JAZZBAAT 24 BANGLA
২৩ নভে ২০২৬, ০৯:৪৭ পিএম
Breaking
নিয়ন্ত্রণের বাইরে রক্তচাপ, জেলের ভিতরেই মৃত্যুঝুঁকি ইমরান খানের? Bangladesh: গ্রামীণ ব্যাঙ্কের শাখায় হামলা বন্ধের আর্জি ইউনুসের, এক মাসে পেট্রল বোমায় আক্রা... East Bengal: শেষ সুযোগ ঘরের মাঠে, আল হুসেইনের বিরুদ্ধে জিততেই হবে হাবাসের ইস্টবেঙ্গলকে KL Rahul: তিন ফরম্যাটে খেলতে গিয়ে সমস্যায় পড়েছিলাম, স্বীকার করলেন রাহুল Jitendra Tiwari: পঞ্চায়েত দফতরে চরম গাফিলতি! হাজিরা খাতা দেখে ক্ষুব্ধ বিধায়ক জিতেন্দ্র তিও... Narendra Modi: গুরু নানকের প্রকাশ পর্বে শবদ কীর্তনে মোদী, যুবসমাজকে মাদকমুক্ত রাখার বার্তা Iran: আমেরিকার কাছে ২৯০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি ইরানের Tilak Varma: আর একটু সাহায্য পেলে ম্যাচটা শেষ করতে পারতাম’, পাকিস্তানের কাছে হারের পর আক্ষ... নিয়ন্ত্রণের বাইরে রক্তচাপ, জেলের ভিতরেই মৃত্যুঝুঁকি ইমরান খানের? Bangladesh: গ্রামীণ ব্যাঙ্কের শাখায় হামলা বন্ধের আর্জি ইউনুসের, এক মাসে পেট্রল বোমায় আক্রা... East Bengal: শেষ সুযোগ ঘরের মাঠে, আল হুসেইনের বিরুদ্ধে জিততেই হবে হাবাসের ইস্টবেঙ্গলকে KL Rahul: তিন ফরম্যাটে খেলতে গিয়ে সমস্যায় পড়েছিলাম, স্বীকার করলেন রাহুল Jitendra Tiwari: পঞ্চায়েত দফতরে চরম গাফিলতি! হাজিরা খাতা দেখে ক্ষুব্ধ বিধায়ক জিতেন্দ্র তিও... Narendra Modi: গুরু নানকের প্রকাশ পর্বে শবদ কীর্তনে মোদী, যুবসমাজকে মাদকমুক্ত রাখার বার্তা Iran: আমেরিকার কাছে ২৯০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি ইরানের Tilak Varma: আর একটু সাহায্য পেলে ম্যাচটা শেষ করতে পারতাম’, পাকিস্তানের কাছে হারের পর আক্ষ...

East Bengal: শেষ সুযোগ ঘরের মাঠে, আল হুসেইনের বিরুদ্ধে জিততেই হবে হাবাসের ইস্টবেঙ্গলকে

East Bengal: শেষ সুযোগ ঘরের মাঠে, আল হুসেইনের বিরুদ্ধে জিততেই হবে হাবাসের ইস্টবেঙ্গলকে
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: এএফসি চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে যাওয়ার আশা বাঁচিয়ে রাখতে হলে জয়ের বিকল্প নেই ইস্টবেঙ্গলের সামনে। গ্রুপ পর্বের শেষ ঘরের ম্যাচে মঙ্গলবার যুবভারতী ক্রীড়াঙ্গনে জর্ডনের আল হুসেইন এসসির মুখোমুখি হবে লাল-হলুদ। কলকাতার দলটির কাছে এই ম্যাচ কার্যত মরণবাঁচনের লড়াই। মঙ্গলবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে শুরু হবে খেলা। এখনও পর্যন্ত প্রতিযোগিতায় একটিও জয় পায়নি ইস্টবেঙ্গল। চার ম্যাচে মাত্র ২ পয়েন্ট নিয়ে গ্রুপ ডি-র একেবারে শেষ স্থানে রয়েছে তারা। ফলে শেষ ঘরের ম্যাচে তিন পয়েন্ট তুলে নেওয়া ছাড়া অন্য কোনও রাস্তা খোলা নেই আন্তোনিয়ো লোপেজ হাবাসের দলের সামনে।

আল হুসেইনের বিরুদ্ধে এই ম্যাচে বদলা নেওয়ার তাগিদও থাকবে ইস্টবেঙ্গলের। সেপ্টেম্বরে জর্ডনে প্রথম পর্বের খেলায় বিরতির সময় ২-০ গোলে এগিয়ে ছিল লাল-হলুদ। দানি রামিরেজ এবং অনোয়ার আলির গোলে সুবিধাজনক জায়গায় পৌঁছেও শেষ পর্যন্ত জয় অধরা থেকে যায়। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে ২-২ গোলে ম্যাচ ড্র করে নেয় গত মরসুমের জর্ডন প্রো লিগ চ্যাম্পিয়নরা। সেই আক্ষেপ মেটানোর পাশাপাশি ঘরের মাঠে সমর্থকদের মুখে হাসি ফোটানোই লক্ষ্য হাবাসের।

প্রথম ম্যাচের পর থেকে মহাদেশীয় প্রতিযোগিতায় ইস্টবেঙ্গলের পারফরম্যান্স অবশ্য হতাশাজনক। ওমানে আল সিবের বিরুদ্ধে গোলশূন্য ড্র ছাড়া আর কোনও পয়েন্ট আসেনি। ঘরের মাঠে আল শার্তার কাছে ২-৩ গোলে হার এবং আল সিবের কাছে ০-২ গোলে পরাজয় পরিস্থিতি আরও কঠিন করেছে।

অন্যদিকে, চার ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয় স্থানে রয়েছে আল হুসেইন। একবার জিতেছে তারা, আল সিবেকে ৩-০ গোলে হারিয়ে। যদিও শেষ ম্যাচে আল শার্তার কাছে ০-৩ গোলে হেরেছে জর্ডনের দলটি। ইস্টবেঙ্গলের কাছে হারলে তাদের নকআউটের সম্ভাবনাও বড় ধাক্কা খাবে।

ম্যাচের আগে হাবাস জানিয়েছেন, সাম্প্রতিক ফলাফলের প্রভাব দলের মনোবলে পড়তে দিতে চান না। উপলব্ধ ফুটবলারদের উপর পূর্ণ আস্থা রাখার কথাও বলেছেন তিনি। ইস্টবেঙ্গল স্ট্রাইকার আকে আর্নড লোবাও সমর্থকদের মাঠে এসে দলকে উৎসাহিত করার আবেদন জানিয়েছেন। তাঁর কথায়, কোচের পরিকল্পনায় দলের প্রত্যেকের আস্থা রয়েছে। সমর্থকদের উপস্থিতিই ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে বড় শক্তি হতে পারে। এবার দেখার, যুবভারতীতে সেই প্রত্যাশার মর্যাদা রাখতে পারে কি না লাল-হলুদ।

5 Views 0 Likes 0 Comments

Related News

KL Rahul: তিন ফরম্যাটে খেলতে গিয়ে সমস্যায় পড়েছিলাম, স্বীকার করলেন রাহুল
ময়দান

KL Rahul: তিন ফরম্যাটে খেলতে গিয়ে সমস্যায় পড়েছিলাম, স্বীকার করলেন রাহুল

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৩৬ রানের ইনিংস খেলে নতুন নজির গড়েছেন রাহুল। দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া—চারটি দেশেই টেস্ট শতরান করা প্রথম ভারতীয় ওপেনার হয়েছেন তিনি। এশীয় ওপেনারদের মধ্যে এই কৃতিত্ব রয়েছে শুধু তাঁর এবং সৈয়দ আনোয়ারের।

২৩ নভে ২০২৬, ০৯:২৪ পিএম · 2 মিনিট
Tilak Varma: আর একটু সাহায্য পেলে ম্যাচটা শেষ করতে পারতাম’, পাকিস্তানের কাছে হারের পর আক্ষেপ তিলকের
ময়দান

Tilak Varma: আর একটু সাহায্য পেলে ম্যাচটা শেষ করতে পারতাম’, পাকিস্তানের কাছে হারের...

স্পোর্টস ডেস্ক: একা লড়েও দলকে জেতাতে পারলেন না তিলক বর্মা। পাকিস্তান ‘এ’-র বিরুদ্ধে এশিয়া কাপ রাইজিং স্টারসের ম্যাচে শতরান করেও হারতে হল ভারত ‘এ’-কে। ৩১৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৬৫ রানেই শেষ হয়ে যায় ভারতের ইনিংস। ...

২৩ নভে ২০২৬, ০৮:০১ পিএম · 2 মিনিট
Sourav Ganguly: ‘কুলদীপ-মানবরা কোথায়?’ গম্ভীর-শুভমনের দল নির্বাচন নিয়ে প্রশ্ন সৌরভের, নিশানায় বোর্ডও
ময়দান

Sourav Ganguly: ‘কুলদীপ-মানবরা কোথায়?’ গম্ভীর-শুভমনের দল নির্বাচন নিয়ে প্রশ্ন সৌরভ...

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে জয়ের সুযোগ পেয়েও ড্র করেছে ভারত। ৭২০ রান তুলেও প্রতিপক্ষের শেষ পাঁচটি উইকেট নিতে পারেননি শুভমন গিলের বোলারেরা। আর তার পরেই ভারতের দল নির্বাচন নিয়ে সরব হলেন প্রাক্তন অধ...

২৩ নভে ২০২৬, ০৭:২৪ পিএম · 2 মিনিট
Liverpool: পোচেত্তিনোর অভিষেকেই লিভারপুলের কাছে ০-৪ হার
ময়দান

Liverpool: পোচেত্তিনোর অভিষেকেই লিভারপুলের কাছে ০-৪ হার

নিউজ ডেস্ক: নতুন কোচের হাত ধরে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। কিন্তু ম্যানেজার হিসাবে প্রথম ম্যাচেই ভয়াবহ ধাক্কা খেলেন মাউরিসিয়ো পোচেত্তিনো। অ্যানফিল্ডে লিভারপুলের কাছে ০-৪ গোলে বিধ্বস্ত হল লাল ম্যা...

২৩ নভে ২০২৬, ০৬:৪৩ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.