JAZZBAAT 24 BANGLA
২১ সেপ্টে ২০২৬, ০৮:২৭ পিএম
Breaking
ছুরি-কাঁচির বদলে যন্ত্রের হাত, রোগীর শরীরে আসলে কী হয় ৫ মাসে রফতানি প্রায় ৪০% বাড়ল, নেপথ্যে AI-র দৌড় সান ফ্রান্সিসকোয় ‘টার্মিনেটর’ লড়াই ঘিরে তোলপাড় তিস্তার স্রোতে ভেসে গেল হস্তিশাবক, আবেগঘন মা-শাবকের পুনর্মিলন রামমন্দিরের দানবাক্সেই হাত! CCTV-তে ধরা পড়ল ১০৫ বার চুরি সিনেমা হলের ভিতর মহিলাকে হেনস্থার অভিযোগ, কসবায় গ্রেফতার ৬ ‘সাসপেনশন তুলতে হবে’, আইআইটি বম্বের অধ্যাপকের পাশে শিক্ষক সংগঠন অম্বানীর গণেশপুজোয় শুভেন্দু, মুম্বই সফর ঘিরে বাড়ছে জল্পনা ছুরি-কাঁচির বদলে যন্ত্রের হাত, রোগীর শরীরে আসলে কী হয় ৫ মাসে রফতানি প্রায় ৪০% বাড়ল, নেপথ্যে AI-র দৌড় সান ফ্রান্সিসকোয় ‘টার্মিনেটর’ লড়াই ঘিরে তোলপাড় তিস্তার স্রোতে ভেসে গেল হস্তিশাবক, আবেগঘন মা-শাবকের পুনর্মিলন রামমন্দিরের দানবাক্সেই হাত! CCTV-তে ধরা পড়ল ১০৫ বার চুরি সিনেমা হলের ভিতর মহিলাকে হেনস্থার অভিযোগ, কসবায় গ্রেফতার ৬ ‘সাসপেনশন তুলতে হবে’, আইআইটি বম্বের অধ্যাপকের পাশে শিক্ষক সংগঠন অম্বানীর গণেশপুজোয় শুভেন্দু, মুম্বই সফর ঘিরে বাড়ছে জল্পনা

সিনেমা হলের ভিতর মহিলাকে হেনস্থার অভিযোগ, কসবায় গ্রেফতার ৬

সিনেমা হলের ভিতর মহিলাকে হেনস্থার অভিযোগ, কসবায় গ্রেফতার ৬
কসবার অ্যাক্রোপলিস মলে সিনেমা দেখতে গিয়ে শ্লীলতাহানির শিকার মহিলা ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

কলকাতা, নিউজ ডেস্ক: কসবার অ্যাক্রোপলিস মলে সিনেমা দেখতে গিয়ে শ্লীলতাহানির শিকার মহিলা। এমনকি, ওই মহিলার স্বামীর সঙ্গে অভব্য আচরণ করা হয় বলে অভিযোগ। ঘটনার প্রতিবাদ করতেই দম্পতিকে মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় ছ’জনকে গ্রেফতার করেছে কসবা থানার পুলিশ। ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ঘটনার সূত্রপাত গত রবিবার সন্ধ্যার। অভিযোগকারিনীর দাবি, তাঁর স্বামী এবং কয়েক জন বন্ধুর সঙ্গে অ্যাক্রোপলিস মলে সিনেমা দেখতে গিয়েছিলেন তিনি। সিনেমা চলাকালীন ‘সিনেপলিস’-এর ভিতরেই একদল যুবক তাঁদের উদ্দেশে অশালীন মন্তব্য করতে শুরু করেন বলে অভিযোগ। কুরুচিকর ইঙ্গিত ও অশ্লীল মন্তব্য করতে শুরু করে বলে অভিযোগ।

অভিযোগকারিণীর আরও দাবি, তাঁরা ওই আচরণের প্রতিবাদ করতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযুক্তরা তাঁদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে এবং ধাক্কাধাক্কি ও মারধর করতে শুরু করে। পাশাপাশি মহিলা বন্ধুদের শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। ঘটনার সময় হলের কর্মীরা বিষয়টি জানতে পেরে কসবা থানায় খবর দেন। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।

পুলিশের দাবি, সেখানে পৌঁছনোর পরেও অভিযুক্তরা পুলিশকর্মী এবং উপস্থিত সাধারণ মানুষের সঙ্গে অশালীন ভাষায় কথা বলতে থাকেন। পরে তাঁদের থানায় নিয়ে আসা হয়। পুলিশি জিজ্ঞাসাবাদে ছয়জনের পরিচয় জানা যায়। ধৃতেরা হল আনন্দ কুমার, সুরেশ কুমার, অরবিন্দ কুমার, সৃজন দরবার, মনোজ রায় এবং অরিন্দম ঘোষ।

অভিযোগ, অভিযুক্তদের মধ্যে সৃজন দরবার নিজেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে পরিচয় দিয়ে হুমকিও দেন। তিনি ‘পরিণতি বুঝিয়ে দেওয়ার’ কথা বলেন বলে অভিযোগ রয়েছে।

এই ঘটনায় ২১ সেপ্টেম্বর কসবা থানায় ৫৪৩ নম্বর মামলা রুজু হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার ১২৬(২), ১১৫(২), ৩(৫), ৭৯, ৭৪ এবং ৩৫১(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় কার্যত অ্যাক্রোপলিস মলের নিরাপত্তা ব্যবস্থা এবং সিনেমা হলের ভিতরে দর্শকদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। তবে অভিযোগের সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।

সম্প্রতি, বিশ্বকর্মা পুজোর রাতে দমদমের নাগেরবাজার এলাকায় রাস্তা আটকে এক তরুণীর শ্লীলতাহানি ও তাঁর বন্ধুকে মারধরের অভিযোগ উঠল কয়েক জন মদ্যপ যুবকের বিরুদ্ধে। বাইক থেকে যুবককে নামিয়ে বন্দুকের বাঁট দিয়ে মাথায় আঘাত করা হয়। সঙ্গে থাকা তরুণীর শ্লীলতাহানি করা হয়েছে বলেও অভিযোগ। ঘটনায় গ্রেফতার করা হয়েছে একজনকে।

16 Views 0 Likes 0 Comments

Related News

অম্বানীর গণেশপুজোয় শুভেন্দু, মুম্বই সফর ঘিরে বাড়ছে জল্পনা
মহানগর

অম্বানীর গণেশপুজোয় শুভেন্দু, মুম্বই সফর ঘিরে বাড়ছে জল্পনা

নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গে বড় শিল্পের বিনিয়োগ টানার উদ্যোগের মধ্যেই সোমবার মুম্বই সফরে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অম্বানী পরিবারের গণেশ চতুর্থীর অনুষ্ঠানে যোগ দেওয়াকে কেন্দ্র করে তাঁর এই সংক্ষিপ্ত সফর ঘিরে শিল্পম...

২১ সেপ্টে ২০২৬, ০৭:১৪ পিএম · 2 মিনিট
মার্কস-লেনিনের নামে আর রাস্তা থাকবে না? কলকাতা পুরসভায় কার্তিক মহারাজের জন্য বিশেষ অফিস
মহানগর

মার্কস-লেনিনের নামে আর রাস্তা থাকবে না? কলকাতা পুরসভায় কার্তিক মহারাজের জন্য বিশেষ...

নিউজ ডেস্ক: কলকাতার একাধিক রাস্তার নাম পরিবর্তন নিয়ে এবার প্রশাসনিক তৎপরতা আরও বাড়ল। রাস্তার নামকরণ ও নাম পরিবর্তন সংক্রান্ত ১০ সদস্যের কমিটির চেয়ারম্যান স্বামী প্রদীপ্তানন্দ ওরফে কার্তিক মহারাজের জন্য কলকাতা পুরনিগমে স...

২১ সেপ্টে ২০২৬, ০৭:০৫ পিএম · 2 মিনিট
চৈতন্য মহাপ্রভুর নামে হতে পারে নতুন নাম!
মহানগর

চৈতন্য মহাপ্রভুর নামে হতে পারে নতুন নাম!

নিউজ ডেস্ক: কলকাতার অন্যতম পরিচিত ‘বিশ্ব বাংলা সরণি’র নাম কি এবার বদলে যেতে চলেছে? এই প্রশ্ন ঘিরে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে। সূত্রের খবর, ইএম বাইপাস থেকে কলকাতা বিমানবন্দরমুখী গুরুত্বপূর্ণ এই রাস্তার নাম পরিবর্তন কর...

২১ সেপ্টে ২০২৬, ০৬:৫৮ পিএম · 2 মিনিট
তৃণমূলের ৩ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহারে অনুমতি, হাইকোর্টে স্বস্তি মমতা শিবিরের
মহানগর

তৃণমূলের ৩ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহারে অনুমতি, হাইকোর্টে স্বস্তি মমতা শিবিরের

নিউজ ডেস্ক: দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে বড় স্বস্তি পেল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল শিবির। ফ্রিজ হয়ে থাকা দলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা খরচ করার অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। প্রতীক ফ্রিজ হলেও তিনট...

২১ সেপ্টে ২০২৬, ০৪:৫৯ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.