JAZZBAAT 24 BANGLA
২৫ অক্টো ২০২৬, ০৪:৪৫ পিএম
Breaking
লক্ষ্মীলাভের আশায় লক্ষ্মীর বাহনকেই হত্যা! আলোর উৎসবে বিপন্ন পেঁচারা Ludhiana: বিয়ের পরেই ‘থার’ গাড়ি, মোটরবাইকের দাবি! না মেটায় স্ত্রীকে রাস্তায় ফেলে মারধর Cancer Research: ক্যানসার কোষের ভিতরেই তৈরি হবে মারণ ওষুধ! Marathon Fusion: ‘আলকেমির’ স্বপ্নপূরণের দাবি মার্কিন সংস্থার Ravi Kumar Diwakar: ছ’মাসে ২৩ জনকে মৃত্যুদণ্ড, এ বার ফাস্ট ট্র্যাক আদালত থেকে পারিবারিক আদ... Government Jobs: অসমে ৫,৭৩৪টি সরকারি পদে নিয়োগ Gosaba Boat Accident : নদীর চড়ে ধাক্কা নৌকার! সুন্দরবনে নিখোঁজ শিশু, কীভাবে ঘটল দুর্ঘটনা? France Protest: বাড়িভাড়া, মূল্যবৃদ্ধি, দুর্নীতি- ক্ষোভে উত্তাল ইউরোপ! লক্ষ্মীলাভের আশায় লক্ষ্মীর বাহনকেই হত্যা! আলোর উৎসবে বিপন্ন পেঁচারা Ludhiana: বিয়ের পরেই ‘থার’ গাড়ি, মোটরবাইকের দাবি! না মেটায় স্ত্রীকে রাস্তায় ফেলে মারধর Cancer Research: ক্যানসার কোষের ভিতরেই তৈরি হবে মারণ ওষুধ! Marathon Fusion: ‘আলকেমির’ স্বপ্নপূরণের দাবি মার্কিন সংস্থার Ravi Kumar Diwakar: ছ’মাসে ২৩ জনকে মৃত্যুদণ্ড, এ বার ফাস্ট ট্র্যাক আদালত থেকে পারিবারিক আদ... Government Jobs: অসমে ৫,৭৩৪টি সরকারি পদে নিয়োগ Gosaba Boat Accident : নদীর চড়ে ধাক্কা নৌকার! সুন্দরবনে নিখোঁজ শিশু, কীভাবে ঘটল দুর্ঘটনা? France Protest: বাড়িভাড়া, মূল্যবৃদ্ধি, দুর্নীতি- ক্ষোভে উত্তাল ইউরোপ!

বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে যাওয়াই কাল! রাতভর নিখোঁজ থাকার পর উদ্ধার ছাত্রীর দেহ

বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে যাওয়াই কাল! রাতভর নিখোঁজ থাকার পর উদ্ধার ছাত্রীর দেহ
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: একাদশ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ। উত্তর ২৪ পরগনার  গাইঘাটায় একাদশ শ্রেণির এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। রাতভর নিখোঁজ থাকার পর রবিবার সকালে প্রতিবেশীর বাড়ির পিছনের দিকে তার ক্ষতবিক্ষত,বিবস্ত্র দেহ উদ্ধার হয়। ইতিমধ্যে ঘটনায় জড়িত সন্দেহে নির্যাতিতার এক আত্মীয়কে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে,নির্যাতিতা স্থানীয় বিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্রী ছিল। বাড়ি গাইঘাটা থানা এলাকায়। ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার রাতে পরিবারের সঙ্গে গাইঘাটা বাজার এলাকায় একটি বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে গিয়েছিল সে। রাত সাড়ে ১১টা নাগাদ একটি ফোন আসার পর অনুষ্ঠানস্থল থেকে বেরিয়ে যায় কিশোরী। তারপর থেকে তার আর কোনও খোঁজ পাওয়া যায়নি বলে পরিবারের দাবি। সারা রাত খোঁজ করেও তার সন্ধান পাননি পরিবারের লোকজন।

এরপর রবিবার সকালে প্রতিবেশীর বাড়ির পিছনে তার দেহ পড়ে থাকার খবর সামনে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। প্রাথমিক সন্দেহের ভিত্তিতে মৃতার এক আত্মীয়কে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা মিলবে বলে মনে করা হচ্ছে। তবে মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। দেহটি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে গাইঘাটা থানার পুলিশ। কিশোরীর মৃত্যুর ঘটনায় দোষীদের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।  এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

3 Views 0 Likes 0 Comments

Related News

Gosaba Boat Accident : নদীর চড়ে ধাক্কা নৌকার! সুন্দরবনে নিখোঁজ শিশু, কীভাবে ঘটল দুর্ঘটনা?
রাজ্য

Gosaba Boat Accident : নদীর চড়ে ধাক্কা নৌকার! সুন্দরবনে নিখোঁজ শিশু, কীভাবে ঘটল দ...

দুর্ঘটনার পরেই এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়ে। বিশেষ করে, এক শিশুর নিখোঁজ হওয়ার খবর সামনে আসায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে ওঠে। শিশুটিকে উদ্ধারের জন্য তৎপরতা শুরু হয়েছে।

২৫ অক্টো ২০২৬, ০৪:২৪ পিএম · 1 মিনিট
আরশোলাদের আটকাতে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
রাজ্য

আরশোলাদের আটকাতে বড় বার্তা মুখ্যমন্ত্রীর

নিউজ ডেস্ক: চোরবাগানে পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন ১৯ জন। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চোরবাগানের ঘটনায় মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা এবং পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরি...

২৫ অক্টো ২০২৬, ০২:৩৭ পিএম · 2 মিনিট
Doon Express: কালো ধোঁয়ায় আতঙ্ক, প্রাণ বাঁচাতে ট্রেন থেকে নামার হুড়োহুড়ি
রাজ্য

Doon Express: কালো ধোঁয়ায় আতঙ্ক, প্রাণ বাঁচাতে ট্রেন থেকে নামার হুড়োহুড়ি

হুগলি: হুগলির রিষড়া স্টেশনে দুন এক্সপ্রেসকে ঘিরে ছড়াল আগুন আতঙ্ক। শনিবার রাতে স্টেশনে ঢোকার মুখে ট্রেনের সামনের জেনারেল কামরার নিচে আগুনের ফুলকি দেখতে পান চালক ও গার্ড। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। ট্রেন থামতেই প...

২৫ অক্টো ২০২৬, ০১:৫৯ পিএম · 2 মিনিট
Paschim Medinipur: টোটোর নীল ত্রিপল সরাতেই চক্ষু চড়কগাছ!
রাজ্য

Paschim Medinipur: টোটোর নীল ত্রিপল সরাতেই চক্ষু চড়কগাছ!

পশ্চিম মেদিনীপুর: রাতের অন্ধকারে টোটোর উপরে নীল ত্রিপল চাপা দেওয়া। বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই, ভিতরে কী রয়েছে! কিন্তু রাস্তায় একটি বাইকে ধাক্কা লাগতেই সামনে এল আসল ঘটনা। টোটোর ভিতরে ত্রিপল দিয়ে ঢাকা অবস্থায় পাওয়া গেল...

২৫ অক্টো ২০২৬, ০১:৪৩ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.