JAZZBAAT 24 BANGLA
০২ অক্টো ২০২৬, ০৫:১৯ এএম
Breaking
Word Cup 2027: শুরুতেই অজিদের সামনে অগ্নিপরীক্ষা, পাকিস্তানের বিরুদ্ধে কবে নামবেন গিলরা? SchoolEducation: পাঠ্যক্রমে বড় রদবদলের সুপারিশ, শ্যামাপ্রসাদের জীবনবৃত্তান্ত যুক্ত ও মুঘল... SnakeRescue: ধুপগুড়ির স্কুলে হঠাৎ গোখরোর হানা, আতঙ্কে শ্রেণিকক্ষ ছেড়ে ছুটল খুদে পড়ুয়ারা Healthtips: কোলেস্টেরলের ওষুধ কি সত্যিই যকৃতের শত্রু? অযথা আতঙ্ক নয়, জেনে নিন আসল সত্যি Chudail Couture: লাল সিঁদুর, সাদা মুখ আর শাড়ি-গাউন, প্যারিসের র‍্যাম্পে কি কারণে এই অদ্ভু... WhatsApp: হোয়াটসঅ্যাপে কিশোরদের জন্য নতুন প্যারেন্টাল কন্ট্রোল, গ্রুপ-চ্যাটে বাড়ল অভিভাবক... Durga puja: মোরগ লড়াই, সাঁওতালি নাচ: এই রীতি এখনও আসছে প্রাচীন জমিদার পরিবারের দুর্গোৎসবে Suvendu Adhikari: 'শাখারভ সরকারের জয় কেউ আটকাতে পারবেন না' উপনির্বাচনের প্রচারে আত্মবিশ্বা... Word Cup 2027: শুরুতেই অজিদের সামনে অগ্নিপরীক্ষা, পাকিস্তানের বিরুদ্ধে কবে নামবেন গিলরা? SchoolEducation: পাঠ্যক্রমে বড় রদবদলের সুপারিশ, শ্যামাপ্রসাদের জীবনবৃত্তান্ত যুক্ত ও মুঘল... SnakeRescue: ধুপগুড়ির স্কুলে হঠাৎ গোখরোর হানা, আতঙ্কে শ্রেণিকক্ষ ছেড়ে ছুটল খুদে পড়ুয়ারা Healthtips: কোলেস্টেরলের ওষুধ কি সত্যিই যকৃতের শত্রু? অযথা আতঙ্ক নয়, জেনে নিন আসল সত্যি Chudail Couture: লাল সিঁদুর, সাদা মুখ আর শাড়ি-গাউন, প্যারিসের র‍্যাম্পে কি কারণে এই অদ্ভু... WhatsApp: হোয়াটসঅ্যাপে কিশোরদের জন্য নতুন প্যারেন্টাল কন্ট্রোল, গ্রুপ-চ্যাটে বাড়ল অভিভাবক... Durga puja: মোরগ লড়াই, সাঁওতালি নাচ: এই রীতি এখনও আসছে প্রাচীন জমিদার পরিবারের দুর্গোৎসবে Suvendu Adhikari: 'শাখারভ সরকারের জয় কেউ আটকাতে পারবেন না' উপনির্বাচনের প্রচারে আত্মবিশ্বা...

১৩.৩৪ লক্ষ কৃষকের ঋণ মকুব! কৃষকদের জন্য বড় সুখবর

১৩.৩৪ লক্ষ কৃষকের ঋণ মকুব! কৃষকদের জন্য বড় সুখবর

তামিলনাড়ু, পিউ নন্দী: রাজ্যের কৃষকদের স্বার্থে কৃষিঋণ মকুবের পরিধি আরও এক দফা বাড়ানোর ঘোষণা করা হল বিধানসভায়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৭৫ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সম্পূর্ণ মকুব করা হবে এবং যাদের ঋণের পরিমাণ ১ লক্ষ টাকার বেশি, তারা সর্বোচ্চ ৩৫ হাজার টাকা পর্যন্ত ছাড় পাবেন। এতে উপকৃত হবেন রাজ্যের লক্ষ লক্ষ কৃষক।

উল্লেখ্য, গত মে মাসে নতুন সরকার গঠনের মাত্র ১৫ দিনের মাথায় ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ মকুবের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এবার সেই সীমা বাড়িয়ে কৃষকদের আরও বেশি আর্থিক স্বস্তি দেওয়া হল। কৃষকদের কথা চিন্তা করেই এই সিদ্ধান্তগুলো জানিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থলপতি বিজয়।

মুখ্যমন্ত্রী বলেন, কৃষকরাই রাজ্যের মেরুদণ্ড। দেশের সমৃদ্ধি অনেকটাই কৃষকদের সহযোগিতার উপর নির্ভরশীল। তাই রাজ্যের আর্থিক সংকট সত্ত্বেও ৯৫৩.০৬ কোটি টাকা অতিরিক্ত সহায়তার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ৭৫০০০ টাকা পর্যন্ত কৃষিঋণে ১০০ শতাংশ ছাড় মিলবে। এতে প্রত্যক্ষভাবে কৃষকরা উপকৃত হবেন ঠিকই কিন্তু কৃষকরা উপকৃত হলে পরোক্ষভাবে উপকৃত হবে দেশবাসী।গত ৭ আগস্ট কৃষক সংগঠনগুলির সঙ্গে একটি বৈঠক হয়েছিল। যার প্রেক্ষিতে আর্থিক সীমাবদ্ধতা এবং সমবায় ব্যাঙ্কগুলি নিয়ে রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশিকা সত্ত্বেও কৃষকদের অতিরিক্ত সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার বলে জানা গেছে।

বিজয়ের দাবি অনুযায়ী, পূর্বে ঘোষিত ৫০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মকুবের নিয়মটি কার্যকর রেখেই এবার নতুন ছাড়ের কাঠামো নির্ধারণ করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৭৫ হাজার থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে সর্বোচ্চ ৭৫ হাজার টাকা এবং ১ লক্ষ টাকার বেশি ঋণের ক্ষেত্রে সর্বোচ্চ ৩৫ হাজার টাকা পর্যন্ত মকুব করা হবে।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই অতিরিক্ত সুবিধার ফলে নতুন করে ১.৩৮ লক্ষেরও বেশি কৃষক সরাসরি লাভবান হবেন। এজন্য সরকারের পক্ষ থেকে বরাদ্দ করা হয়েছে অতিরিক্ত ৯৫৩.০৬ কোটি টাকা। এর ফলে রাজ্য জুড়ে সামগ্রিকভাবে মোট ১৩.৩৪ লক্ষেরও বেশি কৃষকের প্রায় ৬,২২০ কোটি টাকার ঋণ মকুব করা সম্ভব হবে।

16 Views 0 Likes 0 Comments

Related News

Gyanesh Kumar: ইস্তফা না দিলে দেশজুড়ে বিক্ষোভ! মুখ্য নির্বাচন কমিশনারকে হুঁশিয়ারি ককরোচদের
দেশ

Gyanesh Kumar: ইস্তফা না দিলে দেশজুড়ে বিক্ষোভ! মুখ্য নির্বাচন কমিশনারকে হুঁশিয়ারি...

দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। প্রয়োজনে দেশের একাধিক রাজ্যে ছড়িয়ে পড়বে সেই বিক্ষোভ। বৃহস্পতিবার এমনই হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির।

০১ অক্টো ২০২৬, ০৬:৩৪ পিএম · 2 মিনিট
Smit Machhar: মাঝ-আকাশে ভয়ঙ্কর বিপদ, ১৮০ প্রাণ বাঁচানোর দাবি! স্মিত মচ্ছরের জন্য সোমনাথে শুরু মহামৃত্যুঞ্জয় জপ
দেশ

Smit Machhar: মাঝ-আকাশে ভয়ঙ্কর বিপদ, ১৮০ প্রাণ বাঁচানোর দাবি! স্মিত মচ্ছরের জন্য স...

নয়াদিল্লি: মাঝ-আকাশে ভয়াবহ পরিস্থিতির মধ্যে বিমান ও যাত্রীদের নিরাপদ রাখার ঘটনায় আলোচনায় আসা ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মচ্ছরের দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনায় গুজরাটের সোমনাথ মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। শ...

০১ অক্টো ২০২৬, ০৩:৩৪ পিএম · 2 মিনিট
GovernmentSchool: ক্লাসরুমে টেবিলে পা তুলে মোবাইলে মগ্ন শিক্ষক, ছাত্রীদের সোশ্যাল মিডিয়া আইডি চাওয়ার অভিযোগে তোলপাড় মধ্যপ্রদেশ
দেশ

GovernmentSchool: ক্লাসরুমে টেবিলে পা তুলে মোবাইলে মগ্ন শিক্ষক, ছাত্রীদের সোশ্যাল...

নিউজ ডেস্ক: ব্ল্যাকবোর্ডে চক-ডাস্টারের বদলে শিক্ষকের নজর শুধুই স্মার্টফোনের স্ক্রিনে। ছাত্রীদের পাঠদানের পরিবর্তে কখনও টেবিলে পা তুলে চলছে অনলাইন তাসের আসর, আবার কখনও ক্লাস চলাকালীনই কিশোরী ছাত্রীদের কাছে আবদার করা হচ্ছে...

০১ অক্টো ২০২৬, ০২:৩২ পিএম · 2 মিনিট
Smit Machchhar: ককপিটে হামলার অস্ত্র কি বিমানেরই ‘ক্র্যাশ অ্যাক্স’? কেন এমন কুঠার রাখা হয় পাইলটের হাতের কাছেই
দেশ

Smit Machchhar: ককপিটে হামলার অস্ত্র কি বিমানেরই ‘ক্র্যাশ অ্যাক্স’? কেন এমন কুঠার...

নিউজ ডেস্ক: দুবাই থেকে তেল আভিভগামী ফ্লাইদুবাই বিমানে মাঝ আকাশে দুই পাইলটের সংঘর্ষের ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। প্রথমে ছুরি দিয়ে হামলার কথা উঠে এলেও, তদন্তে এখন বিমানের ককপিটে থাকা ‘ক্র্যাশ অ্যাক্স’ বা জরুরি কুঠার ব্যব...

০১ অক্টো ২০২৬, ০২:২০ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.