সারাদেশেই ক্রমেই শক্ত হচ্ছে ছাত্র আন্দোলনের আওয়াজ। দিল্লিতে 'বিজয়' পেয়েছে ছাত্ররা। ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্ররা সমর্থন পেয়েছে কেন্দ্র সরকারের। এবার পালা বিহারের। বিহারে ছাত্র আন্দোলনে বিক্ষোভকারী ছাত্রদলের ওপর রাজ্য পুলিশ AK-47 রাইফেল থেকে গুলি চালিয়েছিল।লোকসভার মকরদ্বারে সম্প্রতি কয়েকদিন ধরেই আন্দোলন এবং প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন বিরোধীদল INDIA জোটের শরিকরা। সেখানে বারবার তারা দিল্লিতে ছাত্র আন্দোলনে পুলিশের লাঠিচার্জ এবং ছররা গুলি চালানোর প্রতিবাদে সরব হয়েছেন। আবার অন্যদিকে তারাই ঝাড়খণ্ডের ছাত্র-যুবদের পাশে দাঁড়ালেন না! সেখানেই বাজিমাত করল বিজেপি। ছাত্র-যুবদের পাশে দাঁড়ালেন বিজেপির শীর্ষ নেতৃত্বরা। আর তাই, এই কারণেই ফের ছাত্র-যুবদের সমর্থন পেতে আরও একবার আসরে নামছে INDIA জোটের শরিকরা।
জানা যাচ্ছে, বিহারের 'সিওয়ান' জেলায় বিক্ষোভ প্রদর্শন এবং আন্দোলনের সময় পুলিশ যে গুলি চালায়, তাতে গুলিবিদ্ধ হন তিনজন ছাত্র। পাটনার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় আহত ছাত্রদের। এই ঘটনা পরিদর্শনে এবার বিহারে যাচ্ছেন NDIA জোটের শরিক দলগুলি। INDIA জোটের সদস্যরা বিহারের সিওয়ান পরিদর্শনে যেতে পারেন। বৃহস্পতিবার সকালে বিরোধী জোটের বৈঠকে এই প্রস্তাবটি উঠে আসে। যে পুলিশকর্মী একে-৪৭ ব্যবহার করেছিলেন তাঁকে বরখাস্ত করা হয়েছে এবং রাজ্য প্রশাসন এ বিষয়ে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে। সূত্র জানিয়েছে, কংগ্রেসই প্রথম এই প্রস্তাবটি দেয়। প্রস্তাব দেওয়ার সাথে সাথেই জোটের সব সদস্যই তাতে সমর্থন জানান। তবে এখনও পর্যন্ত এই সফরের জন্য কোনো তারিখ চূড়ান্ত হয়নি। এব্যাপারে আলোচনা চলছে। প্রবীণ নেতারা জানিয়েছেন যে, খুব সম্ভবত সংসদের অধিবেশন চলাকালীনই এই সফরের পরিকল্পনা চূড়ান্ত হবে। এই পরিদর্শনের মূল লক্ষ্য নিয়ে প্রশ্ন করলে তারা জানান ‘এর উদ্দেশ্য হলো বিক্ষোভকারীদের দমনে সরকারের নেওয়া নিপীড়নমূলক পদক্ষেপগুলো আরও জোরালোভাবে তুলে ধরা।’