JAZZBAAT 24 BANGLA
০৩ অক্টো ২০২৬, ০৯:১৬ পিএম
Breaking
Ghagra waterfall: ছেলেকে বাঁচাতে জলে ঝাঁপ, তলিয়ে গেলেন মা Kunal Ghosh: 'আঘাত নিয়ে নোংরামি...', নন্দীগ্রামে মমতার পা ভাঙা বিতর্কে বিস্ফোরক কুণাল Nusrat Bharuccha : বালি থেকে এয়ার অ্যাম্বুলেন্সে সোজা মুম্বাই ফিরলেন বলিউড অভিনেত্রী দীর্ঘদিনের অবসাদ! ঘরে পড়ে বাবার দেহ, অশোকনগরে প্রাক্তন তৃণমূল নেতার রহস্যমৃত্যু CJP: আন্দোলনের ভিড়ে আচমকা অসুস্থ, হাসপাতালে মৃত্যু ৭৫ বছরের বৃদ্ধের Sheikh Hasina: শেখ হাসিনাকে আসতে দেওয়া ছাড়া ভারতের বিকল্প ছিল নাঃ দীনেশ ত্রিবেদী MysteriousTree: গাছের গায়ে ফুটে উঠল মহাদেবের মুখ, জলপাইগুড়িতে রহস্যময় অবয়ব ঘিরে চাঞ্চল... Tarpor : ‘জীবনটাকে উল্টে পাল্টে দেখুন’, প্রকাশ্যে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘তারপর’-এর প্রথম লু... Ghagra waterfall: ছেলেকে বাঁচাতে জলে ঝাঁপ, তলিয়ে গেলেন মা Kunal Ghosh: 'আঘাত নিয়ে নোংরামি...', নন্দীগ্রামে মমতার পা ভাঙা বিতর্কে বিস্ফোরক কুণাল Nusrat Bharuccha : বালি থেকে এয়ার অ্যাম্বুলেন্সে সোজা মুম্বাই ফিরলেন বলিউড অভিনেত্রী দীর্ঘদিনের অবসাদ! ঘরে পড়ে বাবার দেহ, অশোকনগরে প্রাক্তন তৃণমূল নেতার রহস্যমৃত্যু CJP: আন্দোলনের ভিড়ে আচমকা অসুস্থ, হাসপাতালে মৃত্যু ৭৫ বছরের বৃদ্ধের Sheikh Hasina: শেখ হাসিনাকে আসতে দেওয়া ছাড়া ভারতের বিকল্প ছিল নাঃ দীনেশ ত্রিবেদী MysteriousTree: গাছের গায়ে ফুটে উঠল মহাদেবের মুখ, জলপাইগুড়িতে রহস্যময় অবয়ব ঘিরে চাঞ্চল... Tarpor : ‘জীবনটাকে উল্টে পাল্টে দেখুন’, প্রকাশ্যে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘তারপর’-এর প্রথম লু...

Ghagra waterfall: ছেলেকে বাঁচাতে জলে ঝাঁপ, তলিয়ে গেলেন মা

Ghagra waterfall: ছেলেকে বাঁচাতে জলে ঝাঁপ, তলিয়ে গেলেন মা
ছবি: নিজস্ব ছবি

দক্ষিণ ২৪ পরগনা: ছবি তোলার জন্য কয়েক মুহূর্ত দাঁড়ানো। ঘাগরা জলপ্রপাতের কাছে তখনও পর্যটকদের ভিড়। ক্যামেরার ফ্রেমে সুন্দর মুহূর্ত ধরে রাখার ব্যস্ততার মধ্যেই আচমকা বদলে গেল পরিস্থিতি। কয়েক সেকেন্ডের মধ্যেই আনন্দের মুহূর্ত পরিণত হলো উৎকণ্ঠায়। এক শিশুকে ঘিরে শুরু হল, হৈচৈ তারপরই নিখোঁজ হয়ে গেলেন পরিবারের এক সদস্য। শনিবার দুপুরের এই মর্মান্তিক ঘটনায় এখনও আতঙ্ক কাটেনি।

দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থেকে পরিবারের সঙ্গে ঝাড়গ্রামের বেলপাহাড়ির ঘাগরা জলপ্রপাত দেখতে এসেছিলেন প্রীতি দত্ত। শনিবার ৩ অক্টোবর দুপুরে জলপ্রপাতের কাছে ছবি তোলার পর ফেরার সময় আচমকাই বিপত্তি ঘটে। পরিবারের ৭ বছরের ছেলে প্রিয়ঙ্কন দত্ত হঠাৎ পা পিছলে জলের তীব্র স্রোতে পড়ে যায় বলে জানা যায়। চোখের সামনে সন্তানকে জলে স্রোতে পড়ে যেতে দেখে এক মুহূর্তও দেরি করেননি তাঁর মা প্রীতি। ছেলেকে বাঁচাতে সঙ্গে সঙ্গে জলের প্রবল স্রোতে ঝাঁপ দেন তিনি। তাঁকে দেখে তাঁর স্বামী রাজদীপ দত্তও জলে নামেন। এদিকে ঘটনার পর স্থানীয় বাসিন্দ্বারাও ছুটে আসেন। পরিবারের সদস্য ও স্থানীয়দের তৎপরতাই শেষপর্যন্ত শিশুটিকে জীবিত অবস্থায় জল থেকে উদ্ধার করা সম্ভব হয়।

কিন্তু, পরিস্থিতি আরও মর্মান্তিক মোড় নেয়। সন্তানকে বাঁচাতে গিয়ে নিজেই জলে স্রোতে তলিয়ে যান প্রীতি। এরপর থেকে তাঁর কোনও সন্ধান পাওয়া যাচ্ছে না। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বেলপাহাড়ি থানার পুলিশ। শুরু হয় নিখোঁজ মহিলার সন্ধানে তল্লাশি অভিযান। উদ্ধারকার্যে নামানো হয়েছে বিপর্যয় মোকাবিলা দল, দমকল বাহিনী এবং ডুবুরি। জলপ্রপাতের বিভিন্ন অংশে চলছে তল্লাশি। বর্ষার কারণে ঘাগরা জলপ্রপাতে এখন জলের পরিমাণ অনেকটাই বেশি। একইসঙ্গে রয়েছে প্রবল স্রোত এবং পিচ্ছিল পাথর। ফলে, উদ্ধারকারীদের কাজ অত্যন্ত কঠিন হয়ে উঠেছে।

উদ্ধারকারীদের অনুমান, স্রোতের টানে ভেসে গিয়ে প্রীতি জলপ্রপাতের নিচের কোনও অংশে অথবা পাথরের খাঁজে আটকে থাকতে পারেন। সেই সম্ভাবনা মাথায় রেখে জলপ্রপাতের নিচের অংশ থেকে স্রোতের গতিপথ ধরে তল্লাশি চালানো হচ্ছে। তবে, এখনও পর্যন্ত তাঁর কোনও হদিস মেলেনি বলে জানা গিয়েছে। অন্যদিকে, জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে সাত বছরের প্রিয়ঙ্কনকে। কিন্তু, মায়ের কোনও খোঁজ না মেলায় শিশুটির পরিবারে এখন শুধু উৎকণ্ঠা আর অপেক্ষা। যে মা তাঁর নিজের জীবনের তোয়াক্কা না করে সন্তানের বিপদে ছুটে গিয়েছিলেন, সেই মা এখন জলের স্রোতে তলিয়ে গিয়েছেন। এ ঘটনা যেন আবারও মনে করিয়ে দেয়, মা তাঁর জীবনের সবটুকু দিয়ে সন্তানকে রক্ষা করে। কিছুক্ষণ আগে যে জায়গায় ছিল বেড়ানোর আনন্দ, সেখানেই এখন নিঃশব্দে অপেক্ষা করছে এক প্রিয়জনহারা পরিবার।

বিজ্ঞাপনAdi Mohini Mohan Kanjilal
12 Views 0 Likes 0 Comments

Related News

দীর্ঘদিনের অবসাদ! ঘরে পড়ে বাবার দেহ, অশোকনগরে প্রাক্তন তৃণমূল নেতার রহস্যমৃত্যু
রাজ্য

দীর্ঘদিনের অবসাদ! ঘরে পড়ে বাবার দেহ, অশোকনগরে প্রাক্তন তৃণমূল নেতার রহস্যমৃত্যু

স্থানীয় এক বাসিন্দার কথায়, দীর্ঘদিন ধরেই ব্যবসা সংক্রান্ত বিষয়ে মানসিক অবসাদে ছিলেন প্রাক্তন তৃণমূল নেতা। সঞ্জয় রাউতের মা মারা গিয়েছেন বছর চারেক আগে। বাবার সঙ্গেই থাকতেন তিনি।

০৩ অক্টো ২০২৬, ০৭:০৫ পিএম · 2 মিনিট
MysteriousTree: গাছের গায়ে ফুটে উঠল মহাদেবের মুখ,  জলপাইগুড়িতে রহস্যময় অবয়ব ঘিরে চাঞ্চল্য
রাজ্য

MysteriousTree: গাছের গায়ে ফুটে উঠল মহাদেবের মুখ, জলপাইগুড়িতে রহস্যময় অবয়ব ঘির...

ঘটনাটি জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি ব্লকের চরাচরা বাড়ি এলাকার। স্থানীয় বাসিন্দা ঘনশ্যাম রায়ের বাড়িতে রয়েছে একটি প্রাচীন শিমুল গাছ। সম্প্রতি, স্থানীয় কয়েকজনের নজরে আসে, গাছের উঁচু অংশে গাছের ছালের মধ্যে ফুটে উঠেছে একটি অদ্ভুত অবয়ব। দূর থেকে দেখলেও অবয়বটি চোখে পড়ছে সবার। আর একটু কাছ থেকে দেখলে অনেকেরই মনে হচ্ছে সেটি যেন স্বয়ং দেবাদিদেব মহাদেবের মুখমণ্ডলের আদল। এরপরই এলাকায় ছড়িয়ে পড়ে এই খবর। শারদীয়ার প্রাক্কালে এমন একটি দৃশ্য ঘিরে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের কৌতূহল আরও বেড়ে যায়।

০৩ অক্টো ২০২৬, ০৬:১৮ পিএম · 2 মিনিট
অবসরেও দেশসেবা, প্রাক্তন সেনার উদ্যোগে বদলাচ্ছে পুরুলিয়ার যুবসমাজ
রাজ্য

অবসরেও দেশসেবা, প্রাক্তন সেনার উদ্যোগে বদলাচ্ছে পুরুলিয়ার যুবসমাজ

সম্প্রতি পশ্চিমবঙ্গ পুলিশে নিয়োগ পেয়েছেন আরও ৩৮ জন প্রশিক্ষণার্থী। তাঁদের মধ্যে ২৫ জন যুবক এবং ১৩ জন যুবতী। চাকরি পাওয়া তরুণ-তরুণীদের তালিকায় রয়েছেন জঙ্গলমহলের প্রত্যন্ত গ্রামের মেয়েরাও।

০৩ অক্টো ২০২৬, ০৫:৫৯ পিএম · 2 মিনিট
BayronBiswas: বায়রনের বাড়িতে আগুন, শোরগোল মুর্শিদাবাদে
রাজ্য

BayronBiswas: বায়রনের বাড়িতে আগুন, শোরগোল মুর্শিদাবাদে

গণতান্ত্রিক তৃণমূলের বিধায়ক ব্যায়রন বিশ্বাসের বাড়িতে অগ্নিকাণ্ড। বিধায়ক বায়রন বিশ্বাস অগ্নিতগ্ধ। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাকে।

০৩ অক্টো ২০২৬, ০১:২৩ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.