JAZZBAAT 24 BANGLA
০৭ অক্টো ২০২৬, ০২:৫২ এএম
Breaking
Earthquake: দিল্লিতে ৫.৯ মাত্রার ভূমিকম্প, তীব্র কম্পনে কাঁপল দিল্লি-এনসিআর-সহ উত্তর ভারত Shreyas Iyer: অধিনায়কের বিধ্বংসী শতরানে ক্যারিবিয়ানদের ওড়াল টিম ইন্ডিয়া, দলে ফিরলেন ভু... Smriti Mandhana: দু'বার চ্যাম্পিয়ন করেছেন আইপিএল দলকে, হরমন সরতেই টিম ইন্ডিয়ার নেতৃত্বে... J.P.Nadda: নাড্ডার কনভয়ে হামলা মামলায় বড় অগ্রগতি, জাহাঙ্গীর খান ওরফে পুষ্পা গ্রেফতার Headmaster: ক্লাস চলাকালীন কার্পেট পেতে ঘুম প্রধান শিক্ষকের, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় রাজস... Durga puja: বাংলার ১২ কিংবা ১৮ হাতের প্রচলিত দূর্গা পুজোর অজানা ইতিহাস Big-Boss 2026: তনুশ্রী নয় দুর্নিবারই আসল মাস্টারমাইন্ড, দুর্গ থেকে বেরিয়েই বিষ্ফোরক অনিন... Durga Puja: মহালয়ার আগেই বোধন, ১৬ দিনে ১৬ রূপে পুজো শিখরবাসিনীর Earthquake: দিল্লিতে ৫.৯ মাত্রার ভূমিকম্প, তীব্র কম্পনে কাঁপল দিল্লি-এনসিআর-সহ উত্তর ভারত Shreyas Iyer: অধিনায়কের বিধ্বংসী শতরানে ক্যারিবিয়ানদের ওড়াল টিম ইন্ডিয়া, দলে ফিরলেন ভু... Smriti Mandhana: দু'বার চ্যাম্পিয়ন করেছেন আইপিএল দলকে, হরমন সরতেই টিম ইন্ডিয়ার নেতৃত্বে... J.P.Nadda: নাড্ডার কনভয়ে হামলা মামলায় বড় অগ্রগতি, জাহাঙ্গীর খান ওরফে পুষ্পা গ্রেফতার Headmaster: ক্লাস চলাকালীন কার্পেট পেতে ঘুম প্রধান শিক্ষকের, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় রাজস... Durga puja: বাংলার ১২ কিংবা ১৮ হাতের প্রচলিত দূর্গা পুজোর অজানা ইতিহাস Big-Boss 2026: তনুশ্রী নয় দুর্নিবারই আসল মাস্টারমাইন্ড, দুর্গ থেকে বেরিয়েই বিষ্ফোরক অনিন... Durga Puja: মহালয়ার আগেই বোধন, ১৬ দিনে ১৬ রূপে পুজো শিখরবাসিনীর

নিউ মার্কেটের হোটেলে শোকজ আরও ২৫ হোটেল ও রেস্তরাঁকে

নিউ মার্কেটের হোটেলে শোকজ আরও ২৫ হোটেল ও রেস্তরাঁকে

কলকাতা, কেয়া মণ্ডল: নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মোট ন’জনের মৃত্যু হয়েছে। তারপর থেকেই হোটেলগুলির অগ্নিনিরাপত্তা এবং বৈধ অনুমোদন নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে। শনিবার সকাল থেকেই ওই এলাকায় একযোগে অভিযান চালায় কলকাতা পুরসভা,দমকল এবং পুলিশ। 

ইতিমধ্যে, দমকলের তরফে একাধিক হোটেলকে শোকজ করা হয়েছে। বৃহস্পতিবার ১৩টি হোটেলকে নোটিস দেওয়া হয়েছিল। শুক্রবার আরও ১৭টি হোটেলকে ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়। শনিবার নতুন করে ২৫টি হোটেল ও রেস্তরাঁকে শোকজ করা হয়েছে বলে খবর।

পুরসভার নথি খতিয়ে দেখতে গিয়ে আরও একটি বিষয় সামনে এসেছে। নিউ মার্কেট এলাকার বহু বহুতল মূলত আবাসিক ভবন হিসেবে অনুমোদিত। অথচ সেই ভবনগুলির একাংশে দীর্ঘদিন ধরে হোটেল ব্যবসা চলছে বলে অভিযোগ। সংশ্লিষ্ট ব্যবসার জন্য প্রয়োজনীয় অনুমোদন না থাকা, পুরসভার বৈধ কাগজপত্রের ঘাটতি এবং ফায়ার সেফটি সংক্রান্ত ছাড়পত্র না থাকার অভিযোগও রয়েছে।

যেসব হোটেলকে আগেই জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল, তাদের মধ্যে কয়েকটি নির্ধারিত সময়ের মধ্যে উত্তর দেয়নি। আবার কিছু হোটেল কর্তৃপক্ষ উত্তর দিলেও সেই জবাবে প্রয়োজনীয় তথ্য বা নথির ঘাটতি রয়েছে বলে দমকল সূত্রে খবর। ফলে শোকজের পাশাপাশি সরাসরি হোটেল বন্ধ করে দেওয়ার পদক্ষেপও শুরু হয়েছে।শুক্রবার ১৩টি হোটেল সিল করার পর শনিবার আরও তিনটি হোটেলে তালা ঝোলানো হয়েছে। সব মিলিয়ে ধর্মতলা চত্বরে ১৬টি হোটেল সিল করেছে দমকল।

এই ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, প্রশাসনের বিভিন্ন দফতরের নজরদারির মধ্যেই কীভাবে এতদিন ধরে এই ধরনের অনিয়ম চলল? শনিবার মার্কুইজ স্ট্রিটের হোটেল পরিদর্শনে গিয়ে সেই প্রশ্নই তোলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর বক্তব্য, বারবার শোকজ করে সময় নষ্ট না করে নিয়ম ভাঙা প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেওয়া প্রয়োজন। 

একইসঙ্গে এতদিন ধরে কীভাবে অনুমোদনহীন বা অগ্নিনিরাপত্তাহীন হোটেলগুলি চলল, তারও তদন্ত দাবি করেছেন তিনি। এ ক্ষেত্রে পুরসভা ও প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন মন্ত্রী। তাঁর অভিযোগ, অতীতে প্রভাবশালী মহলের ‘পারসেনটেজ’-এর বিনিময়ে অনিয়মকে প্রশ্রয় দেওয়া হত। এখন সেই ব্যবস্থা বন্ধ করে কঠোরভাবে আইন প্রয়োগের দাবি জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, গত বুধবার (১৯ অগাস্ট) ভোররাতে আগুন লাগে নিউ মার্কেট এলাকার ‘শিখা ইন’ হোটেলে। মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ আকার নেয়। হোটেলের ভিতরে আটকে পড়েন বহু আবাসিক। ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু হয় ৯ জনের। মৃতদের মধ্যে বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিক রয়েছেন। চিকিৎসার জন্য তাঁরা কলকাতায় এসেছিলেন বলে জানা গিয়েছে। এই ঘটনায় অন্তত ৬ জন আহত হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে বলে খবর।

ইতিমধ্যে,হোটেলের লিজ-হোল্ডার আবু জাফরকে গ্রেফতার করেছে তদন্তকারী দল। বুধবার গভীর রাতে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পরে তাঁকে গ্রেফতার করা হয় বলে পুলিশ সূত্রে খবর। তদন্তের স্বার্থে হোটেলের আরও দু’জন কর্মীকেও আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। তাঁদের মধ্যে একজন হোটেলের ম্যানেজার এবং অন্যজন কর্মী। অগ্নিকাণ্ডের আগে হোটেলের পরিস্থিতি কেমন ছিল, আগুন লাগার পর কী পদক্ষেপ করা হয়েছিল এবং উদ্ধারকাজে কোনও গাফিলতি হয়েছিল কি না, তাঁদের কাছ থেকে সেই সংক্রান্ত তথ্য জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

43 Views 0 Likes 0 Comments

Related News

J.P.Nadda: নাড্ডার কনভয়ে হামলা মামলায় বড় অগ্রগতি, জাহাঙ্গীর খান ওরফে পুষ্পা গ্রেফতার
মহানগর

J.P.Nadda: নাড্ডার কনভয়ে হামলা মামলায় বড় অগ্রগতি, জাহাঙ্গীর খান ওরফে পুষ্পা গ্রেফ...

মাঝে কেটেছে ছয় বছর। ২০২০ সালের ১০ ডিসেম্বর শিরাকোলে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে.পি. নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় বড়সড় অগ্রগতি। দীর্ঘ তদন্তের পর জাহাঙ্গীর খান ওরফে পুষ্পাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই গ্রেপ্তা...

০৬ অক্টো ২০২৬, ১০:৩২ পিএম · 2 মিনিট
Kolkata: মেট্রোর সিঁড়ি থেকে স্কুল শিক্ষক হওয়ার স্বপ্ন দেখতে ব্যস্ত তৃতীয় শ্রেণীর আব্দুল নস্কর
মহানগর

Kolkata: মেট্রোর সিঁড়ি থেকে স্কুল শিক্ষক হওয়ার স্বপ্ন দেখতে ব্যস্ত তৃতীয় শ্রেণী...

দক্ষিণ কলকাতার যতীন দাস পার্ক মেট্রো স্টেশনের সিঁড়িতে বসেই পড়াশোনা করে তৃতীয় শ্রেণির পড়ুয়া আব্দুল লস্কর। অভাব-প্রতিকূলতাকে হারিয়ে ভবিষ্যতে শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছে ছোট্ট আব্দুল, যার অদম্য ইচ্ছাশক্তি অনুপ্রেরণা জোগায় সকলকে।

০৬ অক্টো ২০২৬, ০৬:১৩ পিএম · 2 মিনিট
Mahalaya: ইডেনের মহালয়া অনুষ্ঠানে থাকছেন না মোদী-শাহ,  রাজ্যপাল-মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই মূল অনুষ্ঠান
মহানগর

Mahalaya: ইডেনের মহালয়া অনুষ্ঠানে থাকছেন না মোদী-শাহ, রাজ্যপাল-মুখ্যমন্ত্রীর উপস্থ...

শারদোৎসবের আবহে মহালয়ার দিন কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত হতে চলা বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ঘিরে তৈরি হয়েছে নতুন সমীকরণ। জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত সফর বাতিল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিল্লি থেকে আনুষ্ঠানিক বার্তা পাঠিয়ে নবান্নকে জানানো হয়েছে, পূর্বনির্ধারিত অত্যন্ত ব্যস্ত কর্মসূচির কারণেই কলকাতার এই মেগা অনুষ্ঠানে তাঁদের পক্ষে সশরীরে অংশ নেওয়া সম্ভব হচ্ছে না।

০৬ অক্টো ২০২৬, ০৩:৪৮ পিএম · 2 মিনিট
Samik Bhattacharya: 'পাঁচ গুণ বেশি ভোটে জিতব', নন্দীগ্রাম নিয়ে আশাবাদী শমীক
মহানগর

Samik Bhattacharya: 'পাঁচ গুণ বেশি ভোটে জিতব', নন্দীগ্রাম নিয়ে আশাবাদী শমীক

কলকাতা, নিউজ ডেস্ক: নন্দীগ্রামে পাঁচ গুন বেশি ভোটে উপনির্বাচনে জিততে চলেছি। শুধু তাই নয়, রেজিনগরেও আমরা বিপুল ভোটে জিতব। মঙ্গলবার এমনটাই দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। 

০৬ অক্টো ২০২৬, ১১:০১ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.