেরো বছর আগের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক...

সবচেয়ে মর্মান্তিক অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে কুণাল উল্লেখ করেছেন তাঁর মায়ের প্রয়াণের প্রসঙ্গ। গ্রেফতারির ঠিক পরেই তাঁর মা মারা যান, কিন্তু সেই চরম দুঃসময়েও দলের কেউ একটি ফোন করেও খোঁজ নেওয়ার প্রয়োজন বোধ করেননি। কাছা পরা অবস্থায় কেবল একজন নেতা গোপনে তাঁর সঙ্গে দেখা করতে এসেছিলেন বলে জানিয়েছেন তিনি।

২৩ নভে ২০২৬, ০৯:৫৩ পিএম · 2 মিনিট
Kunal Ghosh: ২০৩৬-এর আগেই মুখ্যমন্ত্রী হতে পারেন অভিষেক! দলবদলুদের নিশানা করে বিস্ফোরক কুণাল
রাজনীতি

Kunal Ghosh: ২০৩৬-এর আগেই মুখ্যমন্ত্রী হতে পারেন অভিষেক! দলবদলুদের নিশানা করে বিস্...

কুণাল ঘোষের এই দীর্ঘ পোস্টের ছত্রে ছত্রে ফুটে উঠেছে ‘৪ মে’-র পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপট ও ক্ষমতাহীন হওয়ার পর একশ্রেণির নেতার ভোলবদলের তীব্র সমালোচনা। নাম না করেই দলত্যাগীদের ‘অকৃতজ্ঞ’ এবং ‘সুবিধাবাদী’ বলে কটাক্ষ করেছেন তিনি।

২৩ নভে ২০২৬, ০৩:২০ পিএম · 2 মিনিট
MA Baby: বাংলায় বাম-তৃণমূল জোটের সম্ভাবনা? সিদ্ধান্ত রাজ্য নেতৃত্বের উপরেই ছাড়লেন এমএ বেবি
রাজনীতি

MA Baby: বাংলায় বাম-তৃণমূল জোটের সম্ভাবনা? সিদ্ধান্ত রাজ্য নেতৃত্বের উপরেই ছাড়লেন...

রাজনৈতিক বিভেদ ভুলে ‘লাল-নীল’ নির্বিশেষে সকলকে পাশে পাওয়ার বার্তাও দিয়েছিলেন তিনি। মমতার এই আহ্বানের পর থেকেই রাজনৈতিক মহলে নতুন সমীকরণের গুঞ্জন শুরু হয়। কারণ, বিগত বছরগুলিতে এ রাজ্যে তৃণমূল সরকারের বিরুদ্ধেই বামেরা কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে লড়াই করেছে। দলীয় কর্মীদের ওপর আক্রমণ ও ঘরছাড়া হওয়ার অভিযোগ তুলে মমতা প্রশাসনের বিরুদ্ধে লাগাতার পথে নেমেছে বাম নেতৃত্ব

২৩ নভে ২০২৬, ০২:২১ পিএম · 2 মিনিট
Abhishek banerjee: ফের স্বস্তি অভিষেকের, ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত রক্ষাকবচের মেয়াদ বাড়াল কলকাতা হাইকোর্ট
রাজনীতি

Abhishek banerjee: ফের স্বস্তি অভিষেকের, ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত রক্ষাকবচের মেয়াদ বা...

নিউজ ডেস্ক: রাজ্যের একাধিক ফৌজদারি মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অন্তর্বর্তী রক্ষাকবচের মেয়াদ আরও বাড়াল কলকাতা হাইকোর্ট। সোমবার, ২৩ নভেম্বর আদালতের নির্দেশে...

২৩ নভে ২০২৬, ১২:৫৭ পিএম · 1 মিনিট

Top Comments (0)

No approved comments yet.