JAZZBAAT 24 BANGLA
১০ সেপ্টে ২০২৬, ০৩:১০ পিএম
Breaking
বিগ বস এর সেটে তুলকালাম রাজবীরের গেম প্ল্যানের শিকার তনুশ্রী অধ্যাপকদের বিশ্ববিদ্যালয় বদলির পথ খুলতে চলেছে সরকার, বিধানসভায় উঠছে বিল শীর্ষ আদালতের রায়ের পরেই অভিষেকের বাড়ি ঘিরল CID, গ্রেফতার সুমিত রায় অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায়ের রক্ষাকবচ বাতিল করল সুপ্রিম কোর্ট জলস্পর্শ করল সাগর মন্থন, প্রতিরক্ষা সুনামি বিপর্যয়ের ক্ষেত্রে শর্তসাপেক্ষে অনুমতি, দুপুর ১টা থেকে ৩টে পর্যন্ত কর্মসূচি, জমায়েত সর্বোচ্চ ২ হাজার প্রতীক নিয়ে দড়ি টানাটানি! দুই তৃণমূলকে বৈঠকে ডাকল কমিশন ‘রাস্তা ছাড়ুন মিস্টার সিংহ’, ট্রাম্পের দফতরের পোস্ট ঘিরে আমেরিকায় তুমুল বিতর্ক বিগ বস এর সেটে তুলকালাম রাজবীরের গেম প্ল্যানের শিকার তনুশ্রী অধ্যাপকদের বিশ্ববিদ্যালয় বদলির পথ খুলতে চলেছে সরকার, বিধানসভায় উঠছে বিল শীর্ষ আদালতের রায়ের পরেই অভিষেকের বাড়ি ঘিরল CID, গ্রেফতার সুমিত রায় অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায়ের রক্ষাকবচ বাতিল করল সুপ্রিম কোর্ট জলস্পর্শ করল সাগর মন্থন, প্রতিরক্ষা সুনামি বিপর্যয়ের ক্ষেত্রে শর্তসাপেক্ষে অনুমতি, দুপুর ১টা থেকে ৩টে পর্যন্ত কর্মসূচি, জমায়েত সর্বোচ্চ ২ হাজার প্রতীক নিয়ে দড়ি টানাটানি! দুই তৃণমূলকে বৈঠকে ডাকল কমিশন ‘রাস্তা ছাড়ুন মিস্টার সিংহ’, ট্রাম্পের দফতরের পোস্ট ঘিরে আমেরিকায় তুমুল বিতর্ক

অধ্যাপকদের বিশ্ববিদ্যালয় বদলির পথ খুলতে চলেছে সরকার, বিধানসভায় উঠছে বিল

অধ্যাপকদের বিশ্ববিদ্যালয় বদলির পথ খুলতে চলেছে সরকার, বিধানসভায় উঠছে বিল

কলকাতা, নিউজ ডেস্ক: কাজের জায়গা বদলাবে, কিন্তু চাকরি থাকবে একই। পুরনো প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক রাখার সুযোগও মিলবে, আবার চাইলেই নতুন প্রতিষ্ঠানে থেকে যাওয়ার পথ খোলা থাকবে। শুনতে অস্বাভাবিক লাগলেও এমনই এক নতুন ব্যবস্থার প্রস্তাব সামনে এসেছে। রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশনে এমন একটি প্রস্তাব উঠতে চলেছে, যা অধ্যাপক ও শিক্ষা কর্মীদের কর্মজীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে।

সূত্রে খবর, বৃহস্পতিবার বিধানসভায় পেশ হতে চলেছে 'দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটিস অ্যান্ড কলেজেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রেগুলেশন অ্যামেটমেন্ট বিল'। এই বিলের মাধ্যমে রাজ্যের অনুমোদিত বিশ্ববিদ্যালয়গুলির অধ্যাপক ও শিক্ষাকর্মীদের প্রশাসনিক প্রয়োজনে এক বিশ্ববিদ্যালয় থেকে অন্য বিশ্ববিদ্যালয়ে বদলি করার বিধান আনার কথা রয়েছে। প্রস্তাবিত বিলে, ২০১৭ সালের সংশ্লিষ্ট আইন অনুযায়ী ১৪এ ধারা যুক্ত করার কথা রয়েছে। সেই ধারায় উল্লেখ করা হয়েছে, প্রশাসনিক প্রয়োজনের ভিত্তিতে চ্যান্সেলর রাজ্য সরকারের সঙ্গে পরামর্শ করে কোনও বিশ্ববিদ্যালয়ের কর্মীকে অন্য বিশ্ববিদ্যালয়ে বদলি করতে পারবেন।

তবে, বদলির পর শিক্ষা কর্মীদের চাকরির অধিকার যাতে ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য একাধিক বিধান রাখা হয়েছে। নির্দিষ্ট শর্ত অনুযায়ী কর্মীরা তাঁদের চাকরির সুযোগ-সুবিধা বজায় রাখবেন। একইসঙ্গে, শিক্ষা কর্মীদের সামনে থাকবে দুটি বিকল্প পথ। তাঁরা চাইলে পুরনো বিশ্ববিদ্যালয়ে নিজেদের পদের উপর অধিকার বজায় রাখতে পারবেন অথবা নতুন বিশ্ববিদ্যালয়ে থেকে যেতে পারবেন। পাশাপাশি, বদলির ক্ষেত্রে 'ট্রান্সফার গ্র্যান্ট' এবং ব্যক্তিগত সামগ্রী পরিবহনের খরচ পাওয়ার যোগ্য হবেন কর্মীরা। সরকারের বক্তব্য, এর ফলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মানব সম্পদের আরও কার্যকর ব্যবহার সম্ভব হবে এবং কর্মীদের অন্যান্য অধিকার সুরক্ষিত থাকবে।

যদিও, সরকারের এই পরিকল্পনা নিয়ে প্রশ্ন তুলেছেন অধ্যাপকদের একাংশ। ওয়েবকুপার নেতা কেশব ভট্টাচার্যের বক্তব্য, বিশ্ববিদ্যালয়গুলির নিজস্ব বৈশিষ্ট্য এবং বিষয়ভিত্তিক পরিকাঠামো রয়েছে।  তাই, কোনও অধ্যাপককে অন্য প্রতিষ্ঠানে বদলি করলে তাঁর গবেষণা, স্কলার এবং চলমান প্রকল্প ক্ষতিগ্রস্ত হতে পারে। অন্যদিকে, এই বিলের মাধ্যমে আলিয়া বিশ্ববিদ্যালয় কেও উচ্চশিক্ষা দফতরের আওতায় আনার প্রস্তাব রয়েছে। এতদিন বিশ্ববিদ্যালয়টি সংখ্যালঘু বিষয়ক দফতরের অধীনে ছিল। UGC-এর প্রকল্পের বাস্তবায়নের ক্ষেত্রে সমস্যা দূর করতে এই পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে। সব মিলিয়ে বিশেষ অধিবেশনে এই বিল পাস হলে রাজ্যের উচ্চশিক্ষা ব্যবস্থায় নতুন অধ্যায়ের সূচনা হতে পারে।

37 Views 0 Likes 0 Comments

Related News

শীর্ষ আদালতের রায়ের পরেই অভিষেকের বাড়ি ঘিরল CID, গ্রেফতার সুমিত রায়
মহানগর

শীর্ষ আদালতের রায়ের পরেই অভিষেকের বাড়ি ঘিরল CID, গ্রেফতার সুমিত রায়

কলকাতা, নিউজ ডেস্ক: অবশেষে গ্রেফতার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়। শীর্ষ আদালতের রায়ের পরেই সুমিতের খোঁজে বাড়ি ঘিরে ফেলেছে সিআইডি ও এসটিএফ। পালানোর সব পথ বন্ধ করে দিয়েছেন আধিকারিকরা। শুধু তাই নয়, অভিষেক বন...

১০ সেপ্টে ২০২৬, ০১:৫৩ পিএম · 1 মিনিট
অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায়ের রক্ষাকবচ বাতিল করল সুপ্রিম কোর্ট
মহানগর

অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায়ের রক্ষাকবচ বাতিল করল সুপ্রিম কোর্ট

কলকাতা, নিউজ ডেস্ক: আরও চাপ বাড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায় পিএ সুমিত রায়ের। এবার সুমিতের রক্ষাকবচ বাতিল করল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের এই রায়ের ফলে তাঁকে গ্রেফতার করতে আর কোনও আইনগত বাধা রইল না পুলিশের। আগাম জামিনের আবেদন...

১০ সেপ্টে ২০২৬, ০১:২৩ পিএম · 1 মিনিট
জলস্পর্শ করল সাগর মন্থন, প্রতিরক্ষা সুনামি বিপর্যয়ের ক্ষেত্রে
মহানগর

জলস্পর্শ করল সাগর মন্থন, প্রতিরক্ষা সুনামি বিপর্যয়ের ক্ষেত্রে

কলকাতা, নিউজ ডেস্ক: হিন্দু পুরাণে বলা হয়েছে,সাগর মন্থনে উঠেছিল অমৃত।আর আধুনিক ভারতের 'সাগর মন্থন' দিতে চলেছে সুনামির আগাম সতর্কবার্তা। যার ফলে রক্ষা পাবে বহু প্রাণ এবং সম্পত্তি। গতকাল অর্থাৎ বুধবার জলস্পর্শ করল কলকাতার ...

১০ সেপ্টে ২০২৬, ০১:২০ পিএম · 2 মিনিট
শর্তসাপেক্ষে অনুমতি, দুপুর ১টা থেকে ৩টে পর্যন্ত কর্মসূচি, জমায়েত সর্বোচ্চ ২ হাজার
মহানগর

শর্তসাপেক্ষে অনুমতি, দুপুর ১টা থেকে ৩টে পর্যন্ত কর্মসূচি, জমায়েত সর্বোচ্চ ২ হাজার

কলকাতা: হুগলিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা ঘিরে অনুমতি-জট কাটল কলকাতা হাইকোর্টে। তবে সভার অনুমতি মিললেও মিছিলের অনুমতি দেয়নি আদালত। বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দিয়েছেন, শ্রীরামপুরের মাহেশে জগন্নাথ দেব স্ন...

১০ সেপ্টে ২০২৬, ০১:১৭ পিএম · 1 মিনিট

Top Comments (0)

No approved comments yet.