JAZZBAAT 24 BANGLA
০৭ সেপ্টে ২০২৬, ০১:৩৯ পিএম
Breaking
সুমিত রায়ের অন্তর্বর্তী রক্ষাকবচ বহাল সুপ্রিম কোর্টে কলকাতা হাইকোর্ট পেল স্থায়ী প্রধান বিচারপতি হাসিনা-হীন আওয়ামি লিগের হাল ধরবেন কে? দেশে ফেরার আগেই জানিয়ে দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী আজই ঢুকতে চলেছে ভাতা, খুশি বিধবা সহ প্রবীণ-দিব্যাঙ্গরাও রেয়াত করা হবে না কাউকেই! সত্য নিকেতনে ধসের ঘটনায় কড়া হুঁশিয়ারি রেখার ফের শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দিলেন সুমিত রায় চীনা বিনিয়োগে চাঙ্গা হবে বাংলাদেশে মোংলা বন্দরের অর্থনীতি মাঝরাতে মর্মান্তিক দুর্ঘটনা! ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল পূণ্যার্থী বোঝাই বাস ফের দামে হেরফের, হলুদ ধাতু'র নতুন চমক উর্দু সংবাদপত্র গোষ্ঠীর আর্থিক লেনদেন ঘিরে তদন্ত, তৃণমূল সাংসদ নাদিমুল হকের একাধিক ঠিকানায়... বাংলাদেশে দীর্ঘ দিন পর সাগরে ফিরলেও জেলেদের মুখে স্বস্তির হাসি নেই ৮ বছরের শিশুকন্যাকে নিগ্রহের অভিযোগ, গ্রামবাসীদের হাতে মারধরের পর গ্রেফতার অভিযুক্ত সুমিত রায়ের অন্তর্বর্তী রক্ষাকবচ বহাল সুপ্রিম কোর্টে কলকাতা হাইকোর্ট পেল স্থায়ী প্রধান বিচারপতি হাসিনা-হীন আওয়ামি লিগের হাল ধরবেন কে? দেশে ফেরার আগেই জানিয়ে দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী আজই ঢুকতে চলেছে ভাতা, খুশি বিধবা সহ প্রবীণ-দিব্যাঙ্গরাও রেয়াত করা হবে না কাউকেই! সত্য নিকেতনে ধসের ঘটনায় কড়া হুঁশিয়ারি রেখার ফের শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দিলেন সুমিত রায় চীনা বিনিয়োগে চাঙ্গা হবে বাংলাদেশে মোংলা বন্দরের অর্থনীতি মাঝরাতে মর্মান্তিক দুর্ঘটনা! ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল পূণ্যার্থী বোঝাই বাস ফের দামে হেরফের, হলুদ ধাতু'র নতুন চমক উর্দু সংবাদপত্র গোষ্ঠীর আর্থিক লেনদেন ঘিরে তদন্ত, তৃণমূল সাংসদ নাদিমুল হকের একাধিক ঠিকানায়... বাংলাদেশে দীর্ঘ দিন পর সাগরে ফিরলেও জেলেদের মুখে স্বস্তির হাসি নেই ৮ বছরের শিশুকন্যাকে নিগ্রহের অভিযোগ, গ্রামবাসীদের হাতে মারধরের পর গ্রেফতার অভিযুক্ত

কলকাতা হাইকোর্ট পেল স্থায়ী প্রধান বিচারপতি

কলকাতা হাইকোর্ট পেল স্থায়ী প্রধান বিচারপতি

কলকাতা, নিউজ ডেস্ক: দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পূর্ণাঙ্গ নেতৃত্ব পেল দেশের প্রাচীনতম উচ্চ আদালত। কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নিচ্ছেন বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে। ৫ সেপ্টেম্বর কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রক এই সংক্রান্ত আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করে। সুপ্রিম কোর্ট কলেজিয়ামের সুপারিশে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সিলমোহর পড়ার পরেই কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এই রদবদলের কথা জানান। একই সঙ্গে দেশের মোট আটটি হাইকোর্টে স্থায়ী প্রধান বিচারপতি নিয়োগ সম্পন্ন হয়েছে।

বিচারপতি সুজয় পালের অবসর গ্রহণের পর কলকাতা হাইকোর্টে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন বিচারপতি তপোব্রত চক্রবর্তী। গত ৬ অগস্ট কলেজিয়াম বম্বে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগেকে কলকাতায় পাঠানোর সুপারিশ করে। এক মাসের মধ্যেই কেন্দ্র সেই প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দিল।

বর্তমানে কলকাতা হাইকোর্টে অনুমোদিত ৭২টি বিচারপতি পদের বিপরীতে এখনও একাধিক পদ ফাঁকা। ক্রমবর্ধমান মামলার বোঝা এবং বিচারপতির অভাব এই দুই জোড়া চ্যালেঞ্জের মোকাবিলা করে হাইকোর্টের দৈনন্দিন প্রশাসনিক গতি ফেরানোই এখন নতুন প্রধান বিচারপতির সামনে অন্যতম বড় পরীক্ষা হতে চলেছে।

আইনি পরিমণ্ডলে দীর্ঘ তিন দশকেরও বেশি সময় কাটানোর অভিজ্ঞতা রয়েছে বিচারপতি ঘুগের। ১৯৯০ সালে ঔরঙ্গাবাদের এমপি ল কলেজ থেকে আইনের পাঠ শেষ করে ওকালতি শুরু করেন তিনি। বম্বে হাইকোর্ট ছাড়াও শ্রম ও শিল্প আদালতে দীর্ঘদিন নিয়মিত সওয়াল-জবাব করেছেন। কর্মজীবনের শুরুর দিকে একাধিক শ্রমিক সংগঠন ও প্রান্তিক কর্মীদের অধিকার নিয়ে লড়াই করলেও পরবর্তীকালে বিভিন্ন নামী শিল্প সংস্থা ও বহুজাতিক কর্পোরেট সংস্থার মামলাও দক্ষতার সঙ্গে পরিচালনা করেছেন। ২০১৩ সালে আইনজীবী থেকে বম্বে হাইকোর্টের বিচারপতি হিসেবে উন্নীত হন তিনি। চলতি বছরের জুনে তৎকালীন প্রধান বিচারপতি শ্রী চন্দ্রশেখর সুপ্রিম কোর্টে উন্নীত হওয়ার পর বম্বে হাইকোর্টের অন্তর্বর্তী প্রধান বিচারপতির রাশ ছিল তাঁর হাতেই।

কলকাতা ছাড়া দেশের বাকি সাতটি উচ্চ আদালতেও একই দিনে স্থায়ী প্রধান বিচারপতির শূন্যপদ পূরণ করা হয়েছে। নতুন দায়িত্ব অনুযায়ী এলাহাবাদ হাইকোর্ট থেকে বিচারপতি মহেশ চন্দ্র ত্রিপাঠিকে নিয়ে যাওয়া হচ্ছে বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি পদে। রাজস্থান হাইকোর্টের শীর্ষ দায়িত্ব পাচ্ছেন ছত্তীসগঢ় হাইকোর্টের বিচারপতি সঞ্জয় কুমার আগরওয়াল।

দিল্লি হাইকোর্টের বিচারপতি ভি কামেশ্বর রাওকে পটনা হাইকোর্ট এবং গুজরাট হাইকোর্টের বিচারপতি অল্পেশ যশবন্ত কোগজেকে মধ্যপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি পদে বসানো হয়েছে। ওড়িশা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণ রাম মহাপাত্র যাচ্ছেন ছত্তীসগঢ় হাইকোর্টে এবং রাজস্থান হাইকোর্টের বিচারপতি পুষ্পেন্দ্র সিং ভাটি দায়িত্ব পাচ্ছেন জম্মু-কাশ্মীর ও লাদাখ হাইকোর্টের। 

পাশাপাশি পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের বিচারপতি অশ্বিনী কুমার মিশ্রকে উন্নীত করে ওই আদালতেরই প্রধান বিচারপতির পূর্ণাঙ্গ দায়িত্ব দেওয়া হয়েছে। এই সামগ্রিক রদবদলের ফলে দেশের ২৫টি হাইকোর্টেই এখন পূর্ণাঙ্গ প্রধান বিচারপতির উপস্থিতি নিশ্চিত হল।

41 Views 0 Likes 0 Comments

Related News

সুমিত রায়ের অন্তর্বর্তী রক্ষাকবচ বহাল সুপ্রিম কোর্টে
মহানগর

সুমিত রায়ের অন্তর্বর্তী রক্ষাকবচ বহাল সুপ্রিম কোর্টে

কলকাতা, নিউজ ডেস্ক: নিয়োগ দুর্নীতি এবং শালবনির জমি-দখল মামলায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের গ্রেফতারে অন্তর্বর্তী রক্ষাকবচ বহাল রাখল সুপ্রিম কোর্ট।বিস্তারিত আসছে...

০৭ সেপ্টে ২০২৬, ০১:৩০ পিএম · 1 মিনিট
আজই ঢুকতে চলেছে ভাতা, খুশি বিধবা সহ প্রবীণ-দিব্যাঙ্গরাও
মহানগর

আজই ঢুকতে চলেছে ভাতা, খুশি বিধবা সহ প্রবীণ-দিব্যাঙ্গরাও

আজ অর্থাৎ সাতই সেপ্টেম্বর থেকে,আগামী দুই-তিনদিনেই টাকা পাঠানো শেষ করতে চাইছে প্রশাসন। জানা গিয়েছে, প্রশাসন বিধবা ভাতা ও বিশেষভাবে সক্ষম বা দিব্যাঙ্গ ভাতা অ্যাকাউন্টে ক্রেডিট করার কাজ শুরু করছে।

০৭ সেপ্টে ২০২৬, ১২:৩২ পিএম · 2 মিনিট
ফের শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দিলেন সুমিত রায়
মহানগর

ফের শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দিলেন সুমিত রায়

কলকাতা, নিউজ ডেস্ক:ক্যামাক স্ট্রিটে বিলবোর্ড কাণ্ডে ফের হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়। সোমবার তাঁকে শেক্সপিয়র সরণি থানায় হাজির হতে বলা হয়েছে। সেই মতো উপস্থিত হন তিনি। কলকাতা পুরসভার এক কর্মীর অভ...

০৭ সেপ্টে ২০২৬, ১২:২১ পিএম · 1 মিনিট
রাস্তা থেকে নাগরিক সমস্যা, ভবিষ্যৎ পরিকল্পনা বিজেপির
মহানগর

রাস্তা থেকে নাগরিক সমস্যা, ভবিষ্যৎ পরিকল্পনা বিজেপির

আসন্ন কলকাতা পুরসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও শক্তিশালী করার প্রস্তুতি শুরু করেছে গেরুয়া শিবির। মানুষের কাছে পৌঁছনোর পাশাপাশি শহরের বিভিন্ন নাগরিক সমস্যা নিয়ে কাজ করার পরিকল্পনা রয়েছে দলের। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনটাই জানান বিজেপি নেত্রী পাপিয়া অধিকারী।

০৬ সেপ্টে ২০২৬, ১০:২২ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.