JAZZBAAT 24 BANGLA
২৩ নভে ২০২৬, ০৯:৪৪ পিএম
Breaking
নিয়ন্ত্রণের বাইরে রক্তচাপ, জেলের ভিতরেই মৃত্যুঝুঁকি ইমরান খানের? Bangladesh: গ্রামীণ ব্যাঙ্কের শাখায় হামলা বন্ধের আর্জি ইউনুসের, এক মাসে পেট্রল বোমায় আক্রা... East Bengal: শেষ সুযোগ ঘরের মাঠে, আল হুসেইনের বিরুদ্ধে জিততেই হবে হাবাসের ইস্টবেঙ্গলকে KL Rahul: তিন ফরম্যাটে খেলতে গিয়ে সমস্যায় পড়েছিলাম, স্বীকার করলেন রাহুল Jitendra Tiwari: পঞ্চায়েত দফতরে চরম গাফিলতি! হাজিরা খাতা দেখে ক্ষুব্ধ বিধায়ক জিতেন্দ্র তিও... Narendra Modi: গুরু নানকের প্রকাশ পর্বে শবদ কীর্তনে মোদী, যুবসমাজকে মাদকমুক্ত রাখার বার্তা Iran: আমেরিকার কাছে ২৯০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি ইরানের Tilak Varma: আর একটু সাহায্য পেলে ম্যাচটা শেষ করতে পারতাম’, পাকিস্তানের কাছে হারের পর আক্ষ... নিয়ন্ত্রণের বাইরে রক্তচাপ, জেলের ভিতরেই মৃত্যুঝুঁকি ইমরান খানের? Bangladesh: গ্রামীণ ব্যাঙ্কের শাখায় হামলা বন্ধের আর্জি ইউনুসের, এক মাসে পেট্রল বোমায় আক্রা... East Bengal: শেষ সুযোগ ঘরের মাঠে, আল হুসেইনের বিরুদ্ধে জিততেই হবে হাবাসের ইস্টবেঙ্গলকে KL Rahul: তিন ফরম্যাটে খেলতে গিয়ে সমস্যায় পড়েছিলাম, স্বীকার করলেন রাহুল Jitendra Tiwari: পঞ্চায়েত দফতরে চরম গাফিলতি! হাজিরা খাতা দেখে ক্ষুব্ধ বিধায়ক জিতেন্দ্র তিও... Narendra Modi: গুরু নানকের প্রকাশ পর্বে শবদ কীর্তনে মোদী, যুবসমাজকে মাদকমুক্ত রাখার বার্তা Iran: আমেরিকার কাছে ২৯০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি ইরানের Tilak Varma: আর একটু সাহায্য পেলে ম্যাচটা শেষ করতে পারতাম’, পাকিস্তানের কাছে হারের পর আক্ষ...

KL Rahul: তিন ফরম্যাটে খেলতে গিয়ে সমস্যায় পড়েছিলাম, স্বীকার করলেন রাহুল

KL Rahul: তিন ফরম্যাটে খেলতে গিয়ে সমস্যায় পড়েছিলাম, স্বীকার করলেন রাহুল
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: তিন ফরম্যাটের ক্রিকেটে একসঙ্গে খেলতে গিয়ে একটা সময় সমস্যায় পড়েছিলেন তিনি। টি-টোয়েন্টি ও এক দিনের ক্রিকেটের আগ্রাসী ব্যাটিং থেকে টেস্টের ধৈর্যশীল ব্যাটিংয়ে মানিয়ে নিতে সময় লেগেছিল। নিজের কেরিয়ারের সেই কঠিন সময়ের কথা অকপটে স্বীকার করলেন কেএল রাহুল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়েলিংটনের বেসিন রিজার্ভে ১৩৬ রানের ইনিংস খেলার পর ভারতীয় ব্যাটার জানালেন, অভিজ্ঞতা এবং বেশ কিছু সুযোগ হাতছাড়া হওয়ার মধ্য দিয়েই টেস্ট ক্রিকেটের প্রকৃত চাহিদা বুঝতে পেরেছেন তিনি।   

বিসিসিআইয়ের ওয়েবসাইটে প্রকাশিত একটি ভিডিয়োয় রাহুল বলেন, “কেরিয়ারে এমন একটা সময় এসেছিল, যখন আমি তিন ফরম্যাটেই খেলতাম। কিন্তু টি-টোয়েন্টি এবং এক দিনের ক্রিকেটে বল মারার চেষ্টা থেকে মাত্র এক সপ্তাহের মধ্যে টেস্টে বল ছাড়ার এবং যতটা সম্ভব দেরিতে খেলার মানসিকতায় নিজেকে বদলাতে পারতাম না। অথচ টেস্ট ব্যাটিংয়ের এটাই প্রাথমিক শর্ত।”

রাহুলের মতে, টেস্ট এবং সাদা বলের ক্রিকেটের প্রস্তুতি সম্পূর্ণ আলাদা। তিনি বলেন, “টেস্ট ক্রিকেটের জন্য আলাদা দক্ষতা, চিন্তাভাবনা এবং প্রস্তুতি প্রয়োজন। সাদা বলের ক্রিকেটে আবার সম্পূর্ণ অন্যভাবে খেলতে হয়। দুটোকে গুলিয়ে ফেললে চলবে না। বহু বছরের অভিজ্ঞতা এবং অনেক সুযোগ হাতছাড়া হওয়ার পর এই বিষয়গুলো বুঝতে পেরেছি।”

টেস্ট ব্যাটিংয়ে ধৈর্য এবং প্রস্তুতির গুরুত্ব বোঝাতে কফি তৈরির সঙ্গে তুলনা করেছেন রাহুল। তাঁর কথায়, “একটা ছোট ভুল হলে কফির স্বাদ নষ্ট হয়ে যায়। টেস্ট ক্রিকেটও অনেকটা সে রকম। তিন-চার ঘণ্টা পরিশ্রম করার পরেও একটা ভুল শট পুরো ইনিংসকে অর্থহীন করে দিতে পারে।”

বিদেশের মাটিতে সফল হওয়ার জন্য পাঁচ-ছয় মাস আগে থেকেই মানসিক প্রস্তুতি শুরু করেন তিনি। নিউজিল্যান্ড, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া সফরের আগে সেখানকার পরিবেশ, পরিস্থিতি এবং সম্ভাব্য সমস্যাগুলো নিয়ে আগাম ভাবনাচিন্তা করেন বলে জানিয়েছেন ভারতীয় ব্যাটার।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৩৬ রানের ইনিংস খেলে নতুন নজির গড়েছেন রাহুল। দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া—চারটি দেশেই টেস্ট শতরান করা প্রথম ভারতীয় ওপেনার হয়েছেন তিনি। এশীয় ওপেনারদের মধ্যে এই কৃতিত্ব রয়েছে শুধু তাঁর এবং সৈয়দ আনোয়ারের।

 চোটের কারণে কেরিয়ারে অনেক টেস্ট ম্যাচ হারানোর আক্ষেপও রয়েছে তাঁর। ৭১টি টেস্ট খেলা রাহুলের মতে, চোট না থাকলে অন্তত আরও ১০-১৫টি ম্যাচ খেলতে পারতেন। তিনি বলেন, “আমি চাইতাম কেরিয়ারে চোটের সংখ্যা কম হোক। পারফরম্যান্স ওঠানামা করতেই পারে। কিন্তু ক্রিকেটের প্রতি আমার দায়বদ্ধতা কখনও কমেনি। চোটই আমাকে সবচেয়ে বেশি পিছিয়ে দিয়েছে। আশা করি, কেরিয়ারের শেষ পর্বে আরও কয়েক বছর একই ভাবে রান করে যেতে পারব।”

3 Views 0 Likes 0 Comments

Related News

East Bengal: শেষ সুযোগ ঘরের মাঠে, আল হুসেইনের বিরুদ্ধে জিততেই হবে হাবাসের ইস্টবেঙ্গলকে
ময়দান

East Bengal: শেষ সুযোগ ঘরের মাঠে, আল হুসেইনের বিরুদ্ধে জিততেই হবে হাবাসের ইস্টবেঙ্...

প্রথম ম্যাচের পর থেকে মহাদেশীয় প্রতিযোগিতায় ইস্টবেঙ্গলের পারফরম্যান্স অবশ্য হতাশাজনক। ওমানে আল সিবের বিরুদ্ধে গোলশূন্য ড্র ছাড়া আর কোনও পয়েন্ট আসেনি। ঘরের মাঠে আল শার্তার কাছে ২-৩ গোলে হার এবং আল সিবের কাছে ০-২ গোলে পরাজয় পরিস্থিতি আরও কঠিন করেছে।

২৩ নভে ২০২৬, ০৯:২৭ পিএম · 2 মিনিট
Tilak Varma: আর একটু সাহায্য পেলে ম্যাচটা শেষ করতে পারতাম’, পাকিস্তানের কাছে হারের পর আক্ষেপ তিলকের
ময়দান

Tilak Varma: আর একটু সাহায্য পেলে ম্যাচটা শেষ করতে পারতাম’, পাকিস্তানের কাছে হারের...

স্পোর্টস ডেস্ক: একা লড়েও দলকে জেতাতে পারলেন না তিলক বর্মা। পাকিস্তান ‘এ’-র বিরুদ্ধে এশিয়া কাপ রাইজিং স্টারসের ম্যাচে শতরান করেও হারতে হল ভারত ‘এ’-কে। ৩১৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৬৫ রানেই শেষ হয়ে যায় ভারতের ইনিংস। ...

২৩ নভে ২০২৬, ০৮:০১ পিএম · 2 মিনিট
Sourav Ganguly: ‘কুলদীপ-মানবরা কোথায়?’ গম্ভীর-শুভমনের দল নির্বাচন নিয়ে প্রশ্ন সৌরভের, নিশানায় বোর্ডও
ময়দান

Sourav Ganguly: ‘কুলদীপ-মানবরা কোথায়?’ গম্ভীর-শুভমনের দল নির্বাচন নিয়ে প্রশ্ন সৌরভ...

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে জয়ের সুযোগ পেয়েও ড্র করেছে ভারত। ৭২০ রান তুলেও প্রতিপক্ষের শেষ পাঁচটি উইকেট নিতে পারেননি শুভমন গিলের বোলারেরা। আর তার পরেই ভারতের দল নির্বাচন নিয়ে সরব হলেন প্রাক্তন অধ...

২৩ নভে ২০২৬, ০৭:২৪ পিএম · 2 মিনিট
Liverpool: পোচেত্তিনোর অভিষেকেই লিভারপুলের কাছে ০-৪ হার
ময়দান

Liverpool: পোচেত্তিনোর অভিষেকেই লিভারপুলের কাছে ০-৪ হার

নিউজ ডেস্ক: নতুন কোচের হাত ধরে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। কিন্তু ম্যানেজার হিসাবে প্রথম ম্যাচেই ভয়াবহ ধাক্কা খেলেন মাউরিসিয়ো পোচেত্তিনো। অ্যানফিল্ডে লিভারপুলের কাছে ০-৪ গোলে বিধ্বস্ত হল লাল ম্যা...

২৩ নভে ২০২৬, ০৬:৪৩ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.