JAZZBAAT 24 BANGLA
৩০ সেপ্টে ২০২৬, ০৩:১৮ এএম
Breaking
Talgram Durga Puja: ঐতিহ্যবাহী পুজোয় এবার অর্থের জট, তুঙ্গে বিতর্ক Software: সফটওয়্যার-লিগালটেক শেয়ারে বড় ধস Kolkata Metro: পুজোর আগে শহরে বাড়ছে মেট্রো, কোন কোন রুটে মিলবে বিশেষ পরিষেবা? Recipe: ঝোল-ঝাল নয়, এবার এয়ার ফ্রায়ারে তৈরি করুন দই তড়কা চিকেন Kolkata: গড়িয়াহাটে দরদাম, মুখে বাংলা—বিদেশিনির মন্তব্যে মুগ্ধ বাঙালি Cooch Behar Railway : রেল-স্থানীয় সংঘাত, বিতরকের গার্ডওয়াল India Vs Brazil: ভোল বদলে মহারণের জন্য প্রস্তুত যুবভারতী, দর্শকের জন্য বড় উপহারের ঘোষণা ক... CyberCrime: আইটি বিশেষজ্ঞ থেকে চিকিৎসক, সাইবার ফাঁদে শিক্ষিতরাও! Talgram Durga Puja: ঐতিহ্যবাহী পুজোয় এবার অর্থের জট, তুঙ্গে বিতর্ক Software: সফটওয়্যার-লিগালটেক শেয়ারে বড় ধস Kolkata Metro: পুজোর আগে শহরে বাড়ছে মেট্রো, কোন কোন রুটে মিলবে বিশেষ পরিষেবা? Recipe: ঝোল-ঝাল নয়, এবার এয়ার ফ্রায়ারে তৈরি করুন দই তড়কা চিকেন Kolkata: গড়িয়াহাটে দরদাম, মুখে বাংলা—বিদেশিনির মন্তব্যে মুগ্ধ বাঙালি Cooch Behar Railway : রেল-স্থানীয় সংঘাত, বিতরকের গার্ডওয়াল India Vs Brazil: ভোল বদলে মহারণের জন্য প্রস্তুত যুবভারতী, দর্শকের জন্য বড় উপহারের ঘোষণা ক... CyberCrime: আইটি বিশেষজ্ঞ থেকে চিকিৎসক, সাইবার ফাঁদে শিক্ষিতরাও!

তিস্তার ভাঙন রুখতে HDPE ব্যাগ, নয়া উদ্যোগ জেলা প্রশাসনের!

তিস্তার ভাঙন রুখতে HDPE ব্যাগ, নয়া উদ্যোগ জেলা প্রশাসনের!

বর্ষা মানেই তিস্তার ভয়ংকর স্রোত। নদীর জল বাড়ার সঙ্গে সঙ্গে পাড় ভাঙ্গার আতঙ্ক বাড়ে। বিশেষকরে জলপাইগুড়ির ময়নাগুড়ির দক্ষিণ মরিচবাড়ির নদীপাড়ের বাসিন্দাদের কাছে এই ভয় নতুন নয়। বাসিন্দাদের মধ্যে দীর্ঘদিন ধরেই ভিটেমাটি হারানোর আশঙ্কা ছিল। এবার সেই আতঙ্ক কিছুটা কমাতে উদ্যোগী হয়েছে প্রশাসন।

দক্ষিণ মরিচবাড়ির রাবণ মাঠ সংলগ্ন তিস্তা নদীর তীরবর্তী এলাকায় প্রতিরক্ষাবাঁধ সংস্কারের কাজ জোর কদমে শুরু হয়েছে। পাথর ও বোল্ডার বহনের উপযুক্ত রাস্তা না থাকায় এবার প্রচলিত পদ্ধতির বদলে ব্যবহার করা হচ্ছে বিশেষ ধরনের এইচডিপিই ব্যাগ। বাঁশের খাঁচার সঙ্গে এই ব্যাগ ব্যবহার করে নদীর তীরবর্তী এলাকাকে আরও শক্তিশালী করার চেষ্টা চলছে।

প্রশাসনিক ও কারিগরি সূত্রে জানা গিয়েছে, HDPE অর্থাৎ High Density Polyethylene দিয়ে তৈরি এই ব্যাগ সাধারণ বস্তার তুলনায় অনেক মজবুত। নদীর প্রবল স্রোতের মধ্যেও এগুলি প্রায় তিন বছর পর্যন্ত টিকে থাকতে পারে। ফলে, পাথর পরিবহনে সমস্যা থাকা এলাকাগুলিতে নদীভাঙ্গন প্রতিরোধে এই পদ্ধতি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। ইতিমধ্যেই দ্রুত গতিতে চলছে বাঁধ সংস্কারের কাজ। তবে, কাজের মান নিয়ে কোনরকম গাফিলতি বরদাস্ত করা হবে না বলে ঠিকাদারসংস্থাকে স্পষ্ট বার্তা দিয়েছে প্রশাসন। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার পাশাপাশি বাঁধের স্থায়িত্ব নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

তিস্তা অববাহিকার আরও দুর্বল জায়গাগুলিও চিহ্নিত করা হচ্ছে। সেসব এলাকায় প্রয়োজন অনুযায়ী বাঁধ সংস্কার, আধুনিকীকরণ এবং নতুন প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। প্রশাসনের এই উদ্যোগে নদীভাঙনের আতঙ্কে থাকা দক্ষিণ মরিচবাড়ির বাসিন্দাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে, এবার নতুন প্রযুক্তি কতটা কার্যকর হয়, সেদিকেই নজর সকলের।

40 Views 0 Likes 0 Comments

Related News

Talgram Durga Puja: ঐতিহ্যবাহী পুজোয় এবার অর্থের জট, তুঙ্গে বিতর্ক
রাজ্য

Talgram Durga Puja: ঐতিহ্যবাহী পুজোয় এবার অর্থের জট, তুঙ্গে বিতর্ক

অভিযোগ চলতি বছরে পুজোর জন্য অর্থ দিতে অস্বীকার করেছেন স্কুলের প্রধান শিক্ষক সেতাবুর রহমান। বিষয়টি সামনে আসতেই ক্ষোভ দেখা গিয়েছে স্থানীয়দের মধ্যে।

২৯ সেপ্টে ২০২৬, ১১:০৭ পিএম · 2 মিনিট
Cooch Behar Railway : রেল-স্থানীয় সংঘাত, বিতরকের গার্ডওয়াল
রাজ্য

Cooch Behar Railway : রেল-স্থানীয় সংঘাত, বিতরকের গার্ডওয়াল

এই জমি নিয়ে রেল কর্তৃপক্ষ ও স্থানীয়দের মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যা রয়েছে যার কোনও সঠিক সমাধান হয়নি।

২৯ সেপ্টে ২০২৬, ০৯:২৯ পিএম · 2 মিনিট
North 24 Parganas: হাসপাতালে সন্তান জন্মের পরই গ্রেফতার স্বামী
রাজ্য

North 24 Parganas: হাসপাতালে সন্তান জন্মের পরই গ্রেফতার স্বামী

নিউজ ডেস্ক: উত্তর ২৪ পরগনার বাগদায় সন্তান জন্ম দেওয়ার পরই গ্রেফতার হলেন এক যুবক। অভিযোগ, তাঁর স্ত্রী এখনও নাবালিকা। বাগদা গ্রামীণ হাসপাতালে ওই কিশোরী সন্তান প্রসব করার পর বয়সের বিষয়টি সামনে আসতেই পুলিশকে খবর দেয় হাসপাতাল...

২৯ সেপ্টে ২০২৬, ০৭:০৭ পিএম · 2 মিনিট
Malda Medical College :  আগুন নেভাবেন ডাক্তার-নার্সরাই! মালদা মেডিক্যালে হাতে-কলমে অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ
রাজ্য

Malda Medical College : আগুন নেভাবেন ডাক্তার-নার্সরাই! মালদা মেডিক্যালে হাতে-কলমে...

আগুন নেভাবেন এবার ডাক্তার, নার্সরা। প্রাথমিক পর্যায়ে আগুন নেভানোর বিশেষ কৌশল দেখালেন দমকল কর্মীরা। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে একটি বিশেষ কর্মশালার মধ্য হাতে কলমে আগুন নেভানোর পদ্ধতি দেখানো হয়।

২৯ সেপ্টে ২০২৬, ০৬:৫১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.