JAZZBAAT 24 BANGLA
১১ অক্টো ২০২৬, ০৫:৩৭ এএম
Breaking
Menaka Guruswamy : বিরোধী নেতাদের আটক, আইনি চ্যালেঞ্জ মেনকা গুরুস্বামীর ১২ অক্টোবর ISL-এর অভিযান শুরু বাগানের, চেনা নর্থইস্টকে সমীহ প্যানোসের রাজ্যে ১২,৪০০টি নতুন দুর্গাপুজোর অনুমোদন, ইডেনের অনুষ্ঠান থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, মুম্বইয়ে আটক বলিউড অভিনেতা ইমরান খান! Mahua Moitra: ‘মোদী, আপনার সময় শেষ’, বাংলা সাহেব গুরুদ্বারে পুলিশ পাঠানো নিয়ে সরব মহুয়া মৈ... Abhijit Deepak: দিদিমার মৃত্যু ঘিরে দিল্লি পুলিশের বিরুদ্ধে সরব সিজেপি, অভিজিৎ দীপকের আটক... Sonam Wangchuk: '২৪ ঘন্টার মধ্যে আন্দোলনকারীদের ছেড়ে না দিলে…' ফের অনশনের হুঁশিয়ারি সোনমে... CJP Protest: আটক অবস্থাতেই জাতীয় সংগীত গেয়ে প্রতিবাদ আইনজীবীদের, প্রায় ২ ঘণ্টা পর মুক্ত... Menaka Guruswamy : বিরোধী নেতাদের আটক, আইনি চ্যালেঞ্জ মেনকা গুরুস্বামীর ১২ অক্টোবর ISL-এর অভিযান শুরু বাগানের, চেনা নর্থইস্টকে সমীহ প্যানোসের রাজ্যে ১২,৪০০টি নতুন দুর্গাপুজোর অনুমোদন, ইডেনের অনুষ্ঠান থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, মুম্বইয়ে আটক বলিউড অভিনেতা ইমরান খান! Mahua Moitra: ‘মোদী, আপনার সময় শেষ’, বাংলা সাহেব গুরুদ্বারে পুলিশ পাঠানো নিয়ে সরব মহুয়া মৈ... Abhijit Deepak: দিদিমার মৃত্যু ঘিরে দিল্লি পুলিশের বিরুদ্ধে সরব সিজেপি, অভিজিৎ দীপকের আটক... Sonam Wangchuk: '২৪ ঘন্টার মধ্যে আন্দোলনকারীদের ছেড়ে না দিলে…' ফের অনশনের হুঁশিয়ারি সোনমে... CJP Protest: আটক অবস্থাতেই জাতীয় সংগীত গেয়ে প্রতিবাদ আইনজীবীদের, প্রায় ২ ঘণ্টা পর মুক্ত...

‘ককরোচ জনতা পার্টি’র প্রধানকে পাল্টা জবাব কঙ্গনার

‘ককরোচ জনতা পার্টি’র প্রধানকে পাল্টা জবাব কঙ্গনার

কলকাতা, নিউজ ডেস্ক: কেরিয়ারের শুরুর দিনগুলোতে ইংরেজি ভাষায় দখল না থাকার কারণে একাধিকবার বলিউডের অন্দরেই কটাক্ষের মুখে পড়েছিলেন তিনি। তবে অতীতের সেই লড়াইকেই এবার হাতিয়ার করে ‘ককরোচ জনতা পার্টি’র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের দিকে তোপ দাগলেন বিজেপি সাংসদ তথা অভিনেত্রী কঙ্গনা রানাউত। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে নতুন করে শুরু হয়েছে এই বাক্যবাণ।

সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। সেখানে একদিকে বস্টন ইউনিভার্সিটির প্রাক্তনী অভিজিৎ দীপকে ইংরেজিতে বক্তৃতা রাখছেন এবং অন্যদিকে জুড়ে দেওয়া হয়েছে চলচ্চিত্র জগতে কঙ্গনার শুরুর সময়ের মাত্র ২৪ বছর বয়সের একটি ইংরেজি সাক্ষাৎকারের অংশ। ভিডিওটির ক্যাপশনে কঙ্গনার আত্মবিশ্বাসের ভূয়সী প্রশংসা করার পাশাপাশি অভিজিতের বাচনভঙ্গিকে খোঁচা দিয়ে তুলনা টানা হয়।

সেই ভিডিওটি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে কঙ্গনা স্পষ্ট জানান, চলচ্চিত্র জগতের তথাকথিত প্রভাবশালীদের সঙ্গে বছরের পর বছর লড়াই করে তিনি নিশ্চিত করেছেন যেন বাইরে থেকে আসা কাউকে আর ভাষা না জানার কারণে ট্রোলড হতে না হয়। একইসঙ্গে অতীতের ‘কফি উইথ করণ’ শো-তে সোনম কাপুরের করা কটাক্ষের প্রসঙ্গ টেনে তিনি ব্যঙ্গ করে মনে করিয়ে দেন যে, সেই বিতর্কিত চ্যাট শো এখন চিরতরে বন্ধ হয়ে গেছে।

উল্লেখ্য, সিজেপি নেতৃত্বের সঙ্গে কঙ্গনার এই সংঘাত নতুন কিছু নয়। এর আগে দলের মুখপাত্র সৌরভ দাস তাঁর সাংসদ পদ নিয়ে প্রশ্ন তুললে কঙ্গনা নিজের দীর্ঘ ২০ বছরের কেরিয়ার, জাতীয় পুরস্কার এবং অভিনয়ের পাশাপাশি প্রযোজনা ও পরিচালনার কাজের খতিয়ান তুলে ধরে তীব্র আক্রমণ করেছিলেন। এবার অভিজিতের ইংরেজি নিয়ে খোঁচা দিয়ে সেই আগুনে নতুন করে ঘি পড়ল।

রাজনীতির ময়দানে এই উত্তাপের পাশাপাশি বড় পর্দাতেও সমান ব্যস্ত কঙ্গনা। সম্প্রতি মুক্তি পাওয়া ‘ভারত ভাগ্য বিধাতা’ ছবির পর এবার পরিচালক এ এল বিজয়ের আগামী প্যান-ইন্ডিয়া সাইকোলজিক্যাল থ্রিলারে অভিনেতা আর মাধবনের সঙ্গে ফের জুটি বাঁধতে চলেছেন তিনি।

40 Views 0 Likes 0 Comments

Related News

Menaka Guruswamy : বিরোধী নেতাদের আটক, আইনি চ্যালেঞ্জ মেনকা গুরুস্বামীর
দেশ

Menaka Guruswamy : বিরোধী নেতাদের আটক, আইনি চ্যালেঞ্জ মেনকা গুরুস্বামীর

চার প্রাক্তন মুখ্যমন্ত্রী-সহ একাধিক বিরোধী নেতার প্রতিরোধমূলক আটককে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে আবেদন করেছেন মেনকা গুরুস্বামী।

১০ অক্টো ২০২৬, ১০:৫৫ পিএম · 1 মিনিট
Mahua Moitra: ‘মোদী, আপনার সময় শেষ’, বাংলা সাহেব গুরুদ্বারে পুলিশ পাঠানো নিয়ে সরব মহুয়া মৈত্র
দেশ

Mahua Moitra: ‘মোদী, আপনার সময় শেষ’, বাংলা সাহেব গুরুদ্বারে পুলিশ পাঠানো নিয়ে সরব...

এবার গুরুদ্বারে পুলিশের প্রবেশ নিয়ে সরব হলেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। শনিবার এক্স হ্যান্ডলে পোস্ট করে তিনি অভিযোগ করেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারীরা যাতে গুরুদ্বারে আশ্রয় নিতে না পারেন, সেই উদ্দেশ্যে আজ 'বাংলা সাহেব' গুরুদ্বারে পুলিশ পাঠানো হয়েছিল।

১০ অক্টো ২০২৬, ০৭:৫৭ পিএম · 2 মিনিট
Abhijit Deepak: দিদিমার মৃত্যু ঘিরে দিল্লি পুলিশের বিরুদ্ধে সরব সিজেপি, অভিজিৎ দীপকের আটক নিয়ে তীব্র বিতর্ক
দেশ

Abhijit Deepak: দিদিমার মৃত্যু ঘিরে দিল্লি পুলিশের বিরুদ্ধে সরব সিজেপি, অভিজিৎ দীপ...

নিউজ ডেস্ক: রাজধানীর বুকে বিক্ষোভ ঘিরে উত্তেজনার মধ্যেই সামনে এল এক মর্মান্তিক ঘটনা। রাজনৈতিক সংঘাতের আবহে এবার জড়িয়ে পড়লো একটি পরিবারের ব্যক্তিগত শোকও। ঘটনাকে কেন্দ্র করে দিল্লি পুলিশের বিরুদ্ধে সরব হয়েছে ককরোচ জনতা...

১০ অক্টো ২০২৬, ০৭:২৭ পিএম · 2 মিনিট
Sonam Wangchuk: '২৪ ঘন্টার মধ্যে আন্দোলনকারীদের ছেড়ে না দিলে…' ফের অনশনের হুঁশিয়ারি সোনমের
দেশ

Sonam Wangchuk: '২৪ ঘন্টার মধ্যে আন্দোলনকারীদের ছেড়ে না দিলে…' ফের অনশনের হুঁশিয়া...

নিউজ ডেস্ক: ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে উত্তাল দিল্লি। ককরোচ জনতা পার্টির বিক্ষোভকে কেন্দ্র করে দিল্লিতে আটক করা হয়েছে আন্দোলনকারী থেকে নেতাদের। এই পরিস্থিতিতে ফের হুঁশিয়ারি দিয়েছেন সমাজকর্মী সোনম ও...

১০ অক্টো ২০২৬, ০৭:২০ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.