JAZZBAAT 24 BANGLA
১০ অক্টো ২০২৬, ০৮:৫২ এএম
Breaking
DhruvRathee: বিদেশে বসে ভিডিও নয়, এবার রাজপথে ধ্রুব রাঠি! দিল্লির প্রতিবাদের আগে ভাইরাল ইউ... Horoscope: মহালয়ার দিন কেমন কাটবে? জানুন ১২ রাশির ভাগ্যে কী আছে? SonamWangchuk: দিল্লির প্রতিবাদে থাকছেন না সোনম ওয়াংচুক, হিমালয়ের নিরাপত্তা ও শান্তির বা... দারিদ্র্য, বর্ণবিদ্বেষ পেরিয়ে নোবেল! তামিল বংশোদ্ভূত নাভি পিল্লাইয়ের জীবনসংগ্রাম আজ বিশ্... ২৩ বছর বায়ুসেনাপ্রধানদের সঙ্গী! ‘IAF 1’ নম্বরের সেই মার্কিন গাড়ির ইতিহাস জানলে অবাক হবেন Bangla Shilpi Haat -নাম বদল, নাকি নতুন পরিচয়? আলোচনায় শিল্পী হাট বাংলার উপনির্বাচনে জয়ের পরেই রাহুলকে নিশানা অমিত শাহের! ‘মিথ্যা প্রচার’, নির্বাচন কমিশন ব... INDIA জোটের সাংসদদের সামনে বিস্ফোরক রাহুল গান্ধী, CEC বিতর্কে তপ্ত দিল্লি DhruvRathee: বিদেশে বসে ভিডিও নয়, এবার রাজপথে ধ্রুব রাঠি! দিল্লির প্রতিবাদের আগে ভাইরাল ইউ... Horoscope: মহালয়ার দিন কেমন কাটবে? জানুন ১২ রাশির ভাগ্যে কী আছে? SonamWangchuk: দিল্লির প্রতিবাদে থাকছেন না সোনম ওয়াংচুক, হিমালয়ের নিরাপত্তা ও শান্তির বা... দারিদ্র্য, বর্ণবিদ্বেষ পেরিয়ে নোবেল! তামিল বংশোদ্ভূত নাভি পিল্লাইয়ের জীবনসংগ্রাম আজ বিশ্... ২৩ বছর বায়ুসেনাপ্রধানদের সঙ্গী! ‘IAF 1’ নম্বরের সেই মার্কিন গাড়ির ইতিহাস জানলে অবাক হবেন Bangla Shilpi Haat -নাম বদল, নাকি নতুন পরিচয়? আলোচনায় শিল্পী হাট বাংলার উপনির্বাচনে জয়ের পরেই রাহুলকে নিশানা অমিত শাহের! ‘মিথ্যা প্রচার’, নির্বাচন কমিশন ব... INDIA জোটের সাংসদদের সামনে বিস্ফোরক রাহুল গান্ধী, CEC বিতর্কে তপ্ত দিল্লি

শিলিগুড়ি জংশনে রহস্য ঘনীভূত, মিলল ফালাকাটার বাসিন্দার নিথর দেহ!

শিলিগুড়ি জংশনে রহস্য ঘনীভূত, মিলল ফালাকাটার বাসিন্দার নিথর দেহ!

শিলিগুড়ি, নিউজ ডেস্ক- উত্তরবঙ্গে অন্যতম ব্যস্ত এলাকা এনবিএসটিসি বাস স্ট্যান্ড। চারপাশে তখন যাত্রীদের ব্যস্ততা। কেউ বাস ধরতে ছুটছেন, কেউ গন্তব্যের অপেক্ষায় দাঁড়িয়ে। প্রতিদিনের মতোই জনসমাগমে সরগরম শিলিগুড়ি জংশনের এনবিএসটিসি বাসস্ট্যান্ড। তার মধ্যেই আচমকা নজরে আসে এক ব্যক্তির নিথর হয়ে পড়ে থাকা দেহ। প্রথমে অচেতন অবস্থাতে তাঁকে উদ্ধার করা হলেও, হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বাসস্ট্যান্ডে এই রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম মনু পাল। তিনি আলিপুরদুয়ারের ফালাকাটার বাসিন্দা। মঙ্গলবার শিলিগুড়ি জংশন এর এনবিএসটিসি বাস স্ট্যান্ড চত্বরে তাঁকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। জনবহুল এলাকায় এই দৃশ্য নজরে আসতে দ্রুত খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এরপর তড়িঘড়ি মনু পালকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। কিন্তু চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ হয়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

জানা গিয়েছে, এরপর পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্তের রিপোর্ট হাতে না আসা পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলতে চাইছে না পুলিশ। তবে আচমকাই এই মৃত্যুকে ঘিরে একাধিক রহস্যের দানা বাঁধছে।

তবে, জনবহুল একটি বাসস্ট্যান্ডে আচমকা এক ব্যক্তির মৃত্যু ঘিরে স্বাভাবিকভাবেই নানা প্রশ্ন উঠেছে। ঠিক কি কারণে মনু পাল অচেতন হয়ে পড়েছিলেন? তিনি কি কোনও শারীরিক অসুস্থতায় আক্রান্ত হয়েছিলেন? নাকি মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে? ঘটনার প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। 

পাশাপাশি, বাসস্ট্যান্ড চত্বরের পরিস্থিতিও খতিয়ে দেখছে পুলিশ। সেখানে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করা হচ্ছে। মৃত্যুর আগে মনু পাল কোথায় ছিলেন, কারও সঙ্গে তাঁর দেখা হয়েছিল কিনা, এবং কি উদ্দেশ্যে তিনি শিলিগুড়ির বাসস্ট্যান্ডে এসেছিলেন, এসব তথ্য খতিয়ে দেখা হচ্ছে। 

এই ঘটনার পর বাসস্ট্যান্ড চত্বরে বেশ কিছুক্ষণ উত্তেজনা ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়। ব্যস্ত জনবহুল এলাকায় এমন রহস্যজনক মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ঘটনায় স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে নিরাপত্তা ও নজরদারি নিয়েও। এখন ময়নাতদন্তের রিপোর্ট এবং পুলিশের তদন্তের দিকে নজর সবার। এই ঘটনার পর থেকেই গোটা এলাকায় থমথমে পরিবেশ।

12 Views 0 Likes 0 Comments

Related News

Bangla Shilpi Haat -নাম বদল, নাকি নতুন পরিচয়? আলোচনায় শিল্পী হাট
রাজ্য

Bangla Shilpi Haat -নাম বদল, নাকি নতুন পরিচয়? আলোচনায় শিল্পী হাট

শিল্পী হাটটিকে নতুন করে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। যাতে শিল্পীরা তাদের তৈরি সামগ্রিক প্রদর্শন ও বিক্রির জন্য এই হাটকে নিজেদের কাজের জন্য কার্যকরভাবে ব্যবহার করতে পারেন, সেই ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

০৯ অক্টো ২০২৬, ১০:৫২ পিএম · 2 মিনিট
Durga puja 2026:  পুলিশের পোশাকে রাস্তায় বসে কী করছেন এই পুলিশকর্মী? চন্দননগরের ভাইরাল ভিডিও দেখে মুগ্ধ নেটদুনিয়া!
রাজ্য

Durga puja 2026: পুলিশের পোশাকে রাস্তায় বসে কী করছেন এই পুলিশকর্মী? চন্দননগরের ভা...

পুলিশের উর্দি পরেই রাস্তায় বসে নিপুণ হাতে আলপনা আঁকছেন এক পুলিশকর্মী। চন্দননগর স্ট্যান্ডের এই মনোমুগ্ধকর দৃশ্যের ভিডিও ভাইরাল হতেই দায়িত্বের পাশাপাশি তাঁর শিল্পীসত্তা ও পুজোর প্রতি ভালোবাসায় মুগ্ধ নেটদুনিয়া।

০৯ অক্টো ২০২৬, ০৮:৫০ পিএম · 2 মিনিট
Raiganj Court: তিন দশক পর বিচার, বড় সিদ্ধান্ত আদালতের
রাজ্য

Raiganj Court: তিন দশক পর বিচার, বড় সিদ্ধান্ত আদালতের

রায়গঞ্জ জেলা আদালতের অ্যাডিশনাল সেশন জর্জ কোর্টের বিচারক রোহন সিনহা দীর্ঘ ৩০ বছর পর এই মামলায় অভিযুক্ত সৌমেন ঘোষকে দোষী সাব্যস্ত করল রায়গঞ্জ আদালত।

০৯ অক্টো ২০২৬, ০৭:২৮ পিএম · 2 মিনিট
Nabanna: খেয়ালখুশিমতো আর নয়! সচিবালয়ের কর্মীদের বদলিতে কড়া নিষেধাজ্ঞা
রাজ্য

Nabanna: খেয়ালখুশিমতো আর নয়! সচিবালয়ের কর্মীদের বদলিতে কড়া নিষেধাজ্ঞা

রাজ্য সরকারি কর্মীদের বদলি ও পদায়ন নিয়ে কড়া অবস্থান নিল নবান্ন। সচিবালয়ের কর্মীদের ইচ্ছেমতো অন্য দফতর, ডিরেক্টরেট বা আঞ্চলিক কার্যালয়ে পাঠানো যাবে না।

০৯ অক্টো ২০২৬, ০৬:৪৮ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.