JAZZBAAT 24 BANGLA
০৬ নভে ২০২৬, ০৬:২৫ পিএম
Breaking
প্রাণী-পরীক্ষা ছেড়ে মানবদেহনির্ভর গবেষণায় ঝুঁকছে বিশ্ব, উল্টো পথে ভারত! ১১ বছর পরেও মিলল না চাকরি! বয়সের কোপে চিরতরে নিয়োগের দৌড় থেকে বাদ ১ হাজারের বেশি যোগ্য পুরনো মন্দির-মঠের ভোলবদলে ১০০০ কোটি! ‘তীর্থক্ষেত্র সার্কিট’ ঘোষণা শুভেন্দুর Ayodhya Deepotsav 2026 : ৩৩ লক্ষ প্রদীপে সেজে উঠবে অযোধ্যা,আকাশে রামায়ণের ছবি! সানিয়ার পরে মায়া! ১৪ বছরের অপেক্ষার অবসান আমেরিকার নির্বাচনে ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত সাবা হায়দার, ইলিনয়েসের আইনসভায় প্রথম দক্ষ... লস অ্যাঞ্জেলেসেও ভারতীয় বংশোদ্ভূত মেয়র, ইতিহাস গড়লেন কেরলের নিথ্যা রমন মা কালীর গলায় ৫০টি নরমুণ্ডের মালা কেন থাকে? প্রাণী-পরীক্ষা ছেড়ে মানবদেহনির্ভর গবেষণায় ঝুঁকছে বিশ্ব, উল্টো পথে ভারত! ১১ বছর পরেও মিলল না চাকরি! বয়সের কোপে চিরতরে নিয়োগের দৌড় থেকে বাদ ১ হাজারের বেশি যোগ্য পুরনো মন্দির-মঠের ভোলবদলে ১০০০ কোটি! ‘তীর্থক্ষেত্র সার্কিট’ ঘোষণা শুভেন্দুর Ayodhya Deepotsav 2026 : ৩৩ লক্ষ প্রদীপে সেজে উঠবে অযোধ্যা,আকাশে রামায়ণের ছবি! সানিয়ার পরে মায়া! ১৪ বছরের অপেক্ষার অবসান আমেরিকার নির্বাচনে ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত সাবা হায়দার, ইলিনয়েসের আইনসভায় প্রথম দক্ষ... লস অ্যাঞ্জেলেসেও ভারতীয় বংশোদ্ভূত মেয়র, ইতিহাস গড়লেন কেরলের নিথ্যা রমন মা কালীর গলায় ৫০টি নরমুণ্ডের মালা কেন থাকে?

Swasthya Bhawan: মা ও শিশুর স্বাস্থ্য নিয়ে বড় উদ্যোগ! স্বাস্থ্য ভবনের যুগ্ম উপদেষ্টা হলেন দুই বিশিষ্ট চিকিৎসক, ফিরলেন অরুণ সিংহ

Swasthya Bhawan: মা ও শিশুর স্বাস্থ্য নিয়ে বড় উদ্যোগ! স্বাস্থ্য ভবনের যুগ্ম উপদেষ্টা হলেন দুই বিশিষ্ট চিকিৎসক, ফিরলেন অরুণ সিংহ
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: মা ও সদ্যোজাতের স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত করতে বড় পদক্ষেপ পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দফতরের। প্রসূতিমৃত্যু কমানো এবং শিশুমৃত্যুর হার নিয়ন্ত্রণে বিশেষ গুরুত্ব দিয়ে স্বাস্থ্য ভবনের যুগ্ম উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হল দুই বিশিষ্ট চিকিৎসককে। তাঁদের মধ্যে রয়েছেন প্রবীণ শিশুরোগ বিশেষজ্ঞ অরুণ সিংহ এবং আরজি কর মেডিক্যাল কলেজের স্ত্রীরোগ বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অরূপ মাজি। নতুন সরকারের আমলে স্বাস্থ্যক্ষেত্রে এই দুই চিকিৎসকের নিয়োগকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

বিশেষ করে অরুণ সিংহের প্রত্যাবর্তন ঘিরে চিকিৎসক মহলে শুরু হয়েছে আলোচনা। তৃণমূল সরকারের আমলে রাজ্য ছেড়ে অন্যত্র চলে গিয়েছিলেন এই প্রবীণ শিশুরোগ বিশেষজ্ঞ। দীর্ঘদিন পর তাঁকে আবার রাজ্যের স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেয় বর্তমান সরকার। স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের উদ্যোগেই তাঁকে উপদেষ্টা হিসেবে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়।

প্রায় ১৪ বছর আগে এসএসকেএম হাসপাতাল থেকে আচমকাই সাগর দত্ত মেডিক্যাল কলেজে বদলি করা হয়েছিল অরুণ সিংহকে। অভিযোগ, তৎকালীন শিশুরোগ সংক্রান্ত টাস্ক ফোর্সের প্রধান ত্রিদিব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মতপার্থক্যের জেরেই এই বদলি হয়েছিল। সেই সময় সাগর দত্ত মেডিক্যাল কলেজে সদ্যোজাতদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় বিভাগও ছিল না বলে জানা যায়।

পরবর্তীতে ২০২৫ সালের জানুয়ারি মাসে জোধপুর এইমস থেকে বাংলায় ফেরেন তিনি। দক্ষিণ ২৪ পরগনায় সদ্যোজাতদের মৃত্যুর হার কমানোর জন্য তাঁর পরামর্শ চাওয়া হয়েছিল। তখন জন্মের পরপরই নাড়ি না কেটে গর্ভফুল বা প্লাসেন্টা বেরোনো পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ দেন তিনি। এই পদ্ধতিতে ক্যানিং এলাকায় সদ্যোজাতদের স্বাস্থ্য পরিষেবায় উল্লেখযোগ্য উন্নতি দেখা যায় বলে দাবি চিকিৎসকের। নবজাতকদের আইসিইউয়ে ভর্তির হার কমার পাশাপাশি জন্ডিস ও অন্যান্য অসুস্থতার প্রবণতাও কমেছিল বলে জানান তিনি।

এই মডেল গোটা রাজ্যে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা থাকলেও তৎকালীন স্বাস্থ্য প্রশাসনের তরফে কার্যকরী উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ। পরে ছত্তীসগঢ় সরকারের আমন্ত্রণে সেখানে চলে যান অরুণ সিংহ।

অন্যদিকে, অরূপ মাজিও রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা নিয়ে ফিরছেন উপদেষ্টার ভূমিকায়। আরজি কর মেডিক্যাল কলেজের স্ত্রীরোগ বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান হিসেবে প্রসূতি চিকিৎসায় তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

গত ২৯ সেপ্টেম্বর অরুণ সিংহের সঙ্গে বৈঠক করেছিলেন স্বাস্থ্যমন্ত্রী। সেই সময়ই শিশুরোগ বিশেষজ্ঞের পাশাপাশি একজন অভিজ্ঞ স্ত্রীরোগ বিশেষজ্ঞকে উপদেষ্টা করার পরিকল্পনার কথা জানিয়েছিলেন তিনি।

নতুন দায়িত্ব পেয়ে অরুণ সিংহ জানিয়েছেন, এই নিয়োগ তাঁর কাছে সম্মানের। ক্ষুদ্র স্বার্থের ঊর্ধ্বে উঠে মা ও শিশুর স্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে কাজ করতে চান তিনি।

স্বাস্থ্য দফতরের লক্ষ্য, এই দুই অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শে প্রসূতিমৃত্যু ও শিশুমৃত্যুর হার কমানোর পাশাপাশি রাজ্যের সামগ্রিক স্বাস্থ্যসূচকের উন্নতি ঘটানো।

49 Views 0 Likes 0 Comments

Related News

চাকরি না পাওয়া পর্যন্ত মিলবে মাসে ৩ হাজার টাকা! বেকারদের জন্য ‘ভরসা’ প্রকল্প ঘোষণা রাজ্যের
মহানগর

চাকরি না পাওয়া পর্যন্ত মিলবে মাসে ৩ হাজার টাকা! বেকারদের জন্য ‘ভরসা’ প্রকল্প ঘোষণা...

নিউজ ডেস্ক: রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য নতুন উদ্যোগ নিতে চলেছে সরকার। যাঁরা এখনও পর্যন্ত কোনও চাকরি বা কর্মসংস্থানের সুযোগ পাননি, তাঁদের পাশে দাঁড়াতেই চালু হতে চলেছে ‘ভরসা প্রকল্প’। বৃহস্পতিবার হুগলির পুরশুড়া থেকে...

০৬ নভে ২০২৬, ০৪:৩৮ পিএম · 2 মিনিট
ছাত্র আন্দোলনের জের! আপতত বন্ধ থাকবে এসআরএফটিআই
মহানগর

ছাত্র আন্দোলনের জের! আপতত বন্ধ থাকবে এসআরএফটিআই

নিউজ ডেস্ক: ছাত্র আন্দোলন ঘিরে সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের (SRFTI) পঠনপাঠন বন্ধ রাখার মেয়াদ বাড়াল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার মেয়াদ বাড়িয়ে ১১ ডিসেম্বর পর্যন্ত প্রতিষ্ঠান বন্ধের নোটিস জারি করা হয়। বন্ধ থ...

০৬ নভে ২০২৬, ০২:৪১ পিএম · 2 মিনিট
রিলস বানানোর নেশায় নৃশংসতা! ১৮ বছরের যুবকের গায়ে পেট্রল ঢেলে আগুন, গ্রেফতার ৩
মহানগর

রিলস বানানোর নেশায় নৃশংসতা! ১৮ বছরের যুবকের গায়ে পেট্রল ঢেলে আগুন, গ্রেফতার ৩

সোশ্যাল মিডিয়ায় রিলস তৈরির জন্য ১৮ বছরের এক যুবকের গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল কলকাতার গড়ফায়। অভিযোগ, কয়েকশো টাকার পুরনো বিবাদকে কেন্দ্র করে এই হামলা চালানো হয়। শুধু তাই নয়, গোটা ঘটনাটি মোবাইলে রেকর্ডও করা হয়েছিল বলে দাবি আক্রান্তের। ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ, যাদের মধ্যে দু’জন নাবালক। ঠিক কী ঘটেছিল হালতুর লেনিননগরে? তদন্তে উঠে আসছে একাধিক চাঞ্চল্যকর তথ্য।

০৬ নভে ২০২৬, ১২:৪৮ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.