JAZZBAAT 24 BANGLA
২৩ নভে ২০২৬, ০৯:৩৭ পিএম
Breaking
Bangladesh: গ্রামীণ ব্যাঙ্কের শাখায় হামলা বন্ধের আর্জি ইউনুসের, এক মাসে পেট্রল বোমায় আক্রা... East Bengal: শেষ সুযোগ ঘরের মাঠে, আল হুসেইনের বিরুদ্ধে জিততেই হবে হাবাসের ইস্টবেঙ্গলকে KL Rahul: তিন ফরম্যাটে খেলতে গিয়ে সমস্যায় পড়েছিলাম, স্বীকার করলেন রাহুল Jitendra Tiwari: পঞ্চায়েত দফতরে চরম গাফিলতি! হাজিরা খাতা দেখে ক্ষুব্ধ বিধায়ক জিতেন্দ্র তিও... Narendra Modi: গুরু নানকের প্রকাশ পর্বে শবদ কীর্তনে মোদী, যুবসমাজকে মাদকমুক্ত রাখার বার্তা Iran: আমেরিকার কাছে ২৯০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি ইরানের Tilak Varma: আর একটু সাহায্য পেলে ম্যাচটা শেষ করতে পারতাম’, পাকিস্তানের কাছে হারের পর আক্ষ... ফের এনভিডিয়ার সিইও পদে জেনসেন হুয়াং Bangladesh: গ্রামীণ ব্যাঙ্কের শাখায় হামলা বন্ধের আর্জি ইউনুসের, এক মাসে পেট্রল বোমায় আক্রা... East Bengal: শেষ সুযোগ ঘরের মাঠে, আল হুসেইনের বিরুদ্ধে জিততেই হবে হাবাসের ইস্টবেঙ্গলকে KL Rahul: তিন ফরম্যাটে খেলতে গিয়ে সমস্যায় পড়েছিলাম, স্বীকার করলেন রাহুল Jitendra Tiwari: পঞ্চায়েত দফতরে চরম গাফিলতি! হাজিরা খাতা দেখে ক্ষুব্ধ বিধায়ক জিতেন্দ্র তিও... Narendra Modi: গুরু নানকের প্রকাশ পর্বে শবদ কীর্তনে মোদী, যুবসমাজকে মাদকমুক্ত রাখার বার্তা Iran: আমেরিকার কাছে ২৯০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি ইরানের Tilak Varma: আর একটু সাহায্য পেলে ম্যাচটা শেষ করতে পারতাম’, পাকিস্তানের কাছে হারের পর আক্ষ... ফের এনভিডিয়ার সিইও পদে জেনসেন হুয়াং

Bangladesh: গ্রামীণ ব্যাঙ্কের শাখায় হামলা বন্ধের আর্জি ইউনুসের, এক মাসে পেট্রল বোমায় আক্রান্ত প্রায় ১০০টি শাখা

Bangladesh: গ্রামীণ ব্যাঙ্কের শাখায় হামলা বন্ধের আর্জি ইউনুসের, এক মাসে পেট্রল বোমায় আক্রান্ত প্রায় ১০০টি শাখা
ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার আবহে গ্রামীণ ব্যাঙ্কের বিভিন্ন শাখায় হামলা বন্ধের আবেদন জানালেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রাক্তন প্রধান মুহাম্মদ ইউনুস। তাঁর দাবি, চলতি নভেম্বর মাসের শুরু থেকে দেশের বিভিন্ন প্রান্তে গ্রামীণ ব্যাঙ্কের প্রায় ১০০টি শাখা পেট্রল বোমা হামলার শিকার হয়েছে। প্রায় প্রতিদিনই কোনও না কোনও শাখায় হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

সোমবার একটি বিবৃতিতে ইউনুস বলেন, হামলার ধরন দেখে মনে হচ্ছে, এর পিছনে উচ্চপর্যায়ের কারও নির্দেশ রয়েছে। তাঁর কথায়, ‘হামলাগুলির ধরন দেখে মনে হচ্ছে, উচ্চপর্যায়ের কেউ হামলাকারীদের এই ধরনের আক্রমণ চালানোর নির্দেশ দিচ্ছেন।’ এই মন্তব্যের মাধ্যমে তিনি নিষিদ্ধ আওয়ামী লীগের নেতৃত্বের দিকেই ইঙ্গিত করেছেন বলে মনে করা হচ্ছে। দলটির প্রধান তথা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে নির্বাসনে রয়েছেন।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নভেম্বরের শুরু থেকে দেশের বিভিন্ন জায়গায় গ্রামীণ ব্যাঙ্কের ৯৭টি শাখায় আগুন লাগানো হয়েছে অথবা ভাঙচুর চালানো হয়েছে। হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন ইউনুস। পাশাপাশি, গ্রামীণ ব্যাঙ্কের গুরুত্ব বোঝেন এমন মানুষদেরও এই হামলার বিরুদ্ধে সরব হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বিশ্বজুড়ে ব্যাঙ্কটির সমর্থকদের কাছেও হিংসা বন্ধে উদ্যোগী হওয়ার আবেদন করেছেন।

গত বুধবার বাংলাদেশের দক্ষিণ-পূর্বের বন্দর শহর চট্টগ্রামে ইউনুসের পৈতৃক বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার পাঁচ দিন পর তাঁর এই বিবৃতি সামনে এল। ওই ঘটনায় আওয়ামী লীগের সমর্থকদের সন্দেহ করা হচ্ছে।

অন্তর্বর্তী সরকার ক্ষমতা ছাড়ার আগে জারি করা নির্বাহী আদেশ অনুযায়ী, ইউনুস এখনও সেনা পরিচালিত বিশেষ নিরাপত্তা বাহিনীর নিরাপত্তা পাচ্ছেন। এই বিশেষ নিরাপত্তার মেয়াদ শেষ হওয়ার কথা ২০২৭ সালের ১৭ ফেব্রুয়ারি।

2 Views 0 Likes 0 Comments

Related News

Iran: আমেরিকার কাছে ২৯০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি ইরানের
বিদেশ

Iran: আমেরিকার কাছে ২৯০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি ইরানের

নিউজ ডেস্ক: আমেরিকার কাছে ২৯০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করল ইরান। কয়েক দশক ধরে ওয়াশিংটনের বিভিন্ন পদক্ষেপের জেরে দেশের যে ক্ষতি হয়েছে, তার হিসাব ধরেই এই বিপুল অঙ্কের দাবি বলে জানিয়েছে তেহরানের বিচারবিভাগীয় কর্তৃপক্ষ। ইর...

২৩ নভে ২০২৬, ০৮:০৪ পিএম · 3 মিনিট
ফের এনভিডিয়ার সিইও পদে জেনসেন হুয়াং
বিদেশ

ফের এনভিডিয়ার সিইও পদে জেনসেন হুয়াং

 নিউ ইয়র্ক: নাটকীয় প্রত্যাবর্তন। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে সিদ্ধান্ত বদলে জেনসেন হুয়াংকে ফের সংস্থার প্রেসিডেন্ট ও সিইও পদে ফিরিয়ে আনল এনভিডিয়ার পরিচালন পর্ষদ। সোমবার সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর কি...

২৩ নভে ২০২৬, ০৭:৫২ পিএম · 2 মিনিট
China Visa: ভারতীয় ব্যবসায়ীদের সহজে ভিসা দিতে প্রস্তুত চিন
বিদেশ

China Visa: ভারতীয় ব্যবসায়ীদের সহজে ভিসা দিতে প্রস্তুত চিন

নিউজ ডেস্ক: ভারতীয় ব্যবসায়ীদের চিনের ভিসা পাওয়া সহজ করতে নয়াদিল্লির সঙ্গে কাজ করতে প্রস্তুত বেজিং। দুই দেশের ব্যবসায়িক সম্পর্কের উন্নতির লক্ষ্যে ভিসা সংক্রান্ত ব্যবস্থায় সহযোগিতার আশ্বাস দিয়েছে চিনের বিদেশ মন্ত্রক। সম্প্...

২৩ নভে ২০২৬, ০৭:৩৪ পিএম · 2 মিনিট
India US Relations: যৌথ মহড়া থেকে অস্ত্র কেনা, প্রতিরক্ষা সহযোগিতায় আরও ঘনিষ্ঠ ভারত-আমেরিকা
বিদেশ

India US Relations: যৌথ মহড়া থেকে অস্ত্র কেনা, প্রতিরক্ষা সহযোগিতায় আরও ঘনিষ্ঠ ভা...

নিউজ ডেস্ক: যৌথ সামরিক মহড়া, অস্ত্র কেনাবেচা এবং শীর্ষ সামরিক কর্তাদের সফর—সব মিলিয়ে গত এক বছরে ভারত-আমেরিকা প্রতিরক্ষা সম্পর্ক আরও গভীর হয়েছে। সম্প্রতি প্রকাশিত মার্কিন সরকারের একটি তথ্যপত্রে দুই দেশের প্রতিরক্ষা সহযোগ...

২৩ নভে ২০২৬, ০৭:২৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.