JAZZBAAT 24 BANGLA
১০ সেপ্টে ২০২৬, ০২:৪০ পিএম
Breaking
বিগ বস এর সাথে তুলকালাম রাজবীরের গেম প্ল্যানের শিকার তনুশ্রী অধ্যাপকদের বিশ্ববিদ্যালয় বদলির পথ খুলতে চলেছে সরকার, বিধানসভায় উঠছে বিল শীর্ষ আদালতের রায়ের পরেই অভিষেকের বাড়ি ঘিরল CID, গ্রেফতার সুমিত রায় অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায়ের রক্ষাকবচ বাতিল করল সুপ্রিম কোর্ট জলস্পর্শ করল সাগর মন্থন, প্রতিরক্ষা সুনামি বিপর্যয়ের ক্ষেত্রে শর্তসাপেক্ষে অনুমতি, দুপুর ১টা থেকে ৩টে পর্যন্ত কর্মসূচি, জমায়েত সর্বোচ্চ ২ হাজার প্রতীক নিয়ে দড়ি টানাটানি! দুই তৃণমূলকে বৈঠকে ডাকল কমিশন ‘রাস্তা ছাড়ুন মিস্টার সিংহ’, ট্রাম্পের দফতরের পোস্ট ঘিরে আমেরিকায় তুমুল বিতর্ক বিগ বস এর সাথে তুলকালাম রাজবীরের গেম প্ল্যানের শিকার তনুশ্রী অধ্যাপকদের বিশ্ববিদ্যালয় বদলির পথ খুলতে চলেছে সরকার, বিধানসভায় উঠছে বিল শীর্ষ আদালতের রায়ের পরেই অভিষেকের বাড়ি ঘিরল CID, গ্রেফতার সুমিত রায় অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায়ের রক্ষাকবচ বাতিল করল সুপ্রিম কোর্ট জলস্পর্শ করল সাগর মন্থন, প্রতিরক্ষা সুনামি বিপর্যয়ের ক্ষেত্রে শর্তসাপেক্ষে অনুমতি, দুপুর ১টা থেকে ৩টে পর্যন্ত কর্মসূচি, জমায়েত সর্বোচ্চ ২ হাজার প্রতীক নিয়ে দড়ি টানাটানি! দুই তৃণমূলকে বৈঠকে ডাকল কমিশন ‘রাস্তা ছাড়ুন মিস্টার সিংহ’, ট্রাম্পের দফতরের পোস্ট ঘিরে আমেরিকায় তুমুল বিতর্ক

শর্তসাপেক্ষে অনুমতি, দুপুর ১টা থেকে ৩টে পর্যন্ত কর্মসূচি, জমায়েত সর্বোচ্চ ২ হাজার

শর্তসাপেক্ষে অনুমতি, দুপুর ১টা থেকে ৩টে পর্যন্ত কর্মসূচি, জমায়েত সর্বোচ্চ ২ হাজার

কলকাতা: হুগলিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা ঘিরে অনুমতি-জট কাটল কলকাতা হাইকোর্টে। তবে সভার অনুমতি মিললেও মিছিলের অনুমতি দেয়নি আদালত। বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দিয়েছেন, শ্রীরামপুরের মাহেশে জগন্নাথ দেব স্নানপিঁড়ি ময়দানে সভা করা যাবে। তবে কর্মসূচিতে ২ হাজারের বেশি মানুষের জমায়েত করা যাবে না। সময়ও বেঁধে দেওয়া হয়েছে—দুপুর ১টা থেকে বিকেল ৩টে পর্যন্ত।

শুক্রবার, ১১ সেপ্টেম্বর মাহেশে কর্মসূচির পরিকল্পনা করেছে কালীঘাট তৃণমূল। সেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিত থাকার কথা। সভার আগে মাহেশ থেকে শ্রীরামপুর কোর্ট পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল করার পরিকল্পনাও ছিল দলীয় শিবিরের। কিন্তু সেই মিছিলের অনুমতি দেয়নি পুলিশ।

মিছিলের অনুমতি চেয়ে পুলিশের কাছে আবেদন করেছিলেন চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার। পুলিশের যুক্তি ছিল, মাহেশ থেকে শ্রীরামপুর কোর্ট পর্যন্ত মিছিল হলে জিটি রোডে যান চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। সেই অনুমতি না মেলায় বিষয়টি গড়ায় হাইকোর্টে।

আদালতে কালীঘাট তৃণমূলের পক্ষ থেকে মিছিলের অনুমতি চাওয়া হলেও শেষ পর্যন্ত মিছিলের অনুমতি মেলেনি। তবে সভা করার ক্ষেত্রে আদালত আপত্তি করেনি। নির্দিষ্ট সময় এবং জমায়েতের সীমা বেঁধে দিয়ে সভার অনুমতি দেওয়া হয়েছে।

অর্থাৎ কর্মসূচি হবে, মমতা থাকবেন, সমর্থকেরাও জমায়েত করতে পারবেন—কিন্তু মাহেশ থেকে শ্রীরামপুর কোর্ট পর্যন্ত পথে কোনও মিছিল করা যাবে না। আদালতের বেঁধে দেওয়া শর্ত মেনেই শুক্রবারের কর্মসূচি করতে হবে কালীঘাট তৃণমূলকে।

অনুমতি-জট কাটলেও তাই কর্মসূচির চরিত্রে বদল আনতে হচ্ছে তৃণমূলকে। মিছিল বাদ দিয়ে নির্দিষ্ট মাঠেই সভা করতে হবে। পাশাপাশি ২ হাজারের বেশি মানুষের জমায়েত করা যাবে না এবং কর্মসূচি শেষ করতে হবে বিকেল ৩টের মধ্যে।

7 Views 0 Likes 0 Comments

Related News

অধ্যাপকদের বিশ্ববিদ্যালয় বদলির পথ খুলতে চলেছে সরকার, বিধানসভায় উঠছে বিল
মহানগর

অধ্যাপকদের বিশ্ববিদ্যালয় বদলির পথ খুলতে চলেছে সরকার, বিধানসভায় উঠছে বিল

কলকাতা, নিউজ ডেস্ক: কাজের জায়গা বদলাবে, কিন্তু চাকরি থাকবে একই। পুরনো প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক রাখার সুযোগও মিলবে, আবার চাইলেই নতুন প্রতিষ্ঠানে থেকে যাওয়ার পথ খোলা থাকবে। শুনতে অস্বাভাবিক লাগলেও এমনই এক নতুন ব্যবস্থা...

১০ সেপ্টে ২০২৬, ০২:০৬ পিএম · 2 মিনিট
শীর্ষ আদালতের রায়ের পরেই অভিষেকের বাড়ি ঘিরল CID, গ্রেফতার সুমিত রায়
মহানগর

শীর্ষ আদালতের রায়ের পরেই অভিষেকের বাড়ি ঘিরল CID, গ্রেফতার সুমিত রায়

কলকাতা, নিউজ ডেস্ক: অবশেষে গ্রেফতার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়। শীর্ষ আদালতের রায়ের পরেই সুমিতের খোঁজে বাড়ি ঘিরে ফেলেছে সিআইডি ও এসটিএফ। পালানোর সব পথ বন্ধ করে দিয়েছেন আধিকারিকরা। শুধু তাই নয়, অভিষেক বন...

১০ সেপ্টে ২০২৬, ০১:৫৩ পিএম · 1 মিনিট
অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায়ের রক্ষাকবচ বাতিল করল সুপ্রিম কোর্ট
মহানগর

অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায়ের রক্ষাকবচ বাতিল করল সুপ্রিম কোর্ট

কলকাতা, নিউজ ডেস্ক: আরও চাপ বাড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায় পিএ সুমিত রায়ের। এবার সুমিতের রক্ষাকবচ বাতিল করল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের এই রায়ের ফলে তাঁকে গ্রেফতার করতে আর কোনও আইনগত বাধা রইল না পুলিশের। আগাম জামিনের আবেদন...

১০ সেপ্টে ২০২৬, ০১:২৩ পিএম · 1 মিনিট
জলস্পর্শ করল সাগর মন্থন, প্রতিরক্ষা সুনামি বিপর্যয়ের ক্ষেত্রে
মহানগর

জলস্পর্শ করল সাগর মন্থন, প্রতিরক্ষা সুনামি বিপর্যয়ের ক্ষেত্রে

কলকাতা, নিউজ ডেস্ক: হিন্দু পুরাণে বলা হয়েছে,সাগর মন্থনে উঠেছিল অমৃত।আর আধুনিক ভারতের 'সাগর মন্থন' দিতে চলেছে সুনামির আগাম সতর্কবার্তা। যার ফলে রক্ষা পাবে বহু প্রাণ এবং সম্পত্তি। গতকাল অর্থাৎ বুধবার জলস্পর্শ করল কলকাতার ...

১০ সেপ্টে ২০২৬, ০১:২০ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.