JAZZBAAT 24 BANGLA
১০ সেপ্টে ২০২৬, ০২:৪০ পিএম
Breaking
বিগ বস এর সাথে তুলকালাম রাজবীরের গেম প্ল্যানের শিকার তনুশ্রী অধ্যাপকদের বিশ্ববিদ্যালয় বদলির পথ খুলতে চলেছে সরকার, বিধানসভায় উঠছে বিল শীর্ষ আদালতের রায়ের পরেই অভিষেকের বাড়ি ঘিরল CID, গ্রেফতার সুমিত রায় অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায়ের রক্ষাকবচ বাতিল করল সুপ্রিম কোর্ট জলস্পর্শ করল সাগর মন্থন, প্রতিরক্ষা সুনামি বিপর্যয়ের ক্ষেত্রে শর্তসাপেক্ষে অনুমতি, দুপুর ১টা থেকে ৩টে পর্যন্ত কর্মসূচি, জমায়েত সর্বোচ্চ ২ হাজার প্রতীক নিয়ে দড়ি টানাটানি! দুই তৃণমূলকে বৈঠকে ডাকল কমিশন ‘রাস্তা ছাড়ুন মিস্টার সিংহ’, ট্রাম্পের দফতরের পোস্ট ঘিরে আমেরিকায় তুমুল বিতর্ক বিগ বস এর সাথে তুলকালাম রাজবীরের গেম প্ল্যানের শিকার তনুশ্রী অধ্যাপকদের বিশ্ববিদ্যালয় বদলির পথ খুলতে চলেছে সরকার, বিধানসভায় উঠছে বিল শীর্ষ আদালতের রায়ের পরেই অভিষেকের বাড়ি ঘিরল CID, গ্রেফতার সুমিত রায় অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায়ের রক্ষাকবচ বাতিল করল সুপ্রিম কোর্ট জলস্পর্শ করল সাগর মন্থন, প্রতিরক্ষা সুনামি বিপর্যয়ের ক্ষেত্রে শর্তসাপেক্ষে অনুমতি, দুপুর ১টা থেকে ৩টে পর্যন্ত কর্মসূচি, জমায়েত সর্বোচ্চ ২ হাজার প্রতীক নিয়ে দড়ি টানাটানি! দুই তৃণমূলকে বৈঠকে ডাকল কমিশন ‘রাস্তা ছাড়ুন মিস্টার সিংহ’, ট্রাম্পের দফতরের পোস্ট ঘিরে আমেরিকায় তুমুল বিতর্ক

জলস্পর্শ করল সাগর মন্থন, প্রতিরক্ষা সুনামি বিপর্যয়ের ক্ষেত্রে

জলস্পর্শ করল সাগর মন্থন, প্রতিরক্ষা সুনামি বিপর্যয়ের ক্ষেত্রে

কলকাতা, নিউজ ডেস্ক: হিন্দু পুরাণে বলা হয়েছে,সাগর মন্থনে উঠেছিল অমৃত।আর আধুনিক ভারতের 'সাগর মন্থন' দিতে চলেছে সুনামির আগাম সতর্কবার্তা। যার ফলে রক্ষা পাবে বহু প্রাণ এবং সম্পত্তি। গতকাল অর্থাৎ বুধবার জলস্পর্শ করল কলকাতার যুদ্ধ জাহাজ তৈরির কারখানা 'বিল্ডার্স এন্ড ইঞ্জিনিয়ার্স' দ্বারা প্রস্তুত একটি সমুদ্র গবেষণা জলযান। এই জলযানটিরই নাম সাগর মন্থন।

জানা গিয়েছে, ওসেন রিসার্চ ভেসেল (ORV)'টি ঋষি বঙ্কিম শিপ ইয়ার্ড' প্রস্তুত করছিল গত পাঁচ মাস ধরে। ভেসেলটি তৈরি করতে খরচা হয়েছে ৮৪০ কোটি টাকা। গতকাল এই ভেসেলটি জলের নামলেও একে গবেষণার যন্ত্রপাতি বসিয়ে সম্পূর্ণ রূপে প্রস্তুত করতে লাগবে আরও দুই বছর। উদ্বোধন করতে এসেছিলেন কেন্দ্রীয় ভূবিজ্ঞান মন্ত্রকের মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং। উপস্থিতি ছিল মন্ত্রকের সচিব ডঃ শ্রীনিবাসকুমার তুম্মালা'র।

উদ্বোধনী অনুষ্ঠানে ভূবিজ্ঞান মন্ত্রকের সচিব জানান- ‘অত্যন্ত আধুনিক প্রযুক্তিতে তৈরি এই জলযান বা ওআরভি উপকূলবর্তী অঞ্চল ও গভীর সমুদ্রে কোনও ভূমিকম্প ও তার থেকে সুনামির সম্ভাবনা রয়েছে কি না, তা নিয়ে পরীক্ষা চালাবে। সমুদ্রপৃষ্ঠ থেকে ৬ কিলোমিটার গভীরে পর্যন্ত গবেষণা চালাতে সক্ষম সাগর মন্থন। যদি সুনামির সম্ভাবনা চিহ্নিত হয়, সঙ্গে সঙ্গে উপকূলকে সতর্ক করবে এই ভাসমান গবেষণা কেন্দ্র। ৮৯.৫ মিটার লম্বা ও ১৮.৮ মিটার চওড়া এই জাহাজটি ৫ হাজার ৯০০ টন সামগ্রী বহন করবে।’

এই অনুষ্ঠানে কেন্দ্রীয় ভূবিজ্ঞান মন্ত্রকের মন্ত্রী ড. জিতেন্দ্র সিং বার্তা সহ বক্তব্য দেন- ‘এই জাহাজটি জিআরএসই, কেন্দ্রীয় ভূবিজ্ঞান মন্ত্রক ও ন্যাশনাল সেন্টার ফর পোলার অ্যান্ড ওসেন রিসার্চ বা এনসিপিওআর-এর সহযোগিতায় তৈরি হচ্ছে। গত পাঁচ বছর ধরে কেন্দ্রীয় সরকার চালু করেছে গভীর সমুদ্র মিশন। এর আওতায় রয়েছে গভীর সমুদ্র প্রযুক্তি, ভারতের নিজস্ব মানবব্বাহী সাবমার্সিবল, সমুদ্র ও জলবায়ু পরিষেবা, গভীর সমুদ্রের জীববৈচিত্র, গভীর সমুদ্র অনুসন্ধান, সমুদ্র থেকে শক্তি ও মিষ্টি জল আহরণ এবং উন্নত সামুদ্রিক জীববিজ্ঞান গবেষণা।’

ডক্টর জিতেন্দ্র সিং আরো জানান-  'এই গবেষণা জাহাজ ভারতের নিজস্ব জাহাজ নির্মাণ কৌশল, ইঞ্জিনিয়ারিং এবং বৈজ্ঞানিক সক্ষমতা ও শক্তির প্রতীক হতে চলেছে। জাহাজটিতে থাকবে সমুদ্রতলের মানচিত্র তৈরি, সমুদ্রতলের পলি এবং খনিজ সম্পদের অনুসন্ধানের জন্য অত্যাধুনিক গবেষণা ব্যবস্থা থাকবে।

এই জাহাজ থেকে দূরনিয়ন্ত্রিত যান ও জলের তলায় স্বয়ংক্রিয় চলাচলকারী যান নামানো ও ফিরিয়ে আনার জন্য অত্যাধুনিক পরিকাঠামো থাকবে।'

তবে নতুন ভারতের কাছে, অর্থাৎ তরুণ প্রজন্মের কাছে এই আবিষ্কার কি প্রভাব ফেলতে পেরেছে তা বোঝা যাবে, বিভিন্ন অভিযানে এই জাহাজের অংশগ্রহণ এবং সঠিকভাবে কার্যপদ্ধতি সম্পূর্ণ করার মাধ্যমে।

4 Views 0 Likes 0 Comments

Related News

অধ্যাপকদের বিশ্ববিদ্যালয় বদলির পথ খুলতে চলেছে সরকার, বিধানসভায় উঠছে বিল
মহানগর

অধ্যাপকদের বিশ্ববিদ্যালয় বদলির পথ খুলতে চলেছে সরকার, বিধানসভায় উঠছে বিল

কলকাতা, নিউজ ডেস্ক: কাজের জায়গা বদলাবে, কিন্তু চাকরি থাকবে একই। পুরনো প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক রাখার সুযোগও মিলবে, আবার চাইলেই নতুন প্রতিষ্ঠানে থেকে যাওয়ার পথ খোলা থাকবে। শুনতে অস্বাভাবিক লাগলেও এমনই এক নতুন ব্যবস্থা...

১০ সেপ্টে ২০২৬, ০২:০৬ পিএম · 2 মিনিট
শীর্ষ আদালতের রায়ের পরেই অভিষেকের বাড়ি ঘিরল CID, গ্রেফতার সুমিত রায়
মহানগর

শীর্ষ আদালতের রায়ের পরেই অভিষেকের বাড়ি ঘিরল CID, গ্রেফতার সুমিত রায়

কলকাতা, নিউজ ডেস্ক: অবশেষে গ্রেফতার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়। শীর্ষ আদালতের রায়ের পরেই সুমিতের খোঁজে বাড়ি ঘিরে ফেলেছে সিআইডি ও এসটিএফ। পালানোর সব পথ বন্ধ করে দিয়েছেন আধিকারিকরা। শুধু তাই নয়, অভিষেক বন...

১০ সেপ্টে ২০২৬, ০১:৫৩ পিএম · 1 মিনিট
অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায়ের রক্ষাকবচ বাতিল করল সুপ্রিম কোর্ট
মহানগর

অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায়ের রক্ষাকবচ বাতিল করল সুপ্রিম কোর্ট

কলকাতা, নিউজ ডেস্ক: আরও চাপ বাড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায় পিএ সুমিত রায়ের। এবার সুমিতের রক্ষাকবচ বাতিল করল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের এই রায়ের ফলে তাঁকে গ্রেফতার করতে আর কোনও আইনগত বাধা রইল না পুলিশের। আগাম জামিনের আবেদন...

১০ সেপ্টে ২০২৬, ০১:২৩ পিএম · 1 মিনিট
শর্তসাপেক্ষে অনুমতি, দুপুর ১টা থেকে ৩টে পর্যন্ত কর্মসূচি, জমায়েত সর্বোচ্চ ২ হাজার
মহানগর

শর্তসাপেক্ষে অনুমতি, দুপুর ১টা থেকে ৩টে পর্যন্ত কর্মসূচি, জমায়েত সর্বোচ্চ ২ হাজার

কলকাতা: হুগলিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা ঘিরে অনুমতি-জট কাটল কলকাতা হাইকোর্টে। তবে সভার অনুমতি মিললেও মিছিলের অনুমতি দেয়নি আদালত। বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দিয়েছেন, শ্রীরামপুরের মাহেশে জগন্নাথ দেব স্ন...

১০ সেপ্টে ২০২৬, ০১:১৭ পিএম · 1 মিনিট

Top Comments (0)

No approved comments yet.