JAZZBAAT 24 BANGLA
০৬ নভে ২০২৬, ০৭:০৬ পিএম
Breaking
ভারতের এই মন্দিরে পূজিত হয় হাজার হাজার ইঁদুর! সাদা ইঁদুর দেখলেই নাকি সৌভাগ্য ঋতব্রতকে নিয়ে বিস্ফোরক অভিষেক, হাতে নাকি রয়েছে ভিডিও প্রমাণ বাম আমলের শিল্পনীতি নিয়ে বিস্ফোরক বিমান বসু! জ্যোতি বসুর দিকেই দায় ঠেললেন, তোলপাড় বঙ্গ রা... পঞ্জাবে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, মৃত অন্তত ১২, আহত ৩৩-এর বেশি ২৬/১১-র ছায়া দেখছে ভারত! পর্যটকের ছদ্মবেশে সমুদ্রে ডুবসাঁতারের প্রশিক্ষণ! প্রাণী-পরীক্ষা ছেড়ে মানবদেহনির্ভর গবেষণায় ঝুঁকছে বিশ্ব, উল্টো পথে ভারত! ১১ বছর পরেও মিলল না চাকরি! বয়সের কোপে চিরতরে নিয়োগের দৌড় থেকে বাদ ১ হাজারের বেশি যোগ্য পুরনো মন্দির-মঠের ভোলবদলে ১০০০ কোটি! ‘তীর্থক্ষেত্র সার্কিট’ ঘোষণা শুভেন্দুর ভারতের এই মন্দিরে পূজিত হয় হাজার হাজার ইঁদুর! সাদা ইঁদুর দেখলেই নাকি সৌভাগ্য ঋতব্রতকে নিয়ে বিস্ফোরক অভিষেক, হাতে নাকি রয়েছে ভিডিও প্রমাণ বাম আমলের শিল্পনীতি নিয়ে বিস্ফোরক বিমান বসু! জ্যোতি বসুর দিকেই দায় ঠেললেন, তোলপাড় বঙ্গ রা... পঞ্জাবে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, মৃত অন্তত ১২, আহত ৩৩-এর বেশি ২৬/১১-র ছায়া দেখছে ভারত! পর্যটকের ছদ্মবেশে সমুদ্রে ডুবসাঁতারের প্রশিক্ষণ! প্রাণী-পরীক্ষা ছেড়ে মানবদেহনির্ভর গবেষণায় ঝুঁকছে বিশ্ব, উল্টো পথে ভারত! ১১ বছর পরেও মিলল না চাকরি! বয়সের কোপে চিরতরে নিয়োগের দৌড় থেকে বাদ ১ হাজারের বেশি যোগ্য পুরনো মন্দির-মঠের ভোলবদলে ১০০০ কোটি! ‘তীর্থক্ষেত্র সার্কিট’ ঘোষণা শুভেন্দুর

লস অ্যাঞ্জেলেসেও ভারতীয় বংশোদ্ভূত মেয়র, ইতিহাস গড়লেন কেরলের নিথ্যা রমন

লস অ্যাঞ্জেলেসেও ভারতীয় বংশোদ্ভূত মেয়র, ইতিহাস গড়লেন কেরলের নিথ্যা রমন
ইতিহাস গড়লেন কেরল-কন্যা নিথ্যা ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: আমেরিকার দুই বৃহত্তম শহরের মেয়র পদেই এখন ভারতীয় বংশোদ্ভূত রাজনীতিক। নিউ ইয়র্কের পরে লস অ্যাঞ্জেলেসেও মেয়র নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট নিথ্যা রমন। আমেরিকার দ্বিতীয় বৃহত্তম শহরের প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র হতে চলেছেন ৪৫ বছর বয়সি এই মহিলা। গত ৩ নভেম্বরের নির্বাচনে তিনি হারিয়েছেন বিদায়ী মেয়র ৭৩ বছরের কারেন বাসকে। বৃহস্পতিবার প্রতিদ্বন্দ্বীকে হার স্বীকার করতে হয়েছে। লস অ্যাঞ্জেলেস কাউন্টির সর্বশেষ প্রকাশিত ভোটগণনায় নিথ্যা পেয়েছেন ৫২.১ শতাংশ ভোট। বাসের প্রাপ্ত ভোট ৪৭.৯ শতাংশ। এর ফলে নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানির পরে লস অ্যাঞ্জেলেসেও ভারতীয় বংশোদ্ভূত এক ডেমোক্র্যাটিক সোশ্যালিস্টের হাতে উঠল শহরের প্রশাসনিক দায়িত্ব।

জয়ের পরে সমাজমাধ্যমে একটি ভিডিয়ো বার্তায় নিথ্যা বলেন, ‘লস অ্যাঞ্জেলেস, আপনাদের পরবর্তী মেয়র হতে পেরে আমি গভীর ভাবে সম্মানিত। যে হাজার হাজার মানুষ বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেছেন, বার্তা পাঠিয়েছেন, ফোন করেছেন, প্রতিবেশীদের এই বড়, সুন্দর, প্রাণবন্ত শহরের ভবিষ্যতের স্বপ্নে বিশ্বাস করিয়েছেন, তাঁদের প্রত্যেককে ধন্যবাদ। এই শহরকেই আমরা নিজেদের বাড়ি বলে মনে করি।’ বিদায়ী মেয়র কারেন বাসের প্রতিও শ্রদ্ধা জানিয়েছেন তিনি। লস অ্যাঞ্জেলেসের প্রথম মহিলা মেয়র হিসাবে বাসের দীর্ঘ দিনের জনসেবার কথা উল্লেখ করেছেন নিথ্যা।

নতুন দায়িত্বে তাঁর অগ্রাধিকারের কথাও স্পষ্ট করে দিয়েছেন নিথ্যা। তাঁর লক্ষ্য, সাধারণ মানুষের নাগালের মধ্যে বাড়ি তৈরি, শিশুদের খেলার জন্য আরও পার্ক, উন্নত গণপরিবহণ এবং কর্মজীবী মানুষ ও তাঁদের পরিবারের জন্য নিরাপদ শহর গড়ে তোলা। পাশাপাশি প্রশাসনের প্রতিশ্রুতি বাস্তবায়নের উপরে জোর দিতে চান তিনি। নিথ্যার কথায়, ‘মানুষের বিশ্বাস অর্জন করতে এবং এই শহরের উপরে তাঁদের আস্থা ফিরিয়ে আনতে আমি প্রতিদিন সিটি হলে কাজ করতে যাব। সেই কাজ শুরু হচ্ছে এখনই। এমন বাড়ি তৈরি করতে হবে, যা মানুষের সাধ্যের মধ্যে থাকবে। শিশুদের খেলার জন্য পার্ক চাই, এমন গণপরিবহণ ব্যবস্থা চাই, যা মানুষকে তাঁদের গন্তব্যে পৌঁছে দেবে। কর্মজীবী মানুষ ও তাঁদের পরিবারের জন্য নিরাপদ শহর এবং এমন প্রশাসন চাই, যারা নিজেদের প্রতিশ্রুতি সত্যিই পালন করতে পারে।’

কেরলের বাসিন্দা নিথ্যা পেশায় নগর পরিকল্পনাবিদ। লস অ্যাঞ্জেলেস সিটি কাউন্সিলের চার নম্বর ডিস্ট্রিক্টের প্রতিনিধি হিসাবে কাজ করছিলেন তিনি। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পরে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। নগর পরিকল্পনা নিয়ে তাঁর পড়াশোনা ও কাজের অভিজ্ঞতা মেয়র নির্বাচনের প্রচারেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। বাড়িভাড়া কমানো, দ্রুত আবাসন তৈরি এবং শহরের পরিষেবার উন্নতির প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি।

নিথ্যার জয়ের পরে তাঁকে অভিনন্দন জানিয়েছে ভারতীয়-আমেরিকানদের রাজনৈতিক প্রতিনিধিত্ব ও নাগরিক অংশগ্রহণ নিয়ে কাজ করা সংগঠন ‘ইন্ডিয়ান আমেরিকান ইমপ্যাক্ট’। সংগঠনের বক্তব্য, ক্যালিফোর্নিয়ায় দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মানুষের রাজনৈতিক প্রভাব ক্রমশ বাড়ছে। সে রাজ্যে ১০ লক্ষেরও বেশি দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মানুষের বাস। সংগঠনের এক্সিকিউটিভ ডিরেক্টর চিন্তন প্যাটেল বলেছেন, নিথ্যা বাড়িভাড়া কমানো, দ্রুত বাড়ি তৈরি এবং শহরবাসীর জন্য প্রশাসনিক পরিষেবা কার্যকর করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। ভোটাররা তাঁকে সেই দায়িত্ব পালনের জন্যই বেছে নিয়েছেন। তাঁর কথায়, ‘নিথ্যার জয়ের ফলে আমেরিকার বৃহত্তম দুই শহরের নেতৃত্বে থাকবেন দক্ষিণ এশীয় বংশোদ্ভূতরা।’ নিউ ইয়র্কের মেয়র মামদানির প্রসঙ্গও উল্লেখ করেন তিনি।

এ বারের মধ্যবর্তী নির্বাচনে ভারতীয় বংশোদ্ভূতদের রাজনৈতিক সাফল্যও নজর কেড়েছে। প্রায় ৫৫ লক্ষের ভারতীয়-আমেরিকান সম্প্রদায়ের একাধিক প্রতিনিধি বিভিন্ন নির্বাচনে জয়ী হয়েছেন। ফ্লোরিডার পিয়া দান্ডিয়া এবং অ্যারিজোনার চিকিৎসক আমিশ শাহ এ বার কংগ্রেসে যাচ্ছেন। তাঁদের সঙ্গে কংগ্রেসে থাকবেন অমি বেরা, প্রমীলা জয়পাল, রো খান্না এবং সুহাস সুব্রহ্মণ্যম। ‘ইন্ডিয়ান আমেরিকান ইমপ্যাক্ট’-এর বক্তব্য, নিজেদের সম্প্রদায়ের বিরুদ্ধে বিদ্বেষ বাড়ার সময়ে জনপ্রতিনিধিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্মজীবী পরিবারের খরচ কমানো, স্বাস্থ্য পরিষেবার সুযোগ বাড়ানো এবং অভিবাসীদের সুরক্ষার বিষয়গুলিকে গুরুত্ব দেবেন এই ছয় প্রতিনিধি।

এ ছাড়া নিউ হ্যাম্পশায়ারের আইনসভায় পুনর্নির্বাচিত হয়েছেন মনোজ চৌরাসিয়া। ক্যালিফোর্নিয়ার আইনসভায় ফের জিতেছেন দর্শনা প্যাটেল। মিশিগানের আইনসভায় জয় ধরে রেখেছেন রণজীব পুরী। ডেমোক্র্যাটরা ওই কক্ষের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ায় পুরীর পরবর্তী স্পিকার হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সে ক্ষেত্রে আমেরিকার কোনও অঙ্গরাজ্যের আইনসভার প্রথম ভারতীয় বংশোদ্ভূত স্পিকার হবেন তিনি। মিনেসোটা স্টেট সেনেটে জিতেছেন চিকিৎসক কৃষ্ণ সুব্রহ্মণিয়ান। মেরিল্যান্ডের লেফটেন্যান্ট গভর্নর পদে পুনর্নির্বাচিত হয়েছেন অরুণা মিলার। নিউ ইয়র্কের সেনেটে জিতেছেন লিসা কউল এবং ইলিনয়েসের সেনেটে নাবিলা সৈয়দ। মেরিল্যান্ডের সেনেটে জয় পেয়েছেন অমর মুকুন্দ।

ইলিনয়েসের আইনসভায় জায়গা করে নিয়েছেন সাবা হায়দার। উইসকনসিনের অ্যাটর্নি জেনারেল পদে পুনর্নির্বাচিত হয়েছেন জশ কউল। টেক্সাসের ৪৭ নম্বর ডিস্ট্রিক্ট থেকে জিতে সে রাজ্যের আইনসভায় প্রথম ভারতীয় বংশোদ্ভূত প্রতিনিধি হয়েছেন পূজা শেঠি। জর্জিয়ার ৯৭ নম্বর ডিস্ট্রিক্ট থেকে নির্বাচিত জ্যোত সিং সে রাজ্যের আইনসভায় প্রথম ভারতীয় বংশোদ্ভূত এবং প্রথম শিখ প্রতিনিধি। সব মিলিয়ে আমেরিকার রাজনীতিতে ভারতীয় বংশোদ্ভূতদের প্রতিনিধিত্বের নতুন অধ্যায় তৈরি করল ২০২৬ সালের নির্বাচন।


সূত্র: 

3 Views 0 Likes 0 Comments

Related News

পঞ্জাবে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, মৃত অন্তত ১২, আহত ৩৩-এর বেশি
বিদেশ

পঞ্জাবে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, মৃত অন্তত ১২, আহত ৩৩-এর বেশি

পাকিস্তানের পঞ্জাব প্রদেশে ভয়াবহ বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ হারালেন অন্তত ১২ জন। আহত ৩৩ জনেরও বেশি। পকপত্তনের দেপালপুর রোডে দুর্ঘটনার পর বাসের ভিতরে আটকে পড়া যাত্রীদের কাটার যন্ত্র দিয়ে উদ্ধার করেন কর্মীরা। আহতদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ।

০৬ নভে ২০২৬, ০৬:৩৩ পিএম · 2 মিনিট
২৬/১১-র ছায়া দেখছে ভারত! পর্যটকের ছদ্মবেশে সমুদ্রে ডুবসাঁতারের প্রশিক্ষণ!
বিদেশ

২৬/১১-র ছায়া দেখছে ভারত! পর্যটকের ছদ্মবেশে সমুদ্রে ডুবসাঁতারের প্রশিক্ষণ!

পর্যটকের ছদ্মবেশে পাকিস্তানের চরনা দ্বীপে লস্কর-ই-তইবার সদস্যদের সামুদ্রিক প্রশিক্ষণের অভিযোগ। স্কুবা ডাইভিং ও কমব্যাট সুইমিংয়ের প্রশিক্ষণ ঘিরে ভারতের উপকূলীয় নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ২০০৮ সালের ২৬/১১ হামলার স্মৃতি উস্কে দিয়ে বিষয়টি খতিয়ে দেখছে গোয়েন্দা মহল।

০৬ নভে ২০২৬, ০৬:২৬ পিএম · 3 মিনিট
আমেরিকার নির্বাচনে ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত সাবা হায়দার, ইলিনয়েসের আইনসভায় প্রথম দক্ষিণ এশীয় মহিলা
বিদেশ

আমেরিকার নির্বাচনে ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত সাবা হায়দার, ইলিনয়েসের আইনসভায় প্...

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে নয়া ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত সাবা হায়দার। ইলিনয়েসের ৮৪ নম্বর ডিস্ট্রিক্ট থেকে ৭০.৯ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী। এর ফলে ইলিনয়েসের আইনসভায় প্রথম দক্ষিণ এশীয় মহিলা প্রতিনিধি হওয়ার নজির গড়লেন তিনি। উত্তরপ্রদেশের বুলন্দশহরে পারিবারিক শিকড়, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী সাবার এই জয় ভারতীয়-আমেরিকান সম্প্রদায়ের কাছে এক উল্লেখযোগ্য সাফল্য।

০৬ নভে ২০২৬, ০৫:৫৮ পিএম · 2 মিনিট
মিশিগানের আইনসভার স্পিকার ভারতীয় বংশোদ্ভূত রণজীব পুরী, প্রথম শিখ-আমেরিকান হিসাবে ইতিহাস
বিদেশ

মিশিগানের আইনসভার স্পিকার ভারতীয় বংশোদ্ভূত রণজীব পুরী, প্রথম শিখ-আমেরিকান হিসাবে ই...

আমেরিকার রাজনীতিতে নয়া ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত রণজীব পুরী। মিশিগান হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার নির্বাচিত হয়ে প্রথম ভারতীয়-আমেরিকান হিসাবে এই পদে বসতে চলেছেন ৪২ বছরের ডেমোক্র্যাট নেতা। পাঞ্জাবি অভিবাসী পরিবারের সন্তান রণজীব ২০২০ সালে প্রথম শিখ-আমেরিকান প্রতিনিধি হিসাবে মিশিগানের আইনসভায় নির্বাচিত হয়েছিলেন। এবার তাঁর রাজনৈতিক উত্থানে গর্বিত ভারতীয়-আমেরিকান সম্প্রদায়।

০৬ নভে ২০২৬, ০৫:৪১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.